N ZauaD

N ZauaD Travel your life.......

13/08/2024

আজ আমি স্বেচ্ছায়, সজ্ঞানে ঘোষণা করছি, আমরা যারা ২০২৪ সালে স্বৈরাচার সরকার থেকে মুক্তির জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ করলাম তাদেরকে যদি সরকারিভাবে কখনো কোনো ভাবে সার্টিফিকেট দিয়ে ভাতা দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করা হয় বা ট্রাফিকের দায়িত্ব যারা পালন করেছে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার যে সনদ দেয়ার কথা চিন্তা করছে, কোন কিছুতেই আমি আমার নাম ইনক্লুড দেখতে চাই না।

আমি নিজে তো কখনো সার্টিফিকেট পাওয়ার জন্য আমার নাম দিবই না, কেউ যদি ভালোবেসেও আমার নাম দিয়ে থাকেন সেখান থেকে দয়া করে আমার নাম কেটে দিবেন।

আমি বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি নতুন করে সার্টিফিকেট পাওয়ার জন্য নয় বা কোন স্বীকৃতি পাওয়ার জন্য নয়। আমি চাইনা ভবিষ্যতে আমার বংশধরেরা কখনো আবার আমার সার্টিফিকেট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আবার বৈষম্যের পথে হাঁটুক।

যারা দায়িত্ব নিয়েছেন যারা কাজ করেছে তাদের নাম ইনক্লুড করে দেয়ার, আপনারা সবাই দয়া করে যারা প্রকৃতপক্ষেই আন্দোলন করেছে এবং ট্রাফিকের দায়িত্ব নিজের ভালো লাগা থেকে পালন করেছে গত কয়েকদিন ধরে নিরলস ভাবে, তাদের খুঁজে খুঁজে বের করে নাম এন্ট্রি করে দিন প্লিজ। তা না হলে এখানেও একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে।
টাঙ্গাইলের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমি দেখতে পাচ্ছি, একটা বিশাল জনসমষ্টি যারা খুব ভালোভাবে কয়েকদিন রাস্তায় পরিশ্রম করেছে তাদের নাম সার্টিফিকেট লিস্টে ইনক্লুড করা হয়নি , আমি প্রচুর অভিযোগ পাচ্ছি।।

কিন্তু আমি আমারটা আবারও বলে যাচ্ছি,
বিতর্কিত কোন লিস্টে এবং যে লিস্ট নিয়ে ভবিষ্যতে দেশের বৃহত্তর জনসমষ্টির মধ্যে স্বার্থের কারণে আবারও রক্তারক্তি হতে পারে সেই লিস্টে কোন ভাবেই আমার নাম ইনক্লুড করাতে চাই না, কেউ আমার নাম ইনক্লুড করে ফেললেও আমি সেখান থেকে প্রত্যাখ্যান করে নিলাম নিজেকে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের সনদধারী সবাই না, তবে অধিকাংশ মুক্তিযোদ্ধাই ছিল ভুয়া। অপরদিকে যারা প্রকৃতপক্ষে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন নিঃস্বার্থভাবে, তারা কখনোই সার্টিফিকেটের ধার ধার ধারেননি।

N ZauaD

06/08/2024

বর্তমান বিএনপি'র রাজনীতির ভাবগাম্ভীর্য যাকে ঘিরে আবর্তিত হয় নিঃসন্দেহে তিনি তারেক জিয়া।

আমাদের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন এবং আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত সম্মতি এবং সম্মিলিত প্রচেষ্টার ফলাফল হচ্ছে বাংলাদেশকে ধ্বংসকারী স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং পলায়ন।

তারই ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে দীর্ঘদিন বিদেশে থাকা তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসছেন।

আমার মনে হচ্ছে তারেক রহমান দেশে আসার ক্ষেত্রে বিএনপি খুব বেশি তাড়াহুড়ো করে ফেললেন । আরো কিছুটা সময় নিয়ে দেশে আসতে পারতেন বলে আমি মনে করি।

রাজনৈতিক পরিমন্ডলে সুদীর্ঘ সময় ধরে নিজেকে বিস্তৃত করতে চাইলে প্রত্যেকটা ছোট ছোট পদক্ষেপ ধারাবাহিক এবং সুচিন্তিত হওয়াটা জরুরী।
এবং এই প্র্যাকটিস করার ক্ষেত্রে সদ্য সমাপ্ত আওয়ামী শাসন বরাবরি পারদর্শী ছিল।
অধিক আত্মবিশ্বাস, অতি দাম্ভিকতা এবং অতি তাড়াহুড়ো-ই তাদের হুট করে এভাবে বিদায়ের কারণ,। এছাড়া তাদের এতগুলো বছরের সমস্ত সিদ্ধান্ত যথেষ্ট দূরদর্শী, সুচিন্তিত এবং ধারাবাহিক ছিল।

ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নেয়া উচিত।

// N ZauaD

Kuttta.......
05/08/2024

Kuttta.......

