Luminary Ladies

Luminary Ladies There are many eco-resorts in different parts of Bangladesh, we don't go to them because we don't kn

14/08/2022
Bandarban Greenpeak Resort-এ ২০% পর্যন্ত ডিস্কাউন্ট !!!মেঘের অপরূপ রাজ্য বান্দরবানের মাঝে পাহাড়ি চূড়ায় রূপকথার সাথে হারি...
15/01/2022

Bandarban Greenpeak Resort-এ ২০% পর্যন্ত ডিস্কাউন্ট !!!
মেঘের অপরূপ রাজ্য বান্দরবানের মাঝে পাহাড়ি চূড়ায় রূপকথার সাথে হারিয়ে যেতে Bandarban Greenpeak Resort রয়েছে আপনারই অপেক্ষায়। পরিবারকে কে সঙ্গে নিয়ে পাহাড়ের চূড়ায় মেঘের দেখা পেতে এবং অ্যাডভেঞ্চারের সম্পূর্ণ স্বাদ দিতে আমাদের এ রিসোর্ট সদা আপানরই সেবায় নিয়োজিত।
বান্দরবান বাস স্ট্যান্ড পোঁছানোর ঠিক ৩ কি.মি. আগেই দেখা মিলবে প্রকৃতিঘেরা Bandarban Greenpeak Resort। পরিবার নিয়ে পাহাড়ি এলাকায় নিরাপদ ও আধুনিক সকল সুযোগ সুবিধার সাথে রাত্রি যাপনের জন্য বান্দরবান গ্রিনপিক রিসোর্ট হতে পারে আপনার সেরা পছন্দ। এখানে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে হাতের স্পর্শ লাগে এমন প্রতিটি জায়গায় আমরা স্যানিটেশন ও পরিছন্নতার ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি আমরা নিশ্চিত করি এক সুন্দর পরিবেশবান্ধব ভ্রমণব্যবস্থা।

◉ Premium AC rooms with attached washroom & balcony
◉ Honeymoon Tree House
◉ আধুনিক washroom with bathtub
◉ Open hill view dine space
◉ দোলনা
◉ বাচ্চাদের আকর্ষণীয় kids zone
◉ Tree top sitting place
◉ Live BBQ
◉ সুস্বাদু পাহাড়ি খাবার
◉ সুবিশাল wooden watch tower
◉ Lounge
◉ দক্ষ house keeping
◉ Complementary breakfast
বুকিং ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারেঃ
01886682201

সেইন্টমার্টিনের আরো একটি অন্যতম রিসোর্ট  ড্রীম নাইট রিসোর্ট যার অবস্থান একদম বীচের সাথেই,যে রিসীর্টে থাকলে আপনি রিসোর্ট ...
06/12/2021

সেইন্টমার্টিনের আরো একটি অন্যতম রিসোর্ট ড্রীম নাইট রিসোর্ট যার অবস্থান একদম বীচের সাথেই,যে রিসীর্টে থাকলে আপনি রিসোর্ট থেকেই একদম বীচ দেখতে পাবেন।
বুকিং এর জন্য যোগাযোগ করুন।

Call For Booking
01890450650
01886682202

মেঘ-পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালি। অনেকে সাজেক ভ্যালীকে বাংলাদেশের ভূস্বর্গ বলে থাকেন। আকাশের নীল যেন এখানে এসে দিগন্ত ছুঁয়...
06/12/2021

মেঘ-পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালি। অনেকে সাজেক ভ্যালীকে বাংলাদেশের ভূস্বর্গ বলে থাকেন। আকাশের নীল যেন এখানে এসে দিগন্ত ছুঁয়েছে। চারপাশে যতদূর দৃষ্টি যায়, ছোট-বড় সবুজ পাহাড়। উপর থেকে দৃষ্টি মেললে যেন সবুজ সমুদ্রের ঢেউ। একটি থেকে আরেকটি পাহাড়ের মাঝে যেন আটকে আছে সাদা মেঘের ভেলা। সাজেক ভ্যালীর অন্যতম আকর্ষন গসপেল রিসোর্ট।

বুকিং দিতে কল করুন ঃ
01890450650

সেইন্টমার্টিনের অন্যতম রিসোর্ট  সি ভিউ রিসোর্ট & স্পোর্টস যার অবস্থান একদম বীচের সাথেই, বুকিং এর জন্য যোগাযোগ করুন।এছাড়া...
06/12/2021

