Foster ECO Tourism

Foster ECO Tourism Foster ECO Tourism is a professional travel service that can help you arrange your next holiday. We will assist you in locating your ideal holiday.

Foster ECO Tourism is a professional tour agent that can help you arrange your next holiday.
• Tour package
• Visa processing
• Air Ticketing
* India Medical Consultancy Our responsibilities include matching customers to destinations and vacation hubs you'll appreciate, as well as providing activities you may do while on vacation. We're here to create excellent products and link travelers and our

partners. We use our platform and technological skills to deliver the best travel experiences on a local and global scale. We assist our travelers and partners in exploring the millions of different paths to the greatest possible result.

 #কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার আগে কি কি ডকুমেন্ট লাগবে ধাপ অনুযায়ী নিম্নরূপ-◾ধাপ ১: ডোনার...
29/07/2026

#কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার আগে কি কি ডকুমেন্ট লাগবে ধাপ অনুযায়ী নিম্নরূপ-

◾ধাপ ১: ডোনারের এবং রিসিভারের কাগজ পত্র সংগ্রহ
▪️জন্মনিবন্ধন সনদ
▪️জাতীয় পরিচয়পত্র (NID)
▪️পাসপোর্ট
◾সম্পর্কের প্রমাণ (জন্মনিবন্ধন, পারিবারিক সনদ,কাবিননামা ইত্যাদি) যেহেতু ভারতে বিশেষ করে সিএমসি হাসপাতালে নিজের ডোনার ছাড়া কিডনি ট্রান্সপ্লান্ট হবে না।
◾ধাপ ২: হলফনামা (Affidavit)
রিসিভার,ডোনার এবং তাদের অভিভাবকের নামে হলফনামা করতে হবে।
এই হলফনামা নিজ নিজ জেলার নোটারি/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সম্পন্ন করে পরে বাংলাদেশের আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় (MOFA), ঢাকা থেকে সত্যায়ন (Attestation) করতে হবে।
◾ধাপ ৩: পারিবারিক সম্পর্কের সনদ (Family Tree)-
পারিবারিক সম্পর্কের সনদ তৈরি করে এফডেভিট করে নোটারি করে,সেটিও আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে।
◾ধাপ ৪: চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র
▪️চিকিৎসকের ট্রান্সপ্ল্যান্টের পরামর্শপত্র
▪️হাসপাতালের Request Letter
▪️Hospital Declaration Form
▪️রিসিভার এবং ডোনারের মেডিকেল রিপোর্ট সিভিল সার্জন দ্বারা সত্যায়িত করতে হবে।
◾ধাপ ৫: পাসপোর্ট ও ভিসা
রিসিভার এবং ডোনার এবং অভিভাবকের পাসপোর্ট ও ভিসার ফটোকপি আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে।
◾ধাপ ৬: অতিরিক্ত যা লাগতে পারে-
▪️হাসপাতালের নির্ধারিত ট্রান্সপ্ল্যান্ট আবেদনপত্র
▪️রিসিভার এবং ও ডোনারের সম্মতিপত্র (Consent Form)
▪️অথরাইজেশন কমিটির সাক্ষাৎকার ও অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
▪️ডোনারের পরিচয় ও সম্পর্ক যাচাইয়ের মূল কাগজপত্র।
ট্রান্সপ্ল্যান্ট করার উদ্দেশ্য যারা ভারতে যেতে চান তাদের কাজে লাগতে পারে।।

বাংলাদেশিদের জন্য দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হতে যাচ্ছে।ঢাকায় নিযুক্ত ভারতের ...
25/06/2026

বাংলাদেশিদের জন্য দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হতে যাচ্ছে।
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ (২৫ জুন) এই ঘোষণা দেন এবং জানান, আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা নেওয়া শুরু হবে।
ভিসা সংক্রান্ত সাম্প্রতিক সব গুরুত্বপূর্ণ তথ্য-
আবেদন শুরুর তারিখ: ২৮ জুন।ভিসা সেন্টার: প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC)-এর মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।
ভিসা ফি-
পূর্বে ৮২৪ টাকা থাকলেও,পরবর্তীতে তা বৃদ্ধি পেয়ে বর্তমানে ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে।
জরুরি সেবা-
আগের মতোই জরুরি চিকিৎসার জন্য মেডিকেল ভিসা কার্যক্রম চালু থাকবে। নতুন হাইকমিশনারের মতে,দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবেই পর্যটন ভিসা পুনরায় চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।।
#ফস্টার ইকোট্যুরিজম
#ফস্টারমেডিকেলট্যুরিজম

