04/06/2023
অত্যন্ত জরুরি একটা বিষয়। পরের বার থেকে টিকিট কাটলে অবশ্যই এটা নিতে হবে। মাত্র 35 পয়সায় ট্রাভেল ইনস্যুরেন্স।
নমিনি অ্যাড করে অ্যাকটিভ করতেই হবে, নাহলে এটা নেওয়া বেকার। কিভাবে অ্যাক্টিভেট করবেন,
কিভাবে ক্লেইম করতে হবে রইল বিস্তারিত।
ট্যুর প্ল্যানার গ্রুপ থেকে পাওয়া।
..........................
একজন জিজ্ঞেস করেছিলেন IRCTC তে টিকিট কাটার সময় 35 পয়সা তে যে ইন্সুরেন্স টা দেওয়া হয় সেটার ব্যাপারে।
আপনি যদি ইন্সুরেন্স টা নেন, তাহলে আপনার ইমেইল এ একটা মেইল আসবে ইন্সুরেন্স কোম্পানির থেকে আর সেখানে আপনার প্রথম কাজ হলো নমিনেশন আপডেট করার লিংকে ক্লিক করে নমিনি অ্যাড করা। চেষ্টা করবেন এমন কাও কে নমিনি করতে যিনি আপনার সাথে ট্রাভেল করছেন না।
Policy wordings এ ক্লিক করলে আপনাকে আপনার PNR আর মোবাইল নম্বর দিয়ে login করতে বলবে, সেটা করলে আপনি আপনার ডিটেইল পলিসি পেয়ে যাবেন, যাত্রার আগে সেটা আপনার ফ্যামিলি কে বা আপনার নমিনি কে দিয়ে যাবেন।
পলিসি তে নিম্নলিখিত দুর্ঘটনা গুলো কভার হয়
Death: 10 Lakh
Total permanent disability: 10 Lakh
Partial permanent disability: Upto 7.5 Lakh
Hospitalization Expenses: Upto 2 Lakh
Transport of mortal remains: 10000
দুর্ঘটনা হবার 4 মাসের মধ্যে claim intimate করতে হবে।
দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি injured/disabled হন, এবং সেই কারণে নেক্সট 12 মাসের মধ্যে মারা যান, তাহলে তাঁর ফ্যামিলি death claim করতে পারবেন। Disability বাবদ দেওয়া টাকা death claim এর সাথে অ্যাডজাস্ট করে নেওয়া হবে।
নিচে পুরো পলিসি টা দিয়ে দিলাম। কি কি কভার করা হবে, কিভাবে claim করবেন, জরুরি কন্টাক্ট নম্বর সব ডিটেইলস এই ফটো গুলো তে পেয়ে যাবেন।
# # collected.