AMIN Traveler

AMIN Traveler I am introducing myself as a traveler as well as a visa advisor. I have already visited more than 40 times in several countries.

It's my pleasure if I can give free advice to visa seekers.

দুবাইয়ের সবচেয়ে বড় পাইকারি মার্কেট " ড্রাগনমার্ট" ভিজিট।
15/09/2025

দুবাইয়ের সবচেয়ে বড় পাইকারি মার্কেট " ড্রাগনমার্ট" ভিজিট।

21/06/2024

বাসে করে #পদ্মা_সেতু পাড় হওয়ার দৃশ্য।

29/05/2024

মিনা (তাবুর শহর বলেও পরিচিত) হল সৌদি আরবের মক্কা প্রদেশের অন্তর্ভুক্ত মক্কা শহরের পার্শ্ববর্তী এলাকা। মক্কা থেকে এর দূরত্ব ৫ কিমি এবং এটি মক্কা থেকে আরাফাতের দিকে যাওয়ার সড়কের পাশে অবস্থিত। এর আয়তন প্রায় ২০ বর্গকিমি।
হজ্জের অংশ হিসেবে মিনায় অবস্থান করতে হয় বলে মিনা অধিক পরিচিত। ১,০০,০০০ এর চেয়েও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত তাবুতে হাজিদের সাময়িক অবস্থানের ব্যবস্থা করা হয়। শয়তানের প্রতীক স্তম্ভে পাথর নিক্ষেপ করার হজ্জের রীতি মিনায় সম্পাদন করা হয়।
#হজ্জ #মিনা #মক্কা

26/05/2024

আরাফাত (আরবি: عرفة) (আরাফাতের ময়দান বলেও পরিচিত) মক্কা থেকে ২০ কিমি দক্ষিণ পূর্বে অবস্থিত একটি সমতল অঞ্চল। বছরের অধিকাংশ সময় এই স্থানে লোক সমাগম হয় না। জিলহজ মাসের ৯ তারিখ হজের দিন হজযাত্রীরা মিনা থেকে এখানে উপস্থিত হন। আরাফাতে অবস্থান হজের অন্যতম ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
AMIN Traveler #হজ্জ #আরাফাত

18/05/2024

পবিত্র নগরী মক্কা থেকে ১৩-১৪ কিলোমিটার পূর্বে জাবালে রহমতের পাদদেশে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত আরাফাতের ময়দানের অবস্থান। এর দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে দুই কিলোমিটার। তিন দিকে পাহাড়বেষ্টিত। এ ময়দানের দক্ষিণ পাশ ঘেঁষে রয়েছে মক্কা-হাদাহ-তায়েফ রিং রোড। এ রোডের দক্ষিণ পাশেই আবেদি উপত্যকায় মক্কার ঐতিহাসিক ‘উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়’ অবস্থিত।

উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাতের ময়দানের সীমানাও প্রায় ১ কিলোমিটার। সেখান থেকে দক্ষিণে গিয়ে মসজিদে নামিরায় আরাফাতের ময়দানের সীমানা শেষ হয়েছে। আরাফাত শব্দটি আরবি। অর্থ জানা, চেনা, পরিচয় লাভ করা, অবহিত হওয়া, স্বীকার করা, স্বীকৃতি দান করা ইত্যাদি।
এ ময়দানের নাম আরাফাত কীভাবে হলো—এ নিয়ে প্রসিদ্ধ মত হলো জিবরাঈল (আ.) যখন ইবরাহিম (আ.)-কে হজের বিধি-বিধান শিক্ষা দেন তখন তাঁরা আরাফাতের ময়দানে মসজিদে নামিরার পাশে ছিলেন। জিবরাঈল (আ.) শিক্ষা দেওয়ার পর তাঁকে জিজ্ঞেস করেন, ‘হাল আরাফতা’ অর্থাৎ ‘আপনি কি বুঝতে পেরেছেন’? হজরত ইবরাহিম (আ.) বলেন, হ্যাঁ। এর থেকে এ ময়দানের নাম হয়ে গেছে আরাফাত।

