24/12/2025
সম্মানিত যাত্রীদের সদয় দৃষ্টি আকর্ষণ
বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-এ ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে।
এমতাবস্থায়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ভ্রমণকারী সকল সম্মানিত যাত্রীদের উক্ত তারিখে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।