Shepherds Hajj & Umrah Services

Shepherds Hajj & Umrah Services Committed towards shariah compliance and professional Hajj and Umrah services. Committed towards shariah compliance and professional services.

হজ ও উমরাহ সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ অথবা আমাদের সেবাসমূহ সম্পর্কে জানতে 𝐒𝐡𝐞𝐩𝐡𝐞𝐫𝐝𝐬 𝐇𝐚𝐣𝐣 & 𝐔𝐦𝐫𝐚𝐡 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬 এর সঙ্গে স...
25/07/2026

হজ ও উমরাহ সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ অথবা আমাদের সেবাসমূহ সম্পর্কে জানতে 𝐒𝐡𝐞𝐩𝐡𝐞𝐫𝐝𝐬 𝐇𝐚𝐣𝐣 & 𝐔𝐦𝐫𝐚𝐡 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬 এর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।

আপনার প্রয়োজন অনুযায়ী আমাদের প্রতিনিধি আপনাকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করবেন, ইনশাআল্লাহ।

📞 হটলাইন: +880 1891-775885

এছাড়াও প্রয়োজনে আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারেন নিচের নাম্বার গুলোতে
👤 আরফান আহমেদ — +880 1618-855432
👤 মুকিত হাসান — +880 1618-855436
👤 আল আমিন আরিফ — +880 1618-855438

মদিনায়  মসজিদে নববী থেকে ২ কিলোমিটারের মধ্যে এই স্থানেই রাসুলুল্লাহ (সা.) ১,০০০ ক্ষুধার্ত সাহাবিকে খাইয়েছিলেন সামান্য খ...
25/07/2026

মদিনায় মসজিদে নববী থেকে ২ কিলোমিটারের মধ্যে এই স্থানেই রাসুলুল্লাহ (সা.) ১,০০০ ক্ষুধার্ত সাহাবিকে খাইয়েছিলেন সামান্য খাবারে!

মদিনায় গেলে অনেকেই হয়তো শুধু পরিচিত জায়গাগুলো ঘুরে চলে আসেন। কিন্তু মসজিদে নববী থেকে ২ কিলোমিটারের মধ্যে, সেলা পাহাড়ের কোণে নিরিবিলিতে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ‘মাসজিদ বনি হারাম’ (Masjid Bani Haram)। বাহির থেকে একদম সাধারণ মনে হলেও এই স্থানটি খন্দকের যুদ্ধের এক অভাবনীয় অলৌকিকতার সাক্ষী!

তখন প্রচণ্ড ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধে পরিখা খনন করছিলেন সাহাবিরা। রাসুলুল্লাহ (সা.)-এর ক্ষুধার্ত চেহারা দেখে সাহাবি জাবের (রা:) স্থির থাকতে না পেরে ঘরে ছুটে যান। ঘরে ছিল মাত্র ১ সা’ (প্রায় ২-৩ কেজি) আটার বার্লি আর একটা ছোট ছাগলের ছানা। স্ত্রী কষ্ট করে রান্না শেষ করতেই জাবের (রা:) চুপি চুপি গিয়ে রাসুলুল্লাহ (সা.)-কে নিচু স্বরে বললেন, "ইয়া রসুলাল্লাহ, অল্প খাবার তৈরি হয়েছে, আপনি সাথে দুই-একজনকে নিয়ে চলুন।" কিন্তু রহমতের নবী ﷺ একা খান কীভাবে? তিনি এক ডাকে পরিখার পুরো ১,০০০ ক্ষুধার্ত সাহাবিকেই খাবারের দাওয়াত দিয়ে দিলেন!

