Pabna Bus Circle

Pabna Bus Circle Pabna Bus Circle is about bus service at Pabna Link: https://web.facebook.com/groups/561567394345825/

আস-সালামুয়ালাইকুম। Shahzadpur Travels এর Green Class সেগমেন্টে পাবনাবাসীর জন্যে আরও একটি হিনো স্যুইটক্লাস স্লিপার বাস সং...
25/03/2026

আস-সালামুয়ালাইকুম।

Shahzadpur Travels এর Green Class সেগমেন্টে পাবনাবাসীর জন্যে আরও একটি হিনো স্যুইটক্লাস স্লিপার বাস সংযোজন!

চ্যাসিস: Hino RM2 (Wide Air Suspension)
বাসটির রেজি: ১৪-৬২০৬

বাসটি আগে ইকনমি ক্লাস থাকলেও এটিকে স্লিপারে কনভার্ট করা হয়েছে।

👉 নীচে রয়েছে ২৪ টি বিজনেস ক্লাস সিট (২:১) ফরম্যাট।
👉 নীচে শেষের সাড়িতে রয়েছে ৩টি বেড (২:১)
👉 উপরে রয়েছে ১৫ টি প্রশস্থ স্লীপার বেড (২:১)

সর্বোপরি বাসটি সুন্দর ডেকোরেশন ও আরামদায়ক আসনবিন্যাসে সজ্জিত করা হয়েছে।

আপাতত পাবনা থেকে সকাল ৮:৪৫ মি
ঢাকা থেকে বিকেল ৫ টা এই সময়ে চালু আছে।
🚩 সময়সূচী পরিবর্তন হয়ে বাকী ৩ টি সহ মোট ৪ টি গ্রিন ক্লাস স্লিপার এসি কোচের সাথে রোটেশন হতে পারে।

পাবনার বাস সম্পর্কিত সকল তথ্যের জন্যে যুক্ত থাকুন Pabna Bus Circle গ্রুপে ও ফলো করুন Pabna Bus Circle পেজ।

20/03/2026

আস-সালামুয়ালাইকুম
ঈদ মুবারক!
Pabna Bus Circle এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা!

🌀 ˢᵘᵖᵉʳ 𝐒𝐨𝐧𝐲 𝐏𝐚𝐫𝐢𝐛𝐚𝐡𝐚𝐧সুপার সনি পরিবহন এর বহরে  যুক্ত হয়ে গেল আরো এক ইউনিট Ashok Leyland 12MFE  CRS ভার্সনের চেসিসের উপ...
13/03/2026

🌀 ˢᵘᵖᵉʳ 𝐒𝐨𝐧𝐲 𝐏𝐚𝐫𝐢𝐛𝐚𝐡𝐚𝐧

সুপার সনি পরিবহন এর বহরে যুক্ত হয়ে গেল আরো এক ইউনিট Ashok Leyland 12MFE CRS ভার্সনের চেসিসের উপর নির্মিত স্যুইট ক্লাস স্লিপার কোচ অর্থাৎ নিচে বিজনেস ক্লাস সিট এবং ওপরে বেডের ব্যবস্থা রয়েছে। বাসটির আসন সংখ্যা ২৮ টি এবং বেড সংখ্যা ১৫ টি। প্রতিটি সিটের সাথে রয়েছে লেগ রেস্ট।বাসটির অসাধারণ কাজ করেছে স্বনামধন্য জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ।

⛳ বাসটির রুট: ঢাকা-ঈশ্বরদী-লালপুর-বাঘা।

অসাধারণ এই ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ Super Sony Paribahan কর্তৃপক্ষকে ❤️।
ছবিগুলোর কারিগর : মিজানুর রহমান

এরকম আরো সুন্দর সুন্দর বাস বিষয়ক আপডেট পেতে আমাদের পেজে যুক্ত থাকার অনুরোধ রইলো।।

08/03/2026

ঈদে ঘরমুখী যাত্রীদের জন্যে ঈদ শুভেচ্ছা!

