Creative Air Travels

Creative Air Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Creative Air Travels, Travel Service, 128 Motijheel Commercial Area • Malek Mansion, Bandipora.

❐ টুরিস্ট ভিসা ❐ বিমান টিকেট (সিস্টেম/গ্রুপ) ❐ ভিসা প্রসেসিং ❐ হজ্ব ও ওমরা ❐ ট্যুর প্যাকেজ ❐ হোটেল বুকিং❐ ফ্যামিলি ভিসা প্রসেসিং ❐ স্টুডেন্ট ভিসা প্রসেসিং ❐ সৌদি ভিসা প্রসেসিং ❐ মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট

17/10/2025

🇵🇹 বহুল প্রচলিত পর্তুগাল D1 ভিসার (Inside Process – Step by Step)

✍️প্রথমে পর্তুগালের কোনো কোম্পানিতে চাকরির অফার নিতে হবে। সেই কোম্পানি একটা “Employment Contract” বা “Job Offer Letter” দেবে — সেখানে তোমার কাজের ধরণ, বেতন, সময়কাল, কোম্পানির নাম-ঠিকানা সব থাকবে। কোম্পানিটা অবশ্যই পর্তুগালে রেজিস্টার্ড হতে হবে (কিছু ফেক অফার দেয়, ওগুলো ধরা পড়ে ভিসায়)।

✍️ ধাপ ২: ডকুমেন্ট রেডি করাঃ এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ লোকের সময় নষ্ট হয়, এইগুলো প্রস্তুত রাখতে হবে।

▶️পাসপোর্ট (৬ মাসের বেশি মেয়াদি)।
▶️পুলিশ ক্লিয়ারেন্স (বাংলাদেশ থেকে, ইংরেজি বা পর্তুগিজে অনুবাদ করা)।
▶️মেডিকেল / ট্রাভেল ইন্স্যুরেন্স।
▶️থাকার জায়গার প্রমাণ (রেন্ট এগ্রিমেন্ট, ইনভাইটেশন, বা হোটেল বুকিং)।
▶️কোম্পানির চুক্তিপত্র।
▶️ছবি (২ কপি)।
▶️শিক্ষাগত সার্টিফিকেট।
▶️ফ্লাইট বুকিং (প্রয়োজনে)।
সব কাগজ নোটারি + অ্যাপোস্টিল + অনুবাদসহ রাখলে ভালো হয়।

✍️ধাপ ৩: ইন্ডিয়ান ভিসা থাকা মানে আপনার ৮০% ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে, মেডিকেল ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা করাতে হবে, পর্তুগাল Embassy তে Appointment নেয়া হয়ে গেলে সময় বুঝে ইন্ডিয়া যাওয়া লাগে।

✍️বর্তমানে ইন্ডিয়ান ভিসা করাতে ৩০ হাজার থেকে ১১০ হাজার টাকা লাগে, যার থেকে যেভাবে নেয়া যায়, এরপর বিমান ভাড়া, ৩-৭ দিল থাকার খরচ মিলিয়ে আরো ৫০ হাজার টাকা লাগতে পারে।

✍️বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট + ছবি) নেবে, ভিসা ফি (€90) ও সার্ভিস চার্জ নেবে, জমা দেওয়া পর রিসিট/ট্র্যাকিং নম্বর পাবে, যাতে অনলাইনে ট্র্যাক করতে পারেন।

⏳ ধাপ ৪: প্রসেসিং টাইম (Visa Under Review)
কোম্পানির কন্ট্রাক্ট আসল নাকি ফেক তোমার ব্যাকগ্রাউন্ড ক্লিন কিনা কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এই ধাপেই সময় লাগে সবচেয়ে বেশি — সাধারণত ৩০ থেকে ৯০ দিন। কখনও কখনও আরও বেশি, যদি যাচাই-বাছাই লাগে।

✅ ধাপ ৫: ভিসা অনুমোদন (Visa Decision)
যদি সবকিছু ঠিকঠাক থাকে, তোমার ভিসা “Approved” হবে। পাসপোর্টে Portugal D1 Visa Sticker লাগানোর জন্য সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে পর্তুগাল এম্বাসিতে পাঠানো লাগবে। এই ভিসা সাধারণত ৪ মাস (১২০ দিন) মেয়াদে দেওয়া হয়।

✈️ ধাপ ৬: পর্তুগালে যাত্রাঃএখন পর্তুগালে প্রবেশ করতে পারবে বৈধভাবে। যাওয়ার পর ৪ মাসের মধ্যে Residence Permit নিতে হবে।

🏠 ধাপ ৭: Residence Permit (AIMA / SEF)

পর্তুগালে গিয়ে AIMA (আগের SEF) অফিসে গিয়ে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করবে দিতে হবে: ♦️ভিসার কপি ♦️চাকরির কন্ট্রাক্ট ♦️বাসস্থানের প্রমাণ♦️ট্যাক্স নম্বর (NIF)♦️বায়োমেট্রিক। কয়েক সপ্তাহ পর Residence Card (বায়োমেট্রিক আইডি) হবে।

💼 ধাপ ৮: কাজ শুরুঃ
রেসিডেন্স কার্ড পেলেই আইনগতভাবে কাজ করতে পারবে।
তুমি তখন পর্তুগালে পূর্ণ বৈধ কর্মী (legal worker)। সব মিলিয়ে ভিসা সহ সকল যাত্রায় ২২-২৪ লাখ টাকা লেগে যেতে পারে।

14/02/2025

Address

128 Motijheel Commercial Area • Malek Mansion
Bandipora
2767

Alerts

Be the first to know and let us send you an email when Creative Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category