28/09/2020
"লালন মেলা" বছরে দুইবার অনুষ্ঠিত হয়ে থাকে। একটা দোল পূর্ণিমায় অন্যটা লালনের মৃত্যুবার্ষিকীতে।
অক্টোবর এর ১৬ তারিখ, বাংলা ১লা কার্তিক লালন সাইজি এর মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে কুষ্টিয়ার লালন আখড়ায় ৩ দিন ব্যাপী বিশাল মেলা হয় যা লালন মেলা নামে পরিচিত। রাত ভর চলে লালন গানের আসর।
তাই এ ঐতিহাসিক মিলনমেলাকে স্মৃতির ঝোলায় বন্দি করতেই আমাদের এই গ্রুপ ট্যুরের আয়োজন।
যেহেতু এই মেলার সকল আয়োজন ই রাতের বেলায়, তাই আমাদের এই ট্যুর প্ল্যান টিও একটু ব্যাতিক্রমধর্মী হচ্ছে।
আমাদের যাত্রা কুষ্টিয়া জেলার লালন আকড়ার উদ্দ্যেশ্যে শুরু হবে মেলার ২য় দিন খুব সকালে বাসযোগে। দুপুরের মধ্যেই আমরা পৌছে যাবো।
দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাবো "রবীন্দ্রনাথ ঠাকুর" এর কুঠিবাড়ি তে। সেখানে রবি ঠাকুরের বাড়ি ও জাদুঘর ঘুরে দেখবো।
এরপর সন্ধ্যের আগে আগেই আমরা পৌছাবো আমাদের মূল গন্তব্য "লালন আকড়ায়"।
সেখানে মনের খুশিমত আমরা লালন এলাকা ও মেলা ঘুরে দেখবো। সাথে একটা গ্রুপ আড্ডা হবে লালন বাড়ীর দিঘির ঘাটে।
এই আকড়ার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এক কথা যাকে বলা যায় - " রাত যত গভীর হয়, আনন্দ ততই যেকে বসে"।
তাই পুরো রাতভর আমরা মেলা, ছোট-বড় সাইজী সাধকদের আকড়ার লালন গল্পো ও লালন সংগীত উপভোগ করবো। সেইসাথে সাইজীর সম্মানে স্টেজ পারফর্ম তো রয়েছেই।
এর মধ্যে সকলের সুবিধামতো সময়ে আমরা রাতের খাবার সেরে নেবো।
এভাবেই আমাদের পুরোটা রাত গান, মেলার জমজমাট পরিবেশ ও বিভিন্ন লালন অনুষ্ঠানের মাঝেই কেটে যাবে। ভোরের আলো ফোটার সাথে ধিরে ধিরে লালন আঁকড়া নিস্তব্ধ হয়ে পরবে। কারন দিনের বেলাতে এই মেলায় বিশেষত তেমন কিছুই হয় না।
এরপর সকালের নাস্তা সেরে আমরা রওনা হবো ঢাকার উদ্দ্যেশ্যে। দুপুরের পরপরই আমরা ঢাকায় পৌঁছে যাবো। এবং সেইসাথে আমাদের "সাইজীর সঙ্গোপনে" ট্যুরের সমাপ্তি ঘটবে।
🆘 বিঃদ্রঃ - যেহেতু লালন আকড়া ও মেলা মূলত রাতের বেলাতেই জমে ওঠে, তাই আমাদের পুরো রাত মেলা উপভোগেই ব্যাস্ত থাকতে হবে। তাই সকলের মানসিক ও শারিরীক শক্তি তথাপি একটি নির্ঘুম রাত এই ট্যুরের একটি অত্যাবশকীয় এবং অবিচ্ছেদ্য উপাদান।
⚠️ নির্দেশনা সমূহঃ
১. গ্রুপে মেম্বার সর্বনিন্ম ২ জনের হতে হবে।
২. মোট ৪ বেলা খাবার।
৩. সকল প্রকার যাতায়াত খরচ।
৪. কোন প্রকার ব্যাক্তিগত খরচ অন্তর্ভুক্ত নয়।
৫. DSLR ক্যামেরাতে ১০ টি গ্রুপ ছবি ও ৫ টি করে ব্যাক্তিগত ছবি তোলার সূযোগ।
💵💰ট্যুর ফিঃ ১৪৭৯ টাকা।
👉আপনি জানেন কি ? --- এই সুযোগ মিস করলে আমরা লক্ষ টাকা খরচ করেও আগামী বছরের আগে এই মেলার দেখা পাবো না।