মণিপাল হাসপাতাল,মুকুন্দপুর (কলকাতা) একটি অত্যন্ত সুপরিচিত এবং আধুনিক মাল্টি-স্পেশালিটি হাসপাতাল।এটি আগে "অ্যামরি হাসপাতা...
17/05/2026

মণিপাল হাসপাতাল,মুকুন্দপুর (কলকাতা) একটি অত্যন্ত সুপরিচিত এবং আধুনিক মাল্টি-স্পেশালিটি হাসপাতাল।এটি আগে "অ্যামরি হাসপাতাল (AMRI Hospital) নামে পরিচিত ছিল।
​ঠিকানা: ২২৩ এবং ২৩০,পানো রোড, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির পেছনে, পূর্ব যাদবপুর, মুকুন্দপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ,ভারত।
◾​প্রধান চিকিৎসার ক্ষেত্র সমূহ-
▪️কার্ডিওলজি (হৃদরোগ),
▪️অর্থোপেডিকস (হাড় ও জোড়া), ▪️গ্যাস্ট্রো এন্টারোলজি,
▪️নেফ্রোলজি,
▪️নিউরোলজি,
▪️বিশেষ করে শিশু চিকিৎসা (Pediatrics) ও
▪️প্রসূতি সেবার জন্য উন্নত ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে উন্নত চিকিৎসার জন্য নিয়মিত যাতায়াত করেন।
​এই হাসপাতালের কোনো নির্দিষ্ট ডাক্তার, কোনো বিশেষ বিভাগের অ্যাপয়েন্টমেন্ট,হোটেল বুকিং,বিমান ও রেল টিকেট বা অন্য কোনো তথ্য জানার প্রয়োজন Foster Medical Consultancy সব সময় সাথে আছে।
কলকাতায় মানিপাল হাসপাতাল এর প্রধান শাখাগুলো হলো—
▪️সল্টলেক,
▪️মুকুন্দপুর, এবং
▪️ঢাকুরিয়া।

কার্ডিওলজি,নিউরোলজি, অর্থোপেডিকস, এবং অনকোলজি সহ বিভিন্ন বিভাগে এরা বিশ্বমানের চিকিৎসা দিয়ে থাকে।
কলকাতার মানিপাল হাসপাতালের শাখা গুলোর ঠিকানা-
▪️সল্টলেক: আইবি-১৯৩, ব্রডওয়ে রোড, সেক্টর ৩, বিধাননগর, কলকাতা
▪️মুকুন্দপুর: ২২৩ এবং ২৩০,বারখোলা লেন, পূর্ব যাদবপুর, মুকুন্দপুর, কলকাতা।▪️ঢাকুরিয়া: পি-৪ এবং ৫, সিআইটি স্কিম-এলএক্সএক্সআইআই, ব্লক-এ, গড়িয়াহাট রোড, ঢাকুরিয়া, কলকাতা।
এখানে ৩০টিরও বেশি মেডিকেল স্পেশালিটি ও সুপার-স্পেশালিটি বিভাগে চিকিৎসা প্রদান করা হয়।
এর মধ্যে রয়েছে-
▪️কার্ডিওলজি ও কার্ডিও থোরাসিক সার্জারি,
▪️নিউরোলজি ও নিউরো সার্জারি,
▪️অনকোলজি,
,▪️ক্যান্সার কেয়ার (সার্জারি),
▪️কেমো থেরাপি,
▪️রেডিয়েশন,
▪️অর্থোপেডিকস ও
▪️জয়েন্ট রিপ্লেসমেন্ট
▪️গ্যাস্ট্রো এন্টারোলজি এবং
▪️নেফ্রোলজি।
বাংলাদেশ থেকে আগত রোগীদের সুবিধার্থে মানিপাল হাসপাতালে আন্তর্জাতিক ডেস্ক এবং গাইডেন্সের ব্যবস্থা রয়েছে।।

এইচসিজি (HCG-Healthcare Global Enterprise Ltd) ভারতের বৃহত্তম এবং শীর্ষ স্থানীয় ক্যান্সার কেয়ার নেটওয়ার্ক যা বিশ্ব মা...
14/05/2026

