23/07/2026
⚠️ ভারত ভ্রমণে বিশেষ সতর্কতা
ভারতে চলমান ছাত্র আন্দোলন ও বিভিন্ন স্থানে বিক্ষোভের প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে যারা বর্তমানে ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন, বিশেষ করে নয়াদিল্লিসহ সংবেদনশীল এলাকায়, তাদের অতিরিক্ত সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।
ভ্রমণের আগে সর্বশেষ পরিস্থিতি জেনে নিন, অপ্রয়োজনীয়ভাবে বিক্ষোভ বা জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন।
নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনে সংশ্লিষ্ট এয়ারলাইন, হোটেল এবং বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখুন।
সবাই নিরাপদ থাকুন। 🇧🇩🤝🇮🇳