রাজশাহী রেলওয়ে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র /Railway Enquiry Centre unofficial

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • রাজশাহী রেলওয়ে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র /Railway Enquiry Centre unofficial

রাজশাহী রেলওয়ে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র /Railway Enquiry Centre unofficial রাজশাহী রেল স্টেশনের ট্রেন সংক্রান্ত তথ্য প্রদান করা হয়ে থাকে।

যেকোনো পরিস্থিতিতে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করুন, সাধ্যমত অন্যের উপকার করুন, সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিন🥰🥰

পার্বতীপুর জংশন স্টেশনে বিশেষ টিকিট চেকিং অভিযান!​আজ ২৪/০৮/২০২৬ খ্রিঃ পার্বতীপুর জংশন স্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে এক...
24/08/2026

পার্বতীপুর জংশন স্টেশনে বিশেষ টিকিট চেকিং অভিযান!
​আজ ২৪/০৮/২০২৬ খ্রিঃ পার্বতীপুর জংশন স্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে এক বিশেষ ব্লক চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
​অভিযানটি পরিচালিত হচ্ছে সম্মানিত এটিএস/টিসি জনাব আলম স্যার এবং এসিসিএমআর জনাব জাহিদ স্যারের যৌথ নেতৃত্বে।
রেলে সুষ্ঠু ভ্রমণ পরিবেশ নিশ্চিত করা এবং বিনা টিকিটের যাত্রীদের রোধ করতেই এই জোরদার তদারকি।
​রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। সঠিক টিকিট কেটে রেলে ভ্রমণ করুন, নিয়ম মেনে চলুন এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করুন।

২৩/০৮/২০২৬ ইং তারিখে ৭৩৩/৭৩৪ তিতুমীর  এক্সপ্রেস  ট্রেনে টিকিট চেকিং কার্যক্রমের কিছু মুহূর্ত।
23/08/2026

২৩/০৮/২০২৬ ইং তারিখে ৭৩৩/৭৩৪ তিতুমীর এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকিং কার্যক্রমের কিছু মুহূর্ত।

২২/০৮/২০২৬ ইং।ঈশ্বরদী স্টেশনে ব্লক চেকিং কার্যক্রম চলমান আছে। ঈশ্বরদী থেকে ভ্রমণকারী যাত্রীগণ কাউন্টার থেকে অথবা অনলাইন ...
22/08/2026

২২/০৮/২০২৬ ইং।
ঈশ্বরদী স্টেশনে ব্লক চেকিং কার্যক্রম চলমান আছে। ঈশ্বরদী থেকে ভ্রমণকারী যাত্রীগণ কাউন্টার থেকে অথবা অনলাইন টিকিট সঙ্গে নিয়ে প্লাটফর্মে প্রবেশ করুন অন্যথায় বিনা টিকিটে ট্রেনে উঠতে পারবেন না।

21/08/2026

রাজশাহী স্টেশনের পাবলিক টয়লেট একটি নিরাপদ আস্থার জায়গা।

মানুষের ওপর বিশ্বাস হারানোর এই যুগে এমন কিছু ঘটনা ঘটে, যা হৃদয় ছুঁয়ে যায় এবং প্রমাণ করে দেয়—সমাজে সততা আজও বেঁচে আছে।​গত...
20/08/2026

মানুষের ওপর বিশ্বাস হারানোর এই যুগে এমন কিছু ঘটনা ঘটে, যা হৃদয় ছুঁয়ে যায় এবং প্রমাণ করে দেয়—সমাজে সততা আজও বেঁচে আছে।

​গত ১৪/০৮/২০২৬ তারিখ ট্রেনে ভ্রমণের সময় এক যাত্রী ভুলবশত তাঁর টাকার মানিব্যাগটি সিটে রেখেই নেমে যান। বিষয়টি পাশের সিটে থাকা যাত্রী বুঝতে পেরে ব্যাগটির ভেতরে থাকা মোটা অঙ্কের টাকার লোভে না পড়ে রাজশাহী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টারের কাছে জমা দেন এক সহযাত্রী।

