01/09/2024
ডায়মন্ড ওয়ার্ল্ড ডায়মন্ড বলে যেসব বিক্রি করতো, সেসব আসলে জাস্ট কাঁচ। এরমধ্যে কোনো ডায়মন্ড নেই।
বুয়েটে ন্যানোম্যাটেরিয়ালস ডিপার্টমেন্টে একটা এক্সট্রা কোর্স পড়ানোর সময় স্যার বলেছিলেন — দেশে ডায়মন্ড বলে যেসব বিক্রি করা হয়, সেসব একটাও ডায়মন্ড না, এসব এক বিশেষ ধরনের কাঁচ দিয়ে প্রস্তুত করা যার শেইপ ডায়মন্ড এর মতো হলেও ম্যাটেরিয়ালস ডায়মন্ডের না।
এটা আমি আগেই জানতাম বলেই ডায়মন্ড ওয়ার্ল্ড এর সাথে ২০১৯ সালে বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে গিয়ে বড়ো পর্যায়ের গ্যাঞ্জাম লাগে। পরে ওদের ম্যাটেরিয়ালসকে আমি চ্যালেঞ্জ করি। যেটা দিয়ে কথিত ডায়মন্ডের হার্ডনেস টেস্ট করে সেটাও সঠিক নয় বলে জানাই। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে বুয়েটের স্যার কী বলেছেন জানাই, সাথে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) এর পরিচয় দেই। তখন তারা ফুললি নমনীয় হয়, এসব যে আর্টিফিসিয়াল ডায়মন্ড সেটা স্বীকার করে, দাম বেশ কমিয়ে রাখে। সাথে নাস্তা, তোষামোদ ফ্রি।
দেশের বিখ্যাত ডায়মন্ড শপ, ডায়মন্ড ওয়ার্ল্ড - তারা ডায়মন্ডের পরিবর্তে বিশেষ ধরনের কাঁচ বিক্রি করতো। কোটি কোটি টাকা দিয়ে যারা ডায়মন্ড কিনেছে, সেটা আসলে কাঁচ যার কোনো মূল্যই নেই। শুধু তাই না, তারা টোটাল সরকারের ভ্যাট ফাঁকি দিয়েছে 25,200 কোটি টাকা যা দিয়ে আরেকটা পদ্মা সেতু বানানো যাবে।
এই ডায়মন্ড ওয়ার্ল্ড এর মালিক কে জানেন? আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য কমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল। একটা দেশকে সবদিক থেকে কতোটা বীভৎসভাবে শেষ করে দেওয়া যায় তার অনন্য উদাহরণ হয়ে থাকবে, শেখের বেটি হাসিনা। এই মহিলা সম্ভবত ইবলিশ বা ফেরাউনকেও ছাড়িয়ে গেছে।
©নিরব হাসান