- এটি একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান। এর মাধ্যমে আপনি ঘরে বসেই খুব সহজে ইন্টারন্যাশনাল ই-কমার্স সাইটগুলো থেকে পন্য কিনতে পারবেন। অর্থাৎ যেসব সাইট থেকে পন্য কিনতে ডলার($) লাগে সেসব সাইট থেকে পন্য কিনতে পারবেন।
- প্রথমে আপনি যে পন্যটি কিনতে চান তার লিংক আমাদের পেজে ম্যাসেজ করতে পারেন। তারপর আমরা আপনাকে জানিয়ে দিব যে আনুমানিক কত টাকা এবং সর্বোচ্চ কতদিন লাগতে পারে।
আমাদের ডলার রেট –
AliExpress প্রতি ডলার ৮৮ টাকা।
Alibaba প্রতি ডলার ৯৫ টাকা। (১৫ ডলারের নিচে ওর্ডার নেয়া হয় না )
Amazon us প্রতি ডলার ৯৫ টাকা ।
eBay প্রতি ডলার ৯০ টাকা।
eBay প্রতি ইউরো ১৩০ টাকা।
GearBest প্রতি ডলার ৯৫ টাকা।
DHgate প্রতি ডলার ৯৫ টাকা।
Bangggood প্রতি ডলার ৯৫ টাকা।
কিভাবে পন্যের টোটাল খরচ নির্ধারন করা হয়?
** ডিরেক্ট শিপমেন্টের ক্ষেত্রেঃ
(পন্যের মূল্য + পন্যের শিপিং খরচ (যদি থাকে ) x নির্ধারিত ডলার রেট ) = প্রোডাক্ট এর মূল্য ।
((ডেলিভারি চার্জ টি প্রোডাক্ট আসার পর,ডেলিভারি নেয়ার সময় দিবেন)))
**আমাদের ওয়্যারহাউস শিপিং মেথড :
আলিবাবা, আলিএক্সপ্রেসের ( High product value & High Shipping value ) প্রোডাক্ট এর ওর্ডার দিতে প্রোডাক্ট এর দাম আগে দেয়া লাগবে ।
চাইনায় শিপিং খরচ + চায়না থেকে বাংলাদেশে শিপিং খরচ + ডেলিভারি কষ্ট প্রোডাক্ট আসার পর দিতে হবে।
In Details :
✅ চায়না শিপিং খরচঃ সেলার এর ঠিকানা থেকে আমাদের ঠিকানায় আসতে সেলার যে শিপিং খরচ নিবে ওইটা ই বুজানো হইছে।
✅ চায়না থেকে বাংলাদেশে শিপিং খরচঃ চায়না থেকে বাংলাদেশে আমাদের ঠিকানায় আসতে যে খরচ যায় ঐটা বুঝানো হইছে (৯০০-১৩৫০ টাকা)
((ডেলিভারি চার্জ টি প্রোডাক্ট আসার পর,ডেলিভারি নেয়ার সময় দিবেন)))
------কিছু গুরুত্বপূর্ন বিষয়------
পন্য পছন্দ করন সম্পর্কিত তত্থ্যঃ-
০১. যেই পণ্যটি কিনতে চাচ্ছেন সর্বপ্রথম তা সার্চ দিবেন তারপর ঐ পণ্য গুলির ফিডব্যাক অর্থাৎ সেলার রিভিউ গুলো দেখবেন আর দেখবেন পণ্যটি কত জন ক্রেতা কিনেছে। যারা এই পন্যের ব্যাপারে ভাল ফিডব্যাক দিয়েছে। ঐ পণ্যটি অর্ডার করবেন। আপনারা অনেক সময় লক্ষ্য করবেন একি পণ্য অন্য একজন সেলার আরও কম দামে দিচ্ছে কিন্তু তার ফিডব্যাক অপশনে তেমন কিছু লেখা নেই অথবা খুব কম অর্ডার সে পেয়েছে। এই ধরনের সেলার থেকে পণ্য অর্ডার না করাই ভাল।
পেমেন্ট সম্পর্কিত তথ্যঃ-
Payment Method : ✅ bkash✅ rocket✅ NAGAD✅ bank
✅ চাইলে অফিসে এসে সরাসরি পেমেন্ট করতে পারেন....