​শুরুতে কোনো শক্ত যোগাযোগ নম্বর বা পরিচয় না থাকায় প্রকৃত মালিককে খুঁজে বের করা বেশ কঠিন ছিল। তবে নিরলস চেষ্টার পর অবশেষে আসল মালিকের সন্ধান পাওয়া যায় এবং আজ সফলভাবে মানিব্যাগটি তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
​এই পুরো ঘটনার সবচেয়ে বড় প্রশংসার দাবিদার সেই মহান সহযাত্রী। তাঁর এই নিঃস্বার্থ সততা আমাদের সবাইকে ভালো কাজ করার প্রেরণা যোগাবে। এমন সহযাত্রী প্রতিটি ভ্রমণে নাগরিক দায়িত্ব ও মানবিকতার এক অনন্য আলোকবর্তিকা।

২০/০৮/২০২৬ ইং।৭৯২/৭৯১ নং বনলতা এক্সপ্রেস  ট্রেনে এটিএস/টিসি জনাব আলম স্যারের টিকিট চেকিং কার্যক্রম চলমান রয়েছে। বিনা টি...
20/08/2026

২০/০৮/২০২৬ ইং।
৭৯২/৭৯১ নং বনলতা এক্সপ্রেস ট্রেনে এটিএস/টিসি জনাব আলম স্যারের টিকিট চেকিং কার্যক্রম চলমান রয়েছে। বিনা টিকিটে বনলতা এক্সপ্রেস ট্রেনে ধরা পড়লে ৯৯০ টাকা জরিমানা সহ ভাড়া দিতে বাধ্য থাকবেন।

২০/০৮/২০২৬ ইং।আমাদের টিকিট চেকিং অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে যাত্রী সাধারণ বিনা টিকিটে রেল ভ্রমণ করা থেকে বিরত...
20/08/2026

২০/০৮/২০২৬ ইং।
আমাদের টিকিট চেকিং অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে যাত্রী সাধারণ বিনা টিকিটে রেল ভ্রমণ করা থেকে বিরত থাকুন অন্যথায় ট্রেনে লোক সম্মুখে হেয় প্রতিপন্ন হবেন অপমানিত হবেন এবং জরিমানা সহ ভাড়া দিতে বাধ্য থাকবেন।

19/08/2026

AI দ্বারা টিকিট এডিট করে ধরা খেলো যাত্রী।🤣🤣🤣🤣

১৯/০৮/২০২৬ ইং।ভোর পাঁচ ঘটিকা থেকে রাজশাহী প্লাটফর্ম গেটে চলছে টিকিট চেকিং অভিযান। ইনশাআল্লাহ রাজশাহী থেকে সকলের প্রত্যেক...
18/08/2026

১৯/০৮/২০২৬ ইং।
ভোর পাঁচ ঘটিকা থেকে রাজশাহী প্লাটফর্ম গেটে চলছে টিকিট চেকিং অভিযান। ইনশাআল্লাহ রাজশাহী থেকে সকলের প্রত্যেককে ট্রেন নির্ধারিত সময় ছেড়ে যাবে।

১৮/০৮/২০২৬ ইং।আজ থেকে পুনরায় ঢালারচর এক্সপ্রেস নামে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করছে (৭৭৯/৭৮০) ঢালারচর এক্সপ্রেস। যা প...
18/08/2026

১৮/০৮/২০২৬ ইং।
আজ থেকে পুনরায় ঢালারচর এক্সপ্রেস নামে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করছে (৭৭৯/৭৮০) ঢালারচর এক্সপ্রেস। যা পূর্বে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ সাটল-১/সাটল-২ নামে চলাচল করতো।
নাম পরিবর্তনের কারণে এখন অসংখ্য যাত্রী উপকৃত হবে সম্মানিত যাত্রী সাধারণ এখন থেকে সরাসরি ট্রেনের উৎপত্তিস্থল থেকে গন্তব্য স্থল পর্যন্ত কোন প্রকার ভোগান্তি ছাড়াই টিকিট সংগ্রহ করতে পারবে।

Address

Rajshahi
6100

Alerts

Be the first to know and let us send you an email when রাজশাহী রেলওয়ে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র /Railway Enquiry Centre unofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share