Maksudur Rahaman

Maksudur Rahaman The “about me”-page is one of the most overlooked pages in development and one of the highest ra

11/12/2025
27/11/2025

প্রিয় নির্বাচন কমিশন,

আমাদের অনুরোধ—যদি পোস্টাল ভোটিং অ্যাপের “ভোট দাও” বাটনটি কার্যকর থাকত, তবে প্রবাসীদের ছুটি নিয়ে পোস্ট অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর মতো ঝামেলায় পড়তে হতো না। পোস্ট অফিসের মাধ্যমে ভোট হলে অনেকেই বাস্তব কারণে ভোট দিতে পারবেন না; কাজের ব্যস্ততা, দূরত্ব বা সময়ের অভাবে অনেকে অংশগ্রহণ করতে অসমর্থ হয়ে পড়বেন।

অন্যদিকে, যদি পুরো প্রক্রিয়াটি শুধুমাত্র অ্যাপেই সম্পন্ন করা যেত—স্বাক্ষর, ফিঙ্গারপ্রিন্ট যাচাই এবং এক ক্লিকে নিরাপদভাবে ভোট পাঠানোর সুবিধা থাকত—তাহলে সবাই খুব সহজে, ঝামেলা ছাড়াই তাঁদের ভোট দিতে পারতেন। প্রযুক্তির যুগে এটি হবে সহজ, আধুনিক ও সবার জন্য সমানভাবে সুবিধাজনক।

আমাদের এই অনুরোধটি সদয় বিবেচনা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার—এটি কোনো খেলা নয় যে বাধার মুখে নীরব থাকতে হবে। তাই প্রবাসী ভোটারদের জন্য একটি কার্যকর, নিরাপদ এবং ঝামেলাবিহীন সমাধান প্রত্যাশা করছি।

ধন্যবাদান্তে,
একজন প্রবাসী ভোটার

09/08/2025
03/08/2025

Day -1
চর্বি কমানের challenge.

ওরে মা গো চোরা চলান কাকে বলে
17/06/2025

ওরে মা গো চোরা চলান কাকে বলে

কুমিল্লা এয়ারপোর্ট রানওয়ে
18/11/2024

কুমিল্লা এয়ারপোর্ট রানওয়ে

28/08/2024

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে সকল রকম অন্যায়, অত্যাচার, অবিচার আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি বিংশ শতাব্দির বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতকার। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় তিনি কবি। তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছিলেন। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংপ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। নজরুলের কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। শোষণের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম তাঁকে’ বিদ্রোহী কবির খ্যাতি এনে দিয়েছেন।

মানব প্রেমের এক অনন্য দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তাঁর রচনা আমাদেরকে উজ্জীবিত করে। তাঁর সাহিত্যকর্ম আমাদেরকে চিরকাল স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

28/08/2024

দেশ বদলাতে চায় সবাই কিন্তু নিজেকে বদলায় কয়জন ,
আসুন আমরা প্রথম নিজেকে সংশোধন করি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।

Address

Riyadh

Telephone

551708313

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maksudur Rahaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share