এইচসিজি (HCG-Healthcare Global Enterprise Ltd) ভারতের বৃহত্তম এবং শীর্ষ স্থানীয় ক্যান্সার কেয়ার নেটওয়ার্ক যা বিশ্ব মানের ক্যানসার রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য পরিচিত।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির মূল কেন্দ্র ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোর এবং ভারত জুড়ে ২১টির বেশি বিশেষায়িত ক্যানসার সেন্টার রয়েছে,যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ক্যানসারের নিবিড় চিকিৎসা দেওয়া হয়।
HCG-তে মলিকুলার ইমেজিং,অত্যাধুনিক রেডিয়েশন থেরাপি (যেমন: টোমোথেরাপি), এবং রোবোটিক সার্জারির মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে মেডিকেল,সার্জিক্যাল এবং রেডিয়েশন অনকোলজিস্টদের সমন্বয়ে গঠিত মাল্টি-ডিসিপ্লিনারি টিম কাজ করে।
HCG ক্লিনিকাল ট্রায়াল এবং গবেষণার মাধ্যমে ক্যানসার চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করছে।
কলকাতার নিউ টাউনে অবস্থিত HCG ইকো ক্যানসার সেন্টারটি পশ্চিমবঙ্গ,বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের রোগীদের জন্য বিশ্ব মানের ক্যানসার চিকিৎসার সুবিধা প্রদান করছে।
HCG ক্যান্সার হাসপাতালে ২৪+ ক্যান্সার নিয়ন্ত্রণ এবং ৮টি ডেয়ার কেন্দ্র সহ অনকোলজি,সার্জ জেনারেল অনকোলজি,রেডিয়েশন অনকোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পেডিয়াট্রিক অনকোলজি।
উন্নত চিকিৎসা প্রযুক্তির মধ্যে সাইবারনাইফ(সাইবারনাইফ),টোমোথেরাপি (টোমোথেরাপি),রোবোটিক সার্জারি, ডিজিটাল পিইটি-সিটি, এবং এআই-চালিত রেডিয়েশন থেরাপি (ভেরিয়ান ইথোস) উন্নত চিকিৎসার ব্যবস্হা রয়েছে।
বাংলাদেশী রোগীদের জন্য যেখানে বিশেষ সহায়তা প্রদান,চিকিৎসা কেন্দ্র রয়েছে এবং ভিসা সহায়তা সার্বিক সেবা প্রদান করা হয়।।

বেঙ্গালুরুতে অবস্থিত নারায়ণা নেত্রালয় (Narayana Nethralaya) ভারতের অন্যতম শ্রেষ্ঠ এবং উন্নত চক্ষু চিকিৎসা কেন্দ্র। আপন...
03/05/2026

