Elaf Travels

Elaf Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Elaf Travels, Travel Service, House-24 (Ground Floor), Road-10, Sector-11, Uttara, Dhaka.
(1)

✨ ইলাফ ট্রাভেলস—আপনার বিশ্বস্ত সঙ্গী।
📲 বিস্তারিত জানতে যোগাযোগ করুন—
📞 Wa/App: 01725-543807 (বগুড়া)
📞 Wa/App: 01777-423460 (রাজবাড়ী)
📞 Wa/App: 01675-619000 (ঢাকা)

24/07/2026

https://www.facebook.com/share/v/19Q4ChKJ74/?mibextid=wwXIfr

প্রিয় শাইখ আবদুর রহমান আস-সুদাইস (হাফিযাহুল্লাহ),

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ যে, তিনি আপনাকে তাঁর পবিত্র ঘর মসজিদুল হারামের খেদমতের জন্য নির্বাচন করেছেন। আপনার কুরআন তিলাওয়াত ও হৃদয়স্পর্শী দোয়া পৃথিবীর অসংখ্য মানুষের মতো আমার হৃদয়কেও গভীরভাবে স্পর্শ করেছে।

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে মসজিদে নববী-তে আপনার সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়েছে। সেই মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে মূল্যবান ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি। আপনার বিনয়, হাসিমাখা মুখ এবং আন্তরিক ব্যবহার আমার হৃদয়ে গভীর ছাপ রেখে গেছে। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে সেই নিয়ামত দান করেছেন।

আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আপনার ইখলাস, তাকওয়া, সুস্বাস্থ্য ও নেক হায়াত বৃদ্ধি করুন। তিনি যেন আপনাকে দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আপনার মাধ্যমে আরও অগণিত মানুষকে কুরআনের পথে পরিচালিত করেন।

18/06/2026

হজের প্যাকেজে খাবার ইনক্লুডেড থাকলেও যেহেতু আমরা বেশিরভাগ সময় মাসজিদুল হারামেই থাকতাম তাই বাইরেই খাওয়া হতো। তাছাড়া তীব্র গরমে ক্যাটারিং এর খাবার অনেক সময় নষ্ট হয়ে যায় তাই আমার মতে খাবারের ব্যাপারটা নিজেদের উপর রাখাই ভাল। তাহলে আর খাবারের জন্য বারবার হোটেলে যেতে হবে না। যোহর থেকে এশা পর্যন্ত হারামেই থাকা যাবে নিশ্চিন্তায়। হারামের আসে পাশে অনেক রেস্টুরেন্ট আছে, স্পেশালি মক্কা টাওয়ার আর ক্লক টাওয়ারে। দাম মোটামুটি রিজনেবল। দুইজন বা চারজনের গ্রুপে মিল শেয়ার করলে খুব একটা গায়ে লাগবে না।

14/06/2026

যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব।
(সূরা ইবরাহীম –০৭)
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ

14/06/2026

কিছু মোয়াল্লেম তাদের হোম ডিক্সট্রিক্ট থেকে মানুষকে কনভিন্স করে হজ্জ করাতে নিয়ে আসে। যাদের জীবনে ইসলামের কোনো প্র‍্যাক্টিস আদৌ ছিলো বলেই মনে হয় না।

এই কষ্টের সফর তাদের উপর কোনো প্রভাব ফেলে বলেও মনে হয় না।

মহিলাদের যে মহিলাদের সামনেও সতর ঢাকার বিষয় আছে এটা বোধ করি গ্রামের মহিলারা জানেনই না।

মিনা আরাফার ওয়াশ রুম যারা দেখেছেন এই কথার সত্যতা তারা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারবেন।

এত এত মানুষের মাঝে খুলেয়াম গোসল করা, দেয়ালের উপর সেলোয়ার মেলে রাখা এ কাজ গুলো খুবই দৃষ্টি কটু।
মিনা বা আরাফার টয়লেট গোসল বান্ধব নয়। অজুর জন্য করা খোলা জায়গা, গোসলের জন্য নয়।

গরম বলে সারাক্ষন অজুখানায় কলের নীচে শরীর ডুবিয়ে বসে থাকা যায় না। এটা যে তাদের গ্রামের পুকুর নয় এই শিক্ষা তাদের দেয়া হয় না।

কেউ মিনা আরাফায় ঢুকেই টয়লেটের পুশ শাওয়ার ভেঙে ফেলছে। কেউ অজু করার সময় পাশের জনকে ভিজিয়ে দিচ্ছে, কেউ ওয়াক ওয়াক শব্দ করে থুথু ফেলছে আরেকজনের পায়ের উপর।

