16/08/2026
#পুজোর #ছুটির #চার #দিনের #পারফেক্ট #প্ল্যান :
#দারিংবাড়ি , #মান্দাসুরু , #জিরাঙ মনাস্ট্রি , #গোপালপুর :
#কিভাবে আসবেন?
হাওড়া বা শালিমার স্টেশন থেকে রাত এর ট্রেন ( SMVB বেঙ্গালুরু , চেন্নাই মেল , তিরুবন্তপুরম এক্সপ্রেস ) ধরে সকালে নেমে পড়ুন ব্রহ্মপুর স্টেশন ...
#প্রথম দিন কি দেখবেন ?
স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি ঠিক করে বেরিয়ে পড়ুন #দারিংবাড়ির উদ্দেশ্যে... পথেই ব্রেকফাস্ট সারতে পারেন...ধোসা , ইডলি, পুরি, উপমা, সাম্বার , চাটনি , বড়া , দই বড়া সব অপসন ই পাবেন... প্রথমেই দেখে নিন পাহাড়ে ঘেরা #সুরডা ড্যাম ... অপূর্ব সুন্দর এই ড্যাম ... ড্যাম এর ধারে সুন্দর বসার জায়গা, পার্ক আছে , টয়লেট এর ব্যবস্থা ও করা আছে ... এরপর পাশেই দেখে নিন খুন্তেশ্বরী মাতার মন্দির... এই মন্দির এর পাশ থেকে ড্যাম এর খুব সুন্দর ভিউ পাবেন... বিজু মিনার নামে একটি ওয়াচ টাওয়ার থেকেও খুব ভালো ভিউ পাবেন... এরপর চলে আসুন #ডাশিংবাড়ী ঘাট ভিউ পয়েন্ট এ... পাহাড়ি রাস্তা , পাহাড়ের উপত্যকা মন ভরে উপভোগ করে চলে আসুন #মৃদুবান্দা জলপ্রপাত এ... এখানে সুন্দর সিঁড়ি করা আছে ... একদম নিচ পর্যন্ত জলপ্রপাত এর কাছে যাওয়া যায়...এখানে স্থানীয় মানুষ গোলমরিচ , কাঁচা হলুদ , মিষ্টি ভুট্টা নিয়ে বসেন ... চাইলে কিনতে পারেন... এরপর চলে আসুন দারিংবাড়ি ... হোটেল নিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিন... বিকালে ঘুরে আসতে পারেন সানসেট ভিউ পয়েন্ট থেকে ও হিল ভিউ পার্ক থেকে ... সন্ধ্যে বেলার চা , কফি খেয়ে চলে আসুন ওডিশা গভর্নমেন্ট এর শপ #কসম এ... স্ট্যান্ডার্ড রেটে হলুদ , গোলমরিচ , কফি , বিভিন্ন মশলা সব পাবেন...
#দ্বিতীয় দিন কি দেখবেন ?
দ্বিতীয় দিন সকালে তাড়াতাড়ি স্নান সেরে ব্রেকফাস্ট করে চলে আসুন লাভার্স পয়েন্ট এ... বেশ সকালে এখানে ভিড় কম থাকে ... মনোরম আবহাওয়া, সুন্দর নদীখাতের মধ্যে দিয়ে নদীর স্রোতের বয়ে চলা দেখতে দেখতে সময় কেটে যাবে... একে একে এরপর দেখে নিন এমু পার্ক , ডিয়ার পার্ক , কফি গার্ডেন , পাইন বন , sunrise পয়েন্ট ... এরপর চলে আসুন # মানদাশুরু নেচার ক্যাম্প এ, দেখে নিন # ম্যাগনেট হিল , ওয়াচ টাওয়ার থেকে ভালো ভিউ পাবেন... এখানে লাঞ্চ সারতে পারেন... পত্রপোড়া চিকেন ট্রাই করতে ভুলবেন না... এরপর চলে আসুন #পিসগুরান্দু ঝর্ণা দেখতে ... এখানে একটু জঙ্গলের মধ্যে দিয়ে অল্প ট্রেক করে নিচে নামতে হয় ... বয়স্ক দের অসুবিধা হতে পারে... দ্বিতীয় দিন চাইলে আগে থেকে মান্দাসুরু নেচার ক্যাম্প OTDC এর ecotourism website থেকে বুক করে ওই দিন রাত টা এখানে কাটাতে পারেন ... দারুন অভিজ্ঞতা হবে ...
#তৃতীয় দিন কি দেখবেন ?
তৃতীয় দিন দারিংবাড়ি থেকে ফেরার পথে একে একে দেখে নিন #জিরাঙ মনাস্ট্রি , #খাসারা জলপ্রপাত , #মানকারদিয়াহ জলপ্রপাত , #তপ্তপানী উষ্ণ প্রশ্রবণ , #হরভাঙ্গী জলাধার ... লাঞ্চ করতে পারেন মোহনা তে বা দিঘাপান্ডির "padhy " হোটেল এ... ফিরে আসুন গোপালপুর... গোপালপুর এ হোটেল নিন আজ... সুন্দর সূর্যাস্ত উপভোগ করুন , সন্ধ্যায় বিচ এর ধারে ঘুরে বিভিন্ন খাবার ট্রাই করুন ...
#চতুর্থ দিন কি দেখবেন ?
আজ গোপালপুরের সাইটসিইং করুন ... সকাল সকাল বেরিয়ে পড়ুন #তরাতারিনী মন্দির... এই শক্তিপীঠ এ দেবীর স্তনযুগল পড়েছিল... পাহাড়ের উপর এই মন্দির এ রোপওয়ে বা বাস এ যেতে পারেন... যাদের একটু হাইকিং পছন্দ তারা হেটে ও উঠতে পারেন... মন্দির থেকে রুশিকূলা নদীর গতিপথের খুব সুন্দর ভিউ পাবেন... এরপর চলে আসুন ধবলেস্বর বিচ ... শান্ত , নিরিবিলি এতো ভার্জিন বিচ খুব কম ই আছে ... সাথে ঘুরে দেখুন ধবলেস্বর শিব মন্দির... হাতে সময় থাকলে সূর্যাস্ত উপভোগ করুন আর্য্যপল্লী বিচ থেকে ... এখানে অসাধারণ সমুদ্রের ভিউ উপর থেকে পাবেন...
রাতে ট্রেন ধরে পরদিন সকালে চলে আসুন কলকাতা ...
#দারিংবাড়ি তে থাকার কিছু অপসন :
#হোটেল Utopian Homes 070082 40548
# হোটেল দারিংবাড়ি রিসোর্টস :093371 33886
Snow Creek : 098301 81584
# Nature Valley Eco রিসোর্ট :
097768 03534
নেচার ক্যাম্প :
0674 254 9553
Retreat Daringbadi
#গাড়ির খরচ আনুমানিক :
প্রতি কিমি ১২-১৫ টাকা, প্রতিদিন ড্রাইভার এর ডে চার্জ ১০০০ , রাতে থাকলে ২০০ অতিরিক্ত... চারদিন এ ১২০০০ - ১৫০০০ মতো season অনুযায়ী...