🚩 ঈদ যাত্রার টিকেট ক্রয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

👉 টিকেটের প্রয়োজনে সরাসরি কাউন্টারে যোগাযোগ করুন ✅ ও ভিজিট করুন।

❌ ঈদে কোন ফোন বুকিং টিকেট রাখা হয় না। সশরীরে কাউন্টারে চলে যান।

👉 বেশীরভাগ পরিবহনের এখন অনলাইনে টিকেট সেল করা হচ্ছে। অনলাইন পেমেন্ট এর মাধ্যমে খুব দ্রুতই আপনি কিনতে পারেন ও পছন্দমত সিট পেতে পারেন।

👉 যদি একান্তই টিকেট ম্যানেজ করতে না পারেন যোগাযোগ রাখুন কাউন্টারে ও ধৈর্য্য ধরুন। আপনার যাত্রার দিন ও সময় আগে পিছে করে দেখতে পারেন।

👉 গ্রুপে টিকেট রি-সেল এর অনেক পোস্ট থাকে। যাচাই বাছাই করে সেগুলি থেকে পান কিনা দেখে নিন।

🚩 ঈদের সময় টিকেট কিনে প্রতারিত হয়ে পারেন
❗❗সাবধান❗❗

👉 Pabna Bus Circle গ্রুপ কোন টিকেট ক্রয়-বিক্রয় করে না। কিন্তু এই পরিস্থিতিতে অনেকেই টিকেট খুজে থাকেন ও অনেকে যাত্রা পরিবর্তন করেন। তাই সকলের উপকারের সার্থে আমরা কিছু পোস্ট এপ্রুভ করছি।

🚩 ক্রয়কৃত টিকেট হস্তান্তর যোগ্য নহে। কারন যিনি টিকেট ক্রয় করবেন তার নাম ও মোবাইল নাম্বার সাধারনত নোট করা থাকে।

👉 টিকেট নেয়ার সময় অরিজিনাল টিকেট কিনা ও যিনি বিক্রি করছেন তার নাম ও মোবাইল নাম্বার মিলিয়ে কাগজের টিকেট হলে অবশ্যই নিয়ে নিবেন।

👉 অনলাইন টিকেট হলে অপরিচিত কারও থেকে হস্তান্তর না করাই শ্রেয় কারন প্রতারনার সুযোগ থাকে 🚩

⛔ অবশ্যই লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।

👉 টিকেট ক্রয়-বিক্রয় করে কোনভাবে প্রতারিত হলে এর দায় Pabna Bus Circle এর নয়।

সবাইকে আল্লাহ হেফাজত করুন।

আস-সালামুয়ালাইকুম রামাদান মোবারকঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষ্যে ঢাকা টু পাবনা রুটে অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়েছেআজ থেকে। 🔰 ঈদ...
03/03/2026

আস-সালামুয়ালাইকুম
রামাদান মোবারক

ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষ্যে ঢাকা টু পাবনা রুটে অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়েছে
আজ থেকে।

🔰 ঈদ অগ্রীম ঢাকা-পাবনার টিকেট ৩ মার্চ তারিখ থেকে পাওয়া যাচ্ছে।

👉 অনলাইনে সরাসরি টিকেট কাটতে পারবেন shohoz.com থেকে Bangla Star পরিবহন এবং Pabna Express এর।

👉 www.shahzadpurtravels.com থেকে অথবা Shahzadpur Travels পেজে সরাসরি নক দিয়ে।

👉 Sarker Travels এবং C Line Paribahan এর টিকেটও Busbd.com এ ছাড়ার কথা রয়েছে।

👉 এছাড়া সকল পরিবহনের মূল কাউন্টার (টেকনিক্যাল মোহনা পাম্প সংলগ্ন, নারায়নগঞ্জ শহর) থেকে সশরীরে হাজির হয়ে ক্যাশ পেমেন্ট এর মাধ্যমে।

👉 ফিরতী টিকেটের সময় ও তারিখ পরবর্তীতে

🚩 কাউন্টার থেকে কোন অগ্রীম টিকেট ফোনে বুকিং করা হবে না।

সকলের ঈদ যাত্রা শুভ হউক।

সকল আপডেটের জন্যে Pabna Bus Circle এর সাথেই থাকুন।

👉 জরুরী তথ্যের প্রয়োজনে গ্রুপে পোস্ট দিন অথবা পেজে মেসেজ দিন। আমরা সাধ্যমত চেষ্টা করব রিপ্লাই এর।

08/02/2026

১৩ তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

🚩 ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল ভোটের দিন ১২ ফেব্রুয়ারী বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে ❌

🚩 মোটর সাইকেল: ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত, অর্থাৎ মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে ❌

