05/05/2026
অস্ট্রেলিয়া ভিজিট (Visitor) ভিসা –
অস্ট্রেলিয়ার Visitor Visa (Subclass 600) হলো সাধারণ ভ্রমণ, পরিবার বা বন্ধু দর্শন, বা ব্যবসায় স্বল্প সময়ের ভ্রমণের জন্য ভিসা। সাধারণত এটি ৩, ৬ বা ১২ মাস পর্যন্ত মেয়াদে পাওয়া যায়।
🎯 কাদের জন্য?
🔹 পর্যটক (Tourist) হিসেবে ভ্রমণ
🔹 পরিবার/বন্ধুদের দেখতে যাওয়া
🔹 ব্যবসায় স্বল্প সময়ের কার্যক্রম (Business Visitor)
📌 বাংলাদেশ থেকে আবেদনকারীরা সাধারণত এই সাবক্লাস 600-এর জন্য আবেদন করেন।
📋 আবেদন করার মূল যা যা লাগবে
📝 ১) পাসপোর্ট
✔ আপনার পাসপোর্টটি অবশ্যই কমপক্ষে ৬ মাস মেয়াদ রাখা থাকতে হবে।
✔ ব্যাংক স্টেটমেন্ট – ৬ মাসের ব্যালেন্সসহ
✔ ফ্লাইট ও ভ্রমন পরিকল্পনা/ইটিনারারি
✔ আর্থিক সক্ষমতা প্রমাণ
✔ট্রেড লাইসেন্স/টিন/টিন রিটার্ন সার্টিফিকেট
✔ সম্পর্ক/উদ্দেশ্য প্রমাণ (যদি পরিবার বা বন্ধুদের কাছে যাচ্ছেন)
✔চাকুরীজিবীদের জন্য (সেলারি স্টেটমেন্ট/জব আইডি এনওসি/টিন সার্টিফিকেট)
➡️ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট ভিসার উদ্দেশ্য অনুযায়ী ভিন্ন হতে পারে।
📍 ৪) বায়োমেট্রিক্স
✔ ফিঙ্গারপ্রিন্ট ও ছবি দেয়া বাধ্যতামূলক (Dhaka/Sylhet তে VFS Global-এ)।
⏱️ প্রক্রিয়া ও সময়
✔ আবেদন সর্বদা অনলাইনে ImmiAccount থেকে করতে হয়।
✔ সাধারণত Visitor Visa-এর প্রসেসিং সময় ১৫-৩০ কার্যদিবস বা তার বেশি হতে পারে।
📌 টিপস (Tips)
🔹 দর্শনের উদ্দেশ্য স্পষ্টভাবে লিখার জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্ট দিতে হবে।
🔹 ব্যাংক ব্যালেন্স/সম্পদের প্রমাণ যত পরিষ্কার হবে, ভিসা অনুমোদনের সম্ভাবনা তত বাড়বে।
🔹মিনিমাম 3/4 দেশ ভ্রমন থাকলে ভিসা অনুমোদনের সম্ভাবনা তত বাড়বে।
🔹 ভিসার মেয়াদ শেষ হলে অবশ্যই দেশ ছাড়ুন — ওভারস্টে থাকলে ভবিষ্যতে ভিসা পেতে সমস্যা হতে পারে।