02/08/2026
📢 জরুরি নোটিশ: নারায়ণগঞ্জ কমিউটার বগি সংকট 📢
তারিখ: ০২/০৮/২০২৬ খ্রিঃ
👉 সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আজ ০২/০৮/২০২৬ তারিখে নারায়ণগঞ্জ টু ঢাকা রুটে "নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে" বড় ধরনের বগি সংকট লক্ষ্য করা গেছে।
👉 নিয়ম অনুযায়ী পাওয়ার কার সহ মোট ৯টি বগি থাকার কথা থাকলেও, আজ ট্রেনটি পাওয়ার কার সহ মাত্র ৪টি বগি নিয়ে চলাচল করছে।
👉 এর ফলে যা ঘটেছে:-
১. সকাল ৮:০০ টার ট্রেনে নারায়ণগঞ্জ স্টেশন থেকেই অনেক যাত্রী উঠতে পারেননি।
২. পরবর্তীতে ফতুল্লা, পাগলা, শ্যামপুর স্টেশনের যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েন।
৩. অতিরিক্ত ভিড়ের কারণে অনেকে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।
👉 আমাদের পদক্ষেপ:-
এই পরিস্থিতি দেখে " রেল তথ্য নারায়ণগঞ্জ " গ্রুপের পক্ষ থেকে ঢাকা রেলওয়ে কন্ট্রোল রুমের উর্ধ্বতন কর্মকর্তার সাথে সশরীরে সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতি জানানো হয়েছে।
👉 কর্তৃপক্ষের বক্তব্য:-
উনারা জানিয়েছেন, বগিগুলো ড্যামেজ হয়ে ওয়ার্কশপে আছে। রিপেয়ারিং এর কাজ দ্রুত চলছে। এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, আজ রাতের মধ্যেই যে কোনো ভাবেই হোক আরও ২টি বগি ব্যবস্থা করে ট্রেনে যুক্ত করা হবে।
👉 আমাদের অনুরোধ:-
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সকল যাত্রী ভাই-বোনদেরকে একটু ধৈর্য ধরার জন্য বিনীত অনুরোধ রইলো। দয়া করে ট্রেনে ওঠানামার সময় সতর্ক থাকুন।
কর্তৃপক্ষ বগি বাড়ানোর বিষয়ে কাজ করছে। আশা করি খুব দ্রুত সমস্যার সমাধান হবে।
👉 সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
সঠিক সময়ে সঠিক আপডেট পেতে "রেল তথ্য নারায়ণগঞ্জ" 🚂 এর সাথেই থাকুন। 💖*
🍀 আপনাদের ভ্রমণ,
🌿 আমাদের প্রয়াস
🌹 আপনাদের যাত্রা শুভ হোক
ধন্যবাদ সবাইকে
শুভেচ্ছান্তে
এডমিন প্যানেল
রেল তথ্য নারায়ণগঞ্জ