05/08/2024

আমি টাঙ্গাইল শহরে আছি।
যাদের টাঙ্গাইলের মিষ্টি লাগবে কমেন্ট করে রাখুন।
একদম ফ্রিতে বাংলাদেশের যে কোন প্রান্তে মিষ্টি পাঠাবো ইনশাআল্লাহ, প্রয়োজনে ভিক্ষা করে মিষ্টির টাকা জোগাড় করব।

আমার বাসায় ইনশাআল্লাহ ভরসড় পার্টি হবে।

আসো খেলব।

04/08/2024

☆যুদ্ধের আগেও যে যুদ্ধ আমাদের ফেস করতে হয়☆
■■■■■
●●সারা জীবন গুরুজনেরা বলতেন, ভালো মানুষের সাথে চলতে, ভালো কাজ করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দেশ-মা-মাটির জন্য জীবন দিতে....
আর আজকে যখন দেশের জন্য কিছু করার সময় এসেছে, ভালো মানুষের সাথে চলার সুযোগ হয়েছে, ভালো কাজ করার সুযোগ হয়েছে, তখন তারাই বলছে সাবধানে ঘরের কোণে মুখ লুকিয়ে বাসায় বসে থাকতে।

●●অথচ তাদের চোখে সন্তানের পড়ালেখার ঘাটতি মনে হলে, কোথাও চান্স না পেলে , আগেভাগে চাকরি না পেলে, পাশের বাসার গর্বিত বীর ভর্তি যোদ্ধা কিংবা চাকরি যোদ্ধা ছেলেটার-মেয়েটার সাথে ঠিকই তুলনা করে, সারাদিন তার গল্পে কান ঝালাপালা করে দেয়। নিজের সন্তান, ভাই-বোন কোথাও চান্স পায় না কিংবা চাকরি পায় না, তাই তাদের আত্মসম্মানে লাগে।

●●তাহলে এখন সন্তান যখন নিজেই চাচ্ছে তখন নিজের সন্তানকে জাতীয় বীর হতে কেন বাধা দিচ্ছেন?

●●যুদ্ধ শেষে নতুন ভোরে অন্যদের সন্তানদের বীরত্বসূচক গর্বিত আচরণ নিয়ে গর্ব করতে তখন লজ্জা লাগবে না?

●●জানি নিজের সন্তান, ভাই-বোনের ভালোবাসার জন্যই তাদেরকে যুদ্ধে যেতে দেন না, যেখানে মৃত্যুর ভয় আছে সেখানে নিজের সন্তানকে, ভাই বা বোনকে, কিংবা প্রিয় মানুষকে কেউই যেতে দিতে চায় না, কিন্তু তবু আজ যুদ্ধে না গেলে সারা জীবন তো আমাদের বিবেকবোধ প্রতিনিয়ত আমাদের গুলি করে মারবে।।।

●●শহীদের/ দেশের জন্য বীর সন্তানের মা-বাবা, ভাই-বোন, বন্ধু, প্রিয়জন হওয়ার চেয়ে গর্বের আর কিছু আছে এই পৃথিবীতে???

//Zauad.

এই মৃত্যু উপত্যকা আমার দেশ নাএই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ নাএই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ নাএই রক্তস্নাত কসাইখানা আমার...
03/08/2024

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না.....

1. আবু সাঈদ হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার, 12 দিন ধরে কারাগারে..... ( দৈনিক প্রথম আলো, ১ আগস্ট ২০২৪, প্রথম পাতা)Comment:...
01/08/2024

1. আবু সাঈদ হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার, 12 দিন ধরে কারাগারে..... ( দৈনিক প্রথম আলো, ১ আগস্ট ২০২৪, প্রথম পাতা)

Comment: পরিবেশটা সুন্দর না?? কোন হইচই আছে??

2. মানুষ মরেছে সন্ত্রাসীদের গুলিতে, বলছে পুলিশ...... ( দৈনিক প্রথম আলো, ১ আগস্ট ২০২৪, প্রথম পাতা)

Comment: আমি মনে প্রাণে বিশ্বাস করি রাষ্ট্রের পুলিশ কখনোই মানুষ মারতে পারে না, কাজেই পুলিশ যা বলেছে সত্য বলেছে। মানুষ অবশ্যই সন্ত্রাসীদের গুলিতেই মরেছে।
রাষ্ট্রের পুলিশ কখনো মানুষ হত্যা করতে পারে না।

Observation: সন্ত্রাসীরা চাইলেই পুলিশের পোশাক পরিধান করতে পারে,
পুলিশ কিন্তু সত্য কথাই বলেছে, সত্য কাজই করেছে,
Think positively.

