Rail O Jatri

Rail O Jatri এই পেজ যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করে?

আমরাই বা কেন পিছিয়ে থাকি??(লাইভ লোকেশন)ট্রেনের লাইভ লোকেশন নিয়ে অনেকেই অনেক সময় প্যারা খান। এখন আর প্যারা নিতে হবেনা। পি...
23/06/2025

আমরাই বা কেন পিছিয়ে থাকি??

(লাইভ লোকেশন)

ট্রেনের লাইভ লোকেশন নিয়ে অনেকেই অনেক সময় প্যারা খান। এখন আর প্যারা নিতে হবেনা। পিডিবির একজন ইঞ্জিনিয়ার (আসিফুজ্জামান আসিফ, বুয়েট গ্র‍্যাজুয়েট) নিয়ে এলো তার ই সমাধান একদম ফ্রি তে।

ট্রেন এ আমরা কম বেশি সবাই উঠেছি।ট্রেন এর নানা অসঙ্গতির মধ্যে একটি হলো সময়মতো না ছাড়া। তাই প্রতিটি ট্রেন এর বর্তমান অবস্থান জানা একজন ট্রেন যাত্রীর জন্য জরুরি। সেই বাংলাদেশ ট্রেন এর সকল ট্রেন এর লাইভ লোকেশন , বর্তমান গতি, পরবর্তী স্টেশন, পরবর্তী স্টপেজ স্টেশন, ট্রেন ছাড়তে কতক্ষন, ট্রাই শেষ গন্তব্যে পৌছাইতে কত বাজবে এইসব তথ্য পাবেন এই ওয়েব অ্যাপ এ । শুধুমাত্র সার্চ বার এ আপনার ট্রেন নং অথবা ট্রেন নাম লিখে দিলেই ট্রেন এর বর্তমান অবস্থা জানতে পারবেন সম্পূর্ণ ফ্রী তে।যদিও sms এর মাধ্যমে লোকেশন জানা যায় কিন্তু সেটা চার্জ প্রযোজ্য এবং সেটা ডাইনামিক না। এর এই অ্যাপ এ সব তথ্য পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রী।প্রতি ৫ সেকেন্ড পর পর ট্রেন এর লাইভ লোকেশন দেখতে পারবেন। আশা করি জীবনে করো না কারো কখনো কাজে লাগবে। ওয়েব অ্যাপ টি পরবর্তীতে গুগল ম্যাপে লাইভ লোকেশনসহ আরো ফাংশন অ্যাড করার পরিকল্পনা রয়েছে। iOS ও Android এর জন্য অ্যাপও আসবে ইনশাআল্লাহ।

https://bd-live-train-tracking.vercel.app

14/06/2025

৭৯৮ - কুড়িগ্রাম এক্সপ্রেস
কাউনিয়া জংশন হতে ছেড়ে গেল।
সময়ঃ ০৯১২

13/06/2025

৮০৯ - বুড়িমারী এক্সপ্রেস
বিমানবন্দর স্টেশনে অবস্থান করছে।

ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে রেলের প্রস্তুতি
12/05/2025

ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে রেলের প্রস্তুতি

অবশেষে নড়াইলবাসীর জন্য নতুন ট্রেন বরাদ্দ দিল বাংলাদেশ রেলওয়ে। নড়াইলবাসীদের অভিনন্দন ❤️❤️
18/12/2024

অবশেষে নড়াইলবাসীর জন্য নতুন ট্রেন বরাদ্দ দিল বাংলাদেশ রেলওয়ে। নড়াইলবাসীদের অভিনন্দন ❤️❤️

30/06/2024

৭৯৮ - কুড়িগ্রাম গোধূলি
৭ ঘন্টা বিলম্বে জয়পুরহাট আসছে।
সময়ঃ ১৭৩৫

07/06/2024

আজ লালমনি এক্সপ্রেসের রেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসকে (৭৭২) সঠিক সময়ে চালানো হবে ইন-শা-আল্লাহ।

25/05/2024

বিশেষ ঘোষণা!!!

বুড়িমারী,পাটগ্রাম ও বুড়িমারী সেকশনের বাকিসব স্টেশন থেকে আজকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেসের যাত্রীদের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে।

বুড়িমারী থেকে লালমনিরহাট গামী কানেক্টিং শাটল আজ বিলম্বে চলায় বিকল্প হিসেবে করতোয়া এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

শাটলের যাত্রীরা করতোয়া এক্সপ্রেসে লালমনিরহাট পৌঁছে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন এর সংযোগ পাবেন৷

তাই আপনারা যথাসময়ে স্টেশনে উপস্থিত থাকবেন।

@বুড়িমারী এক্সপ্রেস পেইজ

Ahmed Faysal ভাইয়ের পোস্ট পেয়ে, নিজের সুবিধার জন্য নোট করলাম। আর সেটা একটু অর্গানাইজ করে শেয়ার করলাম আপনাদের সাথে।- Zidn...
15/05/2024

