BUS GEEK

BUS GEEK Welcome To Bus Geek Official Page.

BUS GEEK এর ৭ম সম্মেলন এ যেতে চাইলে দ্রুত যোগাযোগ করুন।🔴 ভেন্যু : ঢাকা - বান্দরবন - ঢাকা (২ রাত ১ দিন)▶️ তারিখ: ০৯/০৪/২০...
25/01/2026

BUS GEEK এর ৭ম সম্মেলন এ যেতে চাইলে দ্রুত যোগাযোগ করুন।

🔴 ভেন্যু : ঢাকা - বান্দরবন - ঢাকা
(২ রাত ১ দিন)

▶️ তারিখ: ০৯/০৪/২০২৬ ইং
▶️ ট্যুর ফি: ২১০০/- টাকা
▶️ বুকিং মানি: ১০০০/- টাকা।

⏩ প্যাকেজ ডিটেইলস:

* ঢাকা - বান্দরবন - ঢাকা যাওয়া আসা।
* সকালের নাস্তা।
* হোটেলের সুবিধা।

যোগাযোগ: 01795-257064
Event: Bus Geek Hillscape Tour - 07 😉

📌❝গোল্ডেন লাইন পরিবহন❞ ফরিদপুরস্থ করিম গ্রুপের মালিকানাধীন পরিবহন কোম্পানি । ফরিদপুরের বিখ্যাত ❝আজমিরী পরিবহন❞ কে কিনে ন...
12/10/2025

📌❝গোল্ডেন লাইন পরিবহন❞ ফরিদপুরস্থ করিম গ্রুপের মালিকানাধীন পরিবহন কোম্পানি । ফরিদপুরের বিখ্যাত ❝আজমিরী পরিবহন❞ কে কিনে নেয় করিম গ্রুপ, কালের পরিক্রমায় আজমিরীর জায়গা নেয় গোল্ডেন লাইন, হয়ে ওঠে ফরিদপুরবাসীর নতুন আস্থা। শুধু ঢাকা রুটেই নয়, বিভিন্ন লং রুটেও রয়েছে গোল্ডেন লাইনের পথচলা। এছাড়া পদ্মা সেতু হবার পর পদ্মা সেতু-ভিত্তিক যাত্রীসেবার সুবিধাটা ভালোভাবেই লুফে নিয়েছে ❝গোল্ডেন লাইন❞। ❝গোল্ডেন লাইন❞ বর্তমানে নিম্নলিখিত রুটে চলাচল করে:

🛑 গোল্ডেন লাইন পরিবহন 🛑 𝙶𝚘𝚕𝚍𝚎𝚗 𝙻𝚒𝚗𝚎 𝙿𝚊𝚛𝚒𝚋𝚊𝚑𝚊𝚗

শুরুটা ❝ঢাকা টু ফরিদপুর❞ রুট দিয়ে হলেও বর্তমানে দেশের বিভিন্ন বড় বড় রুটে তারা সাফল্যের সঙ্গে পরিচালনা করে চলছেন।

🚩দূরপাল্লায় পরিচালিত রুটগুলো :
◆কুয়াকাটা - বরিশাল - ঠাকুরগাঁও - পঞ্চগড়
◆গোপালগঞ্জ - ঠাকুরগাঁও - পঞ্চগড়
◆কুয়াকাটা - বরিশাল - সৈয়দপুর - দিনাজপুর
◆বরিশাল - লালমনিরহাট - পাটগ্রাম - বুড়িমারী
◆লেবুখালী - বরিশাল - কুড়িগ্রাম - ভুরুঙ্গামারী
◆কুয়াকাটা - নাটোর - রাজশাহী - চাঁপাই
◆বরিশাল - নাটোর - রাজশাহী - চাঁপাই
◆চট্টগ্রাম - ঢাকা - ফরিদপুর - মেহেরপুর - মুজিবনগর
◆চট্টগ্রাম - ঢাকা - ফরিদপুর - রাজবাড়ী - কুষ্টিয়া - শৈলকুপা

🚩ঢাকা/ফরিদপুর কেন্দ্রীক পরিচালিত রুটগুলো :
★ফরিদপুর - ঘাট/পদ্মা - ঢাকা
★বেনাপোল - যশোর - ঢাকা
★বেনাপোল - ঢাকা - নারায়ণগঞ্জ
★ফরিদপুর - যশোর - বেনাপোল
★চৌগাছা - কালিগঞ্জ - ঝিনাইদহ - ঢাকা
★কালীগঞ্জ - ঝিনাইদহ - মাগুরা - ঢাকা
★দর্শনা - কালিগঞ্জ - ঝিনাইদহ - মাগুরা - ঢাকা
★জীবননগর - কালিগঞ্জ - মাগুরা - ঢাকা
★মুজিবনগর - মেহেরপুর - চুয়াডাঙ্গা - মাগুরা - ঢাকা
★কুষ্টিয়া - রাজবাড়ী - ফরিদপুর - ঢাকা
★কুষ্টিয়া - ঝিনাইদহ - মাগুরা - ঢাকা
★পিরোজপুর - গোপালগঞ্জ - ঢাকা
★বরিশাল - ঘাট/পদ্মা - ঢাকা
★কুয়াকাটা - বরিশাল - ঢাকা


