07/07/2026
চলতি মাসেই ঢাকা সফরে আসছে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ডা.আর.রামানান।পুরনো পদ্ধতি FWCMS এর মাধ্যমেই চলবে কর্মী নিয়োগের আবেদন।
বাংলাদেশ থেকে আবারও বড় পরিসরে কর্মী নিয়োগের পথসুগম করতে গত ২৪জুন প্রবাসীকল্যাণও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানান,জুলাই মাসেই মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর করবে।
🔷তিনি বলেন,দুই দেশের মধ্যে শ্রমবাজার, কর্মী নিয়োগ এবং অভিবাসন ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এগিয়ে যাচ্ছে এবং শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে।
🔷মালয়েশিয়ায় কাজের অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশির কাছে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই বৈঠক সফল হলে শ্রমবাজার আরও সম্প্রসারিত হওয়া, নতুন কর্মী নিয়োগের সুযোগ বৃদ্ধি এবং দীর্ঘ
দিনের বিভিন্ন জটিলতা নিরসনের পথ খুলে যেতে পারে। তাই এখন সবার দৃষ্টি মালয়েশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এবং ঢাকা সফরের তারিখের দিকে।
#মালয়েশিয়া #বাংলাদেশ #মানবসম্পদমন্ত্রী #শ্রমবাজার #বাংলাদেশি_কর্মী