Amar Bhromoner Dinguli

Amar Bhromoner Dinguli Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amar Bhromoner Dinguli, Travel and transport, Lake town, Calcutta Bara Bazar.

:আমার ভ্রমণের দিনগুলি :

অনেক দিন ধরেই ইচ্ছে ছিল নিজের ঘোরার অভিজ্ঞতাগুলো লিখে রাখি। এই পৃথিবীটা অনেক বড়, আর আমরা যা দেখি, তা কেবলই এক টুকরো অংশ। তাই ভাবলাম, সেই টুকরো টুকরো অভিজ্ঞতাগুলোই একসাথে জড়িয়ে রাখি এই ব্লগে – "আমার ভ্রমণের দিনগুলি"।

16/07/2026

🌏 কম্বোডিয়ার অ্যাঙ্করওয়াট শুধু একটি মন্দির নয়, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস, স্থাপত্য এবং হিন্দু সভ্যতার এক অসাধারণ নিদর্শন।

এই ছোট্ট রিলে দেখুন—
🔸 বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরের ভেতরের দৃশ্য
🔸 হাজার বছরের পুরনো স্থাপত্য
🔸 কেন একে অনেকেই "Forbidden Temple" বলে?
🔸 অ্যাঙ্করওয়াটের এমন কিছু তথ্য, যা অনেক পর্যটকই জানেন না।

পুরো ভ্রমণ ভিডিও দেখতে আমার YouTube চ্যানেল Roaming With Saptaporni-এ অবশ্যই ঘুরে আসুন।

আপনি কি কখনও অ্যাঙ্করওয়াটে যেতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না! ❤️

#কম্বোডিয়া #অ্যাঙ্করওয়াট #ভ্রমণ #বাংলাভ্রমণ #ট্রাভেলরিল #ইতিহাস #হিন্দুমন্দির #বাংলাট্রাভেলার

12/07/2026

সালগ্রামের সন্ধানে

🎥 কম্বোডিয়ার প্রাচীন মন্দির পরিক্রমা ও যুদ্ধের রক্তক্ষয়ী ইতিহাস! 🇰🇭কম্বোডিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখেছিলা...
14/06/2026

🎥 কম্বোডিয়ার প্রাচীন মন্দির পরিক্রমা ও যুদ্ধের রক্তক্ষয়ী ইতিহাস! 🇰🇭

কম্বোডিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখেছিলাম শতাব্দীপ্রাচীন মন্দির, আমরা শুনেছিলাম খেমার সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস এবং সেই সঙ্গে আমার প্রত্যক্ষ করেছিলাম কম্বোডিয়ার যুদ্ধ ও গণহত্যার অন্ধকার অধ্যায়ের কথা। ইতিহাস, স্থাপত্য ও ভ্রমণপ্রেমীদের জন্য এই পর্বটি অবশ্যই দেখার মতো। 🌏✨

📍 প্রাচীন মন্দিরের অপূর্ব সৌন্দর্য
📍 খেমার সভ্যতার ইতিহাস
📍 যুদ্ধ ও রক্তক্ষয়ী অতীতের গল্প
📍 আমাদের কম্বোডিয়া যাত্রার বিশেষ মুহূর্ত

ভিডিওটি দেখুন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না।
👍 ভালো লাগলে Like, Share ও Subscribe করতে ভুলবেন না।

▶️ https://youtu.be/UGjBZ88huLM

#𝓣𝓻𝓪𝓿𝓮𝓵𝓓𝓲𝓪𝓻𝓲𝓮𝓼

নমস্কার বন্ধুরা! Roaming With Saptaporni-তে আপনাদের স্বাগত। আজ আমাদ...

কম খরচে বিশ্ব দর্শন বাঙালির বহু পুরনো স্বপ্ন । তাই আজ আমরা হাজির হলাম একটি খুব সস্তার বিদেশী travle destination নিয়ে । ...
24/05/2026

কম খরচে বিশ্ব দর্শন বাঙালির বহু পুরনো স্বপ্ন । তাই আজ আমরা হাজির হলাম একটি খুব সস্তার বিদেশী travle destination নিয়ে । combodia । মন্দিরের দেশ । পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির এই দেশেই অবস্থিত । অঙ্করভাট । এর বিশালত্ব আমাদের স্বপ্নের অতীত । এখানকার মানুষজন সরল ও আথিতেয়তাতে পরিপূর্ণ । তাই চলুন আমাদের সাথে combodia । কাল দুপর বেলাতে প্রকাশিত হচ্ছে আমাদের নতুন blog । combodia part ১ ।
দেখতে ভুলবেন না । with saptaporni আমাদের ইউটিউব চ্যানেল

https://youtu.be/ms6CGvmw9EU
08/04/2026

https://youtu.be/ms6CGvmw9EU

মালদ্বীপ মানেই কি লাখ লাখ টাকার বিলাসবহুল রিসোর্ট আর সেলিব্রিটিদের আনাগোনা? একদমই নয় ! নমস্কার বন্ধুরা, আজকের এই ...