জাবের (রা:) তো ঘাবড়ে একাকার! কিন্তু রাসুলুল্লাহ (সা.) জাবের (রা:)-এর ঘরে পৌঁছেই তরকারির হাঁড়ি ও আটার খামিরে ফুঁ দিয়ে বরকতের দোয়া করলেন এবং তাঁর অনুমতি ছাড়া তা না খুলতে বললেন। এরপর ১,০০০ সাহাবি দলে দলে এসে পেট পুরে তৃপ্তি নিয়ে খেলেন। সবচেয়ে অলৌকিক বিষয় হলো, সবার খাওয়া শেষ হওয়ার পরও চুলার হাঁড়িতে তরকারি আর আটার খামির যেমন ছিল তেমনই রয়ে গেল! (বুখারি: ৪১০২)

আজও মদিনার বুকে শান্ত পরিবেশ নিয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। পর্যটকদের ভিড় হয়তো এখানে কম, কিন্তু এই স্থানটি আমাদের মনে করিয়ে দেয়—আল্লাহ যখন কোনো কিছুতে ‘বরকত’ দেন, তখন অতি সামান্য জিনিসই অসীম প্রাচুর্যে পরিণত হয়। পরের বার মদিনা সফরে গেলে এই স্থানটি ঘুরে আসতে ভুলবেন না!

আপনি কি ২০২৭ সালে হজ পালনের পরিকল্পনা করছেন?ধর্ম মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ২০২৭ সালের সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা...
23/07/2026

আপনি কি ২০২৭ সালে হজ পালনের পরিকল্পনা করছেন?

ধর্ম মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ২০২৭ সালের সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শেফার্ডস খুব শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছে ২০২৭ হজের বিস্তারিত প্যাকেজ রূপরেখা।

আর এই প্যাকেজ রূপরেখার বিস্তারিত জানতে এবং আপনার কাঙ্ক্ষিত পবিত্র হজ সফরকে সুশৃঙ্খল ও মাবরুর হজ হিসেবে গড়ে তুলতে আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের পঞ্চম হজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

এই বিশেষ আয়োজনে আমাদের সাথে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত শরিয়াহ কনসালটেন্ট শায়খ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। এছাড়া শেফার্ডস-এর ২০২৭ হজের প্যাকেজ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আবদুল্লাহ মোহাম্মদ সালেহ।

প্রোগ্রামের বিস্তারিত:

তারিখ: ৩১ জুলাই (শুক্রবার)
সময়: বিকাল ৩:০০টা – সন্ধ্যা ৭:০০টা

আলোচ্য বিষয় ও বক্তাবৃন্দ:

বিষয়: শেফার্ডস-এর ২০২৭ হজের প্যাকেজের রূপরেখা
🎙️ আলোচক: আবদুল্লাহ মোহাম্মদ সালেহ

বিষয়: মাবরুর হজ অর্জনের উপায়
🎙️ আলোচক: শায়খ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী

📍 স্থান: শেফার্ডস হজ এন্ড উমরাহ সার্ভিসেস অ্যাপার্টমেন্ট E-2, ১৭–১৮, হোসেন হাউজিং সোসাইটি, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা–১২০৭।

প্রোগ্রামে অংশগ্রহণের জন্য কমেন্ট সেকশনে দেওয়া ফর্মে ক্লিক করে দ্রুত আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

মসজিদে নববীর পাশে ১৭০ বছরের পুরোনো ঐতিহাসিক আরিফ হিকমত লাইব্রেরি!মদিনার বুকে গড়ে ওঠা ইসলামের ইতিহাসের অন্যতম সমৃদ্ধ ও অব...
23/07/2026

মসজিদে নববীর পাশে ১৭০ বছরের পুরোনো ঐতিহাসিক আরিফ হিকমত লাইব্রেরি!