বেঙ্গালুরুতে অবস্থিত নারায়ণা নেত্রালয় (Narayana Nethralaya) ভারতের অন্যতম শ্রেষ্ঠ এবং উন্নত চক্ষু চিকিৎসা কেন্দ্র। আপনি যদি এখানে চিকিৎসার জন্য আসতে চান,তবে নিচের তথ্য গুলো আপনার উপকারে আসতে পারে-
​▪️প্রধান শাখাগুলো(Branches)-
​বেঙ্গালুরুতে এই হাসপাতালের চারটি প্রধান শাখা রয়েছে-
▪️​রাজাজিনগর (Rajajinagar)-
এটি তাদের প্রধান এবং সবচেয়ে বড় শাখা (এনএইচবি গেট সংলগ্ন)।
▪️বোম্মাসান্দ্রা(Bommasandra)-
এটি 'নারায়ণা হেলথ সিটি'র ভেতরে অবস্থিত।
▪️​ইলেক্ট্রনিক সিটি(Electronic City)- এটি প্রধানত আইটি কর্মীদের এবং ঔ এলাকার মানুষের জন্য সুবিধাজনক।
বানাশঙ্করী (Banashankari)-
এটি দক্ষিণ বেঙ্গালুরুর রোগীদের জন্য।
​▪️বিশেষ সেবা সমূহ:
​এই হাসপাতালটি চোখের প্রায় সব ধরনের উন্নত চিকিৎসার জন্য পরিচিত-
▪️​ক্যাটারেক্ট (Cataract)- ছানি অপারেশন।
▪️​ল্যাসিক (LASIK)-
চশমা সরানোর জন্য
▪️লেজার ট্রিটমেন্ট।
▪️​গ্লুকোমা (Glaucoma)- ▪️চোখের উচ্চ চাপের চিকিৎসা।
▪️​রেটিনা এবং কর্নিয়া- জটিল রেটিনা সার্জারি এবং কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট।
▪️​পেডিয়াট্রিক অফথালমোলজি-
শিশুদের চোখের বিশেষ চিকিৎসা।
​৩. যোগাযোগের তথ্যও
​অ্যাপয়েন্টমেন্ট-
আপনি অনলাইনে তাদের ওয়েবসাইটের মাধ্যমে বা ফোনে যোগাযোগ করে সিরিয়াল নিতে পারেন। বাংলাদেশে থেকে অনেক রোগী যান,তাই যাওয়ার আগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
​▪️কিছু জরুরি পরামর্শ-
▪️​থাকা-খাওয়া- রাজাজিনগর বা বোম্মাসান্দ্রা শাখার আশেপাশে প্রচুর হোটেল এবং গেস্ট হাউস রয়েছে,যা বাজেট অনুযায়ী পাওয়া যায়।
▪️​নথিপত্র-
আপনার আগের সব প্রেসক্রিপশন এবং রিপোর্ট সাথে রাখবেন।
▪️​ভাষা-
এখানে সাধারণত কন্নড়, ইংরেজি এবং হিন্দি বলা হয়।তবে অনেক ক্ষেত্রে বাঙালি রোগীদের জন্য দোভাষী বা বাংলা বোঝেন এমন লোকও পাওয়া যেতে পারে।
​আপনি কি নির্দিষ্ট কোনো চোখের সমস্যার জন্য বা বিশেষ কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে জানতে চাচ্ছেন-আরও বিস্তারিত তথ্য দিতে আমরা আপনার পাশে আছি।
#ফস্টার মেডিকেল ট্যুরিজম
#ফস্টার ইকো ট্যুরিজম
যোগাযোগ - +৮৮০১৯১১২৬১৮৮১

MD Shakil Hasan Forazi বয়স ৩৩। বর্তমানে এইস সি জি হাসপাতাল,ব্যাংগালোর,ভারতে চিকিৎসাধীন। লিম্ফমা হসকিনে আক্রান্ত যার সার্...
02/05/2026

