Backpackers

Backpackers ভ্রমণ এবং স্মৃতি গড়ার জন্য আমাদের সঙ্গী হোন!

ব্যাকপ্যাকার্স একটি বিশ্বস্ত ও উদ্ভাবনী পর্যটন সেবা প্রতিষ্ঠান, যা আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশের ভেতরে এবং আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ প্যাকেজ প্রদান করে থাকি, যা সাশ্রয়ী, সুবিধাজনক এবং আপনার চাহিদার সঙ্গে মানানসই।

সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ট্যুর প্যাকেজ, অভিজ্ঞ গাইড, এবং নির্ভরযোগ্য সেবা দিয়ে আমরা আপনার যেকোনো ভ্রমণ অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলতে প্রত

িশ্রুতিবদ্ধ।

ব্যাকপ্যাকার্স-এর সাথে, আপনি পাবেন নিখুঁত ভ্রমণের অভিজ্ঞতা। আপনার প্রতিটি ভ্রমণ যেন মুগ্ধকর হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করি।

আমাদের অফিস: এক্সেল টাওয়ার, সুবিদবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।

পাসপোর্টের ভুল সংশোধন করবেন যেভাবেমনে রাখার জন্য টাইম লাইনে রেখে দিতে পারেন।যারা পাসপোর্ট করেছেন কিন্তু তাতে কোনো ভুল তথ...
27/11/2024

পাসপোর্টের ভুল সংশোধন করবেন যেভাবে

মনে রাখার জন্য টাইম লাইনে রেখে দিতে পারেন।

যারা পাসপোর্ট করেছেন কিন্তু তাতে কোনো ভুল তথ্য সন্নিবেশিত হলে কীভাবে সংশোধন করতে হবে, তা হয়তো জানেন না। তবে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। খুব সহজেই আপনি আপনার ই-পাসপোর্টের ভুল সংশোধন করতে পারবেন।

পাসপোর্টের ভুল তথ্য সংশোধন করতে প্রথমেই আপনার যে বিষয়টি জানতে হবে তা হলো পাসপোর্ট সংশোধন করতে হলে আপনার ইস্যু করা পাসপোর্টে নতুন করে তথ্য সংশোধনের সুযোগ নেই। বরং ভুল তথ্য সংশোধনের জন্য আপনাকে পুনরায় নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে।

আপনার যদি প্রথম করা পাসপোর্টেই ভুল তথ্য আসে তবে সে ভুল তথ্য দেয়া পাসপোর্ট দেখিয়ে নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে। ভুল সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট রিনিউ অপশনে ক্লিক করতে হবে।

অনলাইনে বাংলাদেশ ই-পাসপোর্ট https://www.epassport.gov.bd ঠিকানায় পাসপোর্ট রিনিউ করার সুযোগ রয়েছে। ভুল তথ্যের পাসপোর্টটি তৈরি করতে আপনাকে যতটি ধাপ পেরোতে হয়েছে পাসপোর্ট সংশোধনীর জন্য ঠিক ততটি ধাপই আপনাকে পেরোতে হবে।

তবে অপ্রাপ্তবয়স্কদের (অনূর্ধ্ব ১৮ বছর) ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। প্রয়োজনীয় ক্ষেত্রে জেএসসি বা জেডিসি বা এসএসসি বা দাখিল বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা কারিগরি ও সমমানের যেকোনো একটি সনদপত্র ব্যবহার করা যেতে পারে। এছাড়া তথ্য সংশোধনের জন্য লিখিত আবেদন ও অঙ্গীকারনামা লাগবে।

আবেদন ও অঙ্গীকারনামার ফরম এই ওয়েবসাইটের ফরম ও ফি অপশনে পাওয়া যাবে। এছাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসেও এই ফরমগুলো পাওয়া যাবে। তথ্য সংশোধনের জন্য আবেদনকারীকে নিজ হাতে ফরমগুলো পূরণ করতে হবে। এরপর সেগুলো পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে
এনআইডি।

অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমাদানকারীদের ক্ষেত্রে বাবা-মায়ের এনআইডির ফটোকপিও জমা দিতে হবে।

অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমাদানকারীদের ক্ষেত্রে বাবা-মায়ের এনআইডির ফটোকপিও জমা দিতে হবে।

জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কারিগরি ও সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদগুলো থেকে যেকোনো একটি সনদপত্র।

অভিবাসীদের ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্ট বা জব আইডি বা স্টুডেন্ট আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স লাগবে।

পুরোনো ই-পাসপোর্টের মূল কপি এবং যে পৃষ্ঠাগুলোতে পাসপোর্টধারীর ব্যক্তিগত ও ইমিগ্রেশনের তথ্য দেওয়া আছে সেগুলোর ফটোকপি।