প্রত্যেক এজেন্সির উচিৎ গ্রাম থেকে আনা মানুষগুলোর ওয়াশ রুম ট্রেনিং এর জন্য হাজ্জ ট্রেনিং সেশানে অতি অবশ্যই স্লট রাখা।

এই ময়দানে মন চাইলেই খেতে থাকা যায় না। মাত্র দুটো দিন একটু কম কম খেলে মানুষ মরে যায় না, এও বোধ করি বাঙালী বোঝে না।

হাজ্জ সহজ না। আমার অভিজ্ঞতায় সবসময়ই দেখেছি মিনা সব চাইতে কষ্টের জায়গা। সবরের জায়গা। এখানে গরম লাগা, ছোট জায়গায় গাদা গাদি করে থাকা, সবই এক ধরনের পরীক্ষা।

সফরের শুরু থেকে প্রতি মূহুর্তে মূহুর্তে একের পর এক চলতে থাকে শাইত্বনের ওয়াস ওয়াসা। এক পথে না পারলে শাইত্বন আরেক পথে এগিয়ে চলে। যার যেখানে দুর্বলতা সেই ফাঁক গলে প্রবেশ করে।

মিনায় এক কোনায় চুপচাপ বসে নিজের মত থাকতে চাইলেও সম্ভব না। পান খেতে খেতে নানা দিক থেকে দুনিয়াবী গল্প করতে চলে আসে নানী-দাদীরা। হাসবেন্ড সংসারের আলাপ নিয়ে বসে ইয়াং লেডীরা।

হাজ্জ যথেষ্ট কষ্টের সফর। অন্য মানুষের উপর ভরশা করে বয়স্ক মানুষদেরকে একা একা ছেড়ে দেবেন না কেউ প্লিজ।

আমাদের সাথে কানাডা থেকে আসা এক কাপল ছিলো যারা দুজনই ওয়াকার ছাড়া হাঁটতে পারেননা।

ভদ্রমহিলা মিনায় সারাটাদিন কষ্ট পেয়েছে। কষ্টে উনার চোখ বেয়ে পানি পড়েছে। উনাদের ছেলেমেয়ের কারও একজনের অবশ্যই উচিৎ ছিলো তাদের সাথে থাকা।

হাজ্জ এর ময়দান কেয়ামতের মাঠের মত। তাবুতে সবাই সবাইকে হেল্প করতে পারলেও সফরের পথ গুলোতে ইয়া নাফসি অবস্থা তৈরি হয়। কেউ কারও জন্য অপেক্ষা করতে চাইলেও সম্ভব না। মানুষ জন্মেছে একা মরবে একা এখানেও সে একা এই প্রস্তুতি থাকতে হবে।

সুস্থ সুঠামদেহী মানুষও বমি করতে করতে হাসপাতালে যেতে দেখেছি। পরিবার ছাড়া কেউ তাদের অপেক্ষায় থাকেনি।

আমাদের মেট্রো রুটে যাত্রা থাকলেও প্রত্যেকটা জায়গায় স্টেশান পর্যন্ত হেঁটে যেতে, মাঝে মাঝে টানা দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হয়েছে ৩ ঘন্টার বেশী সময়। ৫/৬ দিনে হাঁটতে হয়েছে প্রায় ১১০ কিলোর মত।

ক্রাউড ম্যানেজ করতে পথ এতটা ঘুরেছে যা লম্বা করলে মিনা থেকে আরাফা, মুযদালিফা জামারায় হেঁটে আসা যায়। হেঁটে অভ্যাস যাদের আছে তাদের জন্য কোনোটাই সমস্যা না।

তবে মেট্রোতে ওঠার সময় বাঙালীর আচরণ হয় পুরাই লোকাল বাসে ওঠার মত। কিসের হুজুর কিসের আলেম মহিলাদের ধাক্বা দিয়ে চ্যাপ্টা বানিয়ে উঠে যাওয়ার চেষ্টা সব পুরুষদের। এটাই মেট্রোর প্রবলেম।

হাজ্জ সফরে শুধু টয়লেট না বাঙালীর অনেক ট্রেনিং দরকার আসলে। কিউ তে দাঁড়ানোর, ধৈর্য ধরে ভদ্র ভাবে অপেক্ষা করার, অন্যের ভাগের খাবার খেয়ে না ফেলার, মিনায় অন্যের বেড বালিশ দখল না করার, খাবার, পানি নষ্ট না করার, ধাক্কা মেরে ফেলে দিয়ে বাস বা মেট্রোতে না ওঠার এন্ড মেনি মোর...

