Khan Logistics Ltd.

Call Directions Website Contact the business

Khan Logistics Ltd. Int’l Freight Forwarder, Courier & Customs Broker.

Proud to be a part of BCC Futsal Tournament’26
12/08/2026

Proud to be a part of BCC Futsal Tournament’26

২৫শে, জুলাই ২০২৬ শনিবার BAFFA(Bangladesh Freight Forwarders Association) এর এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হয় চিন বাংলাদেশ মৈত্...
27/07/2026

২৫শে, জুলাই ২০২৬ শনিবার
BAFFA(Bangladesh Freight Forwarders Association) এর এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হয় চিন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্বনামধন্য এডভোকেট জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেবের সভাপতিত্বে সকল এজিএম ও ইজিএম গুলো পাশ হয়। সকল বাফা সদস্যদেরকে ধন্যবাদ।

10/07/2026

আসসালামু আলাইকুম।
প্রিয় সি এন্ড এফ ভাই ও বোনেরা।
ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের রাজনীতিতে নতুন পুরাতনের সমন্বয়ে যোগ‍্যতা সম্পন্ন নেতৃত্বের একটি দলকে আমরা দেখতে চাই। যারা এসোসিয়েশনের সাধারণ সদস্যের কথা বলবে, সাধারণ সদস্যের ব্যবসা ভাগিয়ে নিয়ে যাবে না। এ্যাসোসিয়েশনকে একটি মর্যাদার জায়গায় নিয়ে যাবে যাতে সকল সদস্য গর্ববোধ করবে তাই প্রত্যাশা সকলের। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অনেক নেতা খাতা আছে যারা সি এন্ড এফ ব‍্যবসার ১২ টা বাজিয়ে ছেড়ে দিয়েছে তাদের কে নিয়েই তাদের সংসার সুতরাং সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তাদের কে বয়কট করুন।
নির্বাচিত হবার পর টাকার এবং ক্ষমতার লোভ এমন পর্যায়ে নিয়ে যায় যে অন্য সদস্য আছে, কিছু যে করবার জন্য অনেকে দায়িত্ব দিয়েছেন তা সব ভূলে যায়।
আসুন আমরা সকলে মিলে আপনার আমার প্রাণের সংগঠনকে বাঁচাই এবং ভালো নেতৃত্ব বাছাই করি, আপনার/ আমার ঘাম ঝরানো টাকা দিয়েই এই সংগঠন তৈরি, তাই সংগঠনটি বাঁচাতে হলে সামনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পালা !

ধন্যবাদান্তে
মো. মোস্তফা খান
খান লজিস্টিকস লিঃ
সি এন্ড এফ সদস্য ও পরিচালক বাফা।

12/04/2026

হৃদয়ের সংগঠন (বাফার) সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম।
গত ১১ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত বাফার নির্বাচন (২০২৬–২০২৮)-এ সম্মিলিত পরিষদ থেকে পরিচালক পদে আমাকে সর্বোচ্চ (৩১৭) ভোটে নির্বাচিত করায় আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসা ও আস্থায় আমি সত্যিই অভিভূত।

তবে আমার প্যানেল লিডার জনাব আবরারুল আলম স্যার বিজয়ী হলে আরও বেশি খুশি হতাম। স্বল্প সময়ের অভিজ্ঞতায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তিনি এই দায়িত্বের জন্য অত্যন্ত যোগ্য একজন নেতা। তাঁর নেতৃত্বেই আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পেরেছি।

নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ আরিফুল আহসান স্যার , বখতিয়ার স্যার, সোবহান স্যার, জনাব আরিফ ভাই , জনাব আদনান ভাই, জনাব কামাল ভাই, জনাব জন দা, সহ সকল বিজয়ী পরিচালক প্রার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন।

অভিজ্ঞ নেতাদের নেতৃত্বে বাফা আগামীর পথে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে—এই প্রত্যাশা রাখি। আমরা নির্বাচনের জন্য দুটি দলে বিভক্ত ছিলাম কিন্তু নির্বাচন শেষ এখন আমরা বাফা সুতরাং আমি বিশ্বাস করি বাফাকে শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

সর্বোপরি, সম্মানিত সদস্যবৃন্দ , শুভানুধ্যায়ী এবং যারা নিরলস পরিশ্রম করেছেন—সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

শুভেচ্ছান্তে,
মোঃ গোলাম মোস্তফা খান
খান লজিস্টিকস লিমিটেড।

আসসালামুআলাইকুম।আগামী ১১ তারিখে সম্মিলিত পরিষদের পুরো প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করুন। আপনাদের আস্থা ও সমর্থন নিয়েই আমরা দ...
08/04/2026

আসসালামুআলাইকুম।

আগামী ১১ তারিখে সম্মিলিত পরিষদের পুরো প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করুন। আপনাদের আস্থা ও সমর্থন নিয়েই আমরা দায়িত্বশীল ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে চাই।

*আপনাদের ভোটই আমাদের শক্তি।*

ধন্যবাদান্তে,
মো: গোলাম মোস্তফা খান
খান লজিস্টিকস লিমিটেড
ডাইরেক্টর পদপ্রার্থী
*ব্যালট নং – ২৫*
*সম্মিলিত পরিষদ*

03/04/2026

Address

House:05, Road:07, Sector:03, Uttara Dhaka-1230
Dhaka
1230.

Alerts

Be the first to know and let us send you an email when Khan Logistics Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khan Logistics Ltd.:

Shortcuts

Share