29/07/2025
সম্মানিত কাজী সাহেব/ বিবাহ প্রতিষ্ঠান/ ম্যাট্রিমনি সার্ভিস প্রোভাইডার
‘এনরিচ হজ-উমরাহ সার্ভিসেস’ আপনার সাথে কাজে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা পোষণ করছে। সাধারনত দেখা যায়, বেশিরভাগ মুসলিম নবদম্পতি বিবাহের পর দেশে-বিদেশে হানিমুন ট্রিপ করতে যায়। কিন্তু বেশিরভাগ নবদম্পতি এমন জায়গায় যায় যেখানে অশ্লীলতা ও পাপাচার বিদ্যমান। কিন্তু বিবাহের পর নবদম্পতিগণের উচিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার, আল্লাহর কাছে রহমত-বরকত কামনা করার, আজীবন একসাথে চলার তাওফীক কামনা করার, নেক আমল ও ইবাদত করতে একে অপরকে সহযোগিতা করার। যেহেতু আপনার মাধ্যমে অসংখ্য মুসলিম নবদম্পতিগণ নতুন জীবন শুরু করে তাই তাদেরকে নতুন জীবনের শুরুতে একটি পবিত্র অভিজ্ঞতা অর্জনের (উমরাহ/হজ করা) জন্য আপনি অনুপ্রাণীত করতে পারেন। এটার আপনার নৈতিক ও ধর্মীয় দায়িত্বের মধ্যেও পড়ে।
আবার বর্তমানে লোক দেখানো উচ্চ মোহরানা নির্ধারণ করা হয় কিন্তু তা অপরিশোধিত থেকে যায় বেশিরভাগ সময়। এ কারণেই বিবাহ বরকত হারাচ্ছে বর্তমানে। কোনে পক্ষ চাইলে উমরা/হজকে মোহরানা হিসেবে দাবি করতে পারে ছেলে পক্ষের কাছে, যা পুরোপুরি ইসলামী শরিয়াসম্মত।
আপনি নবদম্পতিগণকে বা তাদের পিতা-মাতাগণকে শুধু সাজেশন দিতে পারেন বা বলুন; তারা যেন সম্ভব হলে মোহরানা অথবা হানিমুন হিসাবে ‘উমরাহ/হজ’ করাকে বেছে নেয় - যেখানে ভালোবাসা ও ইবাদাত হবে একসাথে। হয়তো আল্লাহর ইচ্ছায় আপনার একটি ছোট কথা বা সাজেশন তাদের অন্তরে উমরাহ/হজ করার বাসনা তৈরি করে দিতে পারে। আর তারা যদি সত্যিকারেই উমরাহ/হজ করতে যায় তবে আপনিও কিন্তু তাদের উমরাহ/হজ পালন করার নেকীর অংশিদার হয়ে যাবেন! তবে এই সুযোগ কেন হাতছাড়া করবেন?
আমরা - ‘এনরিচ হজ-উমরাহ সার্ভিসেস’, নবদম্পতিগণকে উমরাহ/হজ করার বিষয়ে তাদের সামর্থ্য ও চাহিদা অনুযায়ী সেবা প্রদান করবো। বাংলাদেশে আমরাই প্রথম এধরনের সেবার কথা চিন্তা করে আপনার সাথে সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করছি। আপনার রেফারেন্সে উমরাহ/হজ বুকিং হলে আপনার জন্য থাকবে আকর্ষণীয় কমিশন ইনশা-আল্লাহ। আপনি বাংলাদেশের যে কোন জেলা শহরেই অবস্থান করুন না কেন, আমরা ঢাকা থেকে অনায়াসে নবদম্পতিদের সেবা প্রদান করতে সক্ষম।
অতএব! আমাদের সাথে পার্টনার হোন। ENRICH Haj-Umrah Services - বাংলাদেশে হজ-ওমরাহ ট্র্যাভেল সেবায় বিশ্বস্ত নাম। একসাথে কাজ করি ও নবদম্পতির জীবনে হই বরকতের অংশীদার।
মো: মোশফিকুর রহমান
🏆 প্রতিষ্ঠাতা ও সিইও
🕋 এনরিচ হজ-উমরাহ সার্ভিসেস
📱০১৭১১৮২৯৪৯৬
📧 [email protected]
📍ঠিকানা: ফ্ল্যাট: এ-৩, বাসা নং: ৩, রোড নং: ২, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
“বিবাহ ঈমানের অর্ধেক; হোক নবদম্পতির যাত্রা কাবার ছায়ায়”