ই-পাসপোর্ট নবায়নের জন্য অনলাইন আবেদনের রঙিন মুদ্রিত কপি|

অ্যাপয়েন্টমেন্টসহ ই-পাসপোর্ট নবায়নের জন্য আবেদনের সারাংশের মুদ্রিত কপি।

ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করলে ফি জমার রশিদ।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট অথবা পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা ফর্মে লিখিত আবেদন ও অঙ্গীকারনামা।

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সরকারি অনাপত্তি বা অধ্যাদেশ সনদপত্র।

বৈবাহিক অবস্থা সংযোজন, পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে কাবিননামা।

স্থায়ী ঠিকানা পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে আপনি যে বাসায় থাকেন তার বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি।

যাদের কোনো শিক্ষাগত যোগ্যতার সনদ নেই, তাদের নাম, বয়স, বাবা-মায়ের নাম আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন করতে হলে আদালতের হলফনামা লাগবে।


অনলাইনে আবেদন করবেন যেভাবে 🌻

পুরোনো ই-পাসপোর্ট নবায়ন বা সংশোধনের জন্য অনলাইনে ই-পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করতে হবে। দুই ক্ষেত্রেই একইভাবে অনলাইন ফরম পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনাকে আইডি ডকুমেন্টস সেকশনে- Yes, I have an Electronic Passport (ePP) অপশন সিলেক্ট করতে হবে। এরপর পুরোনো ই-পাসপোর্টের তথ্য দিতে হবে। আবেদনের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, যেন এনআইডিতে দেওয়া তথ্যের সাথে মিল থাকে।

যেহেতু আপনি ই-পাসপোর্ট নিয়েছেন, সেহেতু ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের ওয়েবসাইটে আপনার নিজস্ব একটি অ্যাকাউন্ট আছে। তাই আগের ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করুন।
এরপর নতুন ই-পাসপোর্ট করার মতো একে একে পাসপোর্ট টাইপ থেকে শুরু করে ঠিকানা পর্যন্ত সব সেকশনগুলো পূরণ করতে হবে। আইডি ডকুমেন্টসে বর্তমান ই-পাসপোর্টের সব তথ্য দেওয়ার পর প্যারেন্টাল ইনফরমেশন থেকে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত নতুন ই-পাসপোর্ট আবেদনের মতো করে পূরণ করতে হবে। এরপর পুরো আবেদনপত্র পূরণের পর সাবমিট করুন। এরপর আবেদনের কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

সংশোধন ফি 💸

নতুন ই-পাসপোর্টের আবেদনের জন্য যে ফি দিতে হয়েছিল, নবায়ন বা ভুল তথ্য সংশোধনের জন্যও সেই একই ফি। এর বাইরে নাম অথবা বয়স সংশোধনের ক্ষেত্রে কোর্ট হলফনামা বাবদ দুই থেকে তিন হাজার টাকার মতো খরচ হতে পারে। অবশ্যই জমা রশিদটি নিয়ে আসতে হবে।
৪৮ পাতা ৫ বছর মেয়াদ:
১৫-২১ কার্যদিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি ৪ হাজার ২৫ টাকা।
৭-১০ কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি ৬ হাজার ৩২৫ টাকা।
২ কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি ৮ হাজার ৬২৫ টাকা।

৪৮ পাতা ১০ বছর মেয়াদ:
১৫-২১ কার্যদিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি ৫ হাজার ৭৫০ টাকা।
৭-১০ কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি ৮ হাজার ৫০ টাকা।
২ কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি ১০ হাজার ৩৫০ টাকা।

৬৪ পাতা ৫ বছর মেয়াদ:
১৫-২১ কার্যদিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি ৬ হাজার ৩২৫ টাকা।
৭-১০ কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি ৮ হাজার ৬২৫ টাকা।
২ কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি ১২ হাজার ৭৫ টাকা।

৬৪ পাতা ১০ বছর মেয়াদ:
১৫-২১ কার্যদিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি ৮ হাজার ৫০ টাকা।
৭-১০ কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি ১০ হাজার ৩৫০ টাকা।
২ কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি ১৩ হাজার ৮০০ টাকা।

আবেদন যেখানে জমা দেবেন 👥

বর্তমান ই-পাসপোর্টটি আপনি যেই অফিস থেকে নিয়েছিলেন, সেই অফিসে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিয়ে অনলাইনে পাওয়া নির্ধারিত তারিখে উপস্থিত থাকবেন। এরপর দায়িত্বরত কর্মকর্তা আপনার কাগজপত্র পরীক্ষা করে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেবেন। স্লিপে সংশোধিত পাসপোর্ট সরবরাহের সম্ভাব্য তারিখ উল্লেখ থাকবে। তাই সেটি যত্নসহকারে সংরক্ষণ করুন।