মদিনার বুকে গড়ে ওঠা ইসলামের ইতিহাসের অন্যতম সমৃদ্ধ ও অবিস্মরণীয় এক লাইব্রেরি 'আরিফ হিকমত লাইব্রেরি'।

১৮৫৩ খ্রিষ্টাব্দে (১২৭০ হিজরি) মদিনা মুনাওয়ারায় এই লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন বিখ্যাত পন্ডিত শেখ আহমদ আরিফ হিকমত আল-হুসাইনি। এর ঐতিহাসিক অবস্থান ছিল মসজিদে নববীর ঠিক দক্ষিণ-পূর্ব পাশে, সাহাবি হযরত আবু আইয়ুব আনসারী (রা.)-এর বাড়ির কাছাকাছি।

শেখ আরিফ হিকমত কেবল একজন লাইব্রেরি প্রতিষ্ঠাতাই ছিলেন না, বরং ছিলেন এক অনন্য সংগ্রাহক। বিশ্বের নানা প্রান্ত থেকে সবচেয়ে দুর্লভ ও মূল্যবান পাণ্ডুলিপি সংগ্রহ করতে তিনি তাঁর বিপুল সম্পদ ও শ্রম ব্যয় করেছিলেন। সে যুগের সেরা লিপিশিল্পীদের (Calligraphers) লেখা কপি সংগ্রহের পাশাপাশি বহু ফার্সি পাণ্ডুলিপি তিনি নিজের হাতে লিখেছিলেন।

লাইব্রেরির রাজকীয় সংগ্রহ (আরবি, ফার্সি ও তুর্কি ভাষা):

৪,৩৮৯টি সম্পূর্ণ মৌলিক হাতে লেখা পাণ্ডুলিপি।
৬৩২টি সংকলিত ভলিউম (যার মধ্যে ৩,৮৩৮টি গবেষণামূলক প্রবন্ধ রয়েছে)।
৭,৮৭৫টি অত্যন্ত দুর্লভ ও আধুনিক ছাপা বই।
এছাড়াও রয়েছে অন্যদের ওয়াকফ করা বই (যেমন: এরদোগান জাফর সংগ্রহ ও সালিহ ইখমিমি সংগ্রহ)।

কেন এটি পৃথিবীর বুকে অনন্য? এই লাইব্রেরির পাণ্ডুলিপিগুলো হিজরি ৪থ থেকে ১৪শ শতাব্দী পর্যন্ত—অর্থাৎ প্রায় ১০০০ বছরের দীর্ঘ ইতিহাস ধারণ করে আছে! সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার হলো, এখানকার অনেক বই সরাসরি মূল লেখকদের (Original Scholars) নিজেদের হাতে লেখা বা তাঁদের নিজস্ব তত্ত্বাবধানে কপি করা।

Shepherds-এর উপলব্ধি: জ্ঞান অর্জন ও তা সংরক্ষণ করা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান দায়িত্ব। আরিফ হিকমত লাইব্রেরির মতো ঐতিহাসিক নিদর্শনগুলো আজও আমাদের জ্ঞানের আলোয় আলোকিত হতে অনুপ্রাণিত করে।

ইসলামের এমন সুন্দর ইতিহাস ও ঐতিহ্য নিয়মিত পেতে Shepherds-এর সাথেই থাকুন।

অনেক সময় আমরা ওমরাহ করার সময় আবেগের বশবর্তী হয়ে  বা তাড়াহুড়োর কারণে অজান্তেই কিছু ভুল করে ফেলি।সামান্য একটু ধৈর্য ও স...
21/07/2026

অনেক সময় আমরা ওমরাহ করার সময় আবেগের বশবর্তী হয়ে বা তাড়াহুড়োর কারণে অজান্তেই কিছু ভুল করে ফেলি।

সামান্য একটু ধৈর্য ও সচেতনতাই আমাদের ইবাদতকে আরও শুদ্ধ ও সুন্দর করতে পারে। নিচের পয়েন্টগুলো একটু দেখে নিতে পারেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন।

আল্লাহ আমাদের সবার ইবাদত কবুল করুন।

আপনি ২০২৭ সালের হজের প্রস্তুতি নিয়ে ভাবছেন?সঠিক প্রস্তুতি আপনাকে হজের প্রতিটি ধাপ বুঝতে এবং পরিকল্পনা করতে সাহায্য করবে...
21/07/2026