সেইন্টমার্টিনের অন্যতম রিসোর্ট সি ভিউ রিসোর্ট & স্পোর্টস যার অবস্থান একদম বীচের সাথেই, বুকিং এর জন্য যোগাযোগ করুন।
এছাড়াও বাস টিকেট, শিপ টিকেট কনফার্ম করতে পারবেন।

Call For Booking
01890450650
01886682202

জঙ্গল কটেজবুকিং হটলাইনঃ 01886682202 #ডুপ্লেক্স_উড_কটেজ:আমাদের পাহাড়ের উপর একটি ডুপ্লেক্স উড কটেজ আছে। সেখানে মোট ৪টি রুম...
23/09/2021

জঙ্গল কটেজ
বুকিং হটলাইনঃ 01886682202

#ডুপ্লেক্স_উড_কটেজ:
আমাদের পাহাড়ের উপর একটি ডুপ্লেক্স উড কটেজ আছে। সেখানে মোট ৪টি রুম। নিচতলায় ২টি ও উপরে ২টি। প্রতিরুমে আমরা ৪ জন করে এলাও করি। কোনোভাবেই ৪ জনের বেশি থাকা যাবে না। রুমপ্রতি ভাড়া প্রতিরাত ৩০০০ টাকা। রুমের টাইপ নন এসি। ব্রেকফাস্ট/লাঞ্চ/ডিনার প্রাইসের সাথে অন্তর্ভুক্ত নয়। ব্রেকফাস্টসহ ভাড়া নিতে চাইলে ৩২০০টাকা সর্বোচ্চ ৪ জন। প্রতিটি রুমের সাথে আলাদা আলাদা বেলকনি ও ওয়াসরুমের সুবিধা রয়েছে। রুমের ভিতর থেকে বা বেলকনি থেকে পাহাড় ও জঙ্গলের ভিউ দেখা যাবে। যেহেতু আমাদের এই কটেজটি পাহাড়ের উপরে, তাই নিচতলা বা উপরতলা থেকে প্রায় একইরকম ভিউ দেখা যায়। সবগুলো রুমে সিলিং ফ্যানের সুবিধা রয়েছে। বাথরুমে গরম ও ঠান্ডা পানির সুবিধাও আছে।

Premium AC Private Houseboat at Kaptai, Rangamati!!!!কাপ্তাই লেকে প্রথমবারের মতো এলো Private Houseboat-এ কাপ্তাই এবং রাঙ...
22/09/2021

Premium AC Private Houseboat at Kaptai, Rangamati!!!!
কাপ্তাই লেকে প্রথমবারের মতো এলো Private Houseboat-এ কাপ্তাই এবং রাঙ্গামাটি ঘুরে বেড়ানোর সুযোগ Promodini Boat Life-এর সাথে; আরো পাবেন বিভিন্ন ঝর্ণার জলধারা আর ইচ্ছেমত জায়গায় সাতারের সুযোগ।

আপনাদের কাপ্তাই ভ্রমণ আরও সুন্দর করে তুলতে Avijatrik নতুনভাবে Promodini 2.0 এর যাত্রা শুরু করেছে! আমাদের ২টি Houseboat-এই রয়েছে Premium সব Facility; Separated AC Cabins with Fan & Charging Point, Wide Window, Spacious Washroom, Roof top Lounge এবং আরো অনেক কিছু।

Promodini Boat Life-এ ২ দিন ১ রাতের প্যাকেজে রাঙামাটির সব Tourist Spot ঘুরে দেখতে পারবেন সবাই! এছাড়া রয়েছে Kayaking এবং আরো Exciting Activities-এর ব্যবস্থা!
Promodini Boat Life-এর ২ দিন ও ১ রাতের প্যাকেজের যাত্রা শুরু হয় রাঙামাটির আসাম বস্তি ব্রিজ থেকে!

প্রথম দিন, আসাম বস্তি ব্রিজ থেকে যাত্রা শুরু করে যাবো Berainna Lakeshore Cafe-তে, সেখানে Kayaking-এর ব্যবস্থা থাকবে; তারপর যাত্রা শুরু Divine Lake Island এর দিকে। সন্ধ্যা বেলা নাস্তার সাথে উপভোগ করবেন Live Music; সব শেষে বোটে বসে উপভোগ করবেন নির্জন লেকে তারাময় আকাশ!