MD Shakil Hasan Forazi বয়স ৩৩। বর্তমানে এইস সি জি হাসপাতাল,ব্যাংগালোর,ভারতে চিকিৎসাধীন।
লিম্ফমা হসকিনে আক্রান্ত যার সার্বিক শারিরীক বর্ডমান অবস্হান নিম্নরূপ -
​পিইটি সিটি স্ক্যান (PET CT Scan)
​প্রধান অনুসন্ধানসমূহ (Findings)
​১. গলা (Neck):
​গলার বাম পাশে লিম্ফ নোড গুলো বড় হয়ে গেছে এবং সেখানে অস্বাভাবিক কোষের সক্রিয়তা (Metabolically active) দেখা গেছে। এর মধ্যে সবথেকে বড়টির আকার প্রায় ১.৯ x ১.১ সেমি।
​২. বুক (Chest):
​বুকের মাঝখানে (Mediastinum) বড় আকারের পিণ্ড বা লিম্ফ নোডের গুচ্ছ দেখা গেছে। সবচেয়ে বড় পিণ্ডটির আকার ১১.৫ x ৮.৫ সেমি।
​এই বড় পিণ্ডটি শরীরের প্রধান রক্তনালীর (SVC) ওপর কিছুটা চাপ সৃষ্টি করছে।
​বুকের দুই পাশে এবং বগলে (Axilla) লিম্ফ নোডগুলো অনেক বড় হয়ে গেছে। বাম বগলের একটি লিম্ফ নোডের আকার ৫.০ x ৩.৬ সেমি।
​বুকের এই বড় পিণ্ডের চাপের কারণে ফুসফুসের কিছু অংশ সামান্য সংকুচিত (Atelectasis) হয়ে আছে।
​৩. পেট ও তলপেট (Abdomen and Pelvis):
​লিভার, পিত্তথলি, প্লীহা (Spleen), অগ্ন্যাশয় (Pancreas), কিডনি এবং মূত্রথলি স্বাভাবিক অবস্থায় আছে। পেটের ভেতরে কোনো অস্বাভাবিক লিম্ফ নোড পাওয়া যায়নি।
​৪. হাড় ও মজ্জা (Musculoskeletal):
​হাড়ের মজ্জাতেও (Bone Marrow) অস্বাভাবিক কোষের সক্রিয়তা বা সংকেত দেখা গেছে।
​PET-এর ফলাফল (FDG Uptake - SUV Values)
​শরীরের বিভিন্ন স্থানে গ্লুকোজ শোষণের মাত্রা (SUV) নিম্নরূপ যা অস্বাভাবিক কোষের সক্রিয়তা নির্দেশ করে:
​বাম গলা: ১৮.৬ (খুবই উচ্চ)
​বুকের মাঝখান: ১৬.২ (উচ্চ)
​বগলের লিম্ফ নোড: ২০.৯ (খুবই উচ্চ)
​হাড়ের মজ্জা: ৪.৬ (মাঝারি)
​সারসংক্ষেপ (Impression)
​রিপোর্টের শেষ মন্তব্যে চিকিৎসকরা জানিয়েছেন যে:
​গলা, বুক এবং বগলের উভয় পাশে যে বড় বড় লিম্ফ নোড বা পিণ্ডগুলো দেখা যাচ্ছে, তা লিম্ফোমা (Lymphoma) রোগের লক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ।
​হাড়ের মজ্জাতেও এই রোগের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে।
​ এই রিপোর্টের ভিত্তিতে ক্যান্সার বিশেষজ্ঞ বা হেমাটোলজিস্টের (Hematologist) ডাক্তার নটরাজ কে এস এবং তার বিশেষজ্ঞ টিম যথাক্রমে যথাক্রমে ডাক্তার কে জে কাল্লুর,ডাক্তার প্রশান্ত জি আর,ডাক্তার রাজ কুমার কে এ,ডাক্তার শিবা কুমার সোয়ামী এস,ডাক্তার মহেস এ এবং ডাক্তার কিশোর
কুন্তলা এস এর পরামর্শে চতুর্থ থেরাপির প্রথম ইমুইন থেরাপি আজ সম্পন্ন হয়েছে।চিকিৎসার প্রটোকল অনুযায়ী আগামীকাল দ্বিতীয় ইনজেকশন এবং পরশু দিন ফলোআপ পরীক্ষা সম্পূর্ণ হবে। সবাই শাকিল হাসানের সুস্থতার জন্য দোয়া করব।

ফস্টার মেডিকেল ট্যুরিজম  এবং ইন্ডিয়ান ট্রিটমেন্ট ডট কমের গর্বীত দুই কর্ণধার।।নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমান ব...
30/04/2026

ফস্টার মেডিকেল ট্যুরিজম এবং ইন্ডিয়ান ট্রিটমেন্ট ডট কমের গর্বীত দুই কর্ণধার।।

নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দর, দমদম,কোলকাতা,ভারত।

 #নদী কেন্দ্রীক পর্যটন শিল্প। ​নদী এবং সাগর পরিবেষ্টিত সমগ্র ভোলা জেলা বিশেষ করে চরফ্যাশন,মঙ্গল শিকদার,গজারিয়া এবং নাজি...
30/03/2026

#নদী কেন্দ্রীক পর্যটন শিল্প।
​নদী এবং সাগর পরিবেষ্টিত সমগ্র ভোলা জেলা বিশেষ করে চরফ্যাশন,মঙ্গল শিকদার,গজারিয়া এবং নাজিরপুর "নদী পর্যটন" অপার সম্ভাবনাময়।

বেতুয়া লঞ্চ ঘাটের আদলে ঘাট সংলগ্ন আধুনিক রেস্ট হাউজ স্হাপনার মাধ্যমে দ্বীপের রানী ভোলা হবে দেশের বিখ্যাত পর্যটন স্হান।।

