The Travel Tact

The Travel Tact Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Travel Tact, 218, Sahera Tropical Tower, 5th Floor, Elephant Road, Dhaka.

28/04/2025

আমার মেঘ কে ছোঁয়ার স্বপ্ন ছিল, তাই সবসময় পাহাড়ে বেড়াতে যাওয়ার সুযোগ খুঁজি।

27/04/2025

Sometimes, I just want to take a break from everything..

But in the real world, you can’t just leave everything behind and take a break!

And that’s the sad part about life, it won’t wait for you till you feel okay, you just have to keep going.

এবার ইফতার, ডিনার কিংবা সেহেরী হোক পদ্মার জলে ভাসতে ভাসতে পুরো রমজান জুড়েই মাওয়াতে এবার প্রিমিয়াম হাউজবোট এ আয়োজন হচ্ছে ...
07/03/2025

এবার ইফতার, ডিনার কিংবা সেহেরী হোক পদ্মার জলে ভাসতে ভাসতে

পুরো রমজান জুড়েই মাওয়াতে এবার প্রিমিয়াম হাউজবোট এ আয়োজন হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে একদম ভিন্ন এই আয়োজন।

পরিবার, বন্ধু-বান্ধব কিংবা কর্পোরেট গেট টু গেদারের জন্য ইফতার, ডিনার কিংবা সেহেরী আয়োজন হতে পারে বেস্ট একটা অপশন.... 💜💜💜

বুকিং সংক্রান্ত যেকোন প্রয়োজনে কল করুন:
☎️ 01671-879036
☎️ 01912712641

01/03/2025

আলোর এই মাসে সবার বিকশিত হোক ঈমানের জ্যোতি।

রমজানুল মোবারক❤️

সাজেকের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ETAB গভীরভাবে মর্মাহত। আজকে বাংলাদেশের অন্যতম ট্যুরিস্ট স্পট সাজেকে ঘটে যাওয়া ভয়াবহ অগ্...
25/02/2025

সাজেকের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ETAB গভীরভাবে মর্মাহত।

আজকে বাংলাদেশের অন্যতম ট্যুরিস্ট স্পট সাজেকে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় পুরোপুরি পুড়ে গেছে ৫০+ রিসোর্ট এবং স্থানীয় বাড়ি।

প্রাথমিকভাবে এখনো আগুনের কারণ জানা যায়নি। স্থানীয় জনগণ, সেনাবাহিনী, বিজিবি, রিসোর্টের স্টাফ এবং উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেড়াতে আসা সকল পর্যটক সুস্থ আছেন।

সকল রিসোর্ট কর্তৃপক্ষ এবং ক্ষতিগ্রস্থ সকলকে ই ট্যুরিজম এসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা এবং ধৈর্য্য ধরার আহবান করা হচ্ছে।

এটা কোন যুদ্ধবিধ্বস্ত উপত্যকা নয়, ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিরানভূমি সাজেক পর্যটনকেন্দ্র।দেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রীর ইতিহাস...
25/02/2025

এটা কোন যুদ্ধবিধ্বস্ত উপত্যকা নয়, ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিরানভূমি সাজেক পর্যটনকেন্দ্র।

দেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রীর ইতিহাসে সবচেয়ে বড় ট্র‍্যাজেডির দিন। ৪ ঘন্টার আগুনে পুড়ে ছাই সাজেকের ৫০+ রিসোর্ট রেস্টুরেন্ ও স্থানীয়দের বাড়ি। পুড়ে ছাই হলো শত তরুনের ঘাম শ্রম, পরিশ্রমে তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন, কর্মসংস্থান ও রুটি রোজগারের একমাত্র পথ

তাদের শান্তনা দেবার মতো কোনো ভাষা নাই। আল্লাহ সকলকে হেফাজত করুক।এই ক্ষতি কাটিয়ে ঘুরে দাড়ানোর তৌফিক দিক।

আজকে সাজেকে পুড়ে যাওয়া রিসোর্ট গুলোর নামগুলো দেখেন! দেখলেই বোঝা যায় কত আদর, স্নেহ, মায়ামমতা জড়ানো আছে নামের মধ্যে।ছায়...
24/02/2025

আজকে সাজেকে পুড়ে যাওয়া রিসোর্ট গুলোর নামগুলো দেখেন! দেখলেই বোঝা যায় কত আদর, স্নেহ, মায়ামমতা জড়ানো আছে নামের মধ্যে।