Summary: It is a myself paragraph/ Self advertisement.

05/06/2024

শিক্ষা জীবনের শুরু অর্থাৎ ক্লাস ওয়ান থেকেই কোটাতে ভর্তি করা হোক, এতে করে আমার মত অনেকেই অফিসিয়ালি মুক্তিযোদ্ধার নাতিপুতি না হওয়ার কারণে ছোটবেলা থেকে পড়ালেখারই সুযোগ পাবে না, তাই বড় হয়ে চাকরি পাওয়ার কোন ধান্দা থাকবে না । ১০০% কোটা ভিত্তিক বাংলাদেশ হয়ে যাবে, কোন ঝামেলা নাই, প্যারা নাই চিল।।

বর্তমান বাংলাদেশের ছাগলের বাচ্চাদের জন্য একটা সময় রাজাকারদের মত মুক্তিযোদ্ধাদেরকেও এদেশের লক্ষ লক্ষ মানুষ অভিশাপ দিবে বলে দিলাম।

প্রকৃত মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই ভবিষ্যতে কোন এক সময় কোটার সুবিধা পাবে এবং তার বিনিময়ে মানুষের চোখের কাঁটা হয়ে দাঁড়াবে এমনটা ভেবে যুদ্ধে অংশগ্রহণ করেননি, দেশের প্রতি তাদের কেবলই নিঃস্বার্থ ভালোবাসা ছিল।

প্রকৃতপক্ষে দেশের প্রতি মুক্তিযোদ্ধাদের নিঃস্বার্থ ভালোবাসাকে কোটা তথা টাকা পয়সা দিয়ে কিনে নেওয়া হচ্ছে। ফলশ্রুতিতে তাদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ভালবাসা উঠে যাচ্ছে কেবলমাত্র এই ছাগলের বাচ্চাদের লোক দেখানো অতিরঞ্জিত স্বীকৃতি দেয়া সিস্টেমের কারণে।

যেসব ছাগলগুলোর মেধার জোরে চাকরি পাওয়ার হিম্মত আসলেও নাই তারাই কোটার পক্ষে সাফাই গায়, কাপুরুষের মতো বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে মুক্তিযোদ্ধা বাপ দাদার বীরত্বসূচক অবদান ধুলায় মিশিয়ে দিচ্ছে, খোঁজ নিলে দেখবেন এদের অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটার জোরে চান্স পেয়েছিলেন।

N ZauaD

26/05/2024

পৃথিবীর সবাই ভালো থাকতে চায়।
কেউ ভালোবেসে ভালো থাকতে চায়,
কেউ হারিয়ে ফেলে ভালো থাকতে চায়,
কেউ দূরে সরে গিয়ে ভালো থাকতে চায়,
কেউ বিত্তশালী হয়ে ভালো থাকতে চায়,
কেউ মানুষের করুনা পেয়ে ভালো থাকতে চায়,
কেউ নায়ক সেজে ভালো থাকতে চায়,
কেউবা উপন্যাসের দুঃখী ক্যারেক্টার হয়ে ভালো থাকতে চায়,
কেউ কেউ ভালো থাকার জন্যই ছেড়ে যায় না,
আবার কেউ কেউ ভালো থাকার জন্যই অবাধ্য হয় না,
কেউ আবার জীবন থেকে পালিয়ে গিয়ে ভালো থাকতে চায়!!

আসলে ভালোবাসাটা কোথায়??
ভালোবাসাটা কেবলই আপেক্ষিক!!!

N ZauaD

13/05/2024

সাইকোলজি (psychology) বানানের মতোই হিউমান সাইকোলজি মারাত্মক লেভেলের বিদঘুটে ......

Psychology বানানের শুরুতেই আছে "P"... p means problem.
"P" যেমন উচ্চারণের সময় অব্যক্ত থাকে, তেমনিভাবে আমাদের মন-মেন্টালিটির সকল ধরনের চিন্তাভাবনা- সবকিছুর শুরুতেই প্রবলেম জড়িত থাকে। অনেক সময় আমরা সেগুলো হাইড করার চেষ্টা করি কিন্তু পরবর্তীতে ঝামেলা ঠিকই লাগে........

এজন্যই হিউমান সাইকোলজি নিয়ে বিস্তর গবেষণা চলে কিন্তু সমাপ্তিতে সুনির্দিষ্ট কোন সমাধান আসে না।

N ZauaD

29/02/2024

আমিও তোমার মতো বুড়ো হব—
বুড়ি চাঁদটারে আমি করে দেব
কালীদহে বেনো জলে পার;
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব
জীবনের প্রচুর ভাঁড়ার।

জীবনানন্দ দাশ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when N ZauaD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share