04/04/2026
🌿 (৩ দিন / ২ রাত) 🌿
সুন্দরবন ডলফিন ট্রাভেল
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন তার প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী, নদী-খাল ও গ্রামবাংলার সহজ জীবনের জন্য বিখ্যাত। এই ট্যুর প্যাকেজটি এমনভাবে পরিক ল্পনা করা হয়েছে যাতে আপনি নিরাপদ ও আরামদায়কভাবে সুন্দরবনের প্রকৃতি, বন্যপ্রাণী ও স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে পারেন।
🗓️ প্রথম দিন – যাত্রা ও গোসাবা ভ্রমণ
সকালবেলায় ক্যানিং স্টেশন বা সোনাখালি জেটিঘাট থেকে আপনাদের পিকআপ করা হবে। এরপর আমাদের নিজস্ব বোট/লঞ্চে উঠে সুন্দরবনের নদীপথে যাত্রা শুরু হবে।
এই দিনে ভ্রমণ করা হবে গোসাবা গ্রাম, যেখানে রয়েছে ঐতিহাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো (Beacon Bungalow) এবং স্যার ড্যানিয়েল হ্যামিলটনের বাংলো। এই স্থানগুলো সুন্দরবনের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
সন্ধ্যার দিকে পৌঁছে যাবেন পাখিরালয় এলাকায়, যেখানে হোটেল বা লঞ্চে আরামদায়ক রাত্রিযাপনের ব্যবস্থা থাকবে।
🍽️ খাবারের তালিকা – প্রথম দিন
সকাল: লুচি, আলুর দম, মিষ্টি, চা
বেলা ১১টা: চিংড়ি মাছের পকোড়া ও চা
দুপুর: ভাত, ডাল, ভাজা, সবজি (পুঁই শাক দিয়ে ইলিশ), ভাপা ইলিশ, গলদা চিংড়ির মালাইকারি, চাটনি, পাপড়
বিকাল: মৌসুমি ফল
সন্ধ্যা: চাউমিন, চা/কফি
রাত: জিরা রাইস, সবজি, মটন কারি, স্যালাড
🗓️ দ্বিতীয় দিন – সুন্দরবন জঙ্গল সাফারি
দ্বিতীয় দিনের সকাল শুরু হবে সুন্দরবন জঙ্গল সাফারি দিয়ে। বোটে করে সুন্দরবনের বিখ্যাত ওয়াচ টাওয়ারগুলো ঘুরে দেখা হবে।
এই দিনে ভ্রমণ করা হবে –
সজনেখালি ওয়াচ টাওয়ার
সুধন্যখালি ওয়াচ টাওয়ার
দোবাঁকী ওয়াচ টাওয়ার
সাফারির সময় বিভিন্ন বনখাল বা নদীপথ দিয়ে বোট চলবে যেমন –
পিরখালি, গাজিখালি, বনবিবি ভরানী, দেউল ভরানী, পঞ্চমুখানী।
এখানে হরিণ, কুমির, পাখি ও অন্যান্য বন্যপ্রাণী দেখার সুযোগ থাকে।
সন্ধ্যায় আবার ফিরে আসা হবে পাখিরালয় এলাকায়। রাতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন ঝুমুর নৃত্য বা বাউল গান।
🍽️ খাবারের তালিকা – দ্বিতীয় দিন
সকাল: নান, চানা মশলা, মিষ্টি, চা
বেলা ১১টা: আমুদি মাছ ভাজা
দুপুর: ভাত, ডাল, ভাজা, সবজি (কচুশাক দিয়ে ইলিশ), সর্ষে ইলিশ, পোস্ত পাবদা, চাটনি, পাপড়
বিকাল: মৌসুমি ফল
সন্ধ্যা: চিকেন পকোড়া, চা/কফি
রাত: ফ্রাইড রাইস, সবজি, চিলি চিকেন, স্যালাড
🗓️ তৃতীয় দিন – মন্দির দর্শন ও প্রত্যাবর্তন
তৃতীয় দিনে সকালে দর্শন করা হবে লোকনাথ মন্দির এবথেকে ক্যানিং / কলকাতা (অনুরোধে) ড্রপ দেওয়া হবে।
🍽️ খাবারের তালিকা – তৃতীয় দিন
সকাল: কচুরি, ছোলার ডাল, ডিম, চা
দুপুর: বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড
✅ আমাদের প্যাকেজের সুবিধা
✔️ নিজস্ব হাউস বোটে জঙ্গল ভ্রমণ
✔️ সরকারি অনুমোদিত গাইড
✔️ অভিজ্ঞ ট্যুর ম্যানেজার
✔️ আদিবাসী নৃত্য অনুষ্ঠান
✔️ গ্রামীন জীবন ও বন্যপ্রাণীর অভিজ্ঞতা
✔️ হোটেল / রিসোর্টে আরামদায়ক রাত্রিযাপন
🚆 যাত্রা ও পিকআপ ব্যবস্থা
🚉 সকাল ৭:৪২ – শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল
🚐 সকাল ৯:০০ – ক্যানিং স্টেশন থেকে পিকআপ
🚤 সোনাখালি জেটিঘাট → ব্রেকফাস্ট → বোট যাত্রা শুরু
💰 প্যাকেজ মূল্য (অক্টোবর – নভেম্বর)
👨👩👧👦 ৪ জন (১ রুম): ₹2,799 / জন
👨👩👦 ৩ জন (১ রুম): ₹2,999 / জন
👫 ২ জন (১ রুম): ₹3,199 / জন
❄️ AC Room: প্রতি দিন প্রতি রুম ₹600 অতিরিক্ত
👶 শিশুদের ক্ষেত্রে
🟢 ১–৪ বছর: ফ্রি
🟡 ৪–৮ বছর: হাফ চার্জ
🔴 ৮ বছরের ঊর্ধ্বে: ফুল চার্জ
📌 ডিসেম্বর মাস থেকে রেট সামান্য বৃদ্ধি পাবে।
📞 যোগাযোগ করুন
📲 Call / WhatsApp: 9825252871/8372873663