Journey With Shanto

Journey With Shanto Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Journey With Shanto, Travel and transport, Strada Bogdan Petriceicu Hasdeu 78, Cluj-Napoca.
(1)

26/10/2025

যারা চেয়েছিলো আমাকে চূর্ণ-বিচূর্ণ কাঁচের ন্যায় ছড়িয়ে দিতে নির্জনতার প্রান্তরে,
যারা ভেবেছিলো আমার অস্তিত্ব ভাঙবে নীচু স্বরে নত হয়ে পড়া বৃষ্টির মতো,
তাদের জন্য এই শোকসংবাদ,

যারা বিশ্বাস করেছিলো, আমি হোঁচট খেয়ে কাদামাটির বিষাক্ত নিস্তব্ধতায় চিরকাল মুখ থুবড়ে থাকবো,
তাদের উদ্দেশেই আমার এই প্রত্যাঘাত।

যারা ভেবেছিলে, আমাকে ছিঁড়ে ছাই করে হাওয়ার হাতে সঁপে দিলে আমি বিলীন হবো দিকহীন শুন্যতার অন্তঃপুরে। ভেবেছিলো বিষাদের অতল গহ্বরে টেনে নামিয়ে দেবে আমাকে, যেখানে ঘোর অন্ধকারে ডুবে থাকে পরিত্যক্ত আত্মার বিলাপ।

তোমরা যারা আমার বুকের ভেতর অযুত রাত্রির ক্ষত এঁকে দিয়ে চেয়েছিলে সেখানে জন্ম নিক শ্যাওলা-জমা পঙ্কিল নীরবতা।
তোমাদের সেই অগ্নিকুণ্ডেই আমি গড়েছি আমার পুনর্জন্মের ছাঁচ!! তোমাদের সেই দহনই আমাকে শিখিয়েছে, নতুন করে বাঁচতে।

তোমাদের জন্য এই শোকবার্তা—

আমি এখন বাতাসের মতো মুক্ত,পাখির মতো উড়ি সীমাহীন নীল আকাশে,
আমাকে ছিঁড়ে দিলে আমি আরো উচ্চতার নীলান্তে ডানা মেলি।
আমাকে বন্দী করতে চাইলেও আমি জলের মতো স্রোতবেগে ছিটকে যাই!
কারণ আমি জানি, কখনো শান্ত তরঙ্গের গর্ভে গোপন থাকে মহাপ্লাবনের শক্তি।

আমি জানি, ছড়িয়ে থাকা কাঁচের প্রতিটি টুকরো একদিন ধারালো প্রতিশোধে রূপ নেয়।
যে মানুষ দুঃখের স্থপতি, সে জানুক— আমি এখন দীপ্তিময় আনন্দের কারিগর।
শ্যাওলা-ঢাকা পুকুরের নিঃশেষে আমি এখন রোদের অক্ষরে লিখি নতুন জাগরণের কবিতা।

বিদায়ের পাণ্ডুলিপিতেও আমি ইচ্ছে করলে ফিরতি অধ্যায় লিখে ফেলি।
আমি এখন ছাইয়ের গর্ভে জেগে ওঠা অগ্নিপাখি।
ইচ্ছে করলেই ফিরে আসতে পারি তোমাদের অন্তঃপুরে।
যে ফিরে আসা বিগত যে কোনো দিনের চেয়ে দীপ্ত!!

01/09/2025

স্বপ্ন বুনতে প্রথম পদক্ষেপটাই সফলতার শুরু!

31/08/2025

দূর্নীতি করুন!
দূর্নীতিতে অভ্যস্থ হয়ে যান!
নয়তো দেশ ছাড়ুন।

29/08/2025

বিদেশে পড়াশোনা করা শুধু একটি ডিগ্রি অর্জন নয়, এটি নিজের স্বপ্নের পিছনে দৌড়ানো, নতুন সংস্কৃতি জানার, আর নিজের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলার একটি পথ।

হ্যাঁ, শুরুটা কঠিন থেকে কঠিনতর মনে হতে পারে। পরিবার ছেড়ে আসা, নতুন ভাষা শেখা, অচেনা পরিবেশে মানিয়ে নেওয়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি সংগ্রাম আপনাকে আরও শক্তিশালী করছে আপনার সাফল্যের পথে এগোতে।