তবে কোনো স্কলার বলেন, মহান আল্লাহ হজরত আদম (আ.)-কে জান্নাত থেকে সিংহলে এবং হাওয়া (আ.)-কে জেদ্দায় নিক্ষেপ করেন। সাড়ে তিন শ বছর কান্নাকাটির পর আরাফাতের মাঠে তাঁদের সাক্ষাৎ হয় এবং মহান আল্লাহ সেখানে তাঁদের গুনাহ ক্ষমা করেন। দীর্ঘ বিচ্ছেদের পর এ মাঠে তাঁদের পরিচয় ঘটে বলে এর নাম হয়ে যায় আরাফাত। কারো মতে, হজযাত্রীরা আরাফাতের ময়দানে পাপের স্বীকৃতি দান করেন বলে এ ময়দানকে আরাফাতের ময়দান বলা হয়।
এ ময়দানে বিশ্ব মুসলিমের ঐক্যের স্মৃতিস্তম্ভ অবস্থিত। জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফাতের দিন। আরাফাতের মাঠে অবস্থানকে হজ বলা হয়েছে। এ মাঠে নির্দিষ্ট কোনো ইবাদত নেই, তবুও আরাফাতে অবস্থানকেই হজের শ্রেষ্ঠ রুকন করা হয়েছে। এ সম্মিলন থেকে মুসলমানদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়।

এ দিনেই অবতীর্ণ হয়েছে কোরআনে কারিমের সর্বশেষ আয়াত, ‘আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দীন মনোনীত করলাম। (সুরা মায়েদা: ০৩)
এদিন বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবলবেগে উৎসারিত হয়। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে থাকেন এ দিনে। উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেন, ‘আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ বলেন, কী চায় তারা? (সহিহ মুসলিম: ১৩৪৮)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকল হজযাত্রীকে আরাফাতের ময়দানে ক্ষমা করুন। হজের যাবতীয় বিধিবিধান সুন্নাহ অনুযায়ী পালন করার তাওফিক দান করুন। হজে মাবরুর নসিব করুন। আমিন।

11/05/2024

#মক্কা র মাগরিবের আযান ।

24/04/2024

** নবী করিম (সা:)-এর রওজা মোবারক **

নবী করিম (সা:)-এর রওজা মোবারক মসজিদে নববী মদিনা শরিফ থেকে হজ ও ওমরা পালনকারীদের মদিনা আসার একমাত্র উদ্দেশ্য হলো- নবী করিম (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করা, রওজায় সালাম পেশ করা।

হাদিস ও ফিকাহের গ্রন্থগুলোতে এ বিষয়ে প্রচুর নির্দেশনা রয়েছে। ইসলামি স্কলারদের মতে, মদিনায় আসা ইবাদতের অংশবিশেষ।

হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার রওজা জিয়ারত করলো, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়েগেলো। -সহিহ মুসলিম

নবী করিম (সা.) আরও বলেন, যে হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না; সে আমার প্রতি জুলুম করলো। -তিরমিজি

ইসলামি স্কলারদের মতে, হাজির জন্য মদিনা শরিফ জিয়ারত করা সুন্নত। অনেকে ওয়াজিবও বলে থাকেন।

এ কারণে হজপালনের আগে কিংবা পরে হাজিরা মদিনা শরিফ আসেন। মদিনায় অবস্থানকালে হাজিদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে, মসজিদে নববিতে হাজিরা দেওয়া এবং সেখানে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। মসজিদে নববিতে এক রাকাত নামাজের সওয়াব পঞ্চাশ হাজার রাকাত নামাজের সমান। এছাড়া মসজিদে নববীতে বিরতিহীনভাবে ৪০ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের আলাদা ফজিলত রয়েছে।

এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হয়রত রাসূলুল্লাহ (সা:) বলেন, যে ব্যক্তি আমার মসজিদে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করেছে আর কোনো নামাজ কাজা করেনি, সে নিফাক (মোনাফিকি) আর দোজখের আজাব থেকে নাজাত পাবে।

মসজিদে নববির সর্বাপেক্ষা গুরুত্বপূণ স্থান হলো- নবী করিম (সা:)-এর রওজা মোবারক। উম্মুল মুমিনিন হয়রত আয়েশা (রা.)-এর হুজরার মধ্যে হযরত রাসূলুল্লাহ (সা:)- এর পবিত্র রওজা মোবারক অবস্থিত। রাসূলের রওজার পাশে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) ও ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)-এর কবর। পাশে আরেকটি কবরের জায়গা খালি। এখানে হযরত ঈসা (আ.)-এর কবর হবে।

হযরত রাসূলুল্লাহ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের ফজিলত প্রসঙ্গে বলা হয়েছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)-এর ওফাতের পর তার রওজা মোবারক জিয়ারতে করলো, সে যেন রাসূলুল্লাহ (সা.) কে জীবদ্দশায় দশন করলো।