আশা করা যায় যে ❝গোল্ডেন লাইন❞ তার যাত্রীসেবার মান অক্ষুণ্ণ রেখে আগামীতেও যাত্রীদের কাছে নিজের জনপ্রিয়তা ধরে রাখবে।

📸 অসাধারণ এই ছবিটি ধারণ করেছেন: Rayan Bin Zaman

♻️বাস সম্পর্কিত বিভিন্ন আপডেট ও তথ্য জানতে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ BUS GEEK এ।
𝘽𝙂𝙞𝙖𝙣'𝙨 𝙒𝙞𝙡𝙡 𝘼𝙡𝙬𝙖𝙮𝙨 𝙍𝙤𝙘𝙠 🤟🏻

🌿 সপ্তাহের শ্রেষ্ঠ দিন – জুমার দিন 🌿❝জুম্মা মোবারক❞ 💙আবূ হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত,রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করে...
10/10/2025

🌿 সপ্তাহের শ্রেষ্ঠ দিন – জুমার দিন 🌿
❝জুম্মা মোবারক❞ 💙

আবূ হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন —

❝যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, যতটুকু সম্ভব সুন্দর পোশাক পরে, তারপর মসজিদে যায় এবং দু’জনের মাঝে ফাঁক না করে নামায আদায় করে, তারপর ইমাম খুতবা শেষ করা পর্যন্ত নীরবে শোনে — তার ঐ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত ছোট গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।❞
— (সহিহ মুসলিম: ৮৫৭)

জুমার দিন হলো রহমত, মাগফিরাত ও নাজাতের দিন 🌸।
এই দিনে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য খুলে দেন ক্ষমার দরজা, আর দোয়াগুলো পৌঁছে যায় আরশের কাছাকাছি।

তাই আজকের এই বরকতময় দিনে—

🕋 আত্মাকে পরিশুদ্ধ করো,
🕊️ দোয়া ও তাওবায় মন দাও,
🤲 আর হৃদয় নিংড়ে প্রার্থনা করো—
হয়তো আজই সেই মুহূর্ত, যখন তোমার দোয়া কবুল হবে মহান আল্লাহর কাছে 💫

জুমার দিনের মর্যাদা মনে রেখো, কারণ
রাসূল ﷺ বলেছেন—

❝জুমা দিনই সপ্তাহের সেরা দিন, এই দিনে আদম (আঃ) সৃষ্টি হয়েছেন, এই দিনেই জান্নাতে প্রবেশ করেছেন এবং এই দিনেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।❞
— (সহিহ মুসলিম: ৮৫৪)

এই জুমা আপনার জীবনে আনুক অফুরন্ত রহমত, শান্তি ও মাগফিরাতের সুবাস 🤍

❝BUS GEEK❞ পেজের পক্ষ থেকে সবাইকে জানাই হৃদয় ভরা জুম্মা মোবারক 🌿🕋

📸 অসাধারণ এই ছবিটি ধারণ করেছেন: মোহাম্মদ সাগর আহমেদ রিজভী

♻️বাস সম্পর্কিত বিভিন্ন আপডেট ও তথ্য জানতে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ BUS GEEK এ।
𝘽𝙂𝙞𝙖𝙣'𝙨 𝙒𝙞𝙡𝙡 𝘼𝙡𝙬𝙖𝙮𝙨 𝙍𝙤𝙘𝙠 🤟🏻

🌅 শুভ সকাল 🌅 আজকের দিনটি শুরু করছি ❝𝐇𝐢𝐧𝐨 𝐌𝐨𝐭𝐨𝐫𝐬❞ এর একটি লাক্সারি প্রোডাক্ট — ❝𝐇𝐢𝐧𝐨 𝐑𝐍-𝟖𝐉𝐒𝐊❞ 🚌। বাংলাদেশে এই মডেলের বাসট...
06/10/2025

🌅 শুভ সকাল 🌅

আজকের দিনটি শুরু করছি ❝𝐇𝐢𝐧𝐨 𝐌𝐨𝐭𝐨𝐫𝐬❞ এর একটি লাক্সারি প্রোডাক্ট — ❝𝐇𝐢𝐧𝐨 𝐑𝐍-𝟖𝐉𝐒𝐊❞ 🚌। বাংলাদেশে এই মডেলের বাসটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। ২০১৭ এবং ২০১৮ সালে সর্বমোট চার লটে ২৯ ইউনিট বাস বাংলাদেশে প্রবেশ করে। বাসগুলো 𝐂𝐁𝐔 (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝐔𝐧𝐢𝐭) হিসেবে দেশে প্রবেশ করে। এই ২৯টি বাস মালয়েশিয়ার বিখ্যাত ওয়ার্কশপ ❝𝐒𝐊𝐒 𝐂𝐨𝐚𝐜𝐡 𝐁𝐮𝐢𝐥𝐝𝐞𝐫𝐬❞ হতে 𝐄𝟏𝟑𝟖𝐢 এবং 𝐄𝟓 𝐕𝟐— এই দুটি মডেলে নির্মাণ হয়ে দেশে আসে।