29/08/2025

ভাই দুনিয়াটা অনেক বড়, সুযোগও অনেক বেশি।
ডিপ্লোমা আর বি এস সি নিয়ে কামড়াকামড়ি না করে সোনার বাংলা ছেড়ে যেখানে কামড়াকামড়ি নাই সেইসব সভ্য দেশে চলে যাও।

এক্সাম পাস আর চাকরির লাইনে দাঁড়িয়ে থেকে কোন মামা খালুর আবদারে কাজ হবে সেই চিন্তা না করে IELTS দাও নিজের স্বপ্নের পথ নিজে তৈরী করো।

26/06/2025

মেয়েটার জন্য এবং এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার কারনে পরীক্ষা দিতে পারেনা তাদের জন্য সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অবশ্যই আলাদা করে পরীক্ষা নেওয়া আবশ্যক মনে করি। শিক্ষাজীবনে তাঁদের ১ টি বছরের মূল্য অনেক। যদি না নেয় এরকম ঘুনেধরা মাথামোটা শিক্ষাব্যবস্থা দেশের কোনো কাজেই আসবেনা।

আজকের বিষয় নিয়ে আমার নিজের সাথে ঘটা একটা ঘটনা শেয়ার করি। উচ্চশিক্ষায় ইউরোপের পড়াশুনা করছি প্রায় ২ বছর। যেখানে ক্লাসে ৭৫% উপস্থিত না থাকলে পরীক্ষা দেবার কোনো সুযোগ নেই। যা ইউনিভার্সিটির রুলস এবং পরীক্ষা না দিতে পারলে আমার এই দেশে পড়াশুনা বন্ধও হয়ে যেতে পারে।
আমার নতুন সেমিস্টার শুরু হয় ফেব্রুয়ারি ২৪ তারিখ যখন আম্মুর অসুস্থতার কারনে দেশে অবস্থান করি এপ্রিলের ২৭ তারিখ পর্যন্ত প্রায় ৩ মাস। সেমিস্টার ফাইনাল পরীক্ষা জুন মাসের ৯ তারিখ থেকে শুরু। আমার ক্লাসে উপস্থিতি প্রায় ৩০% এর মতো। রুলস অনুসারে আমি পরীক্ষা দিতে পারবোনা।
দেশ থেকে আসার পর ফ্যাকাল্টির সেক্রেটারি বরাবর একটা আ্যাপ্লিকেশন করি উপযুক্ত প্রমান সহ যে আমি কি কারনে দেশে ছিলাম এবং কেনো ক্লাস করতে পারিনি। ২ দিন পর সেক্রেটারি ফ্যাকাল্টির ডিন এর সঙ্গে আলোচলা করে আমাকে জানায় আমি পরীক্ষা দিতে পারবো তবে শর্ত সাপেক্ষে পরীক্ষা পর্যন্ত বাকি সকল ক্লাস এবং সেমিনার উপস্থিত হতে হবে।

এইচএসসি পরীক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। মেয়েটির মা গুরুতর অসুস্থ হওয়ায় পরীক্ষা দিতে পারেনি খুবই স্বাভাবিক ঘটনা তার জন্য অবশ্যই আলাদা পরীক্ষার ব্যবস্থা করা প্রয়োজন হয়তো হতে পারে আলাদা প্রশ্নপত্রে।
আমার মনে হয় দেশের শিক্ষাগবেষকদের 'ব্যঙের নাচ শেখানো'র চেয়ে এসব বিষয় নিয়ে আগে ভাবা উচিত, অথনায় F**K Bangladeshi system.