০১. শুধু মাত্র অ্যাডমিন অথবা পেজের সাথে যোগাযোগ করে লেনদেন করবেন।
০২. নির্ধারিত বিকাশ বা রকেট নাম্বারের বাহিরে লেনদেন করবেন না, অন্য কোন নাম্বারে পেমেন্ট করে প্রতারিত হলে সেক্ষেত্রে কতৃপক্ষ দায়ি থাকবেনা।
০৩. আপনাকে আগে পেমেন্ট করতে হবে তাহলেই আমরা আপনার অর্ডার কনফার্ম করতে পারব। কেননা অর্ডার করতে হলে আমাদেরকেও আগে পেমেন্ট করতে হয়। তা না হলে আমরাও আপনাদের কাছ থেকে আগে পেমেন্ট নিতাম না।
শিপিং সম্পর্কিত তথ্যঃ-
০১. সাধারনত পন্য আসতে ১৫-৬০ কার্য-দিবস সময় লাগে তাই ধৈর্য্য ধরতে হবে। যদিও ৩-৭ দিনের মধ্যে(DHL) এর মাধ্যমে পন্য আনা যায় তবে তাতে খরচ অনেক বেশী পরবে।
০২. প্রত্যেকটি পন্য শিপিং-এ সর্বোচ্চ কতদিন লাগতে পারে তা পন্যের নিচে উল্লেখ করা থাকে।
০৩. পন্যের শিপিং সময়ের ব্যাপারে আরও ভালো ভাবে জানতে অ্যাডমিন বা পেজে যোগাযোগ করতে পারেন।
কি ভাবে কার্য-দিবস হিসাব করবেন ?
In Details :
বাংলাদেশের সরকারি কাস্টমস ও পোস্ট অফিস অফ থাকে সপ্তাহে প্রতি শুক্র ও শনিবার , আন্তর্জাতিক কাস্টমস ও পোস্ট অফিস অফ থাকে সপ্তাহে প্রতি রবিবার .
অর্থাৎ এই ৩ দিন ব্যতীত বাকি সোমবার,মঙ্গলবার,বুধবার,বৃহস্পতিবার এই ৪ দিন কার্যদিবস হিসাব করা হয়
নোট : অনিবাৰ্জিত কারণ বশত যদি বাংলাদেশ সরকার অথবা আন্তর্জাতিক ভাবে কোন ছুটি বা বন্ধ ঘোষণা করা হয় সেক্ষেত্রে ওই দিনগুলো কার্যদিবস হিসাবে গণনা করা হবে না
"""""তবে আমাদের অফিসিয়াল কার্যক্রম শুক্রবার ব্যতীত সকল দিন খোলা থাকে"""""
ট্যাক্স সম্পর্কিত তথ্য :
০১. লাক্সারিয়াস, ভারী অথবা বড় পণ্যের ক্ষেত্রে সরকার কতৃক কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক ধার্য করা হয়ে থাকে । সাধারনত ছোট এবং ওজন কম হলে কাস্টমস ডিউটি বসে না। তাই পণ্যের তারতম্য হিসেবে ডিউটি বসে ও তা কম বেশি হতে পারে। সুতরা কাস্টমস কতৃক ধার্যকৃত টাকা(ভ্যাট) আপনাকে পে করতে হবে। এটার দায়িত্ব স্বদেশবাই কর্তৃপক্ষ নিবে না।
০২.যদি কাস্টমস চার্জ / ভ্যাট / আমদানি শুল্ক / luxury Shipping এর কাস্টমস ক্লিয়ারেন্স আসলে তা পরিশোধে ব্যর্থ হন অথবা যদি না নিতে চান সেক্ষেত্রে আপনার ক্রয়কৃত প্রোডাক্টের মূল্য/ শিপিং চার্জ /ওয়েইট চার্জ ইত্যাদি রিফান্ড পাবেন না
পন্য ডেলিভারি সম্পর্কিত তথ্য :-
((ডেলিভারি চার্জ টি প্রোডাক্ট আসার পর,ডেলিভারি নেয়ার সময় দিবেন)))