ছায়ানীড়, তরুছায়া, আদ্রিকা,ছাউনি, টিজিবি লুসাই কটেজ, মেঘবাতায়ন, মেঘের ঘর, অধরা, মর্নিং স্টার, শালকা, রিমি ইকো কটেজ, মুননাইট, মাচাং ঘর, মেঘলা আকাশ, সানসিটা, বিকাশ বিলাস, পাহাড়পুঞ্জি, মাদল, ইকোবিহান, সাইরু, সালকা, মেঘবতী, সাজেক ইকো রিসোর্ট, ইকোভ্যালী, অবকাশ, মেঘছুট, নীল পাহাড়, টংঠং, মেঘজ্যোৎস্না, অধরা, মেডভেঞ্চার, শৈলকুটির, ফদাংথাং , শালকা, চাঁদের বাড়ী কটেজ আরো কত কত নাম!

রেস্তোরা আর টি স্টল: চিলেকোঠা, মেঘপাই, পেদাটিংটিং, চিম্বাল, মনটানা, মারুয়া ডি রেস্তোরা ও কফিডোর টি স্টল ইত্যাদি

এইগুলা একেকটা স্বপ্ন!
একেকটা সন্তান!
কয়েকশো পরিবারের রুটি রুজি!
দেশের ভঙ্গুর ট্যুরিজম যেগুলার কাধে ভর করে ছিলো।

আজকে কোন কিছুতেই আসলে মনে শান্তনা পাবেন না কারো। ফোন দিয়ে আর কস্ট বাড়ায়েন না প্লিস।
দোয়া করেন যেন আমি সহ আমার ভাইরা, বন্ধুরা, ট্রাভেলমেডরা আবার দাড়াতে পারে।
প্রতিকার ব্যাবস্তা যাতে নিতে পারি।

এই সমস্যা ভবিষ্যতে যাতে আর না হয়!
কোন শত্রুরও যেন না হয়।

অবিশ্বাস্য, অকল্পনীয়, অসাধারণ! কোনো শব্দতেই বুঝি ৯ বছর বয়সী বাংলাদেশী খুদে দাবাড়ু রায়ান রাশিদ মুগ্ধের জয়কে ব্যাখ্যা করা ...
21/01/2025

অবিশ্বাস্য, অকল্পনীয়, অসাধারণ! কোনো শব্দতেই বুঝি ৯ বছর বয়সী বাংলাদেশী খুদে দাবাড়ু রায়ান রাশিদ মুগ্ধের জয়কে ব্যাখ্যা করা যাবে না। কেননা সে জয় পেয়েছে নরওয়ের গ্র‍্যান্ডমাস্টার ও ৫ বারের দাবা বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে! গত ১৮ই জানুয়ারি রাতে, অনলাইনে দাবা খেলার প্লাটফর্ম চেস ডট কমে ম্যাগনাসকে বুলেট গেমে হারিয়ে দেশের দাবা অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে মুগ্ধ।

অনেকের মতেই সর্বকালের সর্বশেষ্ঠ দাবাড়ু হচ্ছেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন। তাকে দাবা খেলায় হারানো এতোটাই কঠিন যে অনলাইনে একটি জনপ্রিয় মিমস রয়েছে যেখানে এক পাতার একটি বইয়ের শিরোনাম "How to beat Magnus Carlsen?" প্রথম পাতায় লেখা 'Impossible'. তবে এই অসম্ভবকেই সম্ভব করেছেন ঢাকার সাউথ পয়েন্ট স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নয় বছর বয়সী দাবাড়ু মুগ্ধ। অনেক খ্যাতনামা পেশাদার দাবাড়ু যা স্বপ্নেও কল্পনা করতে পারে না সেটাই বাস্তবে করে দেখিয়েছেন এই খুদে দাবাড়ু। মূলত ম্যাগনাসকে মুগ্ধ পরাজিত করেছে বুলেট গেমে। যেখানে খেলাটির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ মিনিট, এর মাঝেই শেষ করতে হবে খেলাটি।

