12/08/2026
কুমিল্লা প্রবাসীদের দৃষ্টি আকর্ষন করছি 🥲
নিম্নের ছবিতে প্রদত্ত ব্যক্তি গত ২৫ জুলাই ২০২৬ তারিখে মালয়েশিয়ায় Ischemic Heart Disease Due to Coronary Artery Disease জনিত কারনে ইন্তেকাল করেন। মরহুমের মরদেহ বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালে সংরক্ষিত রয়েছে।
নিয়োগকর্তা প্রদত্ত পাসপোর্ট ও ভিসা অনুযায়ী তাঁর নাম দীন মোহাম্মদ, পিতার নাম আব্দুল হক এবং তার ঠিকানা রাজাবাড়ী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সদর, কুমিল্লা।
মরহুমের দেহাবশেষ দেশে প্রেরণের লক্ষ্যে বাংলাদেশে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে পাসপোর্টে বর্ণিত তথ্য অনুযায়ী এখনও উক্ত ব্যক্তির সঠিক ঠিকানা নির্ধারণ বা তাঁর স্বজনের কোন হদিস পাওয়া যায়নি। ফলে তার মরদেহ দেশে প্রেরণ বা স্থানীয় দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।
এমনতবস্থায়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কারো কাছে তাঁর বা তাঁর আত্মীয় স্বজনদের সম্পর্কে কোন তথ্য থাকলে থাকলে তা হাইকমিশনেকে সরবরাহ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।