এছাড়া সংশোধিত হয়ে ই-পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে এলে ওয়েবসাইট থেকেই জানা যাবে। ‘চেক স্ট্যাটাস’ অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন নিবন্ধন আইডি নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে চেক-এ ক্লিক করলেই ই-পাসপোর্ট স্ট্যাটাস দেখাবে। ই-পাসপোর্ট তৈরি হলেই লেখা থাকবে Your passport ready for issuance। এরপর আপনি পাসপোর্ট অফিসে গিয়ে ই-পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

সংশোধিত ই-পাসপোর্ট সংগ্রহ 🧾
সংশোধিত ই-পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদনকারীকে সশরীরে পাসপোর্ট অফিসে যেতে হবে। পাসপোর্ট সংগ্রহের সময় ডেলিভারি স্লিপ, এনআইডি এবং পুরোনো ই-পাসপোর্ট লাগবে। আবেদনকারীকে সংশোধিত ই-পাসপোর্ট দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর আঙ্গুলের ছাপ যাচাই করে নেবেন।

আপনারা অনেকেই ইউরোপ,আমেরিকা যাওয়ার জন্য  পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর চেষ্টা করেন,আসুন জেনে   নেওয়া যাক কিভাবে পাস...
27/11/2024

আপনারা অনেকেই ইউরোপ,আমেরিকা যাওয়ার জন্য পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর চেষ্টা করেন,আসুন জেনে নেওয়া যাক কিভাবে পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি বাড়াবেন--

আপনার পাসপোর্টকে স্ট্রং করতে চাইলে প্রথমেই সঠিক পরিকল্পনা করে আপনাকে এগুতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে। আমরা অনেকেই ভুল করি গ্রুপ ট্যুর করতে কারন অনেকে একসাথে ৪-৫ টা দেশ একসাথে ভিজিট করে অল্প সময় থেকে দেশে ফিরে আসি,এটি আপনার ট্রাভেল হিস্ট্রি তৈরি করেনা বরং আপনার পাসপোর্টের উল্টো ক্ষতি করে এবং টাকাও নষ্ট হয়,

যা যা করবেন:
যে কোন দেশে গেলে চেষ্টা করবেন মিনিমাম সে দেশে ৩ রাত অবস্থান করার, কারন আপনি যে দেশেই যান না কেন অন্তত তিন রাত অবস্থান করলে সেই ট্রাভেল হিস্ট্রি কার্যকর হবে। একদিন গিয়ে পরদিন ফিরে আসা শুধুমাত্র পাসপোর্টে সিল বাড়ায়, কিন্তু কার্যকর ট্রাভেল হিস্ট্রির জন্য যথেষ্ট নয়।

মাল্টি-ডেস্টিনেশন ট্যুর পরিকল্পনা করুন:
মালদ্বীপ, শ্রীলংকা একসাথে ভ্রমণ করতে পারেন। যেহেতু এই দেশ গুলোতে ভিসা করার কোন ঝামেলা নেই, প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করার চেষ্টা করুন, এতে আপনার পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি স্ট্রং হবে।
অথবা,সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া একসাথে ভ্রমণ করতে পারেন। যেহেতু দেশ গুলা কাছাকাছি সেক্ষেত্রে আপনার বিমান ভাড়াও অনেক কমে আসবে,এই দেশ গুলা ভিজিটের পর মাজারি দেশ যেমন ডুবাই ,সৌদি একসাথে ভিজিট করুন,ইনশাআল্লাহ আপনার পাসপোর্ট যথেষ্ট শক্তিশালী হবে,

গ্রুপ ট্যুরের সঠিক ব্যবহার করুন:
কম খরচে প্যাকেজ ট্যুর খুঁজুন, তবে অবশ্যই নিশ্চিত করুন যে প্যাকেজে অন্তত ৭২ ঘণ্টা করে প্রতিটি দেশে থাকার ব্যবস্থা আছে কিনা,

পরবর্তী ট্যুরের মাঝে সময়ের গ্যাপ রাখুন:
প্রতিটি ট্যুরের মধ্যে ১-২মাসের ব্যবধান রাখুন।তাহলে ভিসা অফিসার বুঝবে আপনি একজন নিয়মিত ট্রাভেলার,সেক্ষেত্রে বড় কোন দেশের ভিজিট ভিসা পেতে আপনার খুব একটা সমস্যা হবেনা, চেষ্টা করবেন যে দেশে যাবেন সে দেশের কিছু দর্শনীয় স্থানগুলোর ছবি মোবাইল ফোনে তুলে রাখার,পরবর্তিতে এগুলা কাজে আসতে পারে,