প্রথম লটে আসা ১৬টি বাসের মধ্যে ❝পূর্বাশা পরিবহন❞ এর বহরে যুক্ত হয় ২ ইউনিট বাস। এবং একই লটে আসা আরও দুটি বাস ❝কে লাইন❞ এর বহর থেকে পরবর্তীতে ❝খাতুন এন্টারপ্রাইজ❞ এর বহরে যুক্ত হয়। দক্ষিণবঙ্গের এই অপারেটরটিকে সকলে ❝পূর্বাশা পরিবহন❞ নামেই চিনে থাকে। দক্ষিণবঙ্গের জেলা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ জেলার জনগণের জন্য ঢাকা যাওয়ার অন্যতম গণপরিবহন হলো ❝পূর্বাশা পরিবহন❞।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানটি সেবা প্রদান করে আসছে। তাদের বহরে রয়েছে যেমন আধুনিক 𝐇𝐲𝐮𝐧𝐝𝐚𝐢, 𝐇𝐢𝐧𝐨 𝐑𝐌-𝟐, এবং 𝐇𝐢𝐧𝐨 𝐑𝐍-𝟖 এর মত বাস, তেমনি তাদের নন-এসি সেগমেন্ট সাজানো হয়েছে বিখ্যাত জাপানি 𝐇𝐢𝐧𝐨 𝐀𝐊 𝟏𝐉 বাস দ্বারা 🇯🇵। ছবিতে উল্লেখিত ❝𝐇𝐢𝐧𝐨 𝐑𝐍-𝟖𝐉𝐒𝐊❞ মডেলের এসি বাসটির বডি নির্মাণ হয়েছিল মালয়েশিয়ার ❝𝐒𝐊𝐒 𝐂𝐨𝐚𝐜𝐡 𝐁𝐮𝐢𝐥𝐝𝐞𝐫𝐬❞ থেকে। উন্নত মানের সেবা এবং পরিপাটি বহর তাদের এই সুনাম অর্জনে সহায়ক হয়েছে ✨।

দক্ষিণবঙ্গের সাথে ঢাকার পাশাপাশি বর্তমানে তারা তাদের সার্ভিস বর্ধিত করে বন্দর নগরী চট্টগ্রাম এবং চায়ের রাজ্য খ্যাত সিলেটেও সার্ভিস দিয়ে যাচ্ছে। ধারণা করা হয়, ❝𝐇𝐢𝐧𝐨 𝐌𝐨𝐭𝐨𝐫𝐬❞ এর এই লাক্সারি প্রোডাক্টটি অতিরিক্ত প্রাইজিং এবং মেইন্টেনেন্স জটিলতার কারণে বাংলাদেশে খুব একটা সফল হতে পারেনি ⚙️।

তবে আপনারা সকলেই অবগত রয়েছেন, ❝𝐇𝐢𝐧𝐨 𝐌𝐨𝐭𝐨𝐫𝐬❞ এর একটি নতুন প্রোডাক্ট ❝𝐇𝐢𝐧𝐨 𝐀𝐤 𝟖𝐉❞ খুব শীঘ্রই বাংলাদেশের রাস্তায় দেখা যেতে চলেছে 🚍🇧🇩।

📸 ছবি: শখের ছবিওয়ালা

♻️বাস সম্পর্কিত বিভিন্ন আপডেট ও তথ্য জানতে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ BUS GEEK এ।

𝘽𝙂𝙞𝙖𝙣'𝙨 𝙒𝙞𝙡𝙡 𝘼𝙡𝙬𝙖𝙮𝙨 𝙍𝙤𝙘𝙠 🤟🏻

🚌✨ লাবিবা ক্লাসিক ✨🚌ঢাকা–ব্রাহ্মণবাড়িয়া রুটে সূচনা হলেও, খুব অল্প সময়েই ❝লাবিবা ক্লাসিক❞ যাত্রীসেবায় নিজেদের আলাদা প...
29/09/2025

🚌✨ লাবিবা ক্লাসিক ✨🚌

ঢাকা–ব্রাহ্মণবাড়িয়া রুটে সূচনা হলেও, খুব অল্প সময়েই ❝লাবিবা ক্লাসিক❞ যাত্রীসেবায় নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে। 🚏 নির্ভরযোগ্য সার্ভিস, সময়মতো ট্রিপ ⏰ এবং যাত্রীবান্ধব পরিবেশ—সব মিলিয়ে তারা এই রুটে বেশ সুনাম কুড়ায়। পদ্মা সেতু চালুর পর 🌉 যাত্রীদের চাহিদা মেটাতে বরিশাল বিভাগের বিভিন্ন রুটে তাদের সার্ভিস চালু হয়। একের পর এক নতুন বাস সংযোজন 🆕 এবং উন্নত মানের সেবার মাধ্যমে তারা দ্রুত বরিশাল অঞ্চলের মানুষের আস্থা অর্জন করে। বর্তমানে তাদের বহরে রয়েছে একাধিক জাপানি ❝𝐇𝐢𝐧𝐨 𝐀𝐊𝟏𝐉❞ এবং ভারতীয় ❝𝐀𝐬𝐡𝐨𝐤 𝐋𝐞𝐲𝐥𝐚𝐧𝐝❞ মডেলের নন-এসি বাস, যা যাত্রীদের জন্য সাশ্রয়ী 💰 ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করছে।