পরের দিন সকালে নাস্তা করে স্পীডবোটে করে যাত্রা শুরু কিছু পর্যটন স্থান দেখতে। স্পিডবোটে করে শুভলং ছোট ও বড় জলপ্রপাত, কাপ্তাই লেকে অবস্থিত চাং-পাং রেস্তোরাঁয় দুপুরের খাবার (এইখানে আপনারা চাইলে dress changing-এর সুবিধা পাবেন), রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ এবং আরও কিছু ঐতিহ্যবাহী স্থান ভ্রমণ। সবশেষে কাপ্তাই লেকে কিছু সময় কাটিয়ে আমাদের সেই আসাম বস্তি ব্রিজে গিয়ে অথবা Rangamati Polwel park-এ গিয়ে শেষ হবে দুই দিন আর এক রাতের স্নিগ্ধ ভ্রমণের গল্পগাথা!

Booking Number :
01890450650
01886682202

Or WhatsApp:
wa.me/8801890450650
wa.me/8801886682202

-----------------------------------------------
Our Office Address .
Eco Resort Booking
H # GA-92 , Gulshan-Badda Link Road , Badda , Gulshan 1 , Dhaka 1212 , Bangladesh
(Beside of Premier Bank)

☎ ফোন:+8801886682201-02
Hotline +8801890450650

টিলাগাঁও ইকো ভিলেজ - Tilagaon Eco Village🌇লোকেশনঃ মৌলভীবাজার,কমলগঞ্জ, সিলেট। কিভাবে যাবঃ ঢাকা থেকে সিলেটের ট্রেন ধরে আসত...
21/09/2021

টিলাগাঁও ইকো ভিলেজ - Tilagaon Eco Village🌇

লোকেশনঃ মৌলভীবাজার,কমলগঞ্জ, সিলেট।

কিভাবে যাবঃ ঢাকা থেকে সিলেটের ট্রেন ধরে আসতে পারবেন। ভানুগাছ অথবা শমসেরনগর ষ্টেশনে নেমে তারপর সিএনজি অটোরিকশা নিয়ে যেতে পারবেন🚂

#রুম_ট্যারিফঃ রিসোর্টের প্রতি কটেজ রেন্ট ৫০০০/- টাকা।

#রুমঃ প্রতিটি রুম মাটি+কাঠ+ছন দিয়ে দৃষ্টিনন্দন ভাবে তৈরী করা।
রুমে রয়েছে বাশের তৈরী খাট, সোফা, ড্রেসিং টেবিল, টি টেবিল, আলমারি সহ প্রয়োজনীয় এমিনিটিজ!

#ওয়াশরুমঃ সবার কথা চিন্তা করে স্টান্ডার্ড ওয়াশরুম করা হয়েছে। প্রতিটাতেই থাকবে ইংলিশ/হাই কমোড।

#খাবারঃ আমাদের নিজস্ব কিচেন/ডাইনিং রয়েছে। প্রি-অর্ডারের ভিত্তিতে খাবার পাওয়া যাবে। খাবারে একেবারে গ্রামীণ স্বাদ রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়।

ফুড ম্যানুঃ
সকালের খাবার:-
ভুনা খিচুরি+ডিমভাজি+আচার+চা =১২০/-
অথবা পরাটা+ডিমভাজি +সবজি+চা=৮০/-

দুপুরের খাবার:-
সাদাভাত+বেগুন ভর্তা+আলুভর্তা+ সবজি+ ডাল+ গরুর মাংস/খাসির মাংস/ হাঁসের মাংস = ৩৫০/-
অথবা, সাদাভাত+বেগুন ভর্তা+আলুভাজি+ সবজি+ ডাল+মুরগি (কর্ক)/ রুই মাছ/ পাবদা মাছ । = ৩০০/-

বিকেলের নাস্তাঃ- পাকোরা+চা / ঝাল মুড়ি +চা =৪০/-
নুডুলস+ চা= ৬০/-

রাতে খাবার:-
সাদা ভাত+লাউ চিংড়ি+ সবজি+ ডাল+ মুরগি (কর্ক)/ রুই মাছ/ পাবদা মাছ/ গরুর মাংস
অথবা চিকেন(১/৪) বার্বিকিউ +পরাটা+সবজি/বুটের ডাল+সালাত+সফট ড্রিংস= ২৮০ -৩০০/-টাকা।

"Good morning everyone"
17/09/2021

"Good morning everyone"

President Resort খুলছে হাওরের প্রেসিডেন্ট রিসোর্ট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের হাওর। দিগন্ত বিস্তৃত আকাশ, ম...
15/09/2021

