Super Sony Paribahan

Call Directions Website Contact the business

Super Sony Paribahan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Super Sony Paribahan, Transportation Service, Ishwardi Bus terminal, Ishurdi.
(3)

নিরাপদ ভ্রমণে যাত্রীদের আস্থা ও বিশ্বাস মানেই
𝑺𝑼𝑷𝑬𝑹 𝑺𝑶𝑵𝒀 𝑷𝑨𝑹𝑰𝑩𝑨𝑯𝑨𝑵
"𝑭𝒐𝒓 𝑻𝒉𝒆 𝑩𝒆𝒕𝒕𝒆𝒓 𝑻𝒐𝒎𝒐𝒓𝒓𝒐𝒘"

" 𝙰 𝚂𝙸𝚂𝚃𝙴𝚁 𝙲𝙾𝙽𝙲𝙴𝚁𝙽 𝙾𝙵 𝙼𝙾𝙻𝙻𝙸𝙲𝙺 𝙰𝙶𝚁𝙾 𝙵𝙾𝙾𝙳 𝙿𝚁𝙾𝙳𝚄𝙲𝚃𝚂"

হোটেল আপডেট 💥💥যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমাদের চারঘাট–ঈশ্বরদী–চট্টগ্রাম–কক্সবাজার রুটের নন-এসি স্যালন চেয়ারকোচ ...
30/09/2026

হোটেল আপডেট 💥💥

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমাদের চারঘাট–ঈশ্বরদী–চট্টগ্রাম–কক্সবাজার রুটের নন-এসি স্যালন চেয়ারকোচ ও স্যুট ক্লাস এসি কোচ এখন থেকে কুমিল্লা বিশ্বরোড সংলগ্ন হোটেল নূরজাহান-এ যাত্রাবিরতি দেবে।

কুমিল্লা থেকে যারা ফরিদপুর, রাজবাড়ী,কুষ্টিয়া,দাশুড়িয়া, ঈশ্বরদী, লালপুর কিংবা বাঘা যেতে চান, তারা হোটেল নূরজাহানস্থ আমাদের কাউন্টারে যোগাযোগ করে টিকিট ও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

📍যাতায়াতের স্থান:
কক্সবাজার • চট্টগ্রাম • ফেনী • কুমিল্লা • ঢাকা • পদ্মাসেতু • ভাঙ্গা • ফরিদপুর • রাজবাড়ী • কুষ্টিয়া • ঈশ্বরদী • লালপুর • বাঘা ।

🚌 কোচের সুবিধা:

• নন-এসি স্যালন চেয়ারকোচ
• স্যুট ক্লাস এসি কোচ
• আরামদায়ক সিট
• স্লিপার সুবিধা
• রিক্লাইন সিট

📍কুমিল্লা কাউন্টার:
হোটেল নূরজাহান, বিশ্ব রোড, সদর দক্ষিণ, কুমিল্লা

📞 যোগাযোগ: 01626274777 অথবা 01872731981

❝সুপার সনি পরিবহন❞‒যাত্রীদের সুবিধাই আমাদের অগ্রাধিকার। 🚌❤️

আজকের ঘটনাটা হয়তো আমাদের ব্যবসার খাতায় লেখা থাকবে না, কিন্তু আমাদের হৃদয়ে ঠিকই লেখা থাকবে। ❤️বাঘার এক বড় ভাই ঢাকা থেকে ব...
29/09/2026

আজকের ঘটনাটা হয়তো আমাদের ব্যবসার খাতায় লেখা থাকবে না, কিন্তু আমাদের হৃদয়ে ঠিকই লেখা থাকবে। ❤️

বাঘার এক বড় ভাই ঢাকা থেকে বাঘাতে যাওয়ার জন্য আমাদের কাছে এসেছিলেন। সঙ্গে ছিলেন আরও একজন। তাদের কাছে সর্বমোট ছিল মাত্র ৬০০ টাকা। কথাগুলো শুনে এবং পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত নিয়েছি—তাদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হবে না।

দুজন মানুষকে আমরা বিনা ভাড়ায় বাঘাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।

এখানে প্রশ্ন আসতেই পারে—এতে কি ❝সুপার সনি পরিবহন❞ এর বদনাম হবে, নাকি সুনাম?