শুধু লাবিবা নয়, তাদের অঙ্গপ্রতিষ্ঠান ❝আহনাফ ট্রান্সপোর্ট❞ ও সমানভাবে আলোচনায় এসেছে। রংপুর–মহাখালী রুটে নতুনভাবে যাত্রা শুরু করলেও, আহনাফ ট্রান্সপোর্ট যাত্রীদের মন জয় করতে বেশি সময় নেয়নি ❤️। তাদের গাড়ির ইন্টেরিয়র সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ✨, স্টাফরা ভদ্র ও অভিজ্ঞ 👨‍✈️, আর সবচেয়ে বড় বিষয় হলো সময় মেনে চলা। কাউন্টার থেকে শুরু করে ট্রিপ ম্যানেজমেন্ট পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখায় নন-এসি বাস যাত্রীদের কাছে তারা দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে।

📍 বর্তমানে তাদের রুট সমূহঃ

🔹 ঢাকা – ব্রাহ্মণবাড়িয়া
🔹 ঢাকা – বরিশাল
🔹 ঢাকা – বরিশাল – পটুয়াখালী
🔹 ঢাকা – বরিশাল – কুয়াকাটা 🏖️
🔹 ঢাকা – বরিশাল – স্বরূপকাঠী
🔹 ঢাকা – বরিশাল – ঝালকাঠি – আমুয়া
🔹 ঢাকা – বরিশাল – বরগুনা
🔹 ঢাকা – বরিশাল – তালতলী
🔹 ঢাকা (মহাখালী) – বগুড়া – রংপুর

নির্ভরযোগ্য যাত্রীসেবা ✅, সাশ্রয়ী ভাড়া 💵 এবং আধুনিক ব্যবস্থাপনা 🔧—এই তিন বিষয়কেই কেন্দ্র করে ❝লাবিবা ক্লাসিক❞ ও ❝আহনাফ ট্রান্সপোর্ট❞ ক্রমেই যাত্রীদের প্রথম পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে। 🌟

📸 ছবি: 𝐓𝐞𝐚𝐦 𝐁𝐮𝐬 𝐆𝐞𝐞𝐤

♻️বাস সম্পর্কিত বিভিন্ন আপডেট ও তথ্য জানতে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ BUS GEEK এ।
𝘽𝙂𝙞𝙖𝙣'𝙨 𝙒𝙞𝙡𝙡 𝘼𝙡𝙬𝙖𝙮𝙨 𝙍𝙤𝙘𝙠 🤟🏻

🔺❝ইকোনো সার্ভিস❞–পর্যটনের পথে নতুন সংযোজন 🔻🚌 ঢাকা থেকে লক্ষীপুর কিংবা খাগড়াছড়ি – দুইটি রুটেই নিয়মিত ভ্রমণকারীদের কাছে এক...
23/09/2025

🔺❝ইকোনো সার্ভিস❞–পর্যটনের পথে নতুন সংযোজন 🔻

🚌 ঢাকা থেকে লক্ষীপুর কিংবা খাগড়াছড়ি – দুইটি রুটেই নিয়মিত ভ্রমণকারীদের কাছে একটি পরিচিত ও জনপ্রিয় নাম ❝ইকোনো সার্ভিস❞। দীর্ঘ প্রায় ১৮ বছরেরও বেশি সময় ধরে এই পরিবহন অপারেটরটি যাত্রীসেবায় নিজেদের অবস্থান ধরে রেখেছে। শুরু থেকেই যেভাবে মানসম্মত সার্ভিস দিয়ে আসছে, তাতে করে যাত্রীদের আস্থা অর্জন করতে খুব বেশি সময় লাগেনি। 🕰️

📈 সময় গড়ানোর সাথে সাথে যাত্রীদের চাহিদাও বেড়েছে, আর সেই সাথে ❝ইকোনো সার্ভিস❞ তাদের সেবাও করেছে আরও সমৃদ্ধ। বর্তমানে তাদের বহরে রয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন ২টি জার্মান ব্র্যান্ড ❝𝐌𝐞𝐫𝐜𝐞𝐝𝐞𝐬 𝐁𝐞𝐧𝐳 𝐎𝐅 𝟏𝟔𝟐𝟑❞ এসি বাস, এবং ৫০টিরও বেশি জাপানিজ ❝𝐅𝐮𝐬𝐨❞ ও ❝𝐇𝐢𝐧𝐨 𝐀𝐊 𝟏𝐉❞ মডেলের নন-এসি বাস। 🛠️🆕 এছাড়াও নতুন সংযোজন হিসেবে খুব শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে জাপানি প্রযুক্তির ❝𝐇𝐢𝐧𝐨 𝐀𝐊 𝟖𝐉❞ মডেলের এক ইউনিট নন-এসি বাস – যেটি যাত্রীদের জন্য আরও আরামদায়ক অভিজ্ঞতা নিয়ে আসবে 🛋️🇯🇵