খেলার এক পর্যায়ে মুগ্ধের বিপক্ষে আর জেতা সম্ভব নয় বুঝে ম্যাগনাস রিজাইন করেন। আর তাতেই ম্যাগনাসকে পরাজিত করার সুনাম অর্জন করেন রায়ান রাশিদ মুগ্ধ। মজার ব্যাপার, চেজ ডট কমে কোনো টাইটেল না থাকায় এই টুর্নামেন্টে অংশই নেয়া সম্ভব ছিল না মুগ্ধের পক্ষে। পরবর্তীতে সে তার কোচ নাঈম হকের আইডি দিয়ে খেলে এবং হারিয়ে দেয় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নকে! উক্ত মূহুর্তকে বাংলাদেশের জন্য প্রেরণাদায়ক বলছেন মুগ্ধের বাবা মাহবুবুর রশিদ। ভবিষ্যতে দেশের জন্য আন্তর্জাতিক মঞ্চে সুনাম কুড়িয়ে আনবেন এই দাবাড়ু, এমনটাই প্রত্যাশা। ।যদিও অনেকের মতে ম্যাগনাসের কুইনের একটা চাল ভুলবশত আউট হয়ে যায়, যেটাকে বলে 'মাউস ফ্লিপের কারনে ভুল চাল' , তবুও ভুল দাবার অংশ, অনেক বড় টুর্নামেন্টেও প্রতিযোগীরা ভুল চাল দিয়ে থাকেন। তাই এই কৃতিত্বকে ছোট করে দেখার কিছু নেই, যখন আপনার বিপরীতে বিশ্বজয়ী ম্যাগনাস, আর আপনি কেবল ৯ বছর বয়সী একজন দাবাড়ু।

এখানকার কিছু অঞ্চলে ৪০০ বছরে কখনোই বৃষ্টি হয়নি।আতাকামা মরুভূমি উত্তর চিলিতে অবস্থিত একটি শীতল, শুষ্ক, বৃষ্টিবিহীন মরুভূম...
15/01/2025

এখানকার কিছু অঞ্চলে ৪০০ বছরে কখনোই বৃষ্টি হয়নি।

আতাকামা মরুভূমি উত্তর চিলিতে অবস্থিত একটি শীতল, শুষ্ক, বৃষ্টিবিহীন মরুভূমি অঞ্চল। আবহাওয়াবিদদের মতে ১৫৭০ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত এই ৪০০ বছরে এখানে কোন বৃষ্টি হয়নি। তাদের মতে এখানে প্রতি ১০০ বছরে গড়ে ৩ থেকে ৪ বার বৃষ্টিপাত হয়। তবে মরুভূমির মধ্যে এমন কিছু জায়গা রয়েছে, যেখানে কখনো বৃষ্টিপাত হয় না। এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর উপকূলস্থিত পর্বতমালা কর্দিলেরা দে লা কোস্তা এবং পূর্বে আন্দেস পর্বতমালা দ্বারা আবদ্ধ।উত্তরে মরুভূমিটি তারাপাকা অঞ্চল হয়ে পেরু সীমান্ত পর্যন্ত চলে গেছে।

এই পর্বতমালা মরুভূমির দু’পাশ হতে আসা বায়ুপ্রবাহ এবং তার মেঘ আটকে রাখে। ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসে। মরুভূমিটি উত্তর-দক্ষিণে প্রায় ১০০০ কিলোমিটার দীর্ঘ এবং এটির আয়তন প্রায় ৩,৬৩,০০০ বর্গকিলোমিটার।

Happy New Year May your 2025 be filled with amazing things and experiences
31/12/2024

Happy New Year
May your 2025 be filled with amazing things and experiences

সেন্টমার্টিন ভ্রমণে সেরা সেবা The Travel Tact থেকে!আপনার সেন্টমার্টিন ভ্রমণ হোক আরও সহজ, আরামদায়ক ও স্মরণীয়! The Travel ...
27/12/2024

