07/05/2026
⚠️ গাড়ী ওয়ালাদের জন্য জরুরি সতর্কবার্তা ⚠️
“পুলিশ নাই, রাস্তা ফাঁকা…”
এই চিন্তা এখন বাদ দেন ভাই! ❌
ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগনালে এখন থেকে AI Camera & E-Prosecution System চালু হয়েছে 🚨
মানে কী জানেন?
আপনি সিগনাল ভাঙলেন…উল্টো পথে গেলেন…
সিটবেল্ট ছাড়াই ট্রাক চালালেন…মোবাইলে কথা বলতে বলতে ড্রাইভ করলেন…
কেউ থামাবে না, কেউ বাঁশি বাজাবে না…
কিন্তু AI ক্যামেরা আপনার নাম্বার প্লেট স্ক্যান করে সরাসরি মামলা পাঠিয়ে দিবে! 📸💸
🚛 বিশেষ করে ট্রাক ড্রাইভার ও মালিকদের জন্য গুরুত্বপূর্ণ:
👉 গাড়ির কাগজপত্র আপডেট রাখুন
👉 ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট ঠিক রাখুন
👉 ড্রাইভারদের লাইসেন্স চেক করুন
👉 রেজিস্ট্রেশন নাম্বারের সাথে মোবাইল নাম্বার চালু রাখুন
👉 ড্রাইভারকে বুঝিয়ে দিন — “একটু ভুল = সরাসরি মামলা”
📍 বর্তমানে নজরদারিতে:
শাহবাগ, বিজয় সরণি, বাংলামোটর, কারওয়ান বাজারসহ ২৫+ সিগনাল।
🔍 AI ক্যামেরা যেগুলো ধরছে:
🚦 লাল বাতি অমান্য
🛑 জেব্রা ক্রসিং ব্লক
🚚 উল্টো পথে ট্রাক চালানো
📱 ড্রাইভিং অবস্থায় মোবাইল ব্যবহার
🪡 সিটবেল্ট ছাড়া ড্রাইভিং
🏮 অবৈধ VIP লাইট ব্যবহার
❗মনে রাখবেন:
ড্রাইভার ভুল করলেও মামলা যাবে গাড়ির মালিকের নামে!
এই যুগে —“মামু চাচা আছে…”
“পুলিশ নাই…” এইসব গল্প শেষ 😅
AI ক্যামেরা না ঘুষ খায়,না অনুরোধ শোনে,
না কাউকে ছাড় দেয়! 🤖📸
সবাই সাবধানে গাড়ি চালান, নিয়ম মেনে চলুন।
একটা ভুলে হাজার হাজার টাকা জরিমানা হওয়ার আগে সচেতন হোন 🙏🖤