কোচবিহার বিমানবন্দর: এক রাজকীয় উৎথান ও পতনের কাহিনী ১৯৩০-এর দশকে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের ব্যক্তিগত ব্যবহা...
07/12/2025

কোচবিহার বিমানবন্দর: এক রাজকীয় উৎথান ও পতনের কাহিনী

১৯৩০-এর দশকে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের ব্যক্তিগত ব্যবহারের জন্য "নীল কুঠি" নামে এই বিমানবন্দরটি তৈরি হয়েছিল। ১৯৪৭ সালের দেশভাগের পর যখন অসমের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই বিমানবন্দরই উত্তর-পূর্ব ভারতের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে দাঁড়ায় ।
দীর্ঘ যাত্রাপথ:

শুরুর দিনগুলিতে (১৯৪৮): এভিয়েশন, কলিঙ্গা এয়ারওয়েজের মতো সংস্থাগুলি এখানে পরিষেবা দিত।

বন্ধ ও চালুর খেলা: ১৯৭৪ সালে প্রথম পরিষেবা বন্ধ হয়। এরপর ১৯৮৪ সালে স্বল্প সময়ের জন্য 'বায়ুদূত' পরিষেবা চালু হলেও, ১৯৯৫ সালের পর তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকে এটি মূলত সামরিক বা ভিআইপি ফ্লাইট ছাড়া অচল ছিল।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভ্রমণকাহিনিতে এই বিমানবন্দরের উল্লেখ আছে। উনি একবার এখানথেকে মালবাহী বিমানে কলকাতা ফিরে আসেন।

স্বপ্নপূরণ ও 'উড়ান' প্রকল্প: দীর্ঘ টালবাহানার পর, ২০২৩ সালের ২১শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের 'উড়ান' (UDAN) প্রকল্পের অধীনে ৯ আসনের একটি ছোট বিমান কলকাতা-কোচবিহার রুটে পরিষেবা শুরু করে। একইঞ্জিন বিশিষ্ট এই বিমানটিতে কোনো টয়লেট ছিল না। এবং যাত্রী ও পাইলট পাশাপাশি যাত্রা করতেন। মাটির খুব কাছদিয়ে যাত্রাকালে এই বিমানটি বাংলাদেশের আকাশসীমা ব্যাবহার করতো। এই বিমানে কোনো বিমানসেবিকা ছিল না। এটি ছিল কোচবিহারবাসীর কাছে এক বিরাট স্বস্তি।

বর্তমান পরিস্থিতি:

তবে, এই পরিষেবাও দীর্ঘস্থায়ী হয়নি। পরিকাঠামোগত সমস্যা, সরকারের ডোনেশন বন্ধ করে দেওয়া , বিশেষ করে বড় বিমান ওঠানামার জন্য পর্যাপ্ত রানওয়ের অভাব এবং বাণিজ্যিক কারণে, ইন্ডিয়া ওয়ান এয়ার (IndiaOne Air) সংস্থা ২০২৫ সালের ফেব্রুয়ারী মাস থেকে পরিষেবা বন্ধ করার কথা জানিয়েছে। যদিও শেষ গতকাল পর্যন্ত এই বিমানটি ৯ জন যাত্রী নিয়েই যাত্রা করেছিল। যাত্রাকালে টিকেট মূল্য ছিল ৩৮০০ টাকা।

কোচবিহার বিমানবন্দরের এই উত্থান-পতনের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে পরিকাঠামোর উন্নয়ন কতটা জরুরি। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি, রানওয়ে সম্প্রসারণ করে যাতে বড় বিমান পরিষেবা চালু রাখা যায়। দেখা যাক, এই ঐতিহ্যের ডানা আবার কবে পুরোপুরি মেলে!

Address

Lake Town
Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Amar Bhromoner Dinguli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share