আমাদের কাছে এর উত্তর খুব সহজ—মানুষের বিপদের দিনে তার পাশে দাঁড়ানো কখনো বদনাম হতে পারে না।

❝সুপার সনি পরিবহন❞ শুধু যাত্রী বহন করতে চায় না; আমরা চাই, মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে। এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগ করে দেওয়ার ঘটনা আমাদের জন্য নতুন কিছু নয়। প্রতিদিন হয়তো আমরা সবকিছু প্রকাশ করি না, কারণ প্রতিটি ভালো কাজ প্রচারের জন্য করতে হয়—এমনটা আমরা বিশ্বাস করি না।

তবুও আজকের ঘটনাটি শেয়ার করার কারণ একটাই—
পরিবহন ব্যবসার মাঝেও মানবিকতার একটা জায়গা থাকা উচিত।

আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক সুনাম, অনেক বদনাম, আলোচনা ও সমালোচনার মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে ❝সুপার সনি পরিবহন❞।

মানুষ কথা বলবে—কেউ প্রশংসা করবে, কেউ সমালোচনা করবে। আমরা শুধু আমাদের কাজটা করে যেতে চাই।

কারণ আমাদের বিশ্বাস—আলোচনা-সমালোচনার মাঝেই টিকে থাকতে হয়, আর মানুষের ভালোবাসার মাঝেই এগিয়ে যেতে হয়।

ইনশাআল্লাহ, ব্যবসার পাশাপাশি মানুষের পাশে থাকার এই পথটাও ❝সুপার সনি পরিবহন❞ চালিয়ে যাবে। 🤍

❝সুপার সনি পরিবহন❞— শুধু যাত্রার সঙ্গী নয়, প্রয়োজনে মানুষের পাশেও।

📸 Arafat A***n

07/09/2026

♻️সুপার সনি পরিবহন♻️

🌐 উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনার ঐতিহ্যবাহী মল্লিক এগ্রো ফুড প্রোডাক্টস-এর একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সুপার সনি পরিবহনের যাত্রা শুরু হয়। নিয়ন্ত্রিত গতিসীমা, আরামদায়ক সীট, টাইম মেইনটেইনেন্স, যাত্রীদের সর্বোচ্চ সেবা, সময়নিষ্ঠতা এবং বিশ্বস্ততার কারণে খুব অল্প সময়েই পরিবহনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।এখন তারা শুধু উত্তরবঙ্গেই সীমাবদ্ধ নয়, বরং কক্সবাজার, কুয়াকাটা, দিনাজপুর, সিলেট এবং মেহেরপুরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রান্তে ডে-নাইট ট্রিপ পরিচালনা করছে বর্তমানে তাদের রুট সমূহ 🛣️:-

🔰 ঢাকা – বনপাড়া – ঈশ্বরদী - বাঘা
🔰 ঢাকা – বনপাড়া – ভেড়ামারা – প্রাগপুর – গাংনী
🔰 বাঘা – ঈশ্বরদী – কুষ্টিয়া – চট্টগ্রাম - কক্সবাজার
(ভায়া পদ্মা সেতু)

ছুটে চলা সুপার সনি পরিবহনটির ছবিটি ধারণ করেছেন : Thamidur Afif

📌 বাংলাদেশের অন্যতম প্রধান বাস ফ্যানিং গ্রুপ বিডি বাস লাভার। যেখানে রয়েছে সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ একটি পরিবার। যারা প্রতিনিয়ত বিভিন্ন বাসের ছবি, ভিডিও এবং তথ্য প্রকাশ করে। আপনিও চলে আসুন সেই পরিবারের অংশীদার হতে।
যুক্ত হোন আমাদের গ্রুপে, লিংকঃ- BD BUS LOVER

