16/03/2025
আমরা যারা বাংলাদেশে বাস করি, গরমে আমাদের চাওয়া থাকে ছোটবেলা শোনা একটা গানের মতো
আল্লাহ্ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লাহ্ মেঘ দে
আর যারা ঠাণ্ডার দেশে বাস করে, তাদের চাওয়া থাকে এরকম
আল্লাহ্ সূর্যের আলো দে, তাপ দে, গরম দেরে তুই আল্লাহ সূর্য দে
আসলে আমরা সবাই সবার জায়গা থেকে সুখ দুঃখের মধ্যেই থাকি, কিন্তূ নাবালক মন সেটা বুঝতে চায় না। নিজেকেই সবচেয়ে অভাগা মনে হয়।
এজন্য রবীন্দ্রনাথ বলেছেন
“ নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে। ”