11/08/2026
সাবধান! একটি ভুলেই কিন্তু মারাত্মক বিপদে পড়ে যাবেন। জাপান থেকে বাংলাদেশে যাওয়ার সময় এই রি এন্ট্রি ফরম টা দেওয়া হয় পূরণ করার জন্য। এটা পূরণ করা বাধ্যতামূলক।
তাই এটা পূরণ করতে হবে খুবই সতর্কতার সাথে।
ডান পাশের DEPARTURE পেজটাতে আপনি অবশ্যই ১ নাম্বার টা পূরণ করবেন। ভুল করেও ২ নাম্বার টা পূরণ করা যাবেনা। শুধুমাত্র যারা জাপানে আর ফেরত আসবেনা তারা ই ২ নাম্বার টা পূরণ করবে।
যদি ভুলেও ২ নাম্বার টা পূরণ করেন তাহলে বৈধ ভিসা থাকলেও ইমিগ্রেশন অফিসার আপনার রেসিডেন্ট কার্ডটি ছিদ্র করে দিবে। যেটা আর ব্যবহার করা যাবেনা। এরপর আপনাকে পড়তে হবে আইনি জটিলতায়। এই জটিলতায় যে পড়ে সে বুঝে এটার যে কি যন্ত্রণা।
আর বাম পাশের ARRIVAL পেজটিতে সব NO (いいえ) দিবেন। ভুলেও YES (はい) দিলে ইমিগ্রেশন অফিসার সাথে সাথে জরুরী ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করার জন্য ভেতরে নিয়ে যাবে। পড়তে হবে আইনী জটিলতায়। তাই সাবধান হোন নিজের জন্য।
যে কোন ধরনের এয়ার টিকেট বুকিং স্লিপ অথবা এয়ারটিকেট লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগের ঠিকানাঃ
170-0005 東京都豊島区南大塚3-11-10第二芙蓉ビル4階
Ichiban Cheap Travels
Google link-AR BENGAL 合同会社
What’s app-070-2666-2980
আরো ভাল ভাল তথ্য পেতে পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।