▪️বাংলাদেশে চলাচলকারী সকল বাসের রুট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

📢 যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য গুরুত্বপূর্ণ ঘোষণাসম্প্রতি স্লিপার কোচ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও বিভ্রান্তি তৈরি হ...
02/09/2026

📢 যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা
সম্প্রতি স্লিপার কোচ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও বিভ্রান্তি তৈরি হওয়ায় সুপার সনি পরিবহনের যাত্রী সাধারণের অবগতির জন্য বিষয়টি পরিষ্কার করতে চাইছি।

🚌 আমাদের স্লিপার কোচগুলো ডাবল-ডেকার নয়, এগুলো সিঙ্গেল-ডেক কোচ।

ডাবল-ডেকার বাস বলতে সাধারণত এমন বাসকে বোঝায়, যেখানে যাত্রী পরিবহনের জন্য দুইটি পৃথক তলা/ডেক থাকে।

অন্যদিকে, আমাদের স্লিপার কোচে একই ছাদের নিচে স্লিপার ও বিজনেস ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ফুল স্লিপার কোচগুলোও একই ছাদের নিচে নির্মিত সিঙ্গেল-ডেক কোচ।

অর্থাৎ, স্লিপার বার্থের বিন্যাস থাকলেই কোনো বাস ডাবল-ডেকার হয়ে যায় না—বাসের প্রকৃত কাঠামো ও অনুমোদিত নির্মাণ বৈশিষ্ট্যই এখানে মূল বিষয়।

✅ আমাদের সংশ্লিষ্ট কোচগুলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)-এর অনুমোদন ও নিবন্ধনের আওতায় পরিচালিত হচ্ছে।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে যাত্রীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।

আপনাদের আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। ❤️

সুপার সনি পরিবহন
নিরাপদ যাত্রা • উন্নত সেবা • যাত্রীর আস্থা

🔴 বাস লাভিংয়ের নামে আর কোনো প্রাণহানি নয়—নিরাপত্তার বিষয়ে আপস করবে না ❝সুপার সনি পরিবহন❞আসসালামু আলাইকুম।সম্প্রতি ❝BD BU...
23/08/2026

🔴 বাস লাভিংয়ের নামে আর কোনো প্রাণহানি নয়—নিরাপত্তার বিষয়ে আপস করবে না ❝সুপার সনি পরিবহন❞

আসসালামু আলাইকুম।

সম্প্রতি ❝BD BUS SPOTTER❞-এর একটি বাস ফ্যানিং ট্যুরে অংশ নেওয়া এক সদস্য ট্যুরের বাসের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনা পুরো বাস ফ্যানিং কমিউনিটিকে গভীরভাবে নাড়া দিয়েছে। অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পর তাকে ঘটনাস্থলে রেখে ট্যুরের অন্যান্য সদস্যরা বাসসহ সেখান থেকে চলে যায়।

একজন সুস্থ মানুষ বাসা থেকে বের হয়ে একটি ট্যুরে অংশ নিলেন, অথচ পরিবারের কাছে ফিরলেন নিথর দেহ হয়ে—এর চেয়ে মর্মান্তিক আর কী হতে পারে? এমন ঘটনা আমাদের শুধু শোকাহতই করে না, বরং বাস ফ্যানিং এর নামে পরিচালিত বিভিন্ন ট্যুরের নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করে।