26/03/2025

দেখুন বাংলাদেশি কি কি খাবার পাওয়া যায় ইউরোপের দেশ ফ্রান্সে।

24/03/2025

🇫🇷 আইফেল টাওয়ার, যার আরেক নাম “ট্যুর আইফেল”। ফরাসি ভাষায় এই টাওয়ারটিকে ট্যুর আইফেল নাম অভিহিত করা হয়েছে। তাছাড়াও ফ্রান্সের মানুষের কাছে এই টাওয়ারটি মূলত ট্যুর আইফেল নামেই ব্যাপক পরিচিত। বিশাল আকৃতির সুউচ্চ এই টাওয়ারটির নির্মাতা গুস্তাভো আইফেল। তিনিই এই টাওয়ারটির নকশা নির্মাণ করেন। গুস্তাভো আইফেল পেশায় ছিলেন একজন প্রকৌশলী। রেল সেতুর নকশা নির্মাণ করাই ছিল তার প্রধান পেশা। গুস্তাভো আইফেল এই টাওয়ারটির ছাড়াও “স্ট্যাচু অব লিবার্টি” এর নির্মাণ পরিকল্পনা ও নকশা প্রণয়নকারী। একসময় আইফেল টাওয়ার ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু পরিকাঠামো। কিন্তু পরবর্তীতে ক্রাইসলার ভবনটি নির্মাণের মধ্যে দিয়ে বিশ্বের (তৎকালীন) সবচেয়ে উঁচু স্থাপনার তালিকায় আইফেল টাওয়ারের পরিসমাপ্তি ঘটে। আর পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনার তালিকায় জায়গা করে নেয় ক্রাইসলার ভবনটি। তবে তাই বলে কিন্তু আইফেল টাওয়ারের জনপ্রিয়তা কোনো অংশেই কমে যায় নি। কেননা প্রতিটি প্রাচীন নিদর্শনেরই রয়েছে নিজস্ব স্বতন্ত্র, রয়েছে কিছু নিজস্ব ঐতিহাসিক প্রেক্ষাপটও। ১৯৩০ সালে আমেরিকার নিউইয়র্ক শহরে ক্রাইসলার ভবনটি নির্মিত হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ ৪০ বছর যাবৎ আইফেল টাওয়ারই ছিল পৃথিবীর একমাত্র সুউচ্চ পরিকাঠামো।

12/01/2025

ভোর ৫:২০ মিনিট, এখনও ঘুটঘুটে অন্ধকার। সকালের আলো ফুটবে ৭:৩০ বা তারও পরে। তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি। ঘুমঘুম চোখে জব এর জন্য বের হতে হয়েছে, চারদিকে সবকিছু নিস্তব্ধ কনকনে শীত যেনো মাইনাস জ্যাকেট ভেদ করে শরীরকে আকড়ে ধরে থামিয়ে দিচ্ছে পথচলা।

ইউরোপে যারা থাকে তারা ফ্রান্সে সকালের খাবার খেয়ে দুপুরের গোসল, লাঞ্চ ইতালিতে করে রাতে এসে জার্মানিতে ঘুমায় এসব রঙিন ইউরোপের স্বপ্ন কম্বলের নিচে শুয়ে দেখলেই শুধু হবে না। সে অনুযায়ী স্ট্রাগল করার মানসিক শক্তি নিয়ে আসা লাগবে। এখানে আপনার মা আপনাকে ঘুম থেকে ডেকে খাবার রেডি করে দিবেনা। কাজ শেষ করে, ভার্সিটির ক্লাস করে বাজারে গিয়ে বাজার করে এনে রান্না করে তারপর খাবার চিন্তা করতে হবে। সময় না হলে না খেয়েও থাকতে হতে পারে। এরকম মানসিক শক্তি নিয়ে আসতে হবে।

21/09/2024

লিওনার্দো দ্যা ভিঞ্চি‘র “মোনালিসা” চিত্রকর্ম সংগ্রহশালা এবং পৃথিবীর বৃহত্তম শিল্পকলা জাদুঘর ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম।
এটি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ঐতিহাসিক স্থাপনা শহরের কেন্দ্রভাগে সেন নদীর তীরে অবস্থিত।
ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত লিওনার্দো দ্যা ভিঞ্চি‘র অংকিত “মোনালিসা” তার এক তাজ্জব শিল্পকর্ম। “মোনালিসা” যেন ল্যুভরের ফ্লাস পয়েন্ট। সত্যিই ছবির চেয়েও সুন্দর এক সৃষ্টি। ল্যুভর যেমনি সৌন্দর্যের ধারক তেমনি ইতিহাসেরও বাহক। প্রাচীন সভ্যতার শুরু থেকে আধুনিক সভ্যতার অনেক কিছুই সংরক্ষিত রয়েছে এখানে।

Address

Strada Bogdan Petriceicu Hasdeu 78
Cluj-Napoca

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journey With Shanto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share