Kurigram Railway Station

Kurigram Railway Station Welcome to kurigram Railway station...

প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপত...
19/08/2025

প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন। এই অন্তর্বর্তী সরকারটি সংবিধানিকভাবে বৈধ নয়, তবে "প্রয়োজনীয়তার নীতি" (Doctrine of Necessity) অনুযায়ী এটি গঠিত হয়েছে। এই নীতি অনুসারে, সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য অস্থায়ী সরকার গঠন করা হয়েছে।

বাংলাদেশের সংবিধানে "আন্তর্বর্তী সরকার" বা "প্রধান উপদেষ্টা" পদ সম্পর্কিত কোনো সুস্পষ্ট বিধান নেই। ১৯৯৬ সালে তেরোতম সংশোধনীর মাধ্যমে সংবিধানে "অ-দলীয় তত্ত্বাবধায়ক সরকার" ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা পরবর্তীতে পনেরতম সংশোধনীর মাধ্যমে ২০১১ সালে বাতিল করা হয়। তবে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট এই সংশোধনীর অংশ বাতিল করে, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠিত করে।
যে কোন মুহূর্তে আপিল করলে বাতিল হতে পারে।

বর্তমানে, ইউনূস সরকারের গঠন এবং কার্যক্রম সংবিধানিকভাবে বৈধ নয়, তবে এটি রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে এবং জনগণের সমর্থনে পরিচালিত।

12/06/2025

বাংলাদেশ কার হাতে নিরাপদ?

✍️ মোঃ তাজুল ইসলাম তাজ

বাংলাদেশের মানুষ একটা সহজ প্রশ্নের জবাব খুঁজছে:
👉🏼 এই দেশটা কার হাতে নিরাপদ?

২০২৪ সালের আন্দোলন আমাদের দেখিয়েছে — কেবল ভোট, কেবল সরকার পরিবর্তন বা পতন এই প্রশ্নের জবাব নয়।
একটা জাতির নিরাপত্তা আসে বিশ্বাসযোগ্য নেতৃত্ব, নীতিনিষ্ঠ প্রশাসন, মানবিক সমাজবোধ, আর জনগণের প্রতি দায়বদ্ধ কাঠামো থেকে।

এখন প্রশ্ন হলো — আমরা কি সে পথে হাঁটছি?

নিরাপত্তার আসল মানে কী?

নিরাপত্তা মানে শুধু সীমানার রক্ষাকবচ নয়।
👉🏼 নিরাপত্তা মানে —

ঘরে-বাইরে শান্তি

আইনের শাসন

ন্যায়বিচার

অর্থনৈতিক ন্যায্যতা

বাক স্বাধীনতা

রাষ্ট্রীয় সম্পদের সৎ ব্যবহার

এই ভিত্তিগুলো দুর্বল হলে সেনাবাহিনীর শক্তি দিয়েও দেশ নিরাপদ রাখা যায় না।

কার হাতে নিরাপদ?

আজকের বাস্তবতায় প্রশ্নটা স্পষ্ট:
👉🏼 দুর্নীতিবাজ, সুবিধাবাদী রাজনীতিবিদদের হাতে নয়।
👉🏼 জাতির মূল স্বার্থ বিক্রি করে দেওয়া সাম্রাজ্যবাদী দালালদের হাতে নয়।
👉🏼 বসন্তের পাখির মতো আন্দোলনের সময় ভেসে ওঠা, পরে লুটেপুটে খাওয়ার লোকদের হাতে নয়।

বাংলাদেশ তখনই নিরাপদ থাকবে যখন —
✅ নীতিনিষ্ঠ, ত্যাগী, মানবিক নেতৃত্ব রাষ্ট্র পরিচালনা করবে।
✅ প্রশাসনে থাকবে যোগ্য, দেশপ্রেমিক, সৎ কর্মকর্তা।
✅ বিচার বিভাগ থাকবে স্বাধীন, জনগণের পক্ষে।
✅ তরুণ সমাজ গড়ে তুলবে সত্যের পক্ষে সোচ্চার একটি সক্রিয় নাগরিক সমাজ।

আমরা কি তা গড়তে পারছি?