সেন্টমার্টিন ভ্রমণে সেরা সেবা The Travel Tact থেকে!
আপনার সেন্টমার্টিন ভ্রমণ হোক আরও সহজ, আরামদায়ক ও স্মরণীয়! The Travel Tact দিচ্ছে ওয়ান স্টপ সলিউশন, যেখানে আপনি পাচ্ছেন সেন্টমার্টিনের পশ্চিম ও পশ্চিম-দক্ষিণ বীচের সেরা সব রিসোর্ট বুক করার সুবিধা।
⚫আমাদের বিশেষ সেবা:
◼️ রিসোর্ট বুকিং: সেন্টমার্টিনের জনপ্রিয় রিসোর্টগুলো যেমন –
▪️জোৎস্নালয় বিচ ভিউ রিসোর্ট
▪ স্যান্ড ক্যাসেল বিচ ভিউ রিসোর্ট
▪ সাম্পান বিচ রিসোর্ট
▪ কাঠের বাড়ি রিসোর্ট
▪ ফ্যামিলি টাইম বীচ রিসোর্ট
▪ চাঁদের বাড়ি বিচ রিসোর্ট
▪ সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট
▪ দ্বীপান্তর" বিচ রিসোর্ট
▪ জলকুঠির ইকো রিসোর্ট
▪ নোনাজল বীচ রিসোর্ট
▪ সান এন্ড স্যান্ড টুইন বীচ রিসোর্ট
▪ চন্দ্রালয় বীচ রিসোর্ট
▪️সিনবাদ এক্সপেরিয়েন্স রিসোর্ট এবং বিয়ন্ড
▪️লুইপাজ বীচ রিসোর্ট
▪️নোঙর ইকো বিচ রিসোর্ট
রিসোর্টসহ আরও অনেক রিসোর্ট। প্রতিটি রিসোর্টে আপনি পাবেন সেরা রেট, আরামদায়ক পরিবেশ ও বিশ্বস্ততা।
⚫ বাস,বিমান ও শিপের টিকেট:
ঢাকা থেকে সরাসরি সেন্টমার্টিন ভ্রমণের জন্য বাস,বিমান ও শীপের টিকেটও আমরা সরবরাহ করি। ভ্রমণের সব কিছু এক জায়গা থেকে পাওয়ার সুযোগ!
⚫ বড় ফ্যামিলি ও কোর্পোরেট গ্রুপের জন্য বিশেষ কোটেশন:
বড় ফ্যামিলি ট্যুর বা অফিসিয়াল কোর্পোরেট ট্যুরের জন্য আমাদের রয়েছে কাস্টমাইজড প্যাকেজ এবং সেরা মূল্য।
আপনার ভ্রমণকে ঝামেলামুক্ত করতে আমাদের আছে পেশাদার দল।
সময়মতো সেবা এবং বুকিং কনফার্মেশন।
সেরা দামে সর্বোচ্চ সুবিধা।
সেন্টমার্টিন ভ্রমণের সব প্রয়োজনে আমাদের একবার ফোন করুন। আপনার পছন্দের রিসোর্ট ও রুমের নাম জানিয়ে আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। কাঙ্ক্ষিত তারিখে বুকিং নিশ্চিত করুন এখনই!
📞 বুকিং নাম্বার:
01671-879036
01912712641
আজই যোগাযোগ করুন এবং আপনার সেন্টমার্টিন ভ্রমণের স্মৃতি করুন আরও রঙিন ও উপভোগ্য!

নোনাজল বিচ রিসোর্ট - সেন্টমার্টিননোনাজল - আপনার স্মৃতিময় ছুটির ঠিকানা।সমুদ্রের ঢেউয়ের সুর আর প্রকৃতির মুগ্ধতায় আপনার অবক...
24/12/2024

নোনাজল বিচ রিসোর্ট - সেন্টমার্টিন

নোনাজল - আপনার স্মৃতিময় ছুটির ঠিকানা।
সমুদ্রের ঢেউয়ের সুর আর প্রকৃতির মুগ্ধতায় আপনার অবকাশের সময়কে বিশেষ করে তুলতে আমরা প্রস্তুত।
মাচায় বসে সমুদ্র সৈকত ও সূর্যোদয়, সূর্যাস্ত দেখার জন্য চমৎকার লোকেশন।

আপনার বাজেটের মধ্যে সাগরের ছোঁয়া।
সেন্টমার্টিনের নীল জলের কোলঘেঁষা নোনাজল বিচ রিসোর্ট, যেখানে সমুদ্রের ঢেউয়ের সুর আর আরামের পরিবেশ আপনার অপেক্ষায়। সাশ্রয়ী মূল্যে বিলাসিতার অভিজ্ঞতা পেতে আজই আসুন।

বুকিং করতে যোগাযোগ করুন কল অথবা হোয়াটসঅ্যাপ:
01671-879036 ll 01912712641

Address

218, Sahera Tropical Tower, 5th Floor, Elephant Road
Dhaka
1205

Telephone

+8801671879036

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Travel Tact posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Travel Tact:

Share