President Resort
খুলছে হাওরের প্রেসিডেন্ট রিসোর্ট
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের হাওর। দিগন্ত বিস্তৃত আকাশ, মেঘ এবং হাওরের জলরাশি যে কাউকে রোমাঞ্চিত করবে। প্রতি বছর পর্যটকরা মিঠামইন অষ্টগ্রাম ও ইটনা হাওরের সৌন্দর্য দেখতে আসেন। এবার হাওরের সৌন্দর্যের সঙ্গে দেখা মিলবে অভিজাত এক রিসোর্টের। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রিসোর্টটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
মিঠামইন উপজেলার আগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৩০ একর জায়গায় গড়ে তোলা হয়েছে এই রিসোর্ট। রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাম দেওয়া হয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট। রিসোর্টে ১০টি কটেজ রয়েছে। ৪০টি পরিবার একসঙ্গে থাকতে পারবেন।
রিসোর্টটিতে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার ও শিশুদের জন্য খেলার জোন করা হয়েছে। ওপর থেকে হাওরের সৌন্দর্য উপভোগের জন্য বানানো হয়েছে ওয়াচ টাওয়ার। বিশাল আয়তনের পুকুরে রাখা হয়েছে বোট। বিভিন্ন প্রজাতির গাছপালা লাগানো হয়েছে রিসোর্টের চারপাশে। এসব কিছু নির্মাণ করা হয়েছে আট মাসে।
তবে ভাড়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন, একদিনের জন্য ভাড়ার যে মূল্য নির্ধারণ করা হচ্ছে তা মধ্যবিত্তের নাগালের বাইরে। অভিজাত পরিবারগুলোর পক্ষেই কেবল রিসোর্টে রাত্রিযাপন সম্ভব হবে। মধ্যবিত্তদের বিষয়টি মাথায় রাখা হয়নি।
রিসোর্ট কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে রিসোর্টে একরাত থাকার জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ছয় হাজার টাকা। সর্বোচ্চ ভাড়া ২৮ হাজার টাকা।
এছাড়া রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে বিশেষ প্যাকেজ। ( ছবিতে দেওয়া আছে)
তবে যাদের সামর্থ্য আছে তাদের জন্য নিঃসন্দেহে এই রিসোর্ট হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মাধ্যম। বর্ষায় পানির ওপর রোদবৃষ্টির খেলা, সূর্যোদয়-সূর্যাস্ত দেখা, ডিঙি নৌকা, ট্রলার কিংবা স্পিডবোটের ভ্রমণ দেখতে পারবেন।
মিঠামইন উপজেলার চারপাশে আরও তিনটি হাওরবেষ্টিত উপজেলা রয়েছে। সেগুলো হলো নিকলী, অষ্টগ্রাম ও ইটনা। রিসোর্টে থেকে হাওরগুলো ঘুরে দেখা যাবে। তিনটি হাওরে পাঁচ-ছয় মাস পানি থাকে। বাকি সময় পানি না থাকলেও জায়গাগুলো সুন্দর।
যেভাবে যাবেন:
মিঠামইন হাওর ও প্রেসিডেন্ট রিসোর্ট দেখতে দেশের যেকোনো জায়গা থেকে আসতে হবে কিশোরগঞ্জ শহরে। সেখান থেকে করিমগঞ্জ উপজেলার বালিখোলা কিংবা চামটা বন্দর যেতে হবে সিএনজি কিংবা অটোরিকশায়। সময় লাগবে ৩০-৩৫ মিনিট। তারপর ট্রলার কিংবা স্পিডবোট ভাড়া করে প্রেসিডেন্ট রিসোর্টে যেতে পারবেন।

মারমেইড ইকো রিসোর্ট, কক্সবাজারবাংলাদেশের রিসোর্টগুলোর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কক্সবাজার ইনানী বিচের মারমেইড ইকো রি...
15/09/2021