একজন মুসলিম হিসেবে প্রত্যেকেরই ছোটবেলাতেই এ শিক্ষা বাড়ি থেকে পাওয়ার কথা ছিলো। এডাল্ট হুডে হাজ্জ এর সময়ে যদি মোয়াল্লেমকে এই শিক্ষা দিতে হয় এটা খুবই দু:খজনক।

হাজ্জ ফরজ ইবাদাহ। "ছবি তুলি না, ভ্যাক্সিন করি না, হাজ্জ করতে হলে এসব লাগবে তাই হাজ্জ এ যাবো না"
এই অজুহাত ফরজ হাজ্জের প্রশ্নে কতটা আল্লাহর কাছে এক্সেপ্টেবল হবে তা তিনিই ভালো জানেন।

ইয়াং বয়সে নানান অজুহাতে দিন পার করে বুড়ো বয়সে হুট করে যাদের মনে হয় হাজ্জটা করে ফেলাই ভালো তাদের ভোগান্তির সীমা নাই।

অনেককে বলতে শুনি এখন হাজ্জ অনেক আরাম। লক্ষ্য করেছি এই "আরাম" কথাটা তারাই বলেন যারা কোনোদিন হাজ্জ সফরে আসেননি। এই সম্বন্ধে যাদের আইডিয়া নাই।

আইডিয়া থাকা সম্ভবও না কারণ উমরাহ করে কখনো হাজ্জ এর কষ্টের আন্দাজ পাওয়া যায় না।

আবারও বলছি, হাজ্জ সহজ না। হাজ্জ কোনোদিন আরামের ইবাদত না।

আপনি বাসে যান, মেট্রোতে যান, হেঁটে যান যেভাবেই যান কষ্ট হবেই। হাজ্জের মাঠে কেউ আরামে থাকে না। কেউ না।

হাঁটার কষ্ট বা একই জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকার কষ্ট, গরমের কষ্ট, হবেই। এই কষ্ট মেনে নিতে হবে। মানষিক এবং শারীরিক প্রস্তুতি থাকলেই একমাত্র এই কষ্ট মেনে নেয়া সহজ হয়।

অতিরিক্ত ময়লা শরীর ডলে পরিষ্কার করতে গেলে যেমন চামড়া ছিঁড়ে শরীরে ব্যাথা লাগে, গুনাহ পরিষ্কার করতে গেলেও সবাইকেই কষ্ট সহ্য করতে হয়।

শুধু কষ্টের ধরনটা আলাদা। এই কষ্ট চোখে দেখা যায় না স্রেফ অনুভব করা যায় এই যা পার্থক্য।
_____________________
|| হাজ্জ সহজ নয় ||

দৃষ্টির পার্থক্য আসলে কী?কুরআনকে যদি শুধু চোখ দিয়ে দেখো,তাহলে কেবল শব্দই চোখে পড়বে।যদি মস্তিষ্ক দিয়ে দেখো,তাহলে জ্ঞান প্...
04/02/2026

দৃষ্টির পার্থক্য আসলে কী?

কুরআনকে যদি শুধু চোখ দিয়ে দেখো,
তাহলে কেবল শব্দই চোখে পড়বে।

যদি মস্তিষ্ক দিয়ে দেখো,
তাহলে জ্ঞান প্রকাশ পাবে।

যদি হৃদয় দিয়ে দেখো,
তাহলে ভালোবাসা অনুভূত হবে।

আর যদি নিজের আত্মা দিয়ে দেখো,
তাহলে সেখানে আল্লাহকেই খুঁজে পাবে।

03/02/2026

"শবে বরাতের নীরব রাত"

আজ মঙ্গলবার।
📅 ৩ ফেব্রুয়ারি ২০২৬
🌙 শবে বরাতের রাত
📆 বাংলা: ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
🕋 হিজরি: ১৪ শা‘বান ১৪৪৭ হিজরি

মৃত ব্যক্তির নামে ওমরাহ করা যাবে কিনা ?একজন ব্যক্তি রাসুলুল্লাহ ﷺ–কে জিজ্ঞেস করলেন—“হে আল্লাহর রাসুল! আমার মা মারা গেছেন...
02/02/2026

মৃত ব্যক্তির নামে ওমরাহ করা যাবে কিনা ?

একজন ব্যক্তি রাসুলুল্লাহ ﷺ–কে জিজ্ঞেস করলেন—

“হে আল্লাহর রাসুল! আমার মা মারা গেছেন। আমি কি তার পক্ষ থেকে হজ ও ওমরা করতে পারি?”

তিনি ﷺ বললেন,
“তোমার মায়ের পক্ষ থেকে হজ ও ওমরা করো।”

📚 সুনান আবু দাউদ, হাদিস: ১৮১০
📚 সুনান তিরমিজি (হাদিসটি হাসান)

নিয়ত কিভাবে করবেন !!!