দুঃখজনকভাবে, প্রতিবার পরিবর্তনের পর আমরা দেখি — পুরনো চক্রের রূপ বদলে নতুন চেহারায় হাজির হওয়া।
👉🏼 তারা আবার সিস্টেম দখল করে ফেলে।
👉🏼 আদর্শবাদীরা পিছিয়ে পড়ে, সুবিধাবাদীরা সামনে আসে।

এইচ.এস.সি পাশ করে যেই তরুণ এখন ঘুষ ছাড়া চাকরি পায় না, তার জন্য দেশ কতটুকু নিরাপদ?
পল্লির কৃষক যখন ফসলের ন্যায্য দাম পায় না, সে রাষ্ট্র তার কতটা নিরাপত্তা দেয়?
বিচার না পেয়ে বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে থাকা মানুষ কি দেশের নিরাপত্তার অংশ?

আমাদের করণীয়

👉🏼 সত্যিকারের নিরাপত্তা তখনই আসবে, যখন আমরা মানুষের রাষ্ট্র গড়তে পারবো।
👉🏼 সেই রাষ্ট্র গড়তে হলে চাই —

সৎ রাজনীতি

অংশগ্রহণমূলক গণতন্ত্র

সামাজিক ন্যায্যতা

তরুণদের সক্রিয় ভূমিকা

আইনের প্রতি শ্রদ্ধা এবং ন্যায়বিচারের নিশ্চয়তা।

শেষ কথা

আমি বিশ্বাস করি — বাংলাদেশ নিরাপদ হবে তাদের হাতে, যারা এই মাটির প্রতি দায়বদ্ধ, যাদের হৃদয়ে মানুষের কষ্টের জন্য যন্ত্রণা আছে, যারা ক্ষমতা নয় — সেবাকে রাজনীতির কেন্দ্রবিন্দু বানাতে চায়।

সেই বাংলাদেশ গড়ার লড়াই আজও শেষ হয়নি।
👉🏼 এই লড়াই চলবে — মাঠে, সমাজে, প্রশাসনে, বিবেকের ভেতরে।

যেদিন দেশের সর্বোচ্চ পদে থাকবে তৃণমূল থেকে উঠে আসা সৎ মানুষ, সেদিন আমরা বলতে পারবো — হ্যাঁ, বাংলাদেশ এখন নিরাপদ।

---

মোঃ তাজুল ইসলাম তাজ
সমাজসেবক, চেয়ারম্যান
ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন কুড়িগ্রাম।

📣 উত্তরবঙ্গের জন্য সুসংবাদ 💖শীঘ্রই লালমনি, রংপুর ও কুড়িগ্রাম এক্সপ্রেসের কোচ সংখ্যা ১৪ থেকে বাড়িয়ে ১৮ তে উন্নীত করা হ...
16/09/2023

📣 উত্তরবঙ্গের জন্য সুসংবাদ 💖
শীঘ্রই লালমনি, রংপুর ও কুড়িগ্রাম এক্সপ্রেসের কোচ সংখ্যা ১৪ থেকে বাড়িয়ে ১৮ তে উন্নীত করা হবে।। 😊

ছবি: নাহিদুজ্জামান নিরব

16/01/2022
শুভ সকাল... 📷মোহনা
19/05/2021

শুভ সকাল...

📷মোহনা

অতিত স্মৃতিতে
16/04/2021

অতিত স্মৃতিতে

Update news কুড়িগ্রাম শাটল ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক উল্টে খাদে রংপুর এক্সপ্রেসের কানেকটিং কুড়িগ্রাম শাটল ট্রেনের ...
30/09/2020

Update news

কুড়িগ্রাম শাটল ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক উল্টে খাদে

রংপুর এক্সপ্রেসের কানেকটিং কুড়িগ্রাম শাটল ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক উল্টে খাদে পড়েছে। বুধবার রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগার ডাবড়ী রেলগেট সংলগ্নে এই দুর্ঘটনা ঘটে।

নতুন রুপে সেজেছে কুড়িগ্রাম ষ্টেশন! কাজ শেষের দিকে!  চলতেছে ফিনিসিং🥰ছবিঃ আব্দুর রাজ্জাক ভাই!
13/09/2020

নতুন রুপে সেজেছে কুড়িগ্রাম ষ্টেশন!

কাজ শেষের দিকে!
চলতেছে ফিনিসিং🥰

ছবিঃ আব্দুর রাজ্জাক ভাই!

