20/11/2023
বুড়িমারী এক্সপ্রেসের ৩ কোচ পৌঁছাল লালমনিরহাটে
খোরশেদ আলম সাগর, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
বুড়িমারী এক্সপ্রেসের ৩ কোচ পৌঁছাল লালমনিরহাটে
লালমনিরহাট: জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সেই ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনের তিন কোচ লালমনিরহাটে পৌঁছেছে।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের জন্য তিনটি কোচ লালমনিরহাট স্টেশনের প্লাটফর্মে পৌঁছায়।