মীকাত থেকে ইহরাম বাঁধার সময় বলবেন—
“লাব্বাইকা উমরাতান ‘আন ফুলান”
(হে আল্লাহ, আমি অমুকের পক্ষ থেকে ওমরার নিয়ত করলাম)

মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করার অনুমতিএকজন মহিলা নবী ﷺ–এর কাছে এসে বললেন—“হে আল্লাহর রাসূল! আমার মা হজের মানত করেছিলেন, ক...
02/02/2026

মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করার অনুমতি

একজন মহিলা নবী ﷺ–এর কাছে এসে বললেন—
“হে আল্লাহর রাসূল! আমার মা হজের মানত করেছিলেন, কিন্তু হজ করার আগেই তিনি মারা গেছেন। আমি কি তার পক্ষ থেকে হজ করব?”

নবী ﷺ বললেন,
“হ্যাঁ, তার পক্ষ থেকে হজ করো। বলো তো, যদি তোমার মায়ের ঋণ থাকত, তুমি কি তা পরিশোধ করতে না? আল্লাহর ঋণ পরিশোধ করা বেশি হকদার।”

📚 সহিহ বুখারি, হাদিস: ১৮৫২
📚 সহিহ মুসলিম

ﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺﷴﷺ
02/02/2026

ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ
ﷴﷺ

21/01/2026

হজে যাবার পূর্বে হজের প্রস্তুতি

হজ শুধু একটি সফর নয়—
হজ হচ্ছে নিজের আত্মাকে আল্লাহর দরবারে সঁপে দেওয়ার এক মহান যাত্রা।

এই পবিত্র সফরে বের হওয়ার আগে সবচেয়ে জরুরি প্রস্তুতি হচ্ছে অন্তরের প্রস্তুতি।

১. খাঁটি তাওবা
জীবনের সব গুনাহ, ভুল, অবহেলা—সবকিছুর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইতে হবে।
হজ এমন একটি ইবাদত, যা পাপমুক্ত জীবনের নতুন সূচনা দেয়।

২. মানুষের হক আদায়
কারো টাকা, অধিকার বা মনে কষ্ট দিয়ে থাকলে হজের আগে তা মিটিয়ে নেওয়া জরুরি।
কারণ মানুষের হক নিয়ে আল্লাহর ঘরে হাজির হওয়া লজ্জার।

৩. ক্ষমা চাওয়া ও ক্ষমা করা
যাদের সঙ্গে সম্পর্ক খারাপ, তাদের সাথে মীমাংসা করে নেওয়া।
নিজে যেমন ক্ষমা চাইব, তেমনি অন্যকেও ক্ষমা করব।

৪. ইখলাসের সাথে নিয়ত
এই হজ যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়—
দুনিয়ার নাম-যশ বা লোক দেখানোর জন্য না হয়।

৫. ইবাদতের অভ্যাস গড়ে তোলা
নামাজ, কুরআন, যিকির—হজের আগেই অভ্যাস করে নেওয়া,
যাতে মক্কা-মদিনার প্রতিটি মুহূর্ত কাজে লাগে।

হজের সফর শুরু বিমানবন্দর থেকে নয়—
হজের সফর শুরু হয় একটি তাওবাকারী হৃদয় থেকে।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কবুল হজের তাওফিক দান করুন।
আমীন

স্বপ্ন যখন মক্কা–মদিনার,
তখন সঙ্গী হোক বিশ্বস্ত কেউ। 🕋✨

হজ্জ ও উমরাহ শুধু একটি সফর নয়।
এটি গুনাহ মাফের আশায়, মহান রবের সান্নিধ্য লাভের এক পবিত্র যাত্রা।

আপনার সেই লালিত স্বপ্ন বাস্তবায়নে
" Elaf Travels " আছে পাশে,
আন্তরিকতা ও দায়িত্বের সাথে।

✅ " ইলাফ ট্রাভেলসে " আরও যে সেবা পাবেন—
🧾 ভিসা
✈️ এয়ার টিকিট

📲 বিস্তারিত জানতে যোগাযোগ করুন—
📞 Wa/App: 01725-543807 (বগুড়া)
📞 Wa/App: 01308-551271 (রাজবাড়ী)
📞 Wa/App: 01675-619000 (ঢাকা)

Address

House-24 (Ground Floor), Road-10, Sector-11, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 11:00 - 17:00
Tuesday 11:00 - 17:00
Wednesday 11:00 - 17:00
Thursday 11:00 - 17:00
Saturday 11:00 - 17:00
Sunday 11:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elaf Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category