মসজিদে নববিতে প্রবেশের অনেকগুলো দরজা রয়েছে। এর মধ্যে পশ্চিম পাশে রাসূলের রওজা জিয়ারতের জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে হয়, ওই দরজাকে ‘বাবুস সালাম’ বলা হয়। বাবুস সালাম দিয়ে প্রবেশ করে রাসূলের রওজায় সালাম শেষে ‘বাবুল বাকি’ দিয়ে বের হতে হয়।

মদিনায় জিয়ারতে হাজীদের জন্য সৌভাগ্যের বিষয়। কারণ মদিনায় এসে দুনিয়ায় জীবিত থাকতে জান্নাতে ভ্রমণের সুযোগ মেলে। কারণ নবী করিম (সা:)-এর রওজা শরিফ এবং এর থেকে পশ্চিম দিকে রাসূলে করিম(সা:)-এর মিম্বর পযন্ত স্বল্প পরিসরের স্থানটুকুকে রিয়াজুল জান্নাত বা বেহেশতের বাগিচা বলা হয়। এটি দুনিয়াতে একমাত্র জান্নাতের অংশ। এই স্থানে স্বতন্ত্র রঙয়ের কার্পেট বিছানো থাকে।

এই স্থানটুকু সম্পর্কে হযরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমার রওজা ও মিম্বরের মধ্যবতী স্থানে বেহেশতের একটি বাগিচা বিদ্যমান। এখানে প্রবেশকরা মানে জান্নাতে প্রবেশ করা।

বস্তুত দুনিয়ার সব কবরের মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে বেশি জিয়ারতের উপযুক্ত স্থান হলো- রাসূলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক। তাই এর উদ্দেশে সফর করা উত্তম। এ কথার ওপর পূর্বাপর সব উলামায়ে কেরামের ঐকমত্য রয়েছে।

হযরত রাসূলুল্লাহ (সা.)-এর আমলে মসজিদে নববীর আয়তন ছিলো ২৫০০ বর্গ মিটারের মতো। কিন্তু যুগের পরিক্রমায় প্রয়োজনের তাগিদে মসজিদে নববীর অনেক সংস্কার ও সম্প্রসারণ হয়েছে। এখন এর আয়তন প্রায় ২,৩৫,০০০ বর্গমিটার। একসঙ্গে প্রায় সাড়ে চার লাখ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। মসজিদে নববীতে মহিলাদের জন্য স্থান একবারেই আলাদা।
#মদিনা Mohammod Ashraful Amin Everyone

17/03/2024

"ড্রাগন মার্ট" দুবাই এর সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল মার্কেট।

****একটুু সতর্কতা****মেট্রোরেলের যাদের দীর্ঘ মেয়াদি Rapid Pass Card আছে তারা Exit Gate এ card রেখে ২-৩ সেকেন্ড অপেক্ষা ...
12/03/2024

****একটুু সতর্কতা****
মেট্রোরেলের যাদের দীর্ঘ মেয়াদি Rapid Pass Card আছে তারা Exit Gate এ card রেখে ২-৩ সেকেন্ড অপেক্ষা করুন payment accept করা পর্যন্ত। এতে আপনার balance কত আছে তা জানতে পারবেন এবং ভবিষ্যতে ২০০ টাকা জরিমানা থেকে রক্ষা পাবেন। যাত্রিদের ভিড়ের কারনে সবাই তারাতাড়ি বের হয়ে যায় আর এতেই সমস্যা হয় কারণ একবার গেট খুললে ৩-৪ সেকেন্ড পর আবার গেট বন্ধ হয় পরের যাত্রির জন্য। এই সময়ের মধ্যে খুব সহজেই আরেকজন বের হ‌ওয়া সম্ভব। বের হ‌ওয়া সম্ভব কিন্তু এই সময়ের মধ্যে আপনার card থেকে টাকা কাটতে পারবে না। আমার মনে হয় এই সময় রেখেছেন বৃদ্ধ ও অসুস্থরা ও যেন সহজে বের হতে পারে এবং গেটে যেন তাড়াহুড়া ও বিশৃঙ্খলা না হয়। আমি ২ দিন আগে এমনি তাড়াহুড়া করে বের হয়েছিলাম এতে আমার টাকা কাটে নাই। তাই আজ এই তাড়াহুড়ার জরিমানা ২০০ টাকা দিলাম। আপনার ও এই ব্যাপারে সজাগ থাকবেন।
#মেট্রো #মেট্রোরেল

09/03/2024

#আবু_জাহেল #মদিনা AMIN Traveler Everyone

Address

Road 3
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when AMIN Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category