16/04/2026
পিতা সমীর অধিকারী
আমাদের ছোট্ট বোন রায়াকে বাঁচাতে আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন! 🙏🙏🙏
নমস্কার/আদাব
আমার ৪ বছর ৩ মাস বয়সী মেয়ে রায়া অধিকারী বর্তমানে এক অত্যন্ত জটিল শারীরিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তার হার্ট এবং ফুসফুসে গুরুতর সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, তার হার্টে বড় ধরনের জন্মগত ত্রুটি (DORV, ASD, VSD) এবং ফুসফুসের একটি অংশ অকেজো হয়ে যাওয়ার (Lung Collapse) মতো জটিলতা রয়েছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং বাংলাদেশ শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসা এবং অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু এই দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা আমাদের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আমারা প্রায় দুই মাস ধরে বিভিন্ন হসপিটালের ট্রিটমেন্ট নিতে নিতে অর্থ শূন্য হয়ে পড়েছি।
একজন বাবা/মা হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন—আমার ছোট্ট মেয়েটির সুন্দর ভবিষ্যতের জন্য আপনারা সাহায়্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সামান্য দান কিংবা একটি ‘শেয়ার’ আমার মেয়ের সুস্থ হয়ে ওঠার পথে বড় সহায়ক হতে পারে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগদ/রকেট: 01748668248/ ০১৭২১৫২৪২৩৭
ব্যাংকের নাম: Sonali Bank PLC,Court Building Branch,Narsingdi
একাউন্ট নাম: Kabita Bairagi
একাউন্ট নম্বর: 1719401012305
Routing No: 200680404
যোগাযোগ: মা: 01748668248,বাবা: 01689804336
আপনাদের আশীর্বাদ /দোয়া এবং ভালোবাসাই পারে রায়াকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। দয়া করে এই পোস্টটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।