আপনি ২০২৭ সালের হজের প্রস্তুতি নিয়ে ভাবছেন?
সঠিক প্রস্তুতি আপনাকে হজের প্রতিটি ধাপ বুঝতে এবং পরিকল্পনা করতে সাহায্য করবে।

এই উদ্দেশ্যেই 𝐒𝐡𝐞𝐩𝐡𝐞𝐫𝐝𝐬 𝐇𝐚𝐣𝐣 𝟐𝟎𝟐𝟕 𝐎𝐫𝐢𝐞𝐧𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦 এর পরবর্তী সেশনে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মেহমান হওয়ার এই পবিত্র সফরটি যেন সহীহ সুন্নাহ ও শরীয়াহ মোতাবেক সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। সেশনে কীভাবে মাবরুর হজ অর্জন করা যায় এবং বিগত হজের অভিজ্ঞতার আলোকে ২০২৭ সালের হজ প্যাকেজের রূপরেখা কেমন হবে, তা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।

সেশনে সম্মানিত বক্তা হিসেবে আলোচনা উপস্থাপন করবেন প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ।

আগামী ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই ৫ম হজ ওরিয়েন্টেশনে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল।

20/07/2026

রাসূলুল্লাহ (সা.) এর একটি হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে আমরা "Shepherds" নামটি বেছে নিয়েছি, যেখানে বলা হয়েছে তোমরা প্রত্যেকেই একেকজন "Shepherds" বা দায়িত্বশীল।

আমরা কোনো নিখুঁত মানুষ নই, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমানদের (হাজীদের) সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, আমাদের ভালো কাজ ও আন্তরিক প্রচেষ্টা দিয়ে যেন আমরা অন্যদের ভালো কাজের প্রতি অনুপ্রাণিত করতে পারি।

🎙️ Tareq Hussain
CBDO & Managing Partner
Shepherds Hajj & Umrah Services

19/07/2026

আলহামদুলিল্লাহ, আগামী আগস্ট মাসে যারা আল্লাহর ঘর জিয়ারতের পবিত্র নিয়ত করেছেন, তাদের জন্য 𝐒𝐡𝐞𝐩𝐡𝐞𝐫𝐝𝐬 নিয়ে এলো ১৪ রাতের একটি বিশেষ গ্রুপ উমরাহ প্যাকেজ। কোনো কানেক্টিং ফ্লাইটের ঝামেলা ছাড়াই 𝐒𝐚𝐮𝐝𝐢 𝐀𝐫𝐚𝐛𝐢𝐚𝐧 𝐀𝐢𝐫𝐥𝐢𝐧𝐞𝐬 এর ডিরেক্ট ফ্লাইটে আগামী ২২শে আগস্ট আমাদের এই কাফেলা ঢাকা থেকে সরাসরি রওনা হবে ইনশাআল্লাহ।

আমাদের এই প্যাকেজে থাকছে:

📄 উমরাহ ভিসা ও স্বাস্থ্য বীমা (Medical Insurance)
🚌 সৌদিতে এসি বাসে যাতায়াতের সুব্যবস্থা
🕌 মক্কা ও মদিনার দর্শনীয় স্থানসমূহ (জিয়ারত) পরিদর্শনের সুযোগ
👥 অভিজ্ঞতা সম্পন্ন গাইডের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সহায়তা

হোটেল সংক্রান্ত তথ্য:

মক্কা: মসজিদ আল-হারাম থেকে মাত্র ৪০০-৬০০ মিটারের মধ্যে মানসম্মত হোটেল।
মদিনা: মসজিদে নববী থেকে মাত্র ২৫০-৩৫০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা।

প্যাকেজ মূল্য (প্রতি জনের জন্য):

৪ বা ৫ জনের শেয়ারিং রুমে: ১,৬৫,০০০/- টাকা
৩ জনের রুমে: ১,৮০,০০০/- টাকা
২ জনের রুমে: ২,০০,০০০/- টাকা