বাসপ্রেম মানে বাসকে ভালোবাসা, বাসের সৌন্দর্য ও চলাচলকে ধারণ করা, সুন্দর স্মৃতি তৈরি করা। কিন্তু সেই ভালোবাসার নামে কারও জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা, চালককে বেপরোয়া বা অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করা কিংবা চলন্ত গাড়ির ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করে ভিডিও ধারণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এসব কারণেই ❝সুপার সনি পরিবহন❞ দীর্ঘদিন ধরেই কোনো বাস লাভিং গ্রুপ, বাস ফ্যানিং গ্রুপ কিংবা এ ধরনের ট্যুরের জন্য গাড়ি রিজার্ভ দিয়ে থাকে না। ইতিপূর্বেও বিভিন্ন সময়ে অনেকেই ফ্যামিলি ট্যুর, বন্ধু-বান্ধবের ট্যুর কিংবা অন্যান্য পরিচয়ে গাড়ি রিজার্ভ নিতে চেয়েছেন; কিন্তু এ ধরনের ট্যুরের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ❝সুপার সনি পরিবহন❞ বরাবরই এ বিষয়ে সতর্ক থেকেছে এবং গাড়ি দেওয়া থেকে বিরত থেকেছে।

কারণ একটি বাস ট্যুরে দেওয়ার পর সেটি শুধু একটি গাড়ি থাকে না। এর সঙ্গে চালক-সহকারীর নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, সড়কে চলাচলকারী অন্যান্য মানুষের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের দায়িত্ব ও সুনামের বিষয় জড়িত থাকে।

🚌 ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রেও নিরাপত্তা সর্বাগ্রে

❝সুপার সনি পরিবহন❞ এর অফিসিয়াল গ্রুপ মিডিয়া প্যানেল, কোম্পানির অনুমোদিত সদস্য কিংবা কর্তৃপক্ষের অনুমোদিত প্রতিনিধি ব্যতীত কোনো বাস লাভার, বাস স্পটার, গ্রুপ সদস্য বা সাধারণ যাত্রী ইঞ্জিন কভার, দরজা, জানালা, গাড়ির বাইরে কিংবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে ছবি বা ভিডিও ধারণ করতে পারবেন না।

কোম্পানির অনুমোদিত ব্যক্তি প্রয়োজনীয় কাজের স্বার্থে ছবি বা ভিডিও ধারণ করতে পারবেন; তবে সেক্ষেত্রেও যথাযথ নিরাপত্তা বিধি অনুসরণ করতে হবে।

সাধারণ যাত্রীদের ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত যাত্রী আসনে বসে তা করতে হবে। একটি ভালো শট বা ভিডিওর জন্য নিজের কিংবা অন্য কারও জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা কোনোভাবেই বাসপ্রেমের পরিচয় নয়।

⚠️ চালককে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাতে উৎসাহিত করা যাবে না

কোনো বাস লাভার, বাস স্পটার, যাত্রী কিংবা ট্যুরের সদস্য চালককে ওভারস্পিড, বেপরোয়া, প্রতিযোগিতামূলক বা ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোর জন্য উৎসাহিত করতে পারবেন না।

একইভাবে ❝সুপার সনি পরিবহন❞ এর সকল চালককেও অহেতুক বেপরোয়া, প্রতিযোগিতামূলক কিংবা অতিরিক্ত গতিতে গাড়ি পরিচালনা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে।

কোনো ভিডিও, ছবি, রোমাঞ্চ কিংবা ট্যুরের আনন্দের চেয়ে একটি মানুষের জীবন অনেক বেশি মূল্যবান।

⚖️ নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থান

কোনো ব্যক্তি নিরাপত্তা নির্দেশনা অমান্য করা, চালককে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাতে প্ররোচিত করা কিংবা যাত্রী ও পথচারীর জীবনকে বিপদের মধ্যে ফেলার মতো কর্মকাণ্ডে জড়িত থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

অভিযোগের সত্যতা ও দায়-দায়িত্ব প্রমাণিত হলে প্রচলিত আইন, সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং প্রযোজ্য অন্যান্য আইন ও বিধিবিধানের আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

❝সুপার সনি পরিবহন❞ বাস লাভিংয়ের বিরুদ্ধে নয়; আমরা দায়িত্বহীন ও ঝুঁকিপূর্ণ বাস লাভিংয়ের বিরুদ্ধে।