০১. পন্য ডেলিভারি ফি ঢাকা মেট্রো এরিয়ার মধ্যে ৮০টাকা ( ৫০০গ্রামের নিচের পন্য ) এবং ঢাকার বাহিরের কুরিয়ার ফি ১২০টাকা ( তবে বড় বা ভারি পন্যের ক্ষেত্রে ফি বাড়তে পারে) ।
০২. পন্য ডেলিভারি পাঠানো হবে ঢাকা মেট্রো এরিয়ার মধ্যে ও ঢাকার বাহিরে প্রতি রবিবার
সেক্ষেত্রে ডেলিভারি রিকোয়েস্ট অন্তত একদিন আগে জানাতে হবে, অর্থাৎ শনিবারের মধ্যে জানাতে হবে।
* শনিবারের পরের রিকোয়েস্ট পরবর্তী সপ্তাহে পাঠানো হবে
০৩. পন্য ডেলিভারি নেয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের পেজের ইনবক্স এ ডেলিভারি নিতে চাচ্ছেন এটা জানাতে হবে
০৪. ঢাকার বাহিরের ডেলিভারি ফি অগ্রিম দিতে হবে, যদি ডেলিভারি ফি পরিশোধ করা না থাকে তাহলে ডেলিভারি স্থগিত করা হবে ও পুনরায় আবার ডেলিভারি রিকোয়েস্ট দিতে হবে
০৫. পন্য আমাদের হাতে আসার ২০ কার্যদিবসের মধ্যে পন্য অবশ্যই বুঝে নিবেন, ২০ দিনের পর যদি পন্য হারানো যায় বা ড্যামেজ হয়ে যায়, সেলার কোয়ান্টিটি কম-বেশি পাঠালে সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ি থাকবে না ,এমনকি রিফান্ড ও পাবেন না
রিফান্ড সম্পর্কিত তথ্য :-
০১. প্রত্যেকটি পন্য শিপিং-এ সর্বোচ্চ ১৫-৬০ কার্য-দিবস লাগতে পারে । তাই উক্ত সময়ের মধ্যে যদি পন্য না আসে সে ক্ষেত্রে ৬০ কার্য-দিবসের পর রিফান্ড ক্লেইম করা হবে , টাকা রিফান্ড আসার পরই আপনাদের দেয়া হবে, সে ক্ষেত্রে ৭৫- ৮৫ কার্য-দিবস লাগতে পারে , তবে কিছু কিছু সময় আর বেশিও লাগতে পার।
০২. পন্য চলে আসার পর ডেলিভারি না নিলে কোন প্রকার রিফান্ড ক্লেইম সম্ভব না।
০৩. পন্যের পরিমান বা মান জনিত সমস্যার কারনের রিফান্ড নিতে হলে অবশ্যই আনবক্সিং ভিডিও প্রদান করতে হবে, তবে কোন ধরনের অসচ্ছ বা সন্দেহজনক প্রমান গ্রহণযোগ্য হবেনা।
০৪. কাস্টমস ট্যাক্স কৃত পন্য রিফান্ডের জন্য অবশ্যই আনবক্সিং ভিডিও প্রদান করতে হবে, সে ক্ষেত্রে ট্যাক্সের টাকা রিফান্ড করা হবেনা।
০৫. রিফান্ড কৃত টাকা অবশ্যই শুধুমাত্র পন্যের দামই পাবেন, কোন ধরনের ফি রিফান্ড করা হবেনা ( যেমন বিকাশ ফি, রকেট ফি )
০ ৬. পন্য আমাদের হাতে আসার ২০ কার্যদিবসের মধ্যে পন্য অবশ্যই বুঝে নিবেন, ২০ দিনের পর যদি পন্য হারানো যায় বা ড্যামেজ হয়ে যায়, সেলার কোয়ান্টিটি কম-বেশি পাঠালে সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ি থাকবে না ,এমনকি রিফান্ড ও পাবেন না