Buses Of Paikgacha

Buses Of Paikgacha Wellcome To Our Facebook Bus Lover Group Buses of Paikgasa.

আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও অংশগ্রহণের মাধ্যমে আমাদের প্রিয় গ্রুপ BUSES OF PAIKGACHA আজ ৪০০০ সদস্যের মাইলফলক স্পর...
13/03/2026

আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও অংশগ্রহণের মাধ্যমে আমাদের প্রিয় গ্রুপ BUSES OF PAIKGACHA আজ ৪০০০ সদস্যের মাইলফলক স্পর্শ করেছে। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের সবার সম্মিলিত ভালোবাসা, আগ্রহ এবং একসাথে পথচলার একটি সুন্দর প্রমাণ।

পাইকগাছা কেন্দ্রীক দেশের বিভিন্ন শীর্ষ স্থানে চলাচল করা বাস ও পরিবহন সংক্রান্ত তথ্য, আলোচনা, ছবি, আপডেট এবং স্মৃতি ভাগাভাগি করার জন্য এই গ্রুপটি ধীরে ধীরে একটি বিশ্বাসযোগ্য ও প্রাণবন্ত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান আপনাদের
যারা নিয়মিত পোস্ট করেন, তথ্য শেয়ার করেন, মতামত দেন এবং এই গ্রুপকে সবসময় সক্রিয় ও প্রাণবন্ত রাখেন। আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।

আমাদের আশা, ভবিষ্যতেও সবাই একইভাবে পাশে থাকবেন এবং BUSES OF PAIKGACHA গ্রুপটিকে আরও সমৃদ্ধ, তথ্যবহুল ও বন্ধুত্বপূর্ণ একটি কমিউনিটি হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ, সামনে আমরা আরও বড় পরিবার হয়ে উঠবো।

🙏 ৪০০০ সদস্য পূর্ণ হওয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
— BUSES OF PAIKGACHA পরিবার

Liton Travels - লিটন ট্রাভেলস একঝাঁক ভারতীয় Ashok Leyland, TaTa এবং জাপানী HINO ব্র্যান্ডের এসি ও ননএসি বাস দ্বারা যাত্...
07/03/2026

Liton Travels - লিটন ট্রাভেলস

একঝাঁক ভারতীয় Ashok Leyland, TaTa এবং জাপানী HINO ব্র্যান্ডের এসি ও ননএসি বাস দ্বারা যাত্রী সেবায় নিয়োজিত।

তাদের পরিচালিত রুটগুলো:
বেনাপোল - যশোর - নড়াইল - ঢাকা (বন্ধ)
পুড়াপাড়া - চৌগাছা - যশোর - নড়াইল - ঢাকা
চুকনগর - যশোর - নড়াইল - ঢাকা
পাইকগাছা - যশোর - নড়াইল - ঢাকা
সাতক্ষীরা - নাভারন - যশোর - নড়াইল - ঢাকা

🔴 সায়েদাবাদ, মালিবাগ, আব্দুল্লাহপুর, পান্থপথ, শ্যামলী, গাবতলী পয়েন্ট থেকে তাঁদের বাসগুলো নিয়মিত চলাচল করে।

🔴 ভাড়া, ট্রিপ শিডিউল সহ অন্যান্য সকল তথ্য নিশ্চিত হতে তাদের ওয়েবসাইটে কিংবা কাউন্টারে যোগাযোগ করুন। হটলাইন : +88 01894 950900

© ছবিটি তুলেছেন : Imtiyaz Nafi

যেকোনো বাসের ছবি ও তথ্য সম্মন্ধে জানতে বা জানাতে যুক্ত হতে পারেন আমাদের গ্রুপে এবং নিত্য নতুন বাস বিষয়ক আপডেট পেতে পেইজের সাথেই থাকুন, ধন্যবাদ


প্রাইম লাইন পরিবহনের বহরে যুক্ত হয়েছে ২ ইউনিট বিলাসবহুল নন-এসি চেয়ারকোচ প্যাকেট বাস। নতুন লুক, পরিপাটি ইন্টেরিয়র, আরামদা...
24/02/2026

প্রাইম লাইন পরিবহনের বহরে যুক্ত হয়েছে ২ ইউনিট বিলাসবহুল নন-এসি চেয়ারকোচ প্যাকেট বাস। নতুন লুক, পরিপাটি ইন্টেরিয়র, আরামদায়ক সিটিং এবং দীর্ঘ রুটের জন্য উপযোগী সেটআপ নিয়ে আবারও ফিরছে তাদের পুরাতন ঐতিহ্যবাহী রুটে

📅 আগামী ১ই মার্চ থেকে
🕗 সকাল ও সন্ধ্যা ট্রিপে চলাচল করবে
🛣️ রুট : পাইকগাছা ➝ যশোর ➝ মাগুরা ➝ ফরিদপুর ➝ দৌলতদিয়া/পাটুরিয়া (ফেরী পারাপার) ➝ মানিকগঞ্জ ➝ নবীনগর ➝ চন্দ্রা ➝ গাজীপুর ➝ মাওনা ➝ সিডস্টোর পর্যন্ত।

ফেরীর রুটে আবারও ফিরছে প্রাইম লাইন পরিবহন
যারা এই রুটের পুরোনো যাত্রী, তারাই যানেন এই লাইনের আলাদা একটা ইতিহাস তাদের আছে

বাস লাভাররা প্রস্তুত তো?
১ মার্চ থেকে ফেরীর রুটে দেখা হবে ইনশাআল্লাহ

📞 কাউন্টার যোগাযোগ
📍 পাইকগাছা অফিস : 01958-1887077
📍 গাজীপুর অফিস : 01958-188706

Address

Paikgacha
7440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Buses Of Paikgacha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share