যারা সত্যিকার অর্থে বাসকে ভালোবাসেন, তারা নিশ্চয়ই বুঝবেন—বাসপ্রেমের সবচেয়ে সুন্দর প্রকাশ হলো নিরাপদে বাসকে উপভোগ করা, নিরাপত্তা বিধি মেনে চলা এবং চালকসহ সংশ্লিষ্ট প্রত্যেকের দায়িত্বকে সম্মান করা।

মর্মান্তিক এই ঘটনায় নিহত ব্যক্তির আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য তাদের প্রদান হোক।

বাসপ্রেম হোক নিরাপদ, সুন্দর ও দায়িত্বশীল।
নিরাপত্তার প্রশ্নে ❝সুপার সনি পরিবহন❞ সর্বদা সচেতন ও আপসহীন।

— ❝সুপার সনি পরিবহন❞ কর্তৃপক্ষ

📷 ছবি: শখের ছবি ওয়ালা

আমরা আছি আপনাদের সেবাই সবসময়!আপনি কি যেতে চান ব্যাস্ত নগরী ঢাকা? নাকি মনটা একটু হালকা করতে চট্টগ্রাম কিংবা কক্সবাজারের স...
18/08/2026

আমরা আছি আপনাদের সেবাই সবসময়!

আপনি কি যেতে চান ব্যাস্ত নগরী ঢাকা? নাকি মনটা একটু হালকা করতে চট্টগ্রাম কিংবা কক্সবাজারের সমুদ্রের কাছে?

গন্তব্য যেখানেই হোক, আপনার যাত্রার সঙ্গী হতে আমরা আছি সবসময়। 🚌❤️

আপনার পথচলা হোক নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দময়—
❝সুপার সনি পরিবহন❞ এর সাথেই থাকুন, ভালোবাসায় রাখুন।

📸 ছবিঃ নিলয় প্রামাণিক

ধন্যবাদান্তে,
সুপার সনি পরিবহন

15/08/2026

🔸সুপার সনি পরিবহন🔸

🌐 উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনার ঐতিহ্যবাহী মল্লিক এগ্রো ফুড প্রোডাক্টস-এর একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সুপার সনি পরিবহনের যাত্রা শুরু হয়। নিয়ন্ত্রিত গতিসীমা, আরামদায়ক সীট, টাইম মেইনটেইনেন্স, যাত্রীদের সর্বোচ্চ সেবা, সময়নিষ্ঠতা এবং বিশ্বস্ততার কারণে খুব অল্প সময়েই পরিবহনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে তাদের রুট সমূহ 🌐:-

🔰 ঢাকা – বনপাড়া – ঈশ্বরদী - বাঘা
🔰 ঢাকা – বনপাড়া – ভেড়ামারা – প্রাগপুর – গাংনী
🔰 বাঘা – ঈশ্বরদী – কুষ্টিয়া – চট্টগ্রাম -কক্সবাজার(ভায়া পদ্মা সেতু)

📸 অসাধারণ ছবিটি ধারণ করেছেন: Mahtab Bin Karim Anu

📌 বাস সম্পর্কিত সকল আপডেট পেতে যুক্ত হোন আমাদের গ্রুপে, লিংকঃ- BD BUS LOVER

তাছাড়া গ্রুপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট www.bdbuslover.com - এ।

31/07/2026

সময়ের সাথে, চাহিদার সাথে—আমরা আছি আপনার সাথে !! ✨

যাত্রীদের সর্বোচ্চ আরাম, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ❝সুপার সনি পরিবহন❞ ধারাবাহিকভাবে সমৃদ্ধ করছে তাদের বহর। 🚌 ঢাকা–বনপাড়া–ঈশ্বরদী–বাঘা রুটে আমাদের বহরে থাকা দুইটি স্যুট ক্লাস স্লিপার এসি বাস এখন সর্বদা নিয়োজিত আপনাদের সেবায়।