🚍 তাদের গাড়ির পরিমিত গতি, আরামদায়ক আসন, দক্ষ ও ভদ্র স্টাফ – সব মিলিয়ে ❝ইকোনো সার্ভিস❞ হয়ে উঠেছে একটি নির্ভরযোগ্য নাম। নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে ❝ইকোনো সার্ভিস❞ সামনে এগিয়ে যেতে চায় যাত্রীদের ভালোবাসা ও আস্থাকে সঙ্গী করে 💖🔐🎯

🚏 এক সময় ইকোনো সার্ভিস তাদের বাস চালাতো ঢাকা⇌চট্টগ্রাম⇌কক্সবাজার রুটে। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর, সম্প্রতি আবারো নতুনভাবে যাত্রা শুরু করেছে লক্ষীপুর⇌চট্টগ্রাম⇌কক্সবাজার রুটে।

🌟 ঢাকা⇌লক্ষীপুর ও ঢাকা⇌খাগড়াছড়ি রুটে যাত্রীদের আস্থা অর্জনের পর এবার দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন রুটে আবারো পা রাখলো ❝ইকোনো সার্ভিস❞।

নতুন রুটে যাত্রা শুরুর মাধ্যমে ❝ইকোনো সার্ভিস❞ 🚍 যাত্রীসেবার এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। আধুনিকায়নকৃত ফ্লিট 🚌, প্রশিক্ষিত স্টাফ 👨‍✈️ এবং যাত্রীবান্ধব ব্যবস্থাপনা 🤝– সব মিলিয়ে এই রুটেও যাত্রীরা পাবেন আরামদায়ক, নিরাপদ ও সময়নিষ্ঠ সেবা 🕰️🛡️।

🔰 আশা করা যায়, নতুন এই অধ্যায়ে ইকোনো সার্ভিস যাত্রী সন্তুষ্টির নতুন মানদণ্ড স্থাপন করবে। 💼🌟

📸 ছবি: জনাব আরমান হোসেন

♻️বাস সম্পর্কিত বিভিন্ন আপডেট ও তথ্য জানতে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ BUS GEEK এ।
𝘽𝙂𝙞𝙖𝙣'𝙨 𝙒𝙞𝙡𝙡 𝘼𝙡𝙬𝙖𝙮𝙨 𝙍𝙤𝙘𝙠 🤟🏻

♦️ সাকুরা পরিবহন (প্রা:) লিমিটেড — দক্ষিণাঞ্চলের নির্ভরতার নাম 🚌🌊১৯৯১ সালে যাত্রা শুরু করা ❝সাকুরা পরিবহন❞,  আজ বরিশাল ব...
22/09/2025

♦️ সাকুরা পরিবহন (প্রা:) লিমিটেড — দক্ষিণাঞ্চলের নির্ভরতার নাম 🚌🌊

১৯৯১ সালে যাত্রা শুরু করা ❝সাকুরা পরিবহন❞,
আজ বরিশাল বিভাগের শীর্ষস্থানীয় অপারেটরদের অন্যতম। বিশ্বাসযোগ্যতা ও সেবার মান ধরে রেখেই তারা জয় করে নিয়েছে যাত্রীদের মন 🚌✅। বরিশাল বিভাগের প্রায় প্রতিটি জেলায় (শুধু দ্বীপ ভোলা ব্যতীত) ছড়িয়ে রয়েছে ❝সাকুরা পরিবহন❞-এর বিস্তৃত নেটওয়ার্ক। যাত্রীসেবায় ধারাবাহিকতা ও গুণগত মানের কারণে বরিশাল অঞ্চলের যাত্রীদের কাছে এটি হয়ে উঠেছে প্রথম পছন্দের নাম।

তাদের বহরে রয়েছে —
✅ 𝐇𝐢𝐧𝐨 𝐀𝐊𝟏𝐉 ব্র্যান্ডের এসি ও নন-এসি বাস
✅ 𝐌𝐢𝐭𝐬𝐮𝐛𝐢𝐬𝐡𝐢 𝐅𝐮𝐬𝐨 নন-এসি ইউনিট
যা একযোগে তাদের যাত্রীদের কাছে আরাম ও নির্ভরতা নিশ্চিত করছে প্রতিটি রুটে ।

তাদের চলমান রুটসমূহ:

📍 ঢাকা – বরিশাল – কুয়াকাটা
📍 ঢাকা – পটুয়াখালী
📍 ঢাকা – বরগুনা
📍 ঢাকা – মঠবাড়ীয়া
📍 ঢাকা – বাগেরহাট – পিরোজপুর
📍 ঢাকা – ঝালকাঠি
📍 ঢাকা – ভান্ডারিয়া
📍 সায়দাবাদ – মাওয়া – বরিশাল
📍 গাজীপুর – বরিশাল

