05/07/2025
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ চালু হলে
ভারত থেকে আদানি গ্রুপের বিদুৎ বন্ধ হবে !!
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালুর প্রায় দ্বারপ্রান্তে। রাশিয়ার সহায়তায় নির্মিত এ কেন্দ্রটি সম্পূর্ণ চালু হলে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ উৎপাদনে যোগ করবে নতুন মাত্রা। শুরুতে উৎপাদনে আসবে ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিট। প্রকল্পটির সফল বাস্তবায়ন কেবল সরবরাহই বাড়াবে না, বরং বিদ্যুৎ আমদানিতে কমিয়ে আনবে ভারতনির্ভরতা।
সেই সঙ্গে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর অতিনির্ভরতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা।
দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সাড়ে ১৫ হাজার থেকে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট। আর এ সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বড় নির্ভরতা রয়েছে ভারতের ওপর। প্রতিবেশী দেশটি থেকে ২ হাজার ৭৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি রয়েছে, যা দেশের মোট চাহিদার ১৭ দশমিক ২৫ শতাংশ। আর এ বিদ্যুতের বড় অংশই জাতীয় গ্রিডের মাধ্যমে উত্তরাঞ্চলে সরবরাহ দেয়া হচ্ছে। তবে ২ হাজার ৪০০ মেগাওয়াট সক্ষমতার রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে ভারত থেকে আমদানি বিদ্যুতের ৯০ শতাংশ কমিয়ে আনা যাবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য যে ২০১৭ সালে ভারতের আদানি গ্রুপ থেকে
২৫ বছর মেয়াদি বিদুৎ আমদানি করার চুক্তি করেছিলো
স্বৈরাচারী সরকার শেখ হাসিনা! ইতিমধ্যে গতমাসে জুনে।
হাসিনার পতনের পর। আদানি গ্রুপের সমস্ত বকেয়া
টাকা পরিশোধ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার
ডঃ মুহাম্মদ ইউনুস!!