08/08/2026
ঢাকা মুখী আপাতত কুমিল্লার জ্যাম সমাধান।
পরিবহনের অনেকেই যুক্ত আছেন, আপনাদের জন্য সহজ হবে। চট্রগ্রাম থেকে আগত আপনারা কুমিল্লার শুয়াগাজী দিয়ে ডানে ঢুকে কুমিল্লার পুরাতন হাইওয়েটি ব্যবহার করে ৭.৮ কিলো যাওয়ার পর বালুতুপা ৩ রাস্তার মোড়ের ডান পাশের রাস্তাটি ব্যবহার করে গোমতী নদীর বেরিবাধ সড়ক ধরে সোজা ক্যান্টোনমেন্টের আমতলী দিয়ে মেইন সড়কে উঠতে পারবেন। এই রাস্তাটা ব্যবহারে আপনাদের কুমিল্লা শহরের কোন জ্যাম পোহাতে হবে না, দিনের বেলাতেও যাতায়াতে অসুবিধা নেই। রাস্তাও ভাল ডাবল ডেকার গাড়ি নিয়েও চলাচল করা যাবে।
নোয়াখালী - লক্ষ্মীপুর থেকে আগত!
আপনারা বাগমারা বাজারের বামে অথবা লালমাই মোড় থেকে বামে বড়ুরা যাওয়ার রাস্তাটি ব্যবহার করবেন। বড়ুরা থেকে নিমসার বাজার দিয়ে বের হতে পারবেন। এই রাস্তাটিও ভালমানের প্রশস্ত।
গত ২ দিন ধরে, পরিচিত অনেকের গাড়িই এই পথে পার করিয়ে দিয়েছি।