Ahmed Faysal ভাইয়ের পোস্ট পেয়ে, নিজের সুবিধার জন্য নোট করলাম। আর সেটা একটু অর্গানাইজ করে শেয়ার করলাম আপনাদের সাথে।

- Zidnee An Nahian

এসি কেবিন সমাচার........ ❤️আগামী ২৬ মে থেকে দেশে প্রথমবারের বানিজ্যিক ভাবে যাত্রা শুরু করবে কোরিয়ান এসি কেবিন কোচ সমূহ। ...
15/05/2024

এসি কেবিন সমাচার........ ❤️

আগামী ২৬ মে থেকে দেশে প্রথমবারের বানিজ্যিক ভাবে যাত্রা শুরু করবে কোরিয়ান এসি কেবিন কোচ সমূহ। 😊

কক্সবাজার এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, মহানগর গোধূলি/প্রভাতী এক্সপ্রেস, সুবর্ন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস এই ০৬ ট্রেনে যুক্ত হবে সমান ০৩টি করে মোট ১৮ টি কোরিয়ান এসি কেবিন কোচ।

এইসব এসি কেবিনের সিটপ্লান নিয়েই এই লেখা......

প্রতিটি কোচে মোট ০৭ টা করে কেবিন থাকবে।

√ দিনের হিসেবে (এসি সিট) ০৪টা ডাবল কেবিন এবং তিনটা সিঙ্গেল কেবিন৷
ডাবল কেবিন এর সিট গুলো হলোঃ (১-২-৩; ৪-৫-৬) (৭-৮-৯; ১০-১১-১২) (২২-২৩-২৪; ২৫-২৬-২৭) (২৮-২৯-৩০; ৩১-৩২-৩৩)
সিঙ্গেল কেবিন এর সিট গুলো হলোঃ ১৩-১৪-১৫; ১৬-১৭-১৮; ১৯-২০-২১।
এসি সিট এর মধ্যে জানালার পাশের সিট নম্বর গুলো হলোঃ ১-৪-৭-১০-১৩-১৬-১৯-২২-২৫-২৮-৩১৷

√ রাতে ভ্রমনের সময় (এসি বার্থ) ০৫টি সিঙ্গেল কেবিন এবং ০২টি ডাবল কেবিন থাকবে৷

সিঙ্গেল কেবিন গুলো হলোঃ (১-২) (৭-৮) (৯-১০) (১১-১২) (১৭-১৮)

ডাবল কেবিন গুলো হলোঃ (৩-৪-৫-৬) (১৩-১৪-১৫-১৬)

এসি বার্থ এর লোয়ার কেবিন নম্বরগুলো হলোঃ ১-২-৩-৫-৭-৯-১১-১৩-১৫-১৭-১৮।

অনলাইনে সহজ ডট কম এর দেয়া সিটপ্লান দেখে কেউ বিভ্রান্ত হইয়েন না। 😊

কাপলদের সিঙ্গেল কেবিন- ডাবল কেবিন বিড়ম্বনা যে কতটা ভয়াবহ, সেটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। 🤐

ধন্যবাদ। 💞

- Faysal

14/05/2024

একটি ঝক ঝকা ঝক পরিবেশনা। (১৫.০৫.২০২৪ - ০০:০১)

১ - প্রেস্টিজিয়াস ঢাকা মেইল
ফৌজদারহাট ছেড়ে এখন ভাটিয়ারি এর পথে।
বিলম্বঃ নাই।

২ - প্রেস্টিজিয়াস চট্টগ্রাম মেইল
ঢাকায় অবস্থান করছে।
বিলম্বঃ ১৫ মিনিট।

৭০৬ - একতা (ঢাকাগামী)
ভোমরাদহ ছেড়ে এখন পীরগঞ্জ এর পথে।
বিলম্বঃ ১০৫ মিনিট।

৭২২ - মহানগর (চট্টগ্রামগামী)
আশুগঞ্জ ছেড়ে এখন তালশহর এর পথে।
বিলম্বঃ ৪৫ মিনিট।

৭২৩ - উদয়ন (সিলেটগামী)
নাওটি ছেড়ে এখন লাকসাম জংশন এর পথে।
বিলম্বঃ ২০ মিনিট।

৭২৪ - উদয়ন (চট্টগ্রামগামী)
ভানুগাছ ছেড়ে এখন শ্রীমঙ্গল এর পথে।
বিলম্বঃ ১০ মিনিট।