মারমেইড ইকো রিসোর্ট, কক্সবাজার
বাংলাদেশের রিসোর্টগুলোর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কক্সবাজার ইনানী বিচের মারমেইড ইকো রিসোর্ট । ইনানীর রেজু খাল সংলগ্ন পেঁচারদ্বীপের এই রিসোর্টটি তৈরি ও পরিচালনায় ব্যবহার হয় পরিবেশ সম্মত ও প্রাকৃতিক বিভিন্ন উপাদান। প্রকৃতি ও আধুনিকতার সুন্দর সমন্বয় করেছে মারমেইড। বাঁশ, কাঠ ও ছনের তৈরি কটেজগুলো একেকটি যেন শান্তির নীড়। ইট-পাথরের দালানের অভ্যস্ততা থেকে ছুটি নিয়ে অবকাশের কয়েকটি দিন এমন বাঁশ-ছনের কুটিরে থেকে গ্রামীণ জীবনের স্বাদ নিতে পারেন আপনি। মারমেইড রিসোর্টের সামনেই আদিগন্ত সমুদ্র; ঘর থেকে বেরিয়েই যার দেখা পাবেন আপনি। এছাড়া এখানকার খাবারেও আছে বৈচিত্র্য। লাবনী বা কলাতলী বিচ ও সংলগ্ন হোটেল-রিসোর্টের অতিরিক্ত কোলাহল এড়িয়ে যারা নিরিবিলি প্রকৃতি ও সাগরের সৌন্দর্য উপভোগ করতে চান তারা চলে যেতে পারেন মারমেইড ইকো রিসোর্টে
কেমন খরচ
মারমেইড ইকো রিসোর্টে মোট চার ধরণের কটেজ আছে। এক বেডরুমের ওয়াটার বাংলোর ভাড়া ৫,০০০ টাকা। এক বেডরুমের স্টুডিও ভিলার ভাড়া ৮,০০০ টাকা। এক বেডরুমের ভিলার ভাড়া ১১,০০০ টাকা। কাপলদের জন্য রয়েছে বিভিন্ন প্যাকেজ সুবিধা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ও অন্যান্য সুবিধাসহ এসব প্যাকেজের খরচ পড়বে প্রতি রাতে ৬,৫০০-১৮,৯৭৫ টাকা পর্যন্ত।
কি কি পাবেন
রিসোর্টে প্রায় ৩০টি কটেজ আছে । কটেজের দরজা জানালাগুলো তৈরি করা হয়েছে স্বাভাবিকের চেয়ে বড় আকারে, যেন অতিথিরা সমুদ্র থেকে আসা নির্মল বাতাস উপভোগ করতে পারেন। বেশ পরিপাটি ও সাজানো প্রতিটি কটেজের ভেতরে রয়েছে আধুনিক সকল সুবিধা। আছে বারবিকিউ, হিল ট্র্যাকিং ও সার্ফিং করার সুযোগ। এছাড়াও এখানে রয়েছে ইয়োগা সেন্টার, সুইমিং পুল, ইনডোর-আউটডোর বিভিন্ন খেলার সুবিধা, স্পা, নৌ-ভ্রমণ ব্যবস্থা, কনফারেন্স রুম ও মিনি থিয়েটার।
কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক, রেল ও বিমান তিনভাবেই যেতে পারবেন কক্সবাজারে।
সড়কপথেঃ ঢাকার কল্যাণপুর, ফকিরাপুল, কমলাপুর অথবা সায়দাবাদ থেকে দেশ, সোহাগ, সৌদিয়া, হানিফ সহ অসংখ্য বাস প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া ৭০০-১,৫০০ টাকা পর্যন্ত। কক্সবাজার নেমে রিসোর্টের গাড়ি বা সিএনজিতে সরাসরি ইনানী বিচে গেলেই পেয়ে যাবেন রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা।
রেলপথেঃ ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে প্রতিদিন ঢাকা থেকে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি, মহানগর প্রভাতি, তূর্ণা নিশিথা সহ বেশ কিছু ট্রেন চট্টগ্রাম রুটে চলাচল করে। ট্রেনে যাওয়ার ক্ষেত্রে পূর্বেই শিডিউল জেনে নেবেন, এবং অগ্রিম টিকেট কেটে রাখবেন। এতে পরবর্তীতে বিড়ম্বনায় পড়বেন না। ভাড়াঃ শ্রেণিভেদে ৮০ থেকে ১০৯৩ টাকা। ভিজিট করুন বাংলাদেশ রেলওয়ের সাইটে সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানতে। চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন এখনো চালু হয়নি। তাই এখান থেকে বাসে কিংবা বিমানে কক্সবাজার যেতে পারেন।
আকাশপথেঃ ঢাকা বা দেশের অন্যান্য অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে প্রতিদিন বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ারের বেশ কিছু বিমান উড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। ভাড়া পড়বে সময়ভেদে ৩,০০০-৭,০০০ টাকা পর্যন্ত। যতদিন আগে টিকিট কাটবেন তত সাশ্রয় হবে।
কক্সবাজার শহর বা যে কোন বিচ থেকে মেরিন ড্রাইভ ধরে পেঁচার দ্বীপ নামলেই পেয়ে যাবেন মারমেইড ইকো রিসোর্ট।
যোগাযোগ
ফোনঃ +৮৮০১৮৪১৪১৬৪৬৪-৯
ওয়েবসাইটঃ www.mermaidecoresort.com

Address

H# GA-92 , Gulshan-badda Link Road , Badda , Dhaka 1212 , Bangladesh
Dhaka

Telephone

+8801886682201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luminary Ladies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category