27/08/2026
*📌 মালয়েশিয়াগামী যাত্রীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র*
মেডিকেল করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র
*১. অরিজিনাল পাসপোর্ট:* পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২৪ মাস অর্থাৎ ২ বছর থাকতে হবে। যাদের পাসপোর্টের মেয়াদ ২ বছরের কম আছে, দ্রুত পাসপোর্ট রিনিউ করে নিন।
*২. ছবি:* পাসপোর্টের সাথে ৩৫/৪৫ সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ৬ কপি ছবি ম্যাট পেপারে প্রিন্ট করতে হবে। ভালো স্টুডিও থেকে ছবি তুলতে হবে।
*৩. বয়সসীমা:* মালয়েশিয়াগামী যাত্রীদের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর। তবে কাজের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বয়সসীমা বিভিন্ন রকম হতে পারে।
*৪. ব্যাংক অ্যাকাউন্ট:* মালয়েশিয়াগামী যাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। খেয়াল রাখতে হবে, পাসপোর্টের তথ্যের সাথে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যেন মিল থাকে।
*৫. ব্যাংকের নমিনি:* যাত্রীর ব্যাংকের নমিনির তথ্য দেওয়া বাধ্যতামূলক।
*৬. ভোটার আইডি/জন্মনিবন্ধন:* মালয়েশিয়াগামী যাত্রীদের নিজের ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধনের ফটোকপি লাগবে এবং প্রত্যেকের বাবা-মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে।
*৭. মোবাইল নম্বর:* যাত্রীর নিজের এবং পরিবারের ৩টি মোবাইল নম্বর দিতে হবে। বিশেষ করে যাত্রীর একটি সক্রিয় মোবাইল নম্বর মালয়েশিয়ার ফ্লাইটের পূর্ববর্তী সময় পর্যন্ত সক্রিয় রাখতে হবে।
*৮. BMET রেজিস্ট্রেশন:* মালয়েশিয়াগামী যাত্রীদের মেডিকেল করার পূর্বে BMET রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। BMET রেজিস্ট্রেশন ছাড়া মেডিকেল হবে না।
BMET রেজিস্ট্রেশন নিজ নিজ জেলার জেলা কর্মসংস্থান অফিস অথবা নিকটস্থ কম্পিউটার অপারেটরের দোকানে দ্রুত যোগাযোগ করে সম্পন্ন করুন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী BMET রেজিস্ট্রেশন করার পূর্বে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট করুন এবং অ্যাকাউন্টে নমিনি হিসেবে যার যার সুবিধা অনুযায়ী মা/ভাই/বোন/স্ত্রীকে নমিনি রাখুন।
তাদের তথ্য আপনার কাগজপত্রের সাথে রাখুন। কারণ BMET রেজিস্ট্রেশন করতে আপনার ব্যাংকের নিজের তথ্য এবং আপনার নমিনির তথ্যের কাগজপত্র, যা আপনি ব্যাংকে জমা দিয়েছিলেন, সেসব কাগজপত্র নিয়ে যাবেন এবং আপনার নিজের সক্রিয় মোবাইল নম্বর সাথে রাখবেন।
*📌 BMET করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র*
১. পাসপোর্ট কপি।
২. ভোটার আইডি কার্ড / জন্মনিবন্ধনের কপি।
৩. ছবি ২ কপি (স্টুডিও থেকে ম্যাট পেপারে ল্যাব প্রিন্ট)।
৪. যাত্রীর সক্রিয় মোবাইল নম্বর।
৫. অনলাইনে দেশ সিলেক্ট করার জায়গায় মালয়েশিয়া দিতে হবে।
৬. ব্যাংকের তথ্য।
*📌 নমিনির তথ্যের জন্য যা যা লাগবে*
১. নমিনির নাম
২. নমিনির ঠিকানা
৩. নমিনির মোবাইল নম্বর
৪. নমিনির সাথে সম্পর্ক
*📌 ব্যাংকের তথ্যের জন্য যা যা লাগবে*
১. ব্যাংকের নাম
২. হিসাবধারীর নাম
৩. ব্যাংকের শাখার নাম
৪. ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।