03/09/2025
মিরিস্সার এই বিকেলটা ছিল একদম সিনেমাটিক—মেঘলা আকাশ, হঠাৎ হঠাৎ বৃষ্টি, আর সমুদ্রের ওপর হাওয়ার সুর।
আমার আর খাদিজার টার্গেট ছিল একটাই: Coconut Tree Hill।
মেইন রোড ধরে অটো নিলে সহজেই যাওয়া যেত। কিন্তু আমরা ভাবলাম—ধুর, মরা কে আবার রাস্তায় যাবে অটো ধরতে; বিচের ধার ধরে, হাই-টাইডের ফেনা পায়ে লেগে লেগেই হাঁটি।
পথিমধ্যে বিপদ—বৃষ্টি থামে আবার নামে। ভিজতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সাথের মোবাইলগুলো স্পষ্টই গোসলবিরোধী! তাই এক রিসোর্টের ছাউনি থেকে আরেকটার নিচে আশ্রয় নিয়ে ধীরে ধীরে আগাই। অফ–সিজন বলে অনেক রিসোর্টই একেবারে শুনশান; দূর থেকে শুধু ঢেউ ভাঙার শব্দ আর বাতাসে দুলে ওঠা নারকেলগাছ।
শেষমেশ পুরো ভেজা শরীরে পৌঁছে গেলাম কোকোনাট হিলে। লালচে পাথরের মাথায় একলা তালগাছ, চারদিকে রাগী সমুদ্র—কিন্তু ভিতরে ভেতরে একরাশ শান্তি। মনে হলো, গন্তব্যটা যতটা না সুন্দর, তার চেয়েও সুন্দর ছিল এই পথটা—বৃষ্টিভেজা, নোনামাখা, দু’জনের একসাথে হাঁটা একটা ছোট্ট অভিযাত্রা।
আজকের শেখা: ঝড়ের মাঝেও যদি পাশে হাত ধরার মানুষ থাকে, তাহলে ভিজে যাওয়া কাপড়ও স্মৃতির মতো উষ্ণ লাগে। 🌧️🌊🌴
আপনাদের কি মত?
সিঙ্গেল মানুষ এইসব অনুভূতির কিছু বুঝবেন না তাই দূরে থাকবেন।