যাত্রী সেবায় আন্তরিকতা, সময়ানুগ ট্রিপ এবং অভিজ্ঞ স্টাফিং—এই তিনে ভর করেই ❝সাকুরা পরিবহন❞ আজ দক্ষিণের মানুষের আস্থার প্রতীক।

📸 ছবি: জনাব মোহাম্মদ সাগর আহমেদ রিজভী

♻️বাস সম্পর্কিত বিভিন্ন আপডেট ও তথ্য জানতে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ BUS GEEK এ।
𝘽𝙂𝙞𝙖𝙣'𝙨 𝙒𝙞𝙡𝙡 𝘼𝙡𝙬𝙖𝙮𝙨 𝙍𝙤𝙘𝙠 🤟🏻

জুম্মা মোবারক (جُمعة مُبارَكة) 🕌✨রাসূলুল্লাহ ﷺ বলেন:  ❝যে ব্যক্তি জুমার দিনে উত্তমরূপে অজু করে, তারপর সালাত আদায়ের জন্য...
12/09/2025

জুম্মা মোবারক (جُمعة مُبارَكة) 🕌✨

রাসূলুল্লাহ ﷺ বলেন:
❝যে ব্যক্তি জুমার দিনে উত্তমরূপে অজু করে, তারপর সালাত আদায়ের জন্য মসজিদে আগমন করে, চুপচাপ খুতবা শোনে এবং মনোযোগ সহকারে থাকে— তার আগের জুমা থেকে এ জুমা পর্যন্ত ও অতিরিক্ত তিনদিনের গুনাহ মাফ করে দেওয়া হয়।❞
— (সহীহ মুসলিম, হাদীস ৮৫৭)

জুমার পবিত্র এই দিনে 🌿 হৃদয় হোক শান্তির 🕊️, মন ভরে উঠুক রহমতের আলোতে 🌙, আর জীবন হোক প্রার্থনায় পূর্ণ ✨।

❝ BUS GEEK ❞ পেজের পক্ষ থেকে আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই জুম্মার আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।

📸 ছবি: Abdul Habib Sheikh

♻️বাস সম্পর্কিত বিভিন্ন আপডেট ও তথ্য জানতে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ BUS GEEK এ।
𝘽𝙂𝙞𝙖𝙣'𝙨 𝙒𝙞𝙡𝙡 𝘼𝙡𝙬𝙖𝙮𝙨 𝙍𝙤𝙘𝙠 🤟🏻

🚍 ❝নবীন বরণ পরিবহন❞ আপডেট 🚍সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর কেন্দ্রিক পরিবহন অপারেটর ❝নবীন বরণ❞, যারা সাধারণত সেমি-লোকাল সার্ভি...
10/09/2025

🚍 ❝নবীন বরণ পরিবহন❞ আপডেট 🚍

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর কেন্দ্রিক পরিবহন অপারেটর ❝নবীন বরণ❞, যারা সাধারণত সেমি-লোকাল সার্ভিস দিয়ে থাকেন বিভিন্ন শর্ট ও লং রুটে। সম্প্রতি তারা তাদের বহরে থাকা ১৫-৫৮১১ নম্বর জাপানি ❝𝐇𝐢𝐧𝐨 𝐀𝐊𝟏𝐉❞ মডেলের নন এসি বাসটিকে সম্পূর্ণ রিবডি, রিফেব্রিকেশন এবং রিপেইন্ট এর মাধ্যমে সম্পূর্ণ নতুন রূপে পুনরায় রাস্তায় ফিরিয়ে এনেছে। 🔧🎨

গাড়ির সম্পূর্ণ রিবডি, রিপেইন্ট ও রিফেব্রিকেট করা হয়েছে ঢাকার গাবতলীর ❝এমআই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস❞-এ। 🏭

🆕 বাসটিতে যে সকল পরিবর্তন আনা হয়েছে —

➤ ২:২ ফরমেশনে ৪০টি ইকোনমি ক্লাস নতুন সিট 🪑
➤ সিম্পল অথচ চোখে লাগার মতো ইন্টেরিয়র 🎨
➤ বাসটির এক্সটেরিয়র ডিজাইনে ব্যবহার করা হয়েছে সুন্দর ও মার্জিত পেইন্ট স্কিন 🖌️
➤ আর আছে দৃষ্টিনন্দন স্ট্রিপ লাইট 💡 ও ক্লিন ফিনিশিং, যা যাত্রীদের জন্য এনে দেবে একটা নান্দনিক অভিজ্ঞতা
➤ সামগ্রিকভাবে যাত্রীবান্ধব ও আরামদায়ক পরিবেশ🤝

📍আশা করা যাচ্ছে, আসন্ন সময়ে এই গাড়িটির মাধ্যমে দিনাজপুর–কুয়াকাটা রুটে নতুন সার্ভিস চালুর সম্ভাবনা রয়েছে, যা ❝নবীন বরণ❞ পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। 🚏✨

📸 অসাধারণ এই কভারেজটি করেছেন: 𝐒𝐡𝐢𝐦𝐚𝐧𝐭𝐨 𝐊𝐮𝐦𝐚𝐫

♻️বাস সম্পর্কিত বিভিন্ন আপডেট ও তথ্য জানতে যুক্ত হতে পারেন BUS GEEK অফিসিয়াল ফেসবুক গ্রুপ এ।
𝘽𝙂𝙞𝙖𝙣'𝙨 𝙒𝙞𝙡𝙡 𝘼𝙡𝙬𝙖𝙮𝙨 𝙍𝙤𝙘𝙠 🤟🏻.