✅ বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট ও টিকিটের মতো প্রয়োজনীয় প্রমাণ প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দর যাতায়াতে কোনো বাধা থাকবে না।

✅ দূরপাল্লার যাত্রী বহনকারী বাস ও যানবাহন বা স্থানীয় পর্যায়ে চলাচলের জন্য প্রয়োজনীয় যান চলাচলেও এই বিধিনিষেধ শিথিল থাকবে।

✅ জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তজেলা বা মহানগর থেকে বের হওয়ার বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন না হয়।

👉 নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনও এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

🔰যদিও বাস চলাচল বন্ধ করা হয় নাই এবং পরিবহনগুলিও অনলাইনে টিকেট বিক্রি করছে। কিন্তু তবুও নির্বাচনের দিন হয়ত চলাচল সীমিত হতে পারে।
আপনার যাত্রার আগে অবশ্যই খোজ নিয়ে বের হবেন।

পাবনা জেলার বাস সম্পর্কিত সকল তথ্যের জন্যে Pabna Bus Circle গ্রুপে যুক্ত থাকুন।

উদ্ভোধন হয়ে গেল সি লাইন পরিবহনের পাবনা - ঢাকা - চট্টগ্রাম রুট।আজ সন্ধ্যা ৬:১৫ মিনিটে তাদের বহরের ১৫-৭০৪৪ গাড়িটি চট্রগ্...
01/02/2026

উদ্ভোধন হয়ে গেল সি লাইন পরিবহনের পাবনা - ঢাকা - চট্টগ্রাম রুট।
আজ সন্ধ্যা ৬:১৫ মিনিটে তাদের বহরের ১৫-৭০৪৪ গাড়িটি চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

✓ সিডিউল:
• পাবনা ➝ চট্টগ্রাম: সন্ধ্যা ৬:১৫ মিনিট
• চট্টগ্রাম ➝ পাবনা: সন্ধ্যা ৬:০০ মিনিট

✓ ভাড়া: ১১০০ টাকা (প্রতি সিট)

✓ কাউন্টার নাম্বারসমূহ:

📍পাবনা শহর কাউন্টার : ০১৭৪১৯৮৩২৮৫
📍পাবনা টার্মিনাল কাউন্টার : ০১৭৪১৯৮৩২৮৬
📍 দামপাড়া — 01339-916706
📍 অলংকার (১) — 01339-916701
📍 অলংকার (২) — 01339-916702
📍 এ কে খান — 01339-916703
📍 ভাটিয়ারী — 01339-916704
📍 ফেনী — 01339-916705

🚩 ঘন কুয়াশায় নিরাপদে ভ্রমন করুন ও বিশেষ সতর্কতা অবলম্বন করুন ✅সাম্প্রতিক শীতকালিন ঘন কুয়াশায় সারা দেশেই  বিভিন্ন সড়ক ও ম...
04/01/2026

🚩 ঘন কুয়াশায় নিরাপদে ভ্রমন করুন ও বিশেষ সতর্কতা অবলম্বন করুন ✅

সাম্প্রতিক শীতকালিন ঘন কুয়াশায় সারা দেশেই বিভিন্ন সড়ক ও মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে ⚠️

অসাবধানতায় চলাচল করলে দূর্ঘটনায় পতিত হয়ে যান ও মালের ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা বেশী। একাধিক দূর্ঘটনায় একই সিরিয়ালে বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্থ হয়েছে ও হতাহতের ঘটনাও ঘটেছে।

এমতাবস্থায় সবাইকে সচেতনভাবে ও অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করার জন্যে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

👉 নিম্নের বিষয়গুলি গুরুত্বের সাথে বিবেচনার অনুরোধ রইল:

✅ ঘন কুয়াশায় অত্যন্ত সতর্কতার সাথে চলুন বিশেষ করে যখন দৃষ্টিসীমা কমে আসে একেবারে।

✅ সীমিত গতিতে গাড়ী চালান 🚩 কারন দৃষ্টিসীমা কমে গেলে বিপরীত দিক থেকে আসা গাড়ী, কিংবা সামনের অনিরাপদ রাস্তায় বিপদ হতে পারে।

✅ হেড লাইট ও ফগ লাইট ব্যবহার করুন।
ইন্ডিকেটর লাইট ব্যাবহার করে সামনের ও পিছনের গাড়ীকে সতর্ক করুন।