৭২৫ - সুন্দরবন (ঢাকাগামী)
সাপ্তাহিক বন্ধ উপভোগ করছে।

৭৩৯ - উপবন (সিলেটগামী)
তেজগাঁও ছেড়ে এখন বনানী এর পথে।
বিলম্বঃ ১১০ মিনিট।

৭৪০ - উপবন (ঢাকাগামী)
ফেন্সুগঞ্জ ছেড়ে এখন মাইজগাঁও এর পথে।
বিলম্বঃ নাই।

৭৪১ - তূর্ণা (ঢাকাগামী)
ভাটিয়ারী ছেড়ে এখন কুমিরা এর পথে।
বিলম্বঃ ১০ মিনিট।

৭৪২ - তূর্ণা (চট্টগ্রামগামী)
ঢাকা ছেড়ে এখন তেজগাঁও এর পথে।
বিলম্বঃ ৪৫ মিনিট।

৭৪৭ - সীমান্ত (চিলাহাটিগামী)
দর্শনা হল্ট ছেড়ে এখন জয়রামপুর এর পথে।
বিলম্বঃ ২৫ মিনিট।

৭৪৮ - সীমান্ত (খুলনাগামী)
বর্তমানে নাটোর স্টেশনে অবস্থান করছে।
বিলম্বঃ ৬৫ মিনিট।

৭৫১ - লালমনি (লালমনিরহাটগামী)
ঢাকায় অবস্থান করছে।
বিলম্বঃ ১৩৫ মিনিট।

৭৫৭ - দ্রুতযান (পঞ্চগড়গামী)
ধীরাশ্রম ছেড়ে এখন জয়দেবপুর জংশন এর পথে।
বিলম্বঃ ৩ ঘন্টা ১০ মিনিট।

৭৫৯ - পদ্মা (রাজশাহীগামী)
সাপ্তাহিক বন্ধ উপভোগ করছে।

৭৬৪ - চিত্রা (খুলনাগামী)
করোটিয়া ছেড়ে এখন টাঙ্গাইল এর পথে।
বিলম্বঃ ১৫০ মিনিট।

৭৬৬ - নীলসাগর (ঢাকাগামী)
সান্তাহার জংশন ছেড়ে এখন রাণীনগর এর পথে।
বিলম্বঃ ৪০ মিনিট।

৭৭০ - ধূমকেতু (ঢাকাগামী)
আড়ানী ছেড়ে এখন লোকমানপুর এর পথে।
বিলম্বঃ ১০ মিনিট।

৭৭২ - রংপুর (ঢাকাগামী)
রংপুর ছেড়ে এখন মিরবাগ এর পথে।
বিলম্বঃ ৩ ঘন্টা ৪০ মিনিট।

৭৭৭ - হাওড় (মোহনগঞ্জগামী)
বিমানবন্দর ছেড়ে এখন টঙ্গী জংশন এর পথে।
বিলম্বঃ ৭০ মিনিট।

৭৮৬ - বিজয় (চট্টগ্রামগামী)
সাপ্তাহিক বন্ধ উপভোগ করছে।

৭৯০ - মোহনগঞ্জ (ঢাকাগামী)
বর্তমানে নেত্রকোনা স্টেশনে অবস্থান করছে।
বিলম্বঃ ১০ মিনিট।

৭৯৩ - পঞ্চগড় (পঞ্চগড়গামী)
ঢাকায় অবস্থান করছে।
বিলম্বঃ ৩০ মিনিট।

৭৯৬ - বেনাপোল (বেনাপোলগামী)
পাগলা ছেড়ে এখন কেরানীগঞ্জ এর পথে।
বিলম্বঃ নাই।

৭৯৭ - কুড়িগ্রাম (কুড়িগ্রামগামী)
ঢাকায় অবস্থান করছে।
বিলম্বঃ ৩ ঘন্টা ১৫ মিনিট।

৮০০ - জামালপুর (ঢাকাগামী)
বিমানবন্দর ছেড়ে এখন ঢাকা ক্যান্টনমেন্ট এর পথে।
বিলম্বঃ ১২০ মিনিট।

৮০৩ - বাংলাবান্ধা (পঞ্চগড়গামী)
বর্তমানে সান্তাহার জংশনে অবস্থান করছে।
বিলম্বঃ ৩৫ মিনিট।

৮০৫ - চিলাহাটি (চিলাহাটিগামী)
টাঙ্গাইল ছেড়ে এখন সেতু পূর্ব এর পথে।
বিলম্বঃ ৪ ঘন্টা ৩৫ মিনিট।

৮১০ - বুড়িমারী (ঢাকাগামী)
গাবতলী ছেড়ে এখন বগুড়া এর পথে।
বিলম্বঃ নাই।

৮১৪ - কক্সবাজার (কক্সবাজারগামী)
ঢাকা ক্যান্টনমেন্ট ছেড়ে এখন বিমানবন্দর এর পথে।
বিলম্বঃ ৬০ মিনিট।

৮১৫ - পর্যটক (ঢাকাগামী)
বাড়বকুন্ড ছেড়ে এখন সীতাকুন্ড এর পথে।
বিলম্বঃ ১৫ মিনিট।

🛑 থামুন, দেখুন, শুনুন, চলুন। 🛑

ধন্যবাদ ও শুভ রাত্রি। 🙂

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Rail O Jatri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rail O Jatri:

Share