যে দেশে একজন দিনমজুর পিতা/মাতাকে তাদের সন্তানদের মুখেএক বেলা খাবার তুলে দিতে কঠোর পরিশ্রম স্বীকার করতে হয়, সেখানে সন্তানের লেখা-পড়া বা সাংস্কৃতি চর্চার কথা ভাবাই যায় না। এই সমস্ত অবহেলিত, সুবিধাবঞ্চিত দুস্থ শিশুদের জীবনমান উন্নয়নের মাধ্যমে সবাইকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব বলে আমাদের বিশ্বাস। ”সবাই সবার জন্য” (One for all and all for one…) এই মন্ত্রকে বুকে লালন করে সদর্পে এগিয়ে যাচ্ছে আমাদের
কার্যক্রম। সাহায্য নয়, আপনাদের একটু সহযোগীতাই পারে আমাদের কার্যক্রমকে আরও বেগবান করতে। পাশাপাশি, আপনাদের সামান্য সহযোগীতা থাকলে সুবিধাবঞ্চিত কোমলমতি এই শিশুদের উজ্জল ভবিষ্যত গঠনে আমাদের সাথে আপনাদের ও সুবিধাবঞ্চিত শিশুদের একটি সেতুবন্ধন রচিত হবে। আমাদের বিশ্বাস এই সেতুবন্ধন একদিন আমাদের সংগঠনের পূর্ণাঙ্গ সফলতা এনে দিবে। এখানে উল্লেখ্য, আপনার যেকোন ধরনের সহযোগীতার ক্ষেত্রে ”আমরা সবাই” সংগঠন অপনাকে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করবে।
আমরা সকলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে কোন না কোনভাবে জড়িত আছি। অধিকাংশ ক্ষেত্রে আমাদের আন্তরিক ইচ্ছা থাকা সত্বেও যথাযথ সুযোগের অভাবে আমরা আমাদের মানবিক দিকগুলির পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারিনা। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের দিকে যখন তাকাই, তখন কেবল মনে মনে আফসোস করি। কিন্তু আজ ঐ সকল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করার উদ্যোগে আপনাদের সাড়া পেয়ে স্বপ্ন বাস্তবায়নের আশা পোষন করছি।
সংগঠনের কার্যক্রমসমুহঃ
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, ব্যবহারিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকৌশলে প্রশিক্ষিত করা। যার ফলশ্রুতিতে উন্নত শিক্ষা নিশ্চিতকরন, মূল শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও অন্যান্য শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে সামাজিকভাবে একজন কর্মক্ষম, সুশীল, সাবলীল, মননশীল ব্যক্তিত্বলাভ করতে সক্ষমতা অর্জন, সময়পোযোগী ও সুযোগ্য প্রশিক্ষন গ্রহনের সুযোগ সৃষ্টি করা। উল্লেখযোগ্য কার্যক্রমসমূহের মধ্যে রয়েছে -
১. জন্মনিবন্ধন
২. বিদ্যালয়ে ভর্তি
৩. প্রাইভেট পড়ানো
৪. ইংরেজী ভাষা শিক্ষা
৫. সংগীত শিক্ষা
৬. নৃত্যকলা
৭. ছবি আঁকা
৮. নাট্যকলা
৯. সাংস্কৃতিক কার্যক্রমে দক্ষ করে বিভিন্ন মঞ্চ ও গনমাধ্যমে অংশগ্রহন করানো
১০. চিকিৎসা সেবা (পরিবারের সকল সদস্য)
১১. কম্পিউটার শিক্ষা
মূলকথা হল, সংগঠনে নিবন্ধিত প্রতিটি সুবিধাবঞ্চিত শিশুকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নিবিড় পর্যবেক্ষন ও প্রশিক্ষনের মাধ্যমে সমাজের মূলধারায় প্রতিষ্ঠিত হতে সর্বাত্বক সহায়তা প্রদান করা। এটি একটি সম্পূর্ন অলাভজনক, অরাজনৈতিক, সামাজিক স্বেচ্ছাসেবীক সংগঠন।
সংগঠনের প্রতিটি শিশুর শিক্ষা, ব্যাবহারিক শিক্ষা তথা সাংস্কৃতিক কার্যক্রম এর মেয়াদ হবে পূর্নবাসন পর্যন্ত। সংগঠনের সকল শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
সংগঠনের সকল শিশুর শিক্ষা ও সাংস্কৃতিক প্রশিক্ষনের প্রয়োজনীয় যাবতীয় উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হবে।
শিশুদের উল্লেখিত কার্যক্রমে উৎসাহিত করার জন্য নিয়মিত খাবার ও পোষাক প্রদান করা। এছাড়া ঐতিহাসিক স্থান, বিনোদন কেন্দ্র ও বিভিন্ন শিক্ষামূলক ভ্রমনের ব্যবস্থা করা।
ধন্যবাদান্তে
”আমরা সবাই” পরিবার