20/08/2026
আমার ব্যবসা জীবনে আমি আমার খুব কাছের বাদে কাউকে কোনোদিন আমার প্রোডাক্ট 'কিনেন' এই কথা টা বলেছি, আমার মনে পড়েনা। মানুষের খাঁটি জিনিস নিয়ে অনেক প্রশ্ন ও সংশয়, আসলেই যা খাচ্ছি তা খাঁটি/অর্গ্যানিক কিনা।
কারণ খাঁটি খাদ্যপণ্য নিয়ে মানুষের সন্দেহের জায়গাটা যৌক্তিক। আপন ভাই/বোনের হকের জমি মেরে দেওয়া দ্বীনি ভাইটিও দশবার দশবার যাচাই করেন এটা কোথাকার কিংবা আসলেই খাঁটি/অর্গ্যানিক কিনা। নিজের জিনিস কেউ কোনোদিন খারাপ বলে না। কিন্তু আমি বলি "প্রয়োজনে ল্যাব টেস্টিং করাবেন নিজ দায়িত্বে" এরপর যাচাই করবেন। আমি ঘি আর মধু খুব বিশ্বস্ত মাধ্যম থেকে সংগ্রহ করে থাকি, অন্ধবিশ্বাস কাউকেই করা উচিত না। আমাকেও আপনি করবেন না। কোয়ালিটি তে কমবেশি পাইলে রিটার্ন পাঠাবেন, সেই খরচ ও আপনার দিতে হবে না। এতটুকু আত্মবিশ্বাস আমার আছে আলহামদুলিল্লাহ্।
আমরা বিশ্বাস করি, ব্যবসায় সততা আর কোয়ালিটি থাকলে বিক্রির জন্য অনুনয় করতে হয় না। আমাদের রিপিট গ্রাহক কোনোভাবে দীর্ঘদিন প্রোডাক্ট না নিলে তাদের সাথে কথা বলি, আমাদের গ্যাপ গুলো বের করি। আমাদের রিপিট গ্রাহকদের ভালোবাসা আর গঠনমূলক মতামতই আমাদের আজকের এই পথচলার মূল চালিকাশক্তি। 😇❤️
ছবির মধুটা সুন্দরবনের গহীন জঙ্গলের মধু। আলোতে হয়ত কালার টা গাড়ো লাগছে।
"প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ আর স্বাদের অভিজ্ঞতা দিতে আমাদের স্টকে এখন প্রস্তুত রয়েছে :
সুন্দরবনের রোমাঞ্চকর গহীন জঙ্গলের মধু, গ্রাম্য গাছের প্রাকৃতিকভাবে গড়ে ওঠা চাকের মধু, মহাঔষধী গুণসম্পন্ন কালোজিরা ফুলের মধু, মৃদু মিষ্টি সুবাসের লিচু ফুলের মধু এবং খাঁটি সরিষা ফুলের প্রাকৃতিক মধু।" 🍯
আর এখন যেকোনো মধু ই ১ কে.জি বা বেশি অর্ডার করলে পেয়ে যাবেন একটি আকর্ষণীয় মোবাইল ফোন স্ট্যান্ড! 🤩
ওয়েবসাইটে অর্ডার করতে ভিজিট করুন : https://pureharv.life/en/shop-collection?category=natural-honey
সকল ধরণের আপডেট পেতে জয়েন করুন আমাদের কমিউনিটি Pure Harvest Organic Foods Q&A Lounge এ...