Mathbaria Bus Lover's MBL

Mathbaria Bus Lover's MBL মঠবাড়িয়া বাস লাভার'স ›MBL

শ্রমজীবী মানুষের ঘাম, পরিশ্রম আর ত্যাগে গড়ে ওঠে সভ্যতার অগ্রযাত্রা। মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে জানাই আন্তরিক শুভ...
01/05/2026

শ্রমজীবী মানুষের ঘাম, পরিশ্রম আর ত্যাগে গড়ে ওঠে সভ্যতার অগ্রযাত্রা। মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক, সবার জীবন হোক নিরাপদ ও মর্যাদাপূর্ণ ।

🌹 মহান মে দিবসের শুভেচ্ছা 🌹

30/04/2026

বলেশ্বর পরিবহন ❤️‍🔥💥
এক্সপ্রেসওয়েতে বাস লাভার দেখে বলেশ্বর এর ওস্তাদের ভালোবাসা যেনো দ্বিগুণ হয়ে গেলো 🤍🤍।

Bolesswar Paribahan Lid

"রাজীব পরিবহন"পাথরঘাটা ও মঠবাড়িয়া থেকে নিয়মিত ৯ টি ট্রিপ চলাচল করছে। পাথরঘাটা সকাল ৫:০০ টা✅পাথরঘাটা সকাল ৬:০০ টা✅চরদোয়ান...
29/04/2026

"রাজীব পরিবহন"
পাথরঘাটা ও মঠবাড়িয়া থেকে নিয়মিত ৯ টি ট্রিপ চলাচল করছে।

পাথরঘাটা সকাল ৫:০০ টা✅

পাথরঘাটা সকাল ৬:০০ টা✅

চরদোয়ানি সকাল ৭:০০ টা✅

পাথরঘাটা সকাল ৮:০০ টা✅

পাথররঘাটা সকাল ১০:০০ টা ✅

পাথরঘাটা দুপুর ০১:০০ টা✅

পাথরঘাটা দুপুর ২:৩০ টা✅

পাথরঘাটা বিকাল ৩:৩০ ট✅

পাথরঘাটা রাত ৯:০০ টা✅

পাথরঘাটা থেকে প্রতি ট্রিপের গাড়ি ছাড়ার ১ ঘন্টা পর মঠবাড়িয়া থেকে গাড়িগুলো ঢাকা (সায়েদাবাদ) এর উদ্দেশ্যে ছেড়ে যায়।

⚠️ প্রবল বর্ষণে জরুরি সতর্কবার্তা ⚠️দেশজুড়ে অতিবৃষ্টির এই সময়ে আপনার ও আপনার পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে নিচের বিষয়গুল...
28/04/2026

⚠️ প্রবল বর্ষণে জরুরি সতর্কবার্তা ⚠️

দেশজুড়ে অতিবৃষ্টির এই সময়ে আপনার ও আপনার পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে নিচের বিষয়গুলো মেনে চলুন:

⛈️ নিরাপদ আশ্রয়: বজ্রপাতের সময় খোলা জায়গা বা গাছের নিচে না থেকে দ্রুত পাকা দালানের নিচে আশ্রয় নিন।

🔌 বিদ্যুৎ থেকে সাবধান: ভেজা হাতে সুইচ ধরবেন না এবং রাস্তার ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার বা খুঁটি থেকে দূরে থাকুন।

🚧 রাস্তায় সতর্কতা: জলাবদ্ধ রাস্তায় চলাচলের সময় ম্যানহোল বা গর্ত সম্পর্কে সচেতন থাকুন। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।

🦟 ডেঙ্গু প্রতিরোধ: বৃষ্টির পানি জমে থাকতে দেবেন না; বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন।

আপনার সামান্য সচেতনতাই বড় দুর্ঘটনা রুখে দিতে পারে। নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন। ❤️
#বৃষ্টি

❝সোনারতরী❞নাম টা শুনলেই সেই পুরানো আফতাবিয়ান ১জে গুলোর কথা মনে পড়ে যায়। একসময় আফতাব মেইড ১জে গুলোর কারণে বাস লাভার থেকে ...
27/04/2026