এক ফ্রেমে বাংলাদেশের অগ্রগতি ও ইতিহাসের সাক্ষী — লালন শাহ সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! 🇧🇩🌉⚛️🔶 লালন শাহ সেতু (...
08/09/2025

এক ফ্রেমে বাংলাদেশের অগ্রগতি ও ইতিহাসের সাক্ষী — লালন শাহ সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! 🇧🇩🌉⚛️

🔶 লালন শাহ সেতু (𝐋𝐚𝐥𝐨𝐧 𝐒𝐡𝐚𝐡 𝐁𝐫𝐢𝐝𝐠𝐞):

❝লালন শাহ সেতু❞ যা পদ্মা নদীর ওপর অবস্থিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সেতু। ২০০৪ সালে উদ্বোধন হওয়া এই সেতুটি শুধু পাবনা ও কুষ্টিয়ার মধ্যে সড়ক যোগাযোগের নতুন দ্বার খুলে দেয়নি, বরং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক গতি ও আন্তঃজেলা বাণিজ্যের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করছে। পদ্মা নদীর উপর নির্মিত প্রায় ১.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার একটি যুগান্তকারী উন্নয়ন।

এর নামকরণ করা হয়েছে বাঙালির আত্মার প্রতীক, ❝বাউল সম্রাট ফকির লালন শাহ❞-এর নামে, যিনি বাংলার বাউল সংস্কৃতি, মানবতা ও অসাম্প্রদায়িক চিন্তাধারার বাহক।এই সেতু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি প্রতীক। সেতুটি কেবল একটি কাঠামো নয় — এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক বিকাশ, পণ্য পরিবহন, কৃষিপণ্যের বাজারজাতকরণ এবং পর্যটনের প্রসারে বিশাল ভূমিকা রাখছে। এছাড়া, এটি ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিক যোগাযোগের এক অনন্য মেলবন্ধন।

🔶 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (𝐑𝐨𝐨𝐩𝐩𝐮𝐫 𝐍𝐮𝐜𝐥𝐞𝐚𝐫 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐏𝐥𝐚𝐧𝐭):

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও প্রযুক্তিনির্ভর এই মেগা প্রকল্পটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। ১৯৬১ সালেই এই স্থানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চিন্তা করা হলেও, বাস্তবায়নের পথে আসে ২০১৩ সালে এবং নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালে।

⚛️ রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত এই কেন্দ্র থেকে প্রতিটি ইউনিটে ১২০০ মেগাওয়াট, মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এই বিদ্যুৎ কেন্দ্র শুধুই বিদ্যুৎ উৎপাদনের গতি বাড়াবে না, বরং দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (𝐒𝐃𝐆) অর্জনের পথকে ত্বরান্বিত করবে। শিল্পায়ন, কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর ও গবেষণার নতুন দিগন্তখুলে দিয়েছে রূপপুর প্রকল্প। এটি দেশের বৈজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধি ও নবীনদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ তৈরি করছে। পরমাণু প্রযুক্তিতে প্রবেশের মাধ্যমে বাংলাদেশ এখন বৈশ্বিক উন্নয়ন মানচিত্রে আরও একধাপ এগিয়ে।

🌍 এই দুইটি স্থাপনাই আজকের বাংলাদেশকে শুধু একবিংশ শতাব্দীর উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছে না, বরং প্রজন্মের পর প্রজন্মকে দেশের প্রতি গর্বিত হতে শেখাচ্ছে।

📌 এই দুটি স্থাপনার একত্র দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়— সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়েই গড়ে ওঠে একটি সত্যিকারের প্রগতিশীল জাতি।

ছবিতে যে দৃশ্যটি ধরা পড়েছে, তা শুধু একটি দৃশ্য নয়—এটি বাংলাদেশের উন্নয়নের এক অনন্য প্রতিচ্ছবি। লালন শাহ সেতু আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এনেছে গতি, আর পেছনে দৃশ্যমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতির শক্তি ও স্বপ্নের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।

এই ফ্রেমে চলমান ❝𝐒𝐡𝐲𝐚𝐦𝐨𝐥𝐢 𝐍𝐑 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬❞ এর নারায়ণগঞ্জ⇋ভেড়ামারা⇋কুষ্টিয়া⇋মেহেরপুর রুটের হিনো ওয়ানজে বাসটিও যেন সময়ের এক অনন্য সাক্ষী—যা যুগের পরিবর্তন ও যাত্রীসেবার ধারাবাহিক উন্নয়নকে উপস্থাপন করছে।

এই ছবি আমাদের মনে করিয়ে দেয়, কীভাবে অবকাঠামো, প্রযুক্তি এবং পরিবহন—এই তিনটি খাত মিলেই বাংলাদেশের অগ্রগতির চাকা ঘুরিয়ে চলেছে প্রতিনিয়ত।