বর্তমানে আমাদের খুব অল্প কিছু সিট খালি আছে। তাই আর দেরি না করে ১ লক্ষ টাকা অগ্রিম প্রদান করে আজই আপনার বুকিং নিশ্চিত করুন।

প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন
📞 01618-855432
📞 01618-855438
📞 01618-855436
📞 01705-564674

🕋 আল্লাহ তাআলার ঘরের পথে যাত্রা শুরু হয় একটি নেক নিয়ত থেকে, আর সেই নিয়তের সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য দু'আ ও প্রত্যাশা।...
19/07/2026

🕋 আল্লাহ তাআলার ঘরের পথে যাত্রা শুরু হয় একটি নেক নিয়ত থেকে, আর সেই নিয়তের সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য দু'আ ও প্রত্যাশা।

হজের প্রস্তুতি কেবল একটি ভ্রমণের প্রস্তুতি নয়; এটি একটি ইবাদতের প্রস্তুতি। তাই সময়মতো প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা এবং শরিয়াহ নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ গুরুত্বপূর্ণ।

এই প্রস্তুতির প্রতিটি পর্যায়ে কুরআন ও সুন্নাহর আলোকে 𝐒𝐡𝐞𝐩𝐡𝐞𝐫𝐝𝐬 𝐇𝐚𝐣𝐣 & 𝐔𝐦𝐫𝐚𝐡 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬 কাজ করে যাচ্ছে।

𝐒𝐡𝐞𝐩𝐡𝐞𝐫𝐝𝐬 𝐇𝐚𝐣𝐣 & 𝐔𝐦𝐫𝐚𝐡 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬 এর 𝐏𝐫𝐞-𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐇𝐚𝐣𝐣
𝟐𝟎𝟐𝟕 নিবন্ধন চলমান।

📅 মূল নিবন্ধনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর, ২০২৬।

🤲 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাঁর ঘরের মেহমান হওয়ার তাওফিক দান করুন এবং আমাদের হজ কবুল করুন। আমীন।

🕋 মাবরূর হজ অর্জন করতে চান? জেনে নিন মাবরূর হজের গুরুত্বপূর্ণ কিছু উপায়।মাবরূর হজ এমন একটি হজ, যা আল্লাহ তাআলার নিকট কব...
18/07/2026

🕋 মাবরূর হজ অর্জন করতে চান? জেনে নিন মাবরূর হজের গুরুত্বপূর্ণ কিছু উপায়।

মাবরূর হজ এমন একটি হজ, যা আল্লাহ তাআলার নিকট কবুল হয়। তাই একজন হাজির উচিত ইখলাস, কুরআন ও সুন্নাহর অনুসরণ, তাকওয়া, উত্তম চরিত্র এবং আল্লাহ তাআলার আদেশ-নিষেধ মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করা।

এই পোস্টে মাবরূর হজের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সংক্ষেপে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টির জন্য হজ ও উমরাহ আদায় করার তাওফিক দান করুন এবং আমাদের ইবাদত কবুল করুন। আমীন।

📖 সূত্র:
𝐒𝐡𝐞𝐩𝐡𝐞𝐫𝐝𝐬 𝐇𝐚𝐣𝐣 & 𝐔𝐦𝐫𝐚𝐡 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞𝐬 এর শরিয়াহ কনসালট্যান্ট Dr. Md. Rafiqul Islam Al-Madani এর লেকচার অবলম্বনে।

Address

Hossain Housing, 17-18 Mirpur Road, Shyamoli
Dhaka
1207

Opening Hours

Monday 10:30 - 18:30
Tuesday 10:30 - 18:30
Wednesday 10:30 - 18:30
Thursday 10:30 - 18:30
Saturday 10:30 - 18:30
Sunday 10:30 - 18:30

Alerts

Be the first to know and let us send you an email when Shepherds Hajj & Umrah Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shepherds Hajj & Umrah Services:

Shortcuts

Share

Category