26/03/2025
২৬ মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। ৫৪ বছর আগের এই দিনে, মধ্যরাতে পাকিস্তানীআর্মিদের হাতে গ্রেপ্তার হবার আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
তিনি ওয়ারলেস বার্তায় বলেছিলেন -
'...এটাই সম্ভবত আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন।... পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন....।'
আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন এবং মাত্র ৯ মাসেই বিজয় অর্জন করেছিলেন। আজ স্মরণ করি বঙ্গবন্ধু এবং সকল মুক্তিযোদ্ধাকে।
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।