📸 ছবি: 𝐓𝐞𝐚𝐦 𝐁𝐮𝐬 𝐆𝐞𝐞𝐤

♻️বাস সম্পর্কিত বিভিন্ন আপডেট ও তথ্য জানতে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ BUS GEEK এ।
𝘽𝙂𝙞𝙖𝙣'𝙨 𝙒𝙞𝙡𝙡 𝘼𝙡𝙬𝙖𝙮𝙨 𝙍𝙤𝙘𝙠 🤟🏻

🍽️ টাইমস স্কয়ার হাইওয়ে রেস্তোরাঁয় পাশাপাশি দাঁড়িয়ে সৌদিয়া সিল্কি ও হানিফ ভলভো — যাত্রাবিরতির বিরল মুহূর্ত‼️ 🚍✨💠 ❝সৌদ...
05/09/2025

🍽️ টাইমস স্কয়ার হাইওয়ে রেস্তোরাঁয় পাশাপাশি দাঁড়িয়ে সৌদিয়া সিল্কি ও হানিফ ভলভো — যাত্রাবিরতির বিরল মুহূর্ত‼️ 🚍✨

💠 ❝সৌদিয়া সিল্কি❞ – সাশ্রয়ী ভাড়ায় আরামের ছোঁয়া

বাংলাদেশের অন্যতম পুরনো অপারেটর ❝সৌদিয়া পরিবহন❞। দীর্ঘদিন নন–এসি সার্ভিস দেওয়ার পর ২০১৭ সালে আনে ❝সৌদিয়া এক্সট্রিম❞। এর ঠিক পরের বছর, ২০১৮ সালে, নিজস্ব গ্যারেজ ❝মোস্তফা মোটর্স❞ এ তৈরি হয় এক নতুন অধ্যায়— ❝সৌদিয়া সিল্কি❞।

👉 ১৫ ইউনিট ❝𝐇𝐢𝐧𝐨 𝐀𝐊𝟏𝐉❞ এসি কোচ দিয়ে শুরু হয়েছিল যাত্রা।
👉 ঝকঝকে আউটলুক আর ভেতরের আরামের জন্য বাসগুলো দ্রুতই জনপ্রিয় হয়।

২০১৯ সালে যুক্ত হয় 𝐒𝐢𝐥𝐤𝐲 𝐕𝟐 , তবে বাসপ্রেমীরা এখনো প্রথম 𝐕𝟏 ভার্সনকেই বেশি পছন্দ করে। স্বল্প ভাড়ায় এসি ভ্রমণের জন্য আজও সিল্কি আলাদা জায়গা দখল করে রেখেছে।

💎 ❝হানিফ ভলভো❞ – বিলাসী ভ্রমণের সমার্থক নাম

লাক্সারিয়াস বাস মানেই মানুষের মুখে প্রথমে আসে ভলভো নামটি। আর সেই ভলভোকে বাংলাদেশে পরিচিত করেছে ❝হানিফ এন্টারপ্রাইজ❞।

🚌 বহরে বর্তমানে রয়েছে ৩৪ ইউনিট ভলভো:
◻️ ২টি 𝐁𝟕𝐑
◻️১৪টি 𝐁𝟗𝐑 𝐌𝐚𝐧𝐮𝐚𝐥
◻️১৮টি 𝐁𝟗𝐑 𝐈-𝐒𝐡𝐢𝐟𝐭

২০০৭ সালে আসে প্রথম ভলভো, আর ২০১১ সালে দেশের প্রথম মাল্টি-অ্যাক্সেল ভলভো যুক্ত হয় হানিফের বহরে। গোলাপি, রুপালি, মেরুন রঙের সেই বাসগুলো এখনো "গোল্ডেন জেনারেশন" ভলভো নামে পরিচিত।

২০১৬–১৭ সালে আসে নতুন মডেলের 𝐅𝐚𝐜𝐞-𝐥𝐢𝐟𝐭𝐞𝐝 𝐈-𝐒𝐡𝐢𝐟𝐭 𝐕𝐨𝐥𝐯𝐨 । ❝কাঁচা আম❞, ❝কোকাকোলা❞, ❝টাইগার❞—এসব ডাকনামে বিখ্যাত হয় তাদের পেইন্ট স্কিম। যদিও অনেকগুলো সময়ের সাথে সাথে ডাম্প হয়ে গেছে, তবুও ইউচাই ইঞ্জিনে রি–কনভার্ট করে হানিফ আবারো তাদের রাস্তায় ফিরিয়ে এনেছে।

📸 ছবি: 𝐓𝐞𝐚𝐦 𝐁𝐮𝐬 𝐆𝐞𝐞𝐤

♻️বাস সম্পর্কিত বিভিন্ন আপডেট ও তথ্য জানতে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ BUS GEEK এ।
𝘽𝙂𝙞𝙖𝙣'𝙨 𝙒𝙞𝙡𝙡 𝘼𝙡𝙬𝙖𝙮𝙨 𝙍𝙤𝙘𝙠 🤟🏻

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BUS GEEK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share