✅ উইন্ডশীল্ড ওয়াইপার সঠিক রাখা ও নিয়মিত গ্লাস পরিস্কার করা জরুরী।

✅ ওভারটেকিং করবেন না ❌ সামনের গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে চালান।

✅ গাইড বা সহকারীকে ও সুপারভাইজার উভয়কেই ড্রাইভারের সাথে সজাগ থেকে পথ নির্দেশনা দেয়া জরুরী। বিশেষ করে রাতের যাত্রায় সবাইকে জেগে দায়িত্ব পালন করতে হবে।

✅ ড্রাইভারের ও স্টাফদের পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিশ্চিত করুন।

✅ গাড়ীর টায়ার, ব্রেক ও অন্যান্য যন্ত্রাংশ ভ্রমনের আগে ভালকরে চেক করুন।

👉 যাত্রীদের প্রতি অনুরোধঃ

✅ বিশেষ প্রয়োজন না হলে এই সময়ে রাতের ভ্রমন পরিহার করুন ⚠️

✅ কোন ক্রমেই যাত্রার সময় তাড়াহুড়ো করা বা চালককে উচ্চ গতিতে চালানোর উৎসাহ দিবেন না। ❌❌❌

✅ পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হবেন, কারন কুয়াশার কারনে গন্তব্যে পৌছাতে দেরী হতে পারে। ধীর-স্থিরভাবে নিরাপদে ভ্রমন নিশ্চিত করা জরুরী, তাড়াহুড়ো করে দূর্ঘটনায় পরলে জান-মালের ক্ষতি হয়।

✅ চালক অসতর্ক ভাবে গাড়ী চালালে বা চোখে ঘুম নিয়ে চালালে তাকে সতর্ক করুন। প্রয়োজন হলে পরিবহন কোম্পানীকে অভিযোগ জানান ও সুপারভাইজার কে অবহিত করুন।

এই বিষয়গুলি মেনে নিরাপদে ভ্রমন করুন।

মহান আল্লাহ আপনাদের সহায় হোন!

🔷 পাবনা জেলার বাস সম্পর্কিত সকল তথ্যের জন্যে যুক্ত থাকুন Pabna Bus Circle গ্রুপে।

01/01/2026

📍CLine Garage Update
👉 ১৪-৮৬৫১
প্রায় ৯৭% কাজ শেষ হয়েছে।
👉 ১৫-৭০৪৫
পুটিং এ ফিনিশিং দেওয়া হচ্ছে শীঘ্রই পেইন্ট এর কাজ শুরু হবে।

© Pabna bus circle

চলছে লং রুটের প্রস্তুতি 🔥শীঘ্রই তাদেরকে পাবনা - চট্রগ্রাম (ভায়া ঢাকা-কুমিল্লা) রুটে দেখা যাবে ইনশাআল্লাহ!পাবনা-চট্টগ্রাম...
28/12/2025

চলছে লং রুটের প্রস্তুতি 🔥

শীঘ্রই তাদেরকে পাবনা - চট্রগ্রাম (ভায়া ঢাকা-কুমিল্লা) রুটে দেখা যাবে ইনশাআল্লাহ!

পাবনা-চট্টগ্রাম রুটে চলাচলকারী বাসসমূহ:
নন এসি: (হিনো ১জে)
সরকার ট্রাভেলস
পাবনা এক্সপ্রেস
শ্যামলী পরিবহন

এসি (ইকনমি ক্লাস):
শাহজাদপুর ট্রাভেলস (হিনো আর এম ২)
বাংলা স্টার (হুন্দাই/হিনো আর এম ২)
সরকার ট্রাভেলস (হিনো আর এম ২/লেল্যান্ড)

এসি (স্যুইটক্লাস স্লীপার)-চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত
পাবনা এক্সপ্রেস
সৌহার্দ্য পরিবহন

এরই সাথে সি লাইন পরিবহনও যুক্ত হতে যাচ্ছে খুব শীঘ্রই। হয়ত এসি/নন এসি উভয়ই।

পাবনা জেলার সকল বাস সম্পর্কিত আপডেটের জন্যে Pabna Bus Circle গ্রুপে যুক্ত থাকুন।

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabna Bus Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pabna Bus Circle:

Share