শান্ত জলরাশি,নদীর পাড়ের সবুজ প্রকৃতির প্রশান্তি আর নৌকায় চড়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা পর্যটকদের দারুণ ভাবে আকৃষ্ট করে।।
নদী পর্যটন শিল্প এক অপরিসীম সম্ভাবনাময় খাত যা গ্রামীণ অর্থনীতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে বিকশিত হচ্ছে। ক্রুজ শিপের মাধ্যমে ডে-ক্রুজ, ডিনার ক্রুজ এবং ঐতিহ্যবাহী নৌকায় ভ্রমণ পর্যটকদের আকৃষ্ট করে।
এটি উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি,গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং নদী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।
নদী পর্যটন শিল্পের মূল দিকসমূহ-
▪️বাংলাদেশ নদীবাহিত হওয়ায় এখানে ক্রসবর্ডার ক্রুজ, ব্যাক-ওয়াটার ক্রুজ এবং চর কুকরি-মুকরী ভ্রমণের বিশাল সুযোগ রয়েছে ।
▪️নৌকা ভ্রমণ,মাছ ধরা,নদী পাড়ের জন জীবন পর্যবেক্ষণ এবং চর ভ্রমন,বিখ্যাত মহিষের বাথান সহ সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন ভ্রমণের সুযোগ ।
▪️স্থানীয় পর্যায়ে পর্যটন কেন্দ্রিক ব্যবসা (হোটেল,রেস্তোরাঁ,হোম স্টে,পরিবহন) বৃদ্ধি পাবে এবং কর্ম সংস্থান তৈরি হবে ।
চ্যালেঞ্জ হচ্ছে-নদীর নাব্যতা সংকট,দূষণ, পর্যাপ্ত অবকাঠামোর অভাব এবং আধুনিক নৌযানের অভাব ।
নদী সংরক্ষণ ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে এই শিল্প বাংলাদেশের পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

চিত্র: বেতুয়া ঘাট চরফ্যাশন ভোলা।।

আমাদের সেবা সমূহ :* ভারতের বিখ্যাত হাসপাতাল ও ডাক্তারের পরামর্শ,* অ্যাপয়েন্টমেন্ট,* একাধিক হাসপাতাল থেকে চিকিৎসা খরচের ...
10/03/2025

আমাদের সেবা সমূহ :
* ভারতের বিখ্যাত হাসপাতাল ও ডাক্তারের পরামর্শ,
* অ্যাপয়েন্টমেন্ট,
* একাধিক হাসপাতাল থেকে চিকিৎসা খরচের আনুমানিক হিসাব ও মতামত , * টেলিমেডিসিন,
* মেডিক্যাল ভিসা সহায়তা,
* বিমান টিকেট,
* রেল টিকেট,
* ভারতে বিমান বন্দর,রেল স্টেশন,বাস স্টান্ড থেকে পিকআপ এবং ড্রপ, * স্থানীয় সহায়তা,
* হাসপাতালের সহায়তা,
* হোটেল বা গেস্ট হাউস সহায়তা,
* সার্বিক চিকিৎসা সহায়তায়,

'ফস্টার মেডিকেল কনসালটেন্সি' আমরা ২৪ ঘন্টা আপনাদের সেবায় ।।
Our services :
* Indian best hospitals and Doctors consultancy,
* Doctor appointment,
* treatment budget from different hospitals,
* Telemedicine,
* Medical Visa,
* Air ticket,
* Train ticket
* Pick up & Drop facilities from Airport,Rail station & Bus stand,
* Local help,
* Hospital help,*Hotel & guest house booking,
* overall treatment HELP.

Foster Overseas Consultancy is 24/7 at your Services 🇧🇩 🇮🇳

যোগাযোগঃ
01911261881
(হোয়াটসঅ্যাপ, ভাইবার,ইমো)
[email protected]

✈️০৫ মার্চ ২০২৫ থেকে  ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, ...
05/03/2025

✈️০৫ মার্চ ২০২৫ থেকে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন ভিসা আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে।
তাছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া, ক্রোয়েশিয়া তারা তাদের নিজস্ব অফিস নিয়ে ০৫ মার্চ তারিখ থেকে বসবে রাজধানী ঢাকাতে ইউরোপ গামী প্রত্যাশীদের জন্য যা অনেক ভালো সংবাদ।
মোট ৯টি দেশে জন্য✈️

✅অনলাইনে আবেদনের লিংক
https://azinfobd.com/europe-work-permit-visa/

Address

Dhaka
1212

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 08:00 - 18:00
Saturday 08:00 - 18:00
Sunday 08:00 - 18:00

Telephone

+8801911261881

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foster ECO Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foster ECO Tourism:

Shortcuts

Share