13/07/2026
ভাইরাল রেশম বাড়ি ঘুরে দেখা | সিরাজগঞ্জের শাহজাদপুরে কিভাবে যাবেন by Little Traveller TANIM
Full video youtube (FHD): https://youtu.be/s_-qOdm0iIQ
রেশম বাড়ি যাওয়ার উপায়ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়িপোতাজিয়া মৌজায় অবস্থিত রেশম বাড়ি এলাকার প্রধান আকর্ষণ হলো দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক গো-চারণ ভূমি বা 'বাথান'。বর্ষা মৌসুমে এই মাঠগুলো পানিতে তলিয়ে গিয়ে এক অপরূপ প্রাকৃতিক জলাশয় ও বিলের রূপ নেয়, যা প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের মাঝে দারুণ জনপ্রিয়。রেশম বাড়ি যাওয়ার উপায়ঢাকা থেকে সড়কপথে শাহজাদপুর হয়ে রেশম বাড়ি যাওয়া যায়।দূরত্ব ও সময়: ঢাকা থেকে শাহজাদপুরের দূরত্ব প্রায় ১৩০-১৪০ কিমি। বাসে সময় লাগে গড়ে ৩.৫ থেকে ৪.৫ ঘণ্টা।
শাহজাদপুর এর দিলরুবা বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে অটোরিকশা করে যাওয়া সহজ উপায়।
শ্রাবণের আকাশে কখনও রৌদ্র উজ্জ্বল আভায় চিক চিক করেছে ঢেউয়ের মতো সাদা মেঘ আবার কখনো বা পুরো আকাশ ঢেকে যাচ্ছে কালো মেঘে। প্রকৃতির এই লীলা খেলা প্রতিনিয়ত কাছে টানছে প্রকৃতি প্রেমীদের। বর্ষায় প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমিতে পরিণত হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়িপোতাজিয়া মৌজার রেশম বাড়ি এলাকা। প্রতিদিন দূর দূরান্ত থেকে দল বেঁধে শত শত দর্শনার্থী ছুটে আসছে এই সৌন্দর্য উপভোগ করতে
রেশম বাড়িতে রয়েছে দেশের সর্ববৃহৎ গো চারণ ভূমি। যার আয়তন প্রায় এক হাজার ৪০০ একর। এখানকার গো খামারিরা সারা বছর এই চারণ ভূমিতে তাদের গবাদি পশু রেখে লালন পালন করে থাকে। দিগন্ত জোড়া চারণ ভূমিতে সারাদিন সবুজ ঘাস আর প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠে প্রতিটি গবাদি পশু। আর রাতে চারণ ভূমির যেখানে গরুগুলো রাখা হয় তাকে স্থানীয় ভাষায় বাথান বলে। এই অঞ্চলের গরুর দুধ সবচেয়ে উৎকৃষ্ট মানের হওয়ায় এর চাহিদা রয়েছে দেশ জুড়ে।
#রেশম_বাড়ি #ভাইরাল #পানিরাস্তা #শাহজাদপুর #সিরাজগঞ্জ #বর্ষার #সৌন্দর্য