ডকুমেন্টেশন ঠিক রাখুন:সবসময় চেষ্টা করবেন ডকুমেন্ট গুলা যেন সুন্দর এবং স্মার্ট ভাবে গুছানো থাকে,যাতে বড় কোন দেশে আবেদন করলে ভিসা অফিসার আপনার ফাইল হাতে নিয়েই বুজতে পারে আপনি সত্যি কারের একজন টুরিস্ট, তখন আপনাকে ভিসা দিতে সে কোন সন্দেহ করবেনা,

আপনার ট্রাভেল প্ল্যানিং সঠিকভাবে করলে কম খরচে দারুণ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আপনার পাসপোর্টে একটি স্ট্রং ট্রাভেল হিস্ট্রি তৈরি করা সম্ভব,এবং পরবর্তীতে আপনার দালাল ছারাই যে কোন বড় দেশের ভিসা পেতে অনেক ইজি হবে, ধন্যবাদ, লেখাটি পছন্দ হলে শেয়ার করে দিবেন.

অনেক জটিল হলেও নিজে নিজেই ব্রুনাই ভিসা করলাম ✌️ 🇧🇳শেয়ার করে টাইমলাইন এ রেখে দিন। ভিসার আবেদন জমা থেকে শুরু করে ডেলিভারি,...
27/11/2024

অনেক জটিল হলেও নিজে নিজেই ব্রুনাই ভিসা করলাম ✌️ 🇧🇳

শেয়ার করে টাইমলাইন এ রেখে দিন।

ভিসার আবেদন জমা থেকে শুরু করে ডেলিভারি, পুরো অভিজ্ঞতা নিচে শেয়ার করছি।

ভিসা ফাইল সাবমিট করতে গিয়ে বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছে। প্রতিটা ডকুমেন্টস খুটিয়ে খুটিয়ে দেখেছে। ভ্রমন রিলেটেড নানা প্রশ্ন ও পাসপোর্ট এর প্রতি পাতা উল্টিয়ে দেখেছে। মোটামুটি দেড় ঘন্টা সময় নিয়েছে এবং ফাইনালি আরো ১ঘন্টা পর টাকা জমা নিয়ে ডেলিভারি স্লিপ দিয়েছে। ফ্রেশ পাসপোর্ট এ ভিসা দেয় কিনা কনফিউজড, কেননা ইন্টারভিউ এর মর্মার্থ অনেক কঠিন।

ভিসা ফাইল প্রসেসিং:
ব্রুনাই ভিসা একেবারেই সহজ। কিছু দেশ ট্র‍্যাভেল থাকলে ভালো। যেভাবে ফাইল স্টেপ বাই স্টেপ দেখে, সেক্ষেত্রে সব গুছানো অনেক জরুরী।

১। ভিসা ফর্ম কম্পিউটারে ফিলাপ করলে ভালো, কেননা হাতে ফিলাপ করার পর কয়েকজনের সাথে ঝামেলা করেছে।
(ভিসা ফর্ম ব্রুনাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়)

২। পাসপোর্ট সাইজ ছবি ২ কপি (রিসেন্ট তোলা)

৩। জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ (ইংরেজিতে ট্রান্সলেট + নোটারী)।

৪। সকল পাসপোর্ট কপি এবং অন্যান্য দেশের এন্ট্রি/এক্সিট সিলের কপি (অন্যান্য দেশের ভিসা কপি ও ইভিসা কপিও জমা দিলে ভালো)।

৫। রিসেন্ট পাসপোর্ট অবশ্যই ৬ মাসের ভ্যালিডিটি থাকা লাগবে এবং ৪টা ব্ল্যাংক পেইজ থাকা লাগবে।

৬। ফিন্যান্সিয়াল প্রুফ: ব্যাবসায়ী হলে কারেন্ট একাউন্ট এর স্ট্যাটমেন্ট ও ব্যাংক সলভেন্সী এবং সেভিংস একাউন্ট এর স্ট্যাটমেন্ট ও ব্যাংক সলভেন্সী। ব্যাংক সলভেন্সী ডলার এ কনভার্ট করে নিলে ভালো, এটা ব্যাংক এ বললেই করে দিবে। মনে রাখবেন স্ট্যাটমেন্ট যেনো ট্রাঞ্জেকশান থাকে এবং অবশ্যই সাথে করে অরিজিনাল চেকবই এবং এটিএম কার্ড নিয়ে আসতে হবে। চেকবই মিলিয়ে দেখে।

