07/12/2024
বুলগেরিয়া 🇧🇬🇪🇺✈️
বুলগেরিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। দেশটির আয়তন প্রায় ৪২,৮০০ বর্গ মাইল। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে রোমানিয়া, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া, গ্রিস, এবং তুরস্ক। বুলগেরিয়ার জনসংখ্যা প্রায় ৭ মিলিয়ন। ১ বুলগেরিয়ান লেভ = ৫৮.৪০ বাংলাদেশী টাকা। একটু কম বেশ হতে পারে।
✅. বুলগেরিয়া এমবেসি কত ধরণের ভিসা দিয়ে থাকে:*
বুলগেরিয়া এমবেসি ৪ ধরনের ভিসা প্রদান করে: ✈️✈️
(ক) এয়ারপোর্ট ট্রানজিট ভিসা
(খ) ট্রানজিট ভিসা
(গ) স্বল্পমেয়াদী ভিসা (C টাইপ)
(ঘ) দীর্ঘমেয়াদী ভিসা (D টাইপ)
➡️. বাংলাদেশ থেকে বুলগেরিয়া কত ধরণের ভিসাতে যেতে পারবেন?*
Student Visa, Work Visa, Family Visa, Visit Visa, Tourist Visa, Transit Visa, Business Visa.
🔜 বাংলাদেশ থেকে বুলগেরিয়া যেতে হলে কত টাকা খরচ লাগে?
পার্মিট খরচ এর উপর নির্ভর করে, একেক কোম্পানির পার্মিটের খরচ একেক রকম, তাই খরচ ও এজেন্সী ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, তবে ১০-১২ লাখ বাজেট করলে হবে।
যেহেতু বুলগেরিয়াও ইউরোপীয় ইউনিয়নের অংশ।🇪🇺🇪🇺
☑️. বুলগেরিয়ার এমবেসি বাংলাদেশে আছে কিনা?
নাই, বুলগেরিয়া এমবেসির জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে।
✅বুলগেরিয়া কোন কাজের চাহিদা বেশি?
যারা বুলগেরিয়ায় কাজের ভিসা নিয়ে যেতে চান তাদের অবশ্যই বুলগেরিয়া কোন কাজের চাহিদা বেশি সেটা জেনে যাওয়া উচিত। তাহলে যাওয়ার পূর্বে দক্ষতা অর্জনের পাশাপাশি অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। কারণ দক্ষ এবং অভিজ্ঞ লোকের চাহিদা রয়েছে। এছাড়া নতুন অবস্থায় আপনি খুব সহজে কাজ খুঁজে পাবেন। বুলগেরিয়ার কিছু চাহিদা সম্পন্ন কাজ:
ইলেকট্রিশিয়ান
প্লাম্বার
রাজমিস্ত্রি
ওয়েল্ডিং শ্রমিক
পেইন্টার
বাগান শ্রমিক
ড্রাইভার
গার্মেন্টস শ্রমিক
হাউজকিপার
ওয়েটার
☑️. বুলগেরিয়াতে মিনিমাম বেতন কত?*
বুলগেরিয়াতে মিনিমাম বেতন 477 ইউরো।
➡️. একজন বাংলাদেশী হিসাবে বুলগেরিয়াতে আপনি কত টাকা কামাইতে পারবেন?*
আপনি মাসে ৪০০ থেকে ৬০০ ইউরো পর্যন্ত কামাইতে পারবেন। কম বেশ হতে পারে তা কাজের উপর ভিত্তি করে।
☑️☑️. বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের ধরণ:*
- Seasonal Workers
- Trainees
- Athletes
- Permanent Employees
- Cross-border Workers
- Nominal Work
➡️➡️ বুলগেরিয়া ওয়ার্ক পারমিট পেতে কত দিন সময় লাগে?*
১ থেকে ৩ মাস সময় লাগে
✅বুলগেরিয়া এমবেসি ইন্টারভিউ দিতে হয় কি না?*
হ্যাঁ, বুলগেরিয়া এমবেসি ইন্টারভিউ দিতে হয়, যেখানে ২০ থেকে ২৫ টি প্রশ্ন করা হয়।
📣 বুলগেরিয়া ভিসা রেসিও কত?*
৭০% থেকে ৮০%
🔜. বুলগেরিয়া ভিসা পেতে কত দিন সময় লাগে?*
৬ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ।
বুলগেরিয়া TRC কার্ড কত দিনে দেয়?*
৩০ দিনে।
বুলগেরিয়া TRC কার্ড দিয়ে কোন দেশে যেতে পারবেন?*
সেনজেন যেকোনো দেশে যেতে পারবেন।
✅✅বুলগেরিয়া PR কত দিনে দেয়?*
৫ বছর অথবা ৫ বছর ৬ মাস বুলগেরিয়াতে বসবাস করলে PR পাওয়া সম্ভব।
শেয়ার দিবেন 💕💕💕💕
কোন কিছু ভুল মনে হলে সটিক টা বলে দিবেন আমি আপডেট করে নিব।
📣📣বর্তমানে মধ্যম মানের খরচের মধ্যে বুলগেরিয়া বেস্ট অপশন হতে পারে, দিন দিন বুলগেরিয়া শ্রমবাজার প্রসারিত হচ্ছে। আপনি ইচ্ছে করলেই, বুলগেরিয়া কে আপনার ড্রিম লিস্টে স্হান দিতে পারেন।কিছু কিছু মাধ্যম বুলগেরিয়া শ্রমবাজার নিয়ে কাজ করছে,আশা করা যায় ২০২৫ সাল বুলগেরিয়াতে বিশাল বাংলাদেশী কমিউনিটি গড়ে উঠবে✈️🇪🇺
নতুন নতুন অথেনটিক তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন, স্বপবাজ সবার জন্য শুভকামনা রইল
Album: Bulgaria🇧🇬