কুড়িগ্রাম রেলষ্টেশন প্লাটফর্ম।
23/07/2020

কুড়িগ্রাম রেলষ্টেশন প্লাটফর্ম।

 #অন্তঃসত্ত্বার_জন্য_থামলো_ট্রেনঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসে গভীর রাতে এক অন্তঃসত্ত্বা নারীর প্রসব বেদনা শু...
06/07/2020

#অন্তঃসত্ত্বার_জন্য_থামলো_ট্রেন

ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসে গভীর রাতে এক অন্তঃসত্ত্বা নারীর প্রসব বেদনা শুরু হলে ট্রেন থামিয়ে তাকে হাসপাতালে পাঠিয়েছেন ওই ট্রেনের দায়িত্বশীলরা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্তৃপক্ষ। ওই নারী ফুটফুটে এক ছেলে সন্তানের মা হয়েছেন। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে নাটোরে।

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন না ধরলেও ওই নারীর প্রসব বেদনা ওঠার পর দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর জন্য জাতীয় জরুরি সেবার নির্দেশে সেটি থামানো হয়। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাঠানো অ্যাম্বুলেন্সে করে রাত ২টার দিকে ওই নারীকে নাটোর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
(বাংলাট্রিবিউন)

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় জরুরি সেবার কর্মকর্তা অ্যাডিশনাল ডিআইজি তবারক উল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে একটি ফোন আসে। কলার নিজেকে কুড়িগ্রাম এক্সপ্রেসের অ্যাটেনডেন্ট মোহাম্মদ আলী (৩১) বলে পরিচয় দেন। তিনি জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে রাতে ছেড়ে এসেছে, কুড়িগ্রাম যাচ্ছে। তার ট্রেনে একজন নারী যাত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছেন এবং তার রক্তপাত হচ্ছে। তিনি ইতোমধ্যে ট্রেনে কোনও ডাক্তার যাত্রী আছেন কিনা খোঁজ নিয়েছেন। কিন্তু ট্রেনে কোনও ডাক্তার যাত্রী ছিল না। ট্রেনটি বর্তমানে পাবনা বাইপাস অতিক্রম করছে। ট্রেনটির পরবর্তী স্টেশন বগুড়ার শান্তাহার পৌঁছাতে আরও দুই-আড়াই ঘণ্টা সময় লাগবে। কিন্তু সেই পর্যন্ত ওই নারীকে এভাবে নেওয়া যাবে না। তাহলে যেকোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। কিন্তু ধারেকাছে কোনও হাসপাতাল নেই। তিনি জাতীয় জরুরি সেবার কাছে সহযোগিতা চান।

তখন জাতীয় জরুরি সেবা থেকে অ্যাটেন্ডারকে প্রশ্ন করা হয়, সামনে আর কোন স্টেশন রয়েছে? তখন তিনি জানান, কিছুক্ষণের মধ্যে ট্রেনটি নাটোর স্টেশন অতিক্রম করবে। ট্রেনটি যদিও নাটোর স্টেশনে থামার কথা নয়, তবুও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলে তারা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ট্রেনটি নাটোর স্টেশনে থামানো হবে বলে জানিয়ে দেওয়া হয়।

৯৯৯ নম্বর থেকে তাৎক্ষণিক নাটোর সদর হাসপাতালে যোগাযোগ করে রেলস্টেশনে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয় এবং নাটোর সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে ট্রেন অ্যাটেনডেন্টের কথা বলিয়ে দেওয়া হয়। রাত পৌনে ২টায় ট্রেনটি নাটোর স্টেশনে থামে এবং প্রসূতি রোগীকে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসূতির স্বামী নাছির মোল্লা বাংলা ট্রিবিউনকে জানান, তিনি তার স্ত্রী কামরুন্নাহার (৩২) কে নিয়ে ঢাকার কমলাপুর থেকে রবিবার (৬ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে নওগাঁর উদ্দেশে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন। পথে তার স্ত্রীর প্রসব বেদনা এবং রক্তপাত শুরু হয়। নাটোর সদর হাসপাতালে রাত ২টা ৩০ মিনিটে তার স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয়েছে ইসরাফ। নবজাতক এবং তার মা দুই জনই বর্তমানে সুস্থ আছেন।।
কার্তেসীঃবাংলাট্রিবুন

Address

Kurigram Town
Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kurigram Railway Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share