❝সোনারতরী❞

নাম টা শুনলেই সেই পুরানো আফতাবিয়ান ১জে গুলোর কথা মনে পড়ে যায়। একসময় আফতাব মেইড ১জে গুলোর কারণে বাস লাভার থেকে শুরু করে সাধারণ যাত্রী, সোনারতরী ছিলো সবার আকর্ষনের কেন্দ্রবিন্দু। কিন্তু ২০১৪ সালের একটি দুর্ঘটনায় সোনারতরীর সেই জৌলুস এর ঘাটতি পড়ে যায়।

দীর্ঘ কয়েকবছর বন্ধ থাকার পর আবারও তাদের পথচলা শুরু হয় বেশকিছু অশোক লিল্যান্ড ও হিনো ১জে এসি দিয়ে। কিন্তু সেই দুর্ঘটনার ঘাটতি এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারে নি। বর্তমানে তাদের বেশ কয়েকটি রুট বন্ধ রয়েছে। বরিশাল বিভাগের বরগুনা এবং কুয়াকাটা ছাড়া অন্য কোথাও এখন তাদের দেখা মিলে না।

ছবিতে: ঢাকা মেট্রো ব ১৩-০৯৩০
অশোক লিল্যান্ড ১৬১৬ সুপার।
ডেলকো মেইড//২০২১ এর ফাইল।

আসসালামু আলাইকুম,পাথরঘাটা মঠবাড়িয়া বাসী,এই গরমে আপনাদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ উপহার দিতে "ফালগুনী পরিবহন" নতুন একটি ট্...
26/04/2026

আসসালামু আলাইকুম,
পাথরঘাটা মঠবাড়িয়া বাসী,

এই গরমে আপনাদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ উপহার দিতে "ফালগুনী পরিবহন" নতুন একটি ট্রিপ চালু করেছে। আজ থেকে নিয়মিত যাত্রীসেবা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

✅ গাড়ি ছাড়ার সময়:
পাথরঘাটা থেকে: দুপুর ২ টা//২.৩০ মিনিট
মঠবাড়িয়া থেকে: বিকাল ৩ টা// ৩.৩০ মিনিট।

নতুন রুট: ঢাকা - সায়দাবাদ - মালিবাগ - রামপুরা - বাড্ডা - বসুন্ধরা - যমুনা ফিউচার পার্ক - কুড়িল বিশ্বরোড - ইসিবি চত্বর - মাটিকাটা - মিরপুর - গাবতলী - সাভার - নবীনগর - আশুলিয়া - বাইপেল।

সিট বুকিং ও ভ্রমণ সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ:
মোঃ জাকারিয়া - 01719788952 ☎️
ফালগুনি কাউন্টার সিএন্ডবি, মঠবাড়িয়া

মঠবাড়িয়া ও পাথরঘাটা উপজেলার যেকোনো বাস সম্পর্কিত তথ্য ও বিস্তারিত জানতে যুক্ত থাকুন আমাদের সাথে।

"শুভ সকাল" 🏵️🌼আজ শনিবার।২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ৬ জিলকদ ১৪৪৭ হিজরি।◻️আপনি জানেন কি? আজকের এইদিনে...
25/04/2026

"শুভ সকাল" 🏵️🌼
আজ শনিবার।
২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
৬ জিলকদ ১৪৪৭ হিজরি।

◻️আপনি জানেন কি? আজকের এইদিনে–
✍️ ১৮৫৯ - সুয়েজ খাল খননের কাজ শুরু হয়। সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে।
✍️ ১৮৮২ - খুলনা জেলা গঠিত হয়।
✍️ ১৯৮২ - ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি অনুসারে ইসরায়েল সিনাই উপত্যকা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে।

📍ছবি কৃতজ্ঞতায়: Jakaria Mia.

মনে করুন মঠবাড়িয়া থেকে আপনার গন্তব্য গাজীপুর। এদিকে হাতে আছে আপনার মাত্র ৭০০ টাকা। তো আপনার গন্তব্যে পৌঁছাতে কাকে আপনি ভ...
22/04/2026

মনে করুন মঠবাড়িয়া থেকে আপনার গন্তব্য গাজীপুর। এদিকে হাতে আছে আপনার মাত্র ৭০০ টাকা। তো আপনার গন্তব্যে পৌঁছাতে কাকে আপনি ভ্রমণসঙ্গী করতে চাইবেন??

