23/11/2022
🌿চলুন ঘুরে আসি বিশ্বের সব চেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে । সুন্দরবন বেঙ্গল টাইগারের আবাস যাকে বলা হয় বাংলাদেশের ফুসফুস। বাংলাদেশের যেকোন ট্যুরিষ্ট স্পট থেকে সুন্দরবন ভ্রমনে সব সময়ই থাকে এক ভিন্নতার ছোয়া । এইখানে একই সাথে পাবেন লাক্সারি শীপে নৌ ভ্রমণ, বন প্রকৃতি, বন্য জীবন এবং সমূদ্র।
▪️ভ্রমণ যাত্রা শুরু হবেঃ ১৬ ডিসেম্বর ২০২২ সকাল, ৬ঃ০০ খুলনা থেকে।
▪️ভ্রমণ সমাপ্ত হবেঃ ১৮ ডিসেম্বর ২০২২ বিকাল ৫ঃ০০
জাহাজের ফ্যাসিলিটি সমুহ :
🔹 সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ক্রুজ শিপ
🔹গেষ্ট ধারন ক্ষমতা ৫০ জন
🔹কনফারেন্স/ডায়নিং রুম ক্যাপাসিটি ৫০ জন
🔹নামাজের জায়গা
🔹বার-বি-কিউ কর্নার
🔹টোটাল এ্যটাস্ট বাথরুম ১৬ টি = ৩৮ জনের
🔹জেনারেল বাথরুম ৪টি = ১২ জনের
🔹গ্রান্ড সু্ইট্স / ভি.আই.পি রুম ১৬টি + এ্যটাস্ট বাথরুম
🔹ডিলাক্স টুইন রুম ৫ টি
🔹 ডিলাক্স সিঙ্গেল রুম ২ টি
🔹ফ্রেশ পানির রির্জাব ক্যাপাসিটি ৫০০০০ লি:
🔹গরম পানির জন্য সেন্ট্রল গ্রীজার ব্যবস্থা
🔹 ফাস্ট এ্যইড ব্যবস্থা
🔹বিল্টিং সাউন্ড সিস্টেম
🔹৫০ জন গেস্ট একসাথে বসে থিয়েটারে মুভি দেখার ব্যবস্থা ।
🔹প্রতিবেলায় ডাবল মেনুসহ খাবারে থাকবে ভিন্নতার ছোঁয়া
🔷প্রতি দিন মেইন ডিস এর পাশাপাশি ২ বেলা স্নাক্স এবং সার্বক্ষনিক চা-কফির ব্যবস্থা।
🔹লাইট ইনডোর মিউজিক এবং লাইভ বার-বি-কিউ ডিনার
🔹আছে অভিজ্ঞ সেফ এবং দক্ষ ওয়েটর
🔹অভিজ্ঞ গাইড এবং নিরাপত্তার জন্য বন বিভাগের সশস্ত্র গার্ড।
🔹ডাবল / ২ ব্রান্ড নিউ ইন্জীন
🔹 ৩ জেনেরেটর ৮০ + ৬৫ + ২৫ কেভিএ
🔹আধুনিক জি.পি.এস. ইকো সাউন্ডার, লাইভ বয়া, লাইভ জ্যকেট এবং অগ্নিনির্বাপক ব্যাবস্থা সহ আছে আরও প্রয়োজনিও ইকিউপমেন্টস।
🔹শিপের অভ্যন্তরে পাবেন নান্দনিক ইন্টোরিয়ার ডিজাইন।
🔺🔺নিরাপত্তাঃ
গেষ্টের নিরাপত্তা নিয়ে আমরা কখনও আপস করি না । আমাদের সর্বচ্চো অগ্রাধিকার থাকে গেষ্টের নিরাপত্তা নিয়ে। বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
🔳 ট্যুর সময় সূচি: ৩ দিন ২ রাত।
#ট্যুর_স্পট:
১। হাড়বাড়িয়া।
২। কটকা।
৩। জামতলা সমুদ্র সৈকত।
৪। টাইগার টিলা।
৫। হিরোন পয়েন্ট।
৬। দুবলার চর।
৭। করমজল
🔳 ভ্রমনকালে যা সাথে বহন করবেন: কেডস, ব্রাশ, টুথপেস্ট, সানব্লক লোশন, ছাতা, টর্চ লাইট, প্রয়োজনীয় ঔষধ।
🔷১ম দিন : নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন-বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩/৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ১০ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
🔷২য় দিন : ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা সী-বিচ গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে ভ্রমণ করে জামতলা সী বিচ। ফিরে এসে কটকা অফিস পাড় ভ্রমণ করে কাছ থেকে হরিণ দেখার চেষ্টা করবো।
তারপর যাবো হিরণ পয়েন্টের উদ্দেশে। হিরণ পয়েন্ট ভ্রমণ শেষে সন্ধায় দেখবো দুবলার শুটকি পল্লি।
🔷৩য় দিন : সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধায় খুলনা পৌছে আনুমানিক ৫/৬ বাসে/ ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া যাবে।
❐ প্রসঙ্গত:
🔹 বুকিং এর আগে ফোন করে বিস্তারিত জেনে নিবেন অনুগ্রহ করে।
🔹 বুকিং মানি জমা দেবার আগে আপনার জন্য নির্ধারিত রুম সম্পর্কে নিশ্চিত হোন, ছবিসহ তথ্য সংগ্রহ করুন অত:পর টাকা জমা দিন ও আপনার ‘বুকিং পিএনআর নম্বর’ সংগ্রহ করুন।
🔹 আমাদের আয়োজনে কোন কিছুই হিডেন নেই। কোন খরচ হিডেন রাখলে প্রাথমিকভাবে আপনার কাছে প্যাকেজ প্রাইজ কম মনে হতে পারে। কিন্তু আমরা সেটি করিনা। যা বলার একবারেই বলেছি। প্যাকেজের নির্ধারিত প্রাইসের বাইরে এক টাকাও অতিরিক্ত কোন খরচ বা কোন এন্ট্রি টিকেট আপনাকে কিনতে হবেনা। খুলনা থেকে যাত্রা শুরু করে আবার ৩য় দিন বিকালে খুলানা পৌছাব ইনশাআল্লাহ ।