৭। কনফার্ম ফ্লাইট টিকেট কপি ২টা লাগবে (PNR Active থাকা লাগবে)। এটার জন্য কয়েকজনকে রিটার্ন করে দিয়েছে। এখানে টিপ্স হচ্ছে যাওয়ার ১ ঘন্টা আগে ফ্লাইট বুক করবেন এবং মোটামুটি অনেকটা সময় PNR এক্টিভ থাকে। এটা নাকি উনাদের পলিসি।

৮। কনফার্ম হোটেল বুকিং লাগবে। এগুলো উনারা বসে বসে চেক করে। ফ্রি ক্যান্সেলেশান এ বুকিং ডট কম থেকে হোটেল বুকিং করলেই হবে।

৯। চাকুরীজীবিদের NOC, Job Certificate, ID Card, Visiting Card, Salary Certificate লাগবে।

১০। একটা সুন্দর কাভার লেটার।

১১। টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন আপডেট।

১২। ১৪০০ টাকা খুচরা নিয়ে যেতে হবে কেননা ভাংতির জন্য আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে।

এছাড়া অন্যান্য কোন ডকুমেন্টস লাইক এসোশিয়েশান মেম্বারশীপ ইত্যাদি। কোনো এপয়েন্টমেন্ট লাগেনা। সরাসরি এম্বাসী গিয়েই জমা দেওয়া যায়।

প্রসেসিং টাইম ১ সপ্তাহ সময় নেয়। এছাড়া ছোটখাট ভাবগাম্ভীর্যপূর্ন ইন্টারভিউ দিতে হয়।

ফাইল জমা নেওয়া মানে মোটামুটি ১০০% ভিসা নিশ্চিত। সকাল ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত জমা এবং ডেলিভারি টাইম দুপুর ২:৩০ থেকে ৩:৩০ মিনিট।

এম্বাসী ঠিকানা: রোড-৬, বাড়ী-২৬, বারিধারা, ঢাকা-১২১২

যেকোনো প্রয়োজনে বা কিছু জানার থাকলে অবশ্যই নক দিতে পারেন।

শেয়ার করে টাইমলাইন এ রেখে দিন।  সুইডেন এম্বাসি এখন ঢাকায় 🇧🇩✈️🇪🇺 সহজে সেনজেন ভিসা করার এখনই সুযোগ..  সুইডেন এম্বাসি ঢাকা ...
24/11/2024

শেয়ার করে টাইমলাইন এ রেখে দিন।
সুইডেন এম্বাসি এখন ঢাকায় 🇧🇩✈️🇪🇺 সহজে সেনজেন ভিসা করার এখনই সুযোগ..

সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। সুইডেন, সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে, আরও ৮টি সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে। এই দেশগুলো হলো: ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। এই ৮টি দেশের যে কোনো একটিতে ভ্রমণের জন্য আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া সহজীকরণ:
এই নতুন সুবিধা ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে সময়ের সাশ্রয় হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো:
- পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট।
- ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)।
- ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ।
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
- কর্মসংস্থান প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

ভ্রমণ ইতিহাস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বে কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবারের আবেদনকারীরাও আবেদন করতে পারেন, কেবল যথাযথ ডকুমেন্টস প্রদান নিশ্চিত করতে হবে।

সময়সীমা:
সুইডেন এম্বাসি ঢাকা থেকে নতুন সুবিধার আওতায় এই প্রক্রিয়া সময়সিমা কম লাগবে..

পাসপোর্ট এ ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে:একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান...
23/11/2024

পাসপোর্ট এ ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে:
একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।
বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে বা বাড়াতে ।
অনেক আছে আমরা ট্রাভেল হিস্ট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্বোডিয়া, মালদ্বীপ,শ্রীলংকা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিস্ট্রিটি স্ট্রং হয়।
আপনি একটি দেশে আজকে গেলেন কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিস্ট্রির মধ্যে পড়ে না। কিছু কিছু দেশ আছে যেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্ক্যান কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছেন, কত দিন ছিলেন, কত তারিখে বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।
আমরা কম খরচে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিস্ট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।
আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সীল পড়লো এতে ট্রাভেল হিস্ট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিস্ট্রির কাতারে পরে না।
আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্বোডিয়া,লাওস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ড, কম্বোডিয়া,লাওস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।
আরেকটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিস্ট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।
আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর ।
আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পর পর হয় তাহলে আমাদের স্ট্রং ট্রাভেল হিস্ট্রি ক্রিয়েট হবে।

Address

Excel Tower, Subid Bazar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Backpackers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share