09/07/2026
Serbia Visa Status Step
01. Draft Request (খসড়া আবেদন): এটি হলো প্রাথমিক ধাপ। আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করেছেন কিন্তু এখনো কোনো পেমেন্ট বা ফি জমা দেননি। এই অবস্থায় আপনি চাইলে আপনার আবেদনে যেকোনো তথ্য বারবার পরিবর্তন বা ইডিট করতে পারবেন।
02. Payment in Progress (পেমেন্ট প্রক্রিয়াধীন রয়েছে): আপনি যখন ভিসার জন্য ফি পরিশোধ করেন, তখন পেমেন্ট গেটওয়ে থেকে তাদের মেইন সার্ভারে টাকাটি পৌঁছানো এবং তা গ্রহণ করার মাঝখানের সময়টাতে এই স্ট্যাটাসটি দেখায়।
03. Payment Completed Successful (পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে): এর মানে হলো আপনার পেমেন্টটি তাদের সিস্টেমে সফলভাবে জমা হয়ে গেছে।
04. Request Updating (আবেদন আপডেট করা হচ্ছে): পেমেন্ট সফল হওয়ার পর আপনার আবেদনের পরবর্তী প্রসেস বা কাজ শুরু হলে এই স্ট্যাটাসটি আসে। এর অর্থ হলো আপনার আবেদনটি লোকাল সার্ভার থেকে মেইন হেড সার্ভারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
05. Sending Data in Progress (তথ্য পাঠানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে): এই ধাপে আপনার আপলোড করা সমস্ত কাগজপত্র এবং তথ্যগুলো সার্বিয়ার মূল এম্বাসির নিজস্ব সার্ভারে পাঠানো বা সেন্ড করা হচ্ছে। সাধারণত এই ধাপ পর্যন্ত সিস্টেমে কোনো Visa ID দেখায় না।
06. Request Submitted (আবেদন জমা দেওয়া হয়েছে): আপনার সমস্ত তথ্য সার্বিয়া এম্বাসির কাছে সফলভাবে পৌঁছে গেলে এই স্ট্যাটাসটি দেখায়। এই ধাপ থেকে আপনার আবেদনে একটি নির্দিষ্ট Visa ID বা ভিসা নম্বর যুক্ত হয়ে যায়। এর মানে হলো আপনার ফাইলটি এখন ম্যানুয়াল চেকিংয়ের জন্য প্রস্তুত।
07. Request Processing (আবেদন প্রক্রিয়াধীন রয়েছে): এই ধাপে তারা আপনার দেওয়া সমস্ত তথ্য ও কাগজপত্র (যেমন: ব্যাংক স্টেটমেন্ট, ইনভাইটেশন লেটার, পাসপোর্ট সাইজ ছবি বা কোম্পানির ওয়ার্ক পারমিট ইত্যাদি) ম্যানুয়ালি বা নিজে হাতে যাচাই-বাছাই করা শুরু করে।
08 Request updating অনেক সময় আপডেটিং এ ও যায়
09. Approved / Refused (অনুমোদিত / প্রত্যাখ্যাত): এটি হচ্ছে সর্বশেষ ধাপ। ম্যানুয়াল চেকিং শেষ হওয়ার পর তারা যদি মনে করে আপনি ভিসার জন্য যোগ্য, তবে স্ট্যাটাসে Approved (অনুমোদিত) লেখা আসবে। আর কোনো কারণে ভিসা না দিলে সেখানে Refused (প্রত্যাখ্যাত) লেখা থাকবে।