দীর্ঘ পথের ক্লান্তি ভুলে আরামদায়ক পরিবেশে বসে কিংবা শুয়ে নিশ্চিন্তে উপভোগ করুন আপনার যাত্রা। 😌 আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই সেবা আপনাকে পৌঁছে দেবে স্বস্তিদায়ক ও নিরাপদ ভ্রমণের এক নতুন অভিজ্ঞতায়। 🌿

আপনাদের ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে স্যুট ক্লাস স্লিপার এসি বাসের নির্ধারিত যাত্রার সময়সূচি— ⏰

বাঘা ➜ ঢাকা 📍
সকাল ১১:০০টা • রাত ১০:৩০ মিনিট

ঢাকা ➜ বাঘা 📍
দুপুর ১২:১৫ মিনিট • রাত ১০:৩০ মিনিট

আপনার প্রতিটি যাত্রা হোক নিরাপদ, আরামদায়ক ও নির্ভরতার—❝সুপার সনি পরিবহন❞ এর সাথে। ❤️

❝সুপার সনি পরিবহন❞
আপনার আস্থার সঙ্গী, প্রতিটি পথচলায়। 🤝

🎥 অসাধারণ এই ভিডিওটি ধারণ করেছেন: Rifad Ul Qadir

31/07/2026

🕌 জুম্মা মুবারক 🕌

জুম্মা মুসলিম উম্মাহর জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন—রহমত, বরকত, ক্ষমা ও দোয়া কবুলের এক অনন্য সুযোগ। এই পবিত্র দিনে আমরা যেন বেশি বেশি ইবাদত করি, দরূদ শরীফ পাঠ করি এবং নিজের, পরিবারের ও সমগ্র উম্মাহর জন্য আন্তরিকভাবে দোয়া করি।

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:

❝সূর্য যে দিনগুলোতে উদিত হয়েছে, তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন।❞
— সহিহ মুসলিম

আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আমল কবুল করুন, গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদের জীবনকে শান্তি, কল্যাণ ও বরকতে পরিপূর্ণ করে দিন। আমীন।

❝সুপার সনি পরিবহন❞—পরিবারের পক্ষ থেকে সকল যাত্রী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে জানাই আন্তরিক জুম্মা মুবারক।

🎥 ভিডিও : Rifad Ul Qadir

29/07/2026

🚌 বিশ্বস্ত ভ্রমণ মানেই— ❝সুপার সনি পরিবহন❞‼️

ঢাকা থেকে বনপাড়া, ঈশ্বরদী, লালপুর এবং বাঘাগামী যাত্রীদের জন্য আমাদের রয়েছে নিয়মিত শিডিউল, পর্যাপ্ত সংখ্যক এসি ও নন-এসি কোচ, এবং সময়মতো সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার।

⏰ বিলম্ব নয়, নিশ্চিন্ত ভ্রমণ
✅আরামদায়ক স্লিপার ও চেয়ার কোচ সার্ভিস
✅ নিরাপদ ও আরামদায়ক সিট
✅ দক্ষ ও অভিজ্ঞ চালক-পারিচালক দল
✅ সময়ানুবর্তীতা ও যাত্রী সন্তুষ্টি আমাদের অগ্রাধিকার

📲 ঘরে বসেই টিকিট কাটুন অনলাইনে —
🌐 Visit: www.supersony-bd.com

আজই পরিকল্পনা করুন আপনার পরবর্তী ভ্রমণ —
বিশ্বাসে ভরসার নাম, ❝সুপার সনি পরিবহন❞‼️

🎥ভিডিও: Atikur Rahman Nur

Address

Ishwardi Bus Terminal
Ishurdi

Alerts

Be the first to know and let us send you an email when Super Sony Paribahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Super Sony Paribahan:

Shortcuts

Share