1️⃣বরিশাল এক্সপ্রেস 2️⃣হামীম এক্সক্লুসিভ

  💛💙পাথরঘাটা মঠবাড়িয়া থেকে উত্তরবঙ্গ গামী যাত্রীদের জন্য সুখবর। আপনাদের যাত্রীসেবায় নতুনত্ব নিয়ে এসেছে সুপার সনি পরিবহন।...
21/04/2026

💛💙

পাথরঘাটা মঠবাড়িয়া থেকে উত্তরবঙ্গ গামী যাত্রীদের জন্য সুখবর। আপনাদের যাত্রীসেবায় নতুনত্ব নিয়ে এসেছে সুপার সনি পরিবহন। আগের মতো ২,৩ বার করে বাস পরিবর্তন করতে হবে না। এক বাসেই মঠবাড়িয়া থেকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়।

নতুন রুট: পাথরঘাটা টু পঞ্চগড় ✅
ভায়া: মঠবাড়িয়া - ভান্ডারিয়া - রাজাপুর - পিরোজপুর - নাজিরপুর - টুঙ্গিপাড়া - গোপালগঞ্জ - ফরিদপুর - রাজবাড়ি - কুষ্টিয়া - দাশুড়িয়া - নাটোর - বগুড়া - পীরগঞ্জ - রংপুর - দিনাজপুর - ঠাকুরগাঁও - পঞ্চগড়।

মঠবাড়িয়া থেকে প্রতিদিন বিকাল ৩.৩০ মিনিটে নিয়মিত শিডিউলে চলাচল করছে।

মঠবাড়িয়া ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে যুক্ত হতে পারেন আমাদের বাস ফ্যানিং প্লাটফর্মে।

20/04/2026

নিউ জেবি এক্সপ্রেস 🧡🤍
পাথরঘাটা - মঠবাড়িয়া - বরিশাল - ঢাকা - চট্টগ্রাম।

দীর্ঘদিন যাবত জ্বালানি তেলের সংকট ও সাধারণ জনগণ এর বিড়ম্বনার অবসান ঘটতে যাচ্ছে আজ। অবশেষে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে ...
19/04/2026

দীর্ঘদিন যাবত জ্বালানি তেলের সংকট ও সাধারণ জনগণ এর বিড়ম্বনার অবসান ঘটতে যাচ্ছে আজ। অবশেষে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে পুনরায় ধার্য করা হয়েছে। কিন্তু চলমান সংকট নিরসন হবে কিনা এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

⛽জ্বালানি তেলের বর্ধিত মূল্য:

✅ডিজেল: ১১৫ টাকা (১৫ টাকা বৃদ্ধি)
✅অকটেন: ১৪০ টাকা (২০ টাকা বৃদ্ধি)
✅পেট্রোল: ১৩৫ টাকা (১৯ টাকা বৃদ্ধি)
✅কেরোসিন: ১৩০ টাকা (১৮ টাকা বৃদ্ধি)

আজ ১৯/০৪/২০২৬ ইং থেকে কার্যকর হবে।

ঢাকা (সায়দাবাদ) থেকে আপনার গন্তব্য যদি হয় মঠবাড়িয়া কিংবা পাথরঘাটা তাহলে আপনি কাকে ভ্রমনসঙ্গী হিসেবে বেছে নিবেন??1️⃣রাজীব...
18/04/2026

ঢাকা (সায়দাবাদ) থেকে আপনার গন্তব্য যদি হয় মঠবাড়িয়া কিংবা পাথরঘাটা তাহলে আপনি কাকে ভ্রমনসঙ্গী হিসেবে বেছে নিবেন??

1️⃣রাজীব পরিবহন 2️⃣বনফুল ট্রান্সপোর্ট

কমেন্ট করে জানিয়ে দিন আপনার উত্তর টি।

Address

Local Bus Stand
Mathbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathbaria Bus Lover's MBL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share