🔹 দেশের ভেতরে অন্যান্য পর্যটন কেন্দ্রে ভ্রমণের তুলনায় সুন্দরবন ভ্রমণ খরচ একটু বেশি হয়। এর অনেকগুলি কারণ আছে। অতিথি এ বিষয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা উত্তর দেব।
🔹 কেউ কেউ অন্য কোন দেশের সাথে এই ট্যুরের খরচ কম্পেয়ার করেন। তাদেরকে অনুরোধ করবো প্রকৃতপক্ষে বিদেশ ভ্রমণের বাস্তবতা ও খরচ যাচাই করতে।
🔹🔹সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দরবন ভ্রমণ সম্পুর্ন প্রাকৃতিক এখানে কৃত্রিমত্তার কোন স্থান নেই। সুন্দরবন প্রকৃতির অপরুপ লীলাভূমি।
শহর থেকে দূরে নেটওয়ার্কের বাহিরের এক জীবন যা আপনাকে আপনার শহুরে একঘেয়ে জীবনের হতাশা থেকে দিবে মুক্তি ।
খরচ :
গ্রান্ড সুইট্স্ @ = ১৮,০০০/- প্রতিজন
সুইট্স্ ক্যাপেল / থ্রি বেড @ = ১৬,০০০/- প্রতিজন
ডিলাক্স টুইন / সিঙ্গেল @ = ১৩,০০০/- প্রতিজন
সুন্দরবন ভ্রমণের করনীয় :
🔹উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🔹কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🔹পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🔹এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🔹জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🔹যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🔹জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🔹গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🔹পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🔹স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🔹গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
▪️যে কোন ধরনের ড্রোন, আগ্নেয় অস্র সুন্দরবনে বহণ শাস্তিযোগ্য অপরাধ।
✅আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
📌সাথে কি কি নিবেন:
▪প্রয়োজনীয় ঔষধ।
▪টুথ ব্রাশ ও পেস্ট।
▪ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
▪ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক
▪ সাবান,শ্যাম্পু
▪শীতের কাপড়, মাফলার।
▪ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
✋বি দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
শর্তাবলীঃ
=========•=========
১। বুকিং নিশ্চিত করার জন্য প্যাকেজ মূল্যের ৫০% অগ্রীম প্রদান করতে হবে, বাকি টাকার প্যাকেজ শুরুর ৩ দিন পূর্বে পরিশোধ করতে হবে।
২। বুকিং বাতিল করতে চাইলে নিন্মোক্ত হারে টাকা কর্তন করা হবেঃ
ট্যুর শুরুর ৩০ দিন পূর্বে ২০% টাকা মোট প্যাকেজ মূল্যের
ট্যুর শুরুর ১৫ দিন পূর্বে ৫০% টাকা মোট প্যাকেজ মূল্যের
ট্যুর শুরুর ৭ দিন পূর্বে ৭০% টাকা মোট প্যাকেজ মূল্যের
ট্যুর শুরুর ৪ দিন পূর্বে ৮০% টাকা মোট প্যাকেজ মূল্যের
৩। যে কোন ধরনের জাতীয়, প্রাকৃতিক দূর্যোগ, সরকারী নিষেধাজ্ঞার কারণে ট্যুর এর তারিখ পরিবর্তন হবে বা বুকিং এর টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে ৷
৪। আবহাওয়া জনিত কারণে ট্যুর স্পট বা প্লান পরিবর্তন হতে পারে।
৫। ইঞ্জিনের ত্রুটি বা কোন যান্ত্রিক গোলাযোগ এর কারণে সমস্যা হলে ভেসেল পরিবর্তন হতে পারে।
৬। যে কোন ধরনের ড্রোন, আগ্নেয়াস্ত্র বা অবৈধ কোন জিনিস বহন বা ব্যাবহার করা সম্পুর্ন নিষেধ যা শাস্তিযোগ্য অপরাধ , কেউ অমান্য করলে ট্যুর অপারেটর বা নেক্সট গো ট্রাভেল লিমিটেড দ্বায়ী থাকবে না।
৭। গ্রুপ বুকিং এর ক্ষেত্রে যে ক,জনের চুক্তি হয়েছে তার থেকে কম আসলে যুক্তির সম্পূর্ণ টাকাই দিতে হবে।
✋আমরা অঙ্গীকারাবদ্ধ যে কোন ধরনের সমস্যাকে পারিপার্শিক অবস্থা বিবেচনা করে তা সমাধান করতে।
যে কোন প্রয়োজনে বা তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন
Contact for details:
📌 Our office:
Next Go Travel Ltd.
✅Dhaka Office: House #2, Road #24, Gulshan-1, Dhaka-1212
✅Gazipur Office: K28 / B, BIDC Road, Joydebpur, Gazipur.
✅ Khulna Office: 62 Khan-jahan Ali Road ( Modern furniture Mor) Khulna.
WebSite : www.nextgobd.com
Email : [email protected]
Mobile : 01841